All posts by jitu

ভারতে সাংস্কৃতিক উৎসবে

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের নৃত্যদলের অংশগ্রহণ

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের নৃত্যদলের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার:

সাংস্কৃতিক কূটনীতির এক প্রাণবন্ত প্রদর্শনীতে, ঢাকা-ভিত্তিক খ্যাতিমান নৃত্য বিদ্যালয় ‘কল্পতরু’-র নয় সদস্যের একটি দল, ভারতের সরকারের আমন্ত্রণে ভারতের মর্যাদাপূর্ণ ‘বালি যাত্রা উৎসব ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

এই উৎসবটিকে এশিয়ার অন্যতম বৃহৎ উন্মুক্ত সাংস্কৃতিক মেলা হিসেবে গণ্য করা হয় এবং এটি প্রতিবছর ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ২২ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত সাত দিনব্যাপী এই উৎসবটিতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্লোভাকিয়ার প্রসিদ্ধ সাংস্কৃতিক দলসমূহেরও অংশগ্রহণ পরিলক্ষিত হয়। ওড়িশা রাজ্য সরকার বাংলাদেশি নৃত্যদলটিকে পরিপূর্ণ অতিথেয়তা প্রদান করে।

ভারতে পৌঁছানোর পর, ভুবনেশ্বর বিমানবন্দরে বাংলাদেশের শিল্পীগণকে ঐতিহ্যবাহী রীতিতে ফুল দিয়ে বরণ করা হয়। সাধনার সহযোগী সংগঠন ‘কল্পতরু’ নৃত্য বিদ্যালয়ের নয়জন শিল্পী এই উৎসবে চমৎকার সব পরিবেশনা উপস্থাপন করেন, যেগুলোর মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের অনুপ্রেরণায় নির্মিত নৃত্য পরিবেশনাসমূহ অন্তর্ভুক্ত ছিল। তাঁদের পরিবেশনাগুলো ছিল ঐতিহ্যবাহী ও সমসাময়িক উপাদানসমূহের সুনিপুণ সংমিশ্রণ, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, তৃণমূল নৃত্য ‘লাঠিখেলা’ ও ‘রায়বেশে’-এর শক্তিশালী মার্শাল আর্ট প্রদর্শনীর মাধ্যমে চূড়ান্ত রূপ পায়।

এই ‘বালি যাত্রা’ উৎসব দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। এই উৎসবটি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অভিন্ন ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির অটুট বন্ধনকেও তুলে ধরে।

‘কল্পতরু’-র অধ্যক্ষ ড. লুবনা মরিয়ম এই উৎসবে দলটির অংশগ্রহণ ও পরিবেশনার বিষয়ে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর ও বহুমুখী। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে পারে না।”

হাই কমিশনার প্রণয় ভার্মা এই উৎসবে বাংলাদেশি দলটির অংশগ্রহণকে এই দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের আরেকটি উদাহরণ এবং তাঁদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি পারস্পরিক সহমর্মিতা ও গভীর সম্মানের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন, যা তাঁদেরকে একত্রে আবদ্ধ করে।

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

আল আমিন, কুমিল্লার শহরে তার পাপের সাম্রাজ্য এতটাই বিস্তৃত যে, শিশু থেকে বৃদ্ধ সবার কাছে তিনি ‘ভয়ংকর কিলার’ হিসেবে পরিচিত।

শুক্রবার ( ২২ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অন্ত্রসহ চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার এই শীর্ষ সন্ত্রাসী আল আমিন কে গ্রেফতার করেন যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ সহ আল- আমিনকে গ্রেফতারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আল আমিন, কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। আমরা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করা হয়েছে।

 

উল্লেখ্য আল আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, অন্ত্র মামলাসহ ২৬ টি মামলার রয়েছে।  সর্বশেষ ৩ আগস্ট ছাত্র অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে এই আল আমিন।

৭৪ কোটি টাকায় বিক্রি হলো

৭৪ কোটি টাকায় বিক্রি হলো একটি কলা

৭৪ কোটি টাকায় বিক্রি হলো একটি কলা

ডেস্ক রিপোর্ট:

একটি কলা আপনি কত টাকায় কিনবেন? ১০-২০ বা সর্বোচ্চ ৫০ টাকায়। তবে এবার একটি কলা নিলামে বিক্রি হয়েছে ৭৪ কোটি টাকারও বেশি দামে! এমন একটি ঘটনা দেখে আপনার চোখ ছানাবড়া হতে পারে। বুধবার এই ঘটনা ঘটেছে। বিশেষ সেই কলাটি কিনেছেন চীনের ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা জাস্টিন সান।

এই কলাটির এত দামের পেছনে রয়েছে শিল্পের এক অনন্য বিষয়। কলাটিকে দেয়ালে টেপ দিয়ে আটকিয়ে সেটিকে একটি শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে। ২০১৯ সালে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান তার এই শিল্পকর্মটি ‘কমেডিয়ান’ নাম দিয়ে সবার সামনে তুলে ধরেন।

সেবার তার এই কলার শিল্পকর্মটি দেখার জন্য মায়ামি আর্ট বাসেলে জনসমাগম হয়েছিল বিশাল। এমন ভিড় হয়েছিল যে জনসাধারণের নিরাপত্তা রক্ষার্থে এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য শিল্পকর্মগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রদর্শনীটি নামিয়ে দিতে হয়।

এখন সেই শিল্পকর্মটি নিলামে তোলা হয়। নিউইয়র্কের সোথবি’সে নিলামের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ ডলার, কিন্তু শেষ পর্যন্ত এটি ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। যদিও নিলামের আগে ধারণা করা হচ্ছিল, এটি সর্বোচ্চ ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে।

কলাটি নিলামে কিনলেও, যেহেতু এটি পচনশীল, তাই পচে গেলে তার প্রতিস্থাপন করার দায়িত্ব ক্রেতার হবে, বলেছে সোথবি’স। তারা আরও জানিয়েছে, ‘এটি শুধু একটি আর্টওয়ার্ক নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করে, যা শিল্প, মেমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি, এটি ভবিষ্যতে আরও চিন্তা ও আলোচনার সৃষ্টি করবে এবং ইতিহাসের অংশ হয়ে উঠবে।’

শিল্পী মাউরিজিও ক্যাটেলান বরাবরই সাহসী কাজের জন্য পরিচিত। এর আগে তিনি একটি সোনার টয়লেট এবং একটি উল্কা দ্বারা আঘাত করা পোপের ভাস্কর্যও তৈরি করেছিলেন।

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৬ কোটি ১০ লাখ ডলার

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৬ কোটি ১০ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট:

এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ালো ছয় কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়ে এক হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

বর্তমানে বিভিন্ন তহবিলসহ গঠিত মোট রিজার্ভ দুই হাজার ৪২৭ কোটি ডলার।

এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর, নভেম্বরের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা, যার সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে, শ্রীলঙ্কা সম্প্রতি দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় এ তালিকা থেকে বাদ পড়েছে।

আকুর বিল পরিশোধ ছাড়াও রিজার্ভ থেকে প্রতিদিনের ভিত্তিতে বিদেশি ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করতে হয় বাংলাদেশকে। সরকারের জরুরি আমদানি ব্যয় পরিশোধের জন্যও রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়।

অন্যদিকে, বৈদেশিক ঋণ, অনুদান এবং প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কড়া হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কড়া হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এখন ‘বৈশ্বিক’ পর্যায়ে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোতে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউক্রেনে নতুন প্রজন্মের একটি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলার পর এই মন্তব্য করেন পুতিন।

তিনি জানান, এই নতুন ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পরীক্ষা শেষে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, যদি ইউক্রেন পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, তবে রাশিয়া পাল্টা প্রতিক্রিয়া দেখাবে।

পুতিন বলেন, “যেসব দেশ আমাদের স্থাপনাগুলোতে আঘাত হানতে তাদের অস্ত্র সরবরাহ করে, আমরা তাদের বিরুদ্ধেও আমাদের অস্ত্র ব্যবহারের অধিকার রাখি।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালায়। যদিও এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, ক্রেমলিন এই ঘটনাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে অভিহিত করেছে।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র রাশিয়াকেই যুদ্ধের উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেছেন, “রাশিয়া যেখানে সুযোগ পাচ্ছে, সেখানে উত্তেজনা বাড়াচ্ছে।” তিনি আরও বলেন, “উত্তর কোরিয়ার মতো দেশগুলো রাশিয়াকে সহায়তা করছে, যা ইউক্রেনের আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অন্যদিকে, রাশিয়ার দূত আন্দ্রেই কেলিন যুক্তরাজ্যকে এই যুদ্ধে ‘সরাসরি অংশগ্রহণকারী’ বলে আখ্যা দিয়েছেন। কারণ তারা ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের আরও কয়েকটি গ্রাম দখল করেছে এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

দাউদকান্দিতে শামীমা হত্যার

দাউদকান্দিতে শামীমা হত্যার ঘটনায় ৩জন গ্রেপ্তার

দাউদকান্দিতে শামীমা হত্যার ঘটনায় ৩জন গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে শামীমা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত শামীমার মা নুরজাহান বেগম বাদি হয়ে বৃহস্পতিবার(২১ নভেম্বর) দাউদকান্দি মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাকৃতরা হলেন গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে সাথী আক্তার (৩৮) তার ছেলে ফাহিম(১৮) ও বোনের ছেলে নাইম(২২)। গ্রেপ্তারকৃত তিনজনই এজাহারভূক্ত আসামি।

মামলার এজাহারসূত্রে জানা যায়, পারবারিক ও পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার(১৯নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০ টায় উপজেলার গৌরীপুর হাটচান্দিনা গ্রামে শামীমা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। শামিমা হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মোঃ মাসুদের স্ত্রী। মামলায় নিহতের স্বামী মাসুদকে প্রধান আসামি করা হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই মামলার এজাহারভূক্ত আসামি। প্রধান আসামি নিহতের স্বামী মাসুদসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

চৌয়ারা বাজারে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ উঠেছে ভূমি অফিসের কানুনগোর বিরুদ্ধে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ উঠেছে ভূমি অফিসের কানুন গো দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে।

বোন জামাতার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম। দেলোয়ার হোসেন মজুমদার বরুড়া উপজেলা ভূমি অফিসের কানুন গো।

দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম জানান, আমি ২০০৫ সালে আমার বোন সালেহা বেগমের স্বামী দেলোয়ার হোসেন মজুমদারকে কোরিয়া থেকে টাকা পাঠানো শুরু করি জমি কেনার জন্য। ২০০৭ সালে আমি, বোন জামাই দেলোয়ার সাহেব ও জালাল নামের একজনসহ ৪০ শতক জমি ক্রয় করি। এর মদ্যে আমিই ৯ লাখ টাকা পাঠাই। পরে শুনেছি পুরো জমির দামই ৭ লাখের বেশি না। যাহোক আমার ভাগে ১৩ শতক জমি পাই। জমিগুলো সব পূর্ব-পশ্চিমে রাস্তার পাশে।ফলে সবাই চলাচলের জন্য রাস্তা পাবে।এরপর আমার ভগ্নিপতি আমাকে না জানিয়েই প্রথম প্লটটি নিয়ে নেয়। আমারে মাঝখানে দেয়। শেষে জালালকে রাখে। পরে সেখানে কাঠের দোকানসহ ৩টি দোকান স্থাপন করে।বিগত ১৬ বছর ধরে দোকান স্থাপন করে আয় করছেন। যা আমার অনুমতি ছাড়াই। সম্প্রতি আমার প্লট থেকে (সামনের রাস্তাসংলগ্ন) ৬ শতক জমি আমার বোনজামাই তার ৩ সন্তানের নামে লিখে দিয়েছে। ফলে আমার চলাচলের রাস্তাও বন্ধ হয়ে গেছে।আবার পেছনে আমার দুলাভাইয়ের জায়গা থাকলেও সেখানে প্রাচীর তুলেছেন।এখন আমি সুষম বন্টন চাই । আমি চলাচলের রাস্তাসহ আমার জমি ফেরত চাই।

এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন মজুমদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কাঁদলেন মির্জা ফখরুল

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কাঁদলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে আবেগে আপ্লুত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ছয় বছর পর কোনো অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেখে তিনি কেঁদে ফেলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মির্জা ফখরুল বলেন, “সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে, তাতে গোটা জাতি আজ আনন্দিত। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তাকে এভাবে সংবর্ধনায় আমন্ত্রণ জানানোয় আমরা গর্বিত। বিশেষভাবে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীর সঙ্গে খালেদা জিয়ার দূরত্ব সৃষ্টি করা হয়েছে। আজকের এই সংবর্ধনা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক মানসিকতারই প্রকাশ।”

খালেদা জিয়া দুপুর ৩টা ৩৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জে রওনা হন। তার সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া তার আসনে বসার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হ