All posts by jitu

‘২০ দলীয় জোটের সাথে আঁতাত না করে বিএনপি কোন দিন ক্ষমতায় বসতে পারবে না’

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘২০ দলীয় জোটের সাথে যে বিএনপি যুগপদ আন্দোলন করেছে। সেই ২০ দলীয় জোটের বিভিন্ন দলের সাথে আঁতাত না করে বিএনপি কোন দিন ক্ষমতায় বসতে পারবে না।’ উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় এলডিপি ওই কর্মী সমাবেশের আয়োজন করে।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগের শতকরা ৩০ শতাংশ নেতাকর্মী কোন দিকে যাবে আপনারা বুঝেছেন। সুতরাং বিএনপি সেটা উপলব্ধি করে আমাদেরকে জামাই আদর করে খাওয়াইতে হবে।

সমাবেশে বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি প্রভাষক রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এলডিপি নেতা জালাল উদ্দিন কালা এতে স্বাগত বক্তৃতা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফ্ফার, উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাড়েরা ইউনিয়ন এলডিপি’র সহ-সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গ. স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সভাপতি মো. আল আমিন, পৌর গ. যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, পৌর গ. ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন, বাড়েরা ইউনিয়ন গ. যুবদল সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন, ইউনিয়ন গ. স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ মিয়া, ইউনিয়ন গ. ছাত্রদল সভাপতি রয়েল রাফি, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।

সিনিয়র আইনজীবী আব্দুল মান্নান

সিনিয়র আইনজীবী আব্দুল মান্নান আর নেই

সিনিয়র আইনজীবী আব্দুল মান্নান আর নেই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান মজুমদার আর নেই।

তিনি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তিনি কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পৈত্রিক নিবাস চৌদ্দগ্রাম উপজেলায়।

এডভোকেট আব্দুল মান্নান মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

যেসব অঞ্চলে দুপুরের

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

ডেস্ক রিপোর্ট:

দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সৌদি প্রবাসী বাংলাদেশিদের

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

বাংলাদেশ এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসসমূহে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ‘ই-পাসপোর্ট’ সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ‘ই-পাসপোর্ট’ সেবাদানের জন্য ইতোমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্ট’র আবেদন গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ‘ই-পাসপোর্ট’র পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য যেন অনুরোধ জানান।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথমবারের মত ইলেট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে শুক্রবার থেকে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক ‘ই-পাসপোর্ট’র জন্য আবেদন করার জন্য অনলাইনে সিরিয়াল নিতে পারবেন।

‘ই-পাসপোর্ট’ প্রকল্পের কর্মকর্তারা শনিবার (১৪ সেপ্টেম্বর) জেদ্দা গমন করে বাংলাদেশ কনসুলেট জেনারেলেও এই পরিষেবাটি চালু করবেন।

সৌদি আরবের ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদজ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. জামিরুল ইসলাম।

বন্যার্ত ২০০ পরিবারের মাঝে

বন্যার্ত ২০০ পরিবারের মাঝে চান্দলা যুবসমাজের খাদ্য সামগ্রী প্রদান

বন্যার্ত ২০০ পরিবারের মাঝে চান্দলা যুবসমাজের খাদ্য সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন বিভিন্ন পাড়া বন্যা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে ‘চান্দলা ইউনিয়ন যুবসমাজ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ নং চান্দলা ইউনিয়ন বিভিন্ন পাড়া প্রায় দুই শতাধিক পরিবারের প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবণ সমেত খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন চান্দলা যুবসমাজের স্বেচ্ছাসেবকরা।

উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বন্যার পানির কারণে তাদের আয় রোজগার অনেক দিন থেকে বন্ধ, তারা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন তারা। তাদের এরকম বিপদের দিনে তাদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করার জন্য স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় অসহায় পরিবারগুলো।

জানা যায়, চান্দলা যুবসমাজের তত্ত্বাবধানে বন্যা কবলিত চান্দলা ইউনিয়ন বিভিন্ন গ্রামে প্রত্যন্তঅঞ্চলে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে প্রায় দেড় লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা

এসময় ত্রাণ বিতরণ টিমের সঙ্গে ছিলেন,আব্দুল্লাহ ইকবাল,সাব্বির ভুইয়া,রুবেল খান,সাইদুল ইসলাম নিরব,রফিকুল ইসলাম রিফাত,আশিষ সূত্রধর,পারভেজ খান,কাউসার আহমেদ,মোশারফ হোসেন নিলয়,হানিফ,সাইদুল, প্রমুখ।
চান্দলা যুবসমাজের সমন্বয়ক মোহাম্মদ শরিফ খান আকাশ বলেন, বন্যার্তদের বাড়ি ঘরের ব্যাপক খয়ক্ষতি হয়েছে। তাই চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বাড়ি ঘরের মেরামত ও পুনর্বাসন প্রকল্পের জন্য আবারো একটি ফান্ড গঠন করা হবে ইনশাআল্লাহ।

বন্যায় ক্ষতিগ্রস্ত অতি নিন্ম আয়ের দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে চান্দলা যুবসমাজের সমন্বয়ক মোহাম্মদ শরিফ খাঁন আকাশ বলেন, বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানো সবাইকে এগিয়ে আসতে হবে এবং মানবিক সমাজের জন্য অন্যের বিপদে আমাদেরকে এগিয়ে আসার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশে সামর্থবান থেকে বিত্তশালীদেরকে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের দায়িত্ব ও কর্তব্য মনে করে কার্যকরী উদ্যোগ নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে বঞ্চিত নিপীড়িত দৈন্যপ্রবণ মানুষের পাশে চান্দলা যুবসমাজের চলমান কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেন।

তিনি জানান, এছাড়াও চান্দলা যুবসমাজের তত্ত্বাবধানে আশপাশের এলাকার সেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়ী ও যুবসমাজের কয়েকটি টিম চলমান বন্যা পরিস্থিতিতে প্রায় ৭লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে এবং বন্যা শুরু থেকে বুড়িচং উদ্ধার কাজ পরিচালনা করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার পাশে থাকা বাপ্পির নামে মামলা !

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লায় ছাত্রজনতার পাশে থাকা কাজি শারমিন আওয়াল পারভেজ বাপ্পির নামে  মামলা দায়ের করা হয়েছে।  এমনকি সম্প্রতি কুমিল্লায়  বর্ন্যাতদের পাশেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন  এক সময়ের রাজনীতিবিদ , সমাজসেবক পারভেজ বাপ্পি। সরকার পতনের পর পারভেজ বাপ্পির বিরুদ্ধে  এ মামলা দায়েরকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর বলে দাবি করেছেন সুশীল সমাজ ও বিভিন্ন স্তরের মানুষজন।

কাজি শারমিন আওয়াল পারভেজ বাপ্পী কুমিল্লা নগরীর বাগিচাঁগাও  এলাকার  প্রফেসর কাজী শফিকুর রহমান ও প্রফেসর রওশন আরা রহমান দম্পতির  ছেলে। পারভেজ বাপ্পির  মাতা-পিতা  দুইজনেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্ভ্রান্ত পরিবারের সন্তান পারভেজ বাপ্পি  এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০১ সালে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ শামসুল হক সাহেবের নির্বাচনের পরে  তিনি আর কখনো দলীয় ব্যানারে কাজ করেন নি। অনেকটা রাজনীতি থেকে সরে এসে সমাজসেবায় নিজেকে মনোনিবেশ করেন। এতিমখানা, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশেই তাকে প্রায় দেখা যায় । বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে নিয়োজিত থাকতেই পচ্ছন্দ করেন পারভেজ বাপ্পি। পারভেজ বাপ্পি  সদরের সাবেক সাংসদ  এমপি বাহারের চক্ষুশুল হিসেবে পরিচিত ছিলেন। এমনকি এমপি বাহারের বড় ভাই হেলাল মিয়া নগরীর রেইসকোর্স এলাকার ডা: জহির হত্যার আসামী পাপ্পুকে নিয়ে পারভেজ বাপ্পির জিম দখল করতে চেয়েছিল।

স্থানীয় মাহীন নামের  এক বাসিন্দা  জানান, পারভেজ বাপ্পি রাজনীতি থেকে অন্তত ১৫ বছর দূরে আছেন। তিনি সমাজসেবা করেন। সবার প্রিয় একজন লোক। তার মত লোককে মামলায় জড়িয়ে মামলাগুলোকে হাস্যকর করে ফেলা হয়েছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এমন ভুল কাজটি করেছে , যা নিন্দনীয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাংবাদিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইদ জানান, পারভেজ বাপ্পি আন্দোলনের পক্ষে ছিলেন। আন্দোলনের সময় তিনি আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। এমনকি  সম্প্রতি বন্যায়ও তিনি অনেক সহযোগিতা করেছেন।

পারভেজ বাপ্পি জানান, আমি অনেক বছর ধরে রাজনীতি থেকে দূরে। মানুষের কল্যানের  জন্য কিছু করতে পারাটাই আমার একমাত্র ব্রত। আমি ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলাম। অথচ ছাত্রজনতার উপর হামলার মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি আমার অবস্থানে সততার সাথে কাজ করছি। আশা করি আইনশৃংখলা বাহিনী তদন্ত করে সঠিক কাজটিই করবেন।

 

দাউদকান্দিতে মানবিক মারুকা ইউনিয়নের

দাউদকান্দিতে মানবিক মারুকা ইউনিয়নের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক ঐক্য গড়ে তুলুন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ুন, শীর্ষক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক মারুকা ইউনিয়নের আয়োজনে আজ শুত্রুবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) সকালে উপজেলার চক্রতলা বহুমূখী আদর্শ একাডেমী মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মো.ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা নাছির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা: আলাউদ্দিন, মানুষ মানুষের জন্য সংগঠনের সহ সভাপতি মো. রবিউল মাষ্টার, মানবিক মারুকা ইউনিয়নের সদস্য মোঃ ইমরান হোসেন সুজন, কুতুবউদ্দিন মাস্টার, আতিকুর রহমান তালুকদার, জাহিদুল ইসলাম নিশাদ, মোহাইমিনুল ইসলাম সাদ্দাম, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ইউনিয়ন সমন্বয়ক মাছুম বিল্লাহ ও সায়েম।

আলোচনা শেষে চক্রতলা বাজারে মাদক বিরোধী নানান স্লোগানে মূখরীত হয় এবং র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে ওই ইউনিয়নের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ দু’ই শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলো।

ভারতে পাচারকালে

ভারতে পাচারকালে আবারো বুড়িচং সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারকালে আবারো বুড়িচং সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি ৬০ এর সদস্যরা। শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) মধ্যরাতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ইলিশ মাছ জব্দ করা হয়।

ইলিশ মাছ জব্দ করার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে কুমিল্লা বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটেলিয়ানের সালদা নদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২- এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭ টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লাখ আটষট্টি হাজার টাকা বিক্রি করে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

কুমিল্লার ময়নামতি এলাকা

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

স্টাফ রিপোর্টার:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে ময়নামতি ফুল মার্কেট এলাকা থেকে শাহরিয়ার আলম অমি নামের একজন চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে।

উল্লেখ্য যে, শাহরিয়ার আলম অমি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ, ছাত্র সমন্বয়ক এবং অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত