All posts by jitu

সদর দক্ষিণের বিজয়পুরে জামায়াত ইসলামের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

 

সালাউদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব সহযোগী সদস্য সম্মেলনে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, সদর দক্ষিণ উপজেলা আমীর মোহাম্মদ মিজানুর রহমান।

উক্ত সম্মেলনে দারসে কুরআন পেশ করেন সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

আরো উপস্থিত ছিলেন, বারপাড়া ইউনিয়ন প্রচার সেক্রেটারি রাসেল মাহমুদ, বায়তুল মাল সেক্রেটারি ও আইবি ডাব্লিউ এফ বারপাড়া ইউনিয়ন সভাপতি আমান উল্লাহ, আদর্শ শিক্ষক ফেডারেশন সদর দক্ষিণ উপজেলার সভাপতি শহিদুল্লাহ মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বারপাড়া ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন,ওলামা বিভাগ সভাপতি মাওলানা বজলুর রহমান,যু্ব বিভাগ সভাপতি ইব্রাহিম খলিল, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইমাম হোসেন,কাজি আহসান হাবীব, মাস্টার রবিউল হুসাইন, ইসমাইল হোসেন আলেক প্রমুখ।

খালেদা জিয়াকে নির্যাতনে ভারতের সহযোগিতা ছিল: নুরুল হক

ডেস্ক রিপোর্ট:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন থেকে মুক্ত করতে খালেদা জিয়ার সাহসী ভূমিকার কারণে তিনি ক্ষমতা থেকে দূরে ছিলেন। শুধু তাই না, ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে জেলে নিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার রাজনীতিকে শেষ করে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বেগম জিয়ার প্রতি এমন আচরণ যে শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পরিকল্পনা ছিল, এটা আমি মনে করি না। বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য এখানে নিশ্চয়ই ভারতেরও একটা সমর্থন ছিল। যার কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, খালেদা জিয়া চিকিৎসার প্রশ্নে কিংবা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় হাই-কমিশন তাদের অবস্থান পরিষ্কার করে নাই। বিএনপি ও খালেদা জিয়ার প্রতি ক্ষোভ থেকে ভারত শেখ হাসিনার এ ফ্যাসিবাদ ও বেগম জিয়ার ওপর অত্যাচার, নির্যাতনকে সমর্থন করেছেন।

এতো অত্যাচার ও নির্যাতনের পরও বেগম জিয়া দেশেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা জনরোষে পরে দলীয় নেতাকর্মীদের রেখে চোরের মত ভারতে পালিয়েছেন। তাকে এভাবে পালিয়ে যেতে দেওয়াটা একটা অন্যায় ছিল। তাকে জনগণের হাতে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা মিছিল, মিটিং ও সমাবেশ করে ভারতের কাছে বারবার আহ্বান জানিয়ে আসছি, তারা যেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়। এ দেশের আইন-আদালতে তার বিচার হবে।

অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

ভারতের নয়াদিল্লিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে এই সামিটে যুক্ত দিলেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই ড. ইউনূসের প্রথম কোনো আন্তর্জাতিক কর্মকাণ্ড, যেখানে একাধিক দেশ যুক্ত ছিল।
এই সামিটের উদ্বোধনী অধিবেশন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।

সামিটে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গতকাল শুক্রবার ফোনালাপে সামিটে যোগ দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা।

মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন বাংলাদেশি এবং তার সৎপুত্র নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশি মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহকে (৯) মোটর সাইকেলযোগে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে চেষ্টা করেছিলেন। সেসময় বিপরীত দিক থেকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ বলেন, সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়। মোটরসাইকেল এবং অপর গাড়িতে থাকা ৪১ বছর বয়সী নারী এবং তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হন।

স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা জুলফাদলি জাকারিয়া জানান, খবর পেয়ে সকাল ৬টা ৫৭ মিনিটে জেরান্তুত ফায়ার স্টেশন থেকে ছয় দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়।

জুকরি বলেছেন, মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, পুলিশ তদন্তের সুবিধার্থে গাড়ির চালকের কাছ থেকে একটি বিবৃতি রেকর্ড করবে।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

আন্দোলনে আহতদের সরকার চিকিৎসার খরচ দেবে

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা হবে এবং যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যগণ তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকাল রোববার একটি বৈঠকে মিলিত হবেন।

মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন মায়ামি কোচ

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের কারোণে মাঠে অধারাবাহিক লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। তার ফেরার পথটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। এখনই জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট।

মেসিকে ছাড়া বিপাকে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসির হাত ধরেই গত মৌসুমে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে।

মেসির চোট নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘লিওর (মেসি) উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের যোগ দেবে, তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

মার্তিনোর এমন বক্তব্যের পর মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান। যেখানে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

কাউফম্যান বলেছেন, ‘এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনো মাঠে আসেনি। এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে। এর আগে টাটা (মার্তিনো) বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। তিনি বলেন, “মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না।” তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে।’

চৌদ্দগ্রামের কনকাপৈতে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

বিডিআর বিদ্রোহ, হেফাজতের সমাবেশ ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় স্বেরাচারী শেখ হাসিনা বিচার দাবি করেছে জামায়াত। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।

কনকাপৈত মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, অধ্যাপক মোহাম্মদ আলী, জামাল উদ্দিন লিটন, জসিম উদ্দিন, মাওলানা মনসুর আহম্মেদ, শাহআলম, হোসাইন আহম্মেদ শাহাদাত, নজরুল ইসলাম, নাজমুল হক বাদল, নিজামুদ্দিন আজাদ, মাঈন উদ্দিন ফরাজী, ডা. মাহমুদুল হাসান। কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহম্মেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন ফরাজী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াছিন, জসিম উদ্দিন, মুজিবুল হক দুলাল, ইউসুফ মজুমদার, ইমাম উদ্দিন। সমাবেশে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন শিল্পী ইমাম হোসেন।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পুলিশের গুলিতে আহত নোয়াখালীর আসিফ মারা গেছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত আসিফ (২২) মারা গেছেন।

আজ শুক্রবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারশিপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ির মোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জেলার সোনাইমুড়ী থানায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে আসিফ পুলিশের গুলিতে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার ১১ দিন পর আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টায় সোনাইমুড়ী থানায় আওয়ামী লীগ নেতাদের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এ সময় জনতা থানায় গিয়ে আওয়ামী লীগ নেতাদের বের করে দেয়ার জন্য বলে। পুলিশ বলে এখানে কেউ নেই। পরে জনতা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আসিফসহ কয়েকজন আহত হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বেগমগনজ ও মাইজদী থেকে ট্রাক ভর্তি কয়েক হাজার জনতা থানা ঘেরাও করে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-সহ তিনজন ও আন্দোলনকারীদের তিনজন মারা যায়। এতে আহত হয় অর্ধশত। এ সময় জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো.সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো.ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যা করলো সাবেক এমপি আজাদের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানকে (৫০)  কুপিয়ে  হত্যা করেছে আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এ সময় অন্তত ১২ জন আহত হয়। হামলাকারিরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বিএনপির সমর্থক।

 

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ হাসিনা ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি নামানোকে কেন্দ্র করে  বাক-বিতণ্ডা হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদের  ভাগ্নে  আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন,  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।