All posts by jitu

ওমরাহ পালনে ১ হাজার জন

ওমরাহ পালনে ১ হাজার জন সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন

ওমরাহ পালনে ১ হাজার জন সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন

ডেস্ক রিপোর্ট:

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বিশ্বের ৬৬টি দেশের মোট ১ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম’-এর আওতায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে, চলতি ইসলামিক বছরে তীর্থযাত্রীদের চারটি দলে ভাগ করে হোস্ট করা হবে। এ প্রোগ্রামের অধীনে আমন্ত্রিত ব্যক্তিরা ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের এই সুবিধা প্রদান এবং যাবতীয় ব্যয়ভার বহন করে সৌদি সরকার। এখন পর্যন্ত ১৪০টিরও বেশি দেশের মুসলিম এই বিশেষ আমন্ত্রণের সুযোগ পেয়েছেন।

৮ দিনের রিমান্ডে

৮ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

৮ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারি অর্থের বড় অঙ্ক আত্মসাৎ করেন। তার নামে এবং তার পরিবারের সদস্যদের নামে রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট, জমি, দুটি বিলাসবহুল গাড়ি এবং দেশ-বিদেশে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে।

এছাড়া, তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালীন নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেক সাবেক মন্ত্রী-এমপি বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। তাদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বর্তমানে আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান।

ট্রাইব্যুনালের বাইরে

ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন জুনাইদ আহমেদ পলক

ট্রাইব্যুনালের বাইরে হাতজোড় করে দোয়া চাইলেন জুনাইদ আহমেদ পলক

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের প্রিজন ভ্যানে করে সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি।

ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের মধ্যে অনেককেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। তবে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হাতজোড় করে দোয়া চাইতে দেখা যায়। তিনি সাংবাদিকদের উদ্দেশে মোনাজাতের ভঙ্গি করে দোয়া প্রার্থনা করেন।

এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দি সাবেক দুই উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা, সাবেক এক সচিব এবং এক বিচারপতিসহ মোট ২০ জনকে হাজির করার নির্দেশ দেন। এর মধ্যে ১৪ জনকে ১৮ নভেম্বর হাজির করার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, স্বাধীনতার ৩৯ বছর পর, ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের ২৫ মার্চ এই ট্রাইব্যুনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০১৫ সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম ধীরগতিতে চলছিল। তবে হাসিনা সরকার পতনের পর এ কার্যক্রম আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে।

সূত্র: যুগান্তর

তেল পরিমাপে কারচুপির অপরাধে

কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

তেল পরিমাপে কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে কুমিল্লা চকবাজার এলাকায় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। তদন্তে দেখা যায়, পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, অকটেনে ৩২০ মিলি এবং পেট্রলে ৩৪০ মিলি কম প্রদান করছিল।

অভিযানটি নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

জ্বালানি তেলে কারচুপির মতো জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইর এই যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরাতে

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি এখনো প্রক্রিয়াধীন। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জন সাবেক মন্ত্রীসহ ১৩ জন আসামিকে হাজির করার পর শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতাবিরোধী অপরাধের মূল কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এই ১৩ জন আসামি তার এসব কাজে সহযোগী হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যা শেখ হাসিনা করেননি। আর এই আসামিরা তার সহায়ক হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এসব গণহত্যার উদ্দেশ্য ছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করা।

শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৩ জন আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই আসামিরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত এক যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত এক যাত্রী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস দুর্ঘটনায় গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও, এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বৈশামুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোপী কান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে ছিলেন।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস সরাইলের বৈশামুড়া এলাকায় সড়কে উল্টে যায়। এ সময় বাসে তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গোপী কান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‘প্রধান উপদেষ্টার ভাষণে

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি আশাহত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়। যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আলোচনা সভা আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা আন্দোলনের মূল স্ট্রাইকার ছিলেন, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

গতকাল জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির প্রত্যাশা পূর্ণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের সহযোগীরা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সৌদি আরব মাতাবেন

সৌদি আরব মাতাবেন নগরবাউল জেমস

সৌদি আরব মাতাবেন নগরবাউল জেমস

ডেস্ক রিপোর্ট:

আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। সৌদির আমন্ত্রিত একটি বিশেষ অনুষ্ঠানে বিনামূল্যে গান শোনার সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা। সম্প্রতি একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

তিনি জানান, ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে একটি কনসার্টে গান পরিবেশন করবেন জেমস। দর্শকরা সেখানে কোনো টিকিট ছাড়াই গান উপভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, “আশা করি এটি দারুণ একটি শো হবে। আমরা প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”

রুবাইয়াৎ ঠাকুর আরও জানান, ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান পরিবেশন করবে নগরবাউল। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ কালচার’, যা সৌদি সরকারের উদ্যোগে অনুষ্ঠিত রিয়াদ সিজনের একটি অংশ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০১৮ সালে বিনোদন খাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে সিনেমা হল, চলচ্চিত্র উৎসব, কনসার্ট, ফ্যাশন শোসহ নানা আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় চলছে ‘রিয়াদ সিজন’।

এবারের রিয়াদ সিজনে সৌদি মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে ৯টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার তিন দেশ— বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। গত ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সৌদি আরব ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য। শীতকালীন এই বিনোদনমূলক আয়োজন ইতোমধ্যে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে।

উৎসবে প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। এই সময়টিতে সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবারসহ প্রতিটি দেশের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। উৎসবের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে পালন করা হবে, যা চলবে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এ সময় বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি প্রদর্শিত হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ঢাকার মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে কনসার্ট করেন নগরবাউল জেমস। সেদিন কনসার্টটি শুরু হয় তার জনপ্রিয় গান ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ দিয়ে। তিনি একে একে পরিবেশন করেন ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘তারায় তারায় রটিয়ে দেব’ এবং ‘পাগলা হাওয়া’। গান পরিবেশনার পাশাপাশি গিটারেও নিজের দক্ষতা দেখান নব্বই দশকের এই জনপ্রিয় রকস্টার।

ইনজুরির কবলে আর্জেন্টিনা

ইনজুরির কবলে আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ইনজুরির কবলে আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দলের মোট ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন, যা দল গঠনে সমস্যার সৃষ্টি করছে।

সবশেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে। চলতি বছর পেরুর বিপক্ষে এটিই হবে তাদের শেষ ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করতে চায় আর্জেন্টিনা। তবে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তায় পড়েছেন স্কালোনি। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে পরাজয় তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

প্রথমে চোট পান জের্মান পেৎজেল্লা। এরপর থেকে একে একে আরও কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েন। স্কালোনি ফাকুন্দো মেদিনাকে ডেকে নিয়েছিলেন, তবে নতুন কোনো খেলোয়াড় দলে যোগ করার মতো অবস্থায় নেই আর্জেন্টিনা।

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনার গণমাধ্যম নিশ্চিত করেছে, দলে ছয়জন তারকা খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। এর মধ্যে তিনজন সম্পূর্ণভাবে স্কোয়াডের বাইরে চলে গেছেন।

ক্রিশ্চিয়ান রোমেরো ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়ে দলের বাইরে আছেন। নাহুয়েল মলিনা ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব করছেন। নিকোলাস টালিয়াফিকো প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজ লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন। জের্মান পেৎজেল্লা মাংসপেশির সমস্যায় ভুগছেন, আর নিকোলাস গঞ্জালেস ডান পায়ের হাড়ে আঘাত পেয়েছেন।

তবে ইনজুরির এই সমস্যার মাঝেও পয়েন্ট টেবিল কিছুটা স্বস্তি দিতে পারে আর্জেন্টিনাকে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে কলম্বিয়া ও উরুগুয়ে। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।