All posts by jitu

নোয়াখালীতে কুড়ালের কোপে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় প্রতিবেশীর চাইনিজ কুড়ালের কোপে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো.মহিন উদ্দিন (৩৮) নামের এক কৃষক।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সোয়া ৯টায় উপজেলার আন্ডারচর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে, গত মাসের ১৯ জুন দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর গ্রামের বশির উল্যাহ বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মহিন উদ্দিন উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আন্ডারচর গ্রামের বশির উল্যাহ বেপারী বাড়ির মো.বশির উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের বড় ভাই মো.মোছলে উদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির ৪০০ ফুট উত্তরে ২৪ শতাংশ জায়গা নিয়ে প্রবিবেশী আবুল বাশারের পরিবারের সাথে বিরোধ চলছিল। গত মাসের ১৯ জুন গভীর রাতে বাশার তার আরো দুই ভাই আব্বাস ও মামুনুর রশীদের নেতৃত্বে ২৫-৩০জন আমাদের বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করে ফেলে। বিষয়টি জানতে পেরে সাথে সাথে আমি সুধারামা থানার পুলিশকে মুঠোফোনে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

তিনি অভিযোগ করে আরও বলেন, পুলিশকে খবর দেওয়ায় বাশার ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে আড়াইটার দিকে আমাদের বসত বাড়িতে হামলা চালায়। হামলায় আমার বাবাসহ পরিবারের সাতজন গুরুত্বর আহত হয়। এর মধ্যে মহিন উদ্দিনকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় আমরা ১৯জনকে আসামি করে সুধারাম থানায় একটি মামলা দায়ের করি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুরুত্বর জখমের অভিযোগে ১৯জনকে আসামি করে মামলা নেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। এখন গুরুত্বর জখমের অভিযোগে দায়েরকৃত মামলায় হত্যা মামলার ধারা সংযুক্ত করা হবে। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

চান্দিনায় সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে রড দিয়ে মারধর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  চান্দিনা  উপজেলায়  সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী  জসিম উদ্দিনকে  রড দিয়ে  পিটিয়ে  গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে  ৫ টার দিকে  উপজেলার পৌর এলাকার  হারং  উচ্চ বিদ্যালয়ের  সামনে  এ হামলার ঘটনা ঘটে।

আহত  জসিম উদ্দিন হারং এলাকার বাসিন্দা। তিনি উপজেলা  স্বেচ্ছাসেবকলীগের  সহ-সভাপতি। তিনি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত  জসিম উদ্দিন জানান, আমি চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য  ভাইস-চেয়ারম্যান প্রার্থী  । এই একই এলাকা থেকে শামীম সাহেব চেয়ারম্যান প্রার্থী। আমি কেন একই এলাকা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি, সেজন্য শামীম সাহেবের লোকজন আজ আমার উপর হামলা করেছে। শামীমের লোক আবু তাহের, শাহজাহান, বাবুল ও সাইফুলসহ ৮/৯ জন মিলে আজ আমাকে রড দিয়ে পিটিয়ে দুই পায়ে গুরুতর আহত করেছে। হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলেছে। তারা যখন আমাকে মারধর করছিল , তখন বার বার বলছিল- তুই কেন হারং থেকে নির্বাচনের ঘোষণা দিলি, তোর জন্য শামীম ভাই ফেল করবে। তুই নির্বাচন করবি না।

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

গ্রুপপর্ব এবং শেষ ষোলোর পর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা সংক্ষেপে ইউরোয় এখন কোয়ার্টার ফাইনালের পালা।

শেষ ষোলো থেকে ঝরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং অন্যতম জায়ান্ট বেলজিয়াম। কষ্টেসৃষ্টে শেষ আটের টিকিট পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইউরোর ‘ডার্কহর্স’ তকমা পাওয়া তুরস্কও উঠে গেছে শেষ আটে।

ফেবারিট হিসেবে কক্ষপথেই রয়েছে স্বাগতিক জার্মানি এবং তারুণ্যে ঠাঁসা স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে তাদের মধ্যে কোনো এক দলকে হতাশায় পুড়তে হবে। কারণ কোয়ার্টার ফাইনালেই যে দেখা হয়ে যাচ্ছে স্পেন এবং জার্মানির।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় মুখোমুখি হবে তারা।

একই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। শেষ ষোলোয় স্লোভেনিয়াকে হারাতেই ঘাম ছুটে যায় ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। সেই ইউরো ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার শেষ আটে সামনে পাচ্ছে তারা।

গ্রুপপর্বে নিষ্প্রাণ খেলায় সমর্থকদের হতাশ করেছে ফ্রান্স, শেষ ষোলোয় ড্যানিশদের হারাতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের হারিয়ে ২০১৬ ফাইনালের ‘প্রতিশোধ’ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল।

পরদিন অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস-তুরস্ক। শেষ ষোলোয় ইতালিকে বিদায় করা সুইসরা ইংলিশদেরও বাড়িতে পাঠিয়ে দিতে চাইবে। গ্যারেথ সাউথগেটের দলের জন্য উজ্জীবিত সুইসদের মোকাবিলা করা মোটেই সহজ হওয়ার কথা নয়।

অন্যদিকে ‘উড়ন্ত’ তুরস্কের সামনে প্রতিরোধ গড়ে তুলতে চাইবে দারুণ ছন্দে থাকা নেদারল্যান্ডস। শেষ আটে কাগজে-কলমে হয়ত সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে ডাচরা, তবে মাঠের ফুটবলে নিজেদের দিনে আরদা গুলেররা যে বড় চমক দিতে পারেন, সেটা নিয়ে দ্বিমত করার অবকাশ নেই।

একনজরে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল

৫ জুলাই, স্পেন-জার্মানি, রাত ১০টা
৬ জুলাই, পর্তুগাল-ফ্রান্স, রাত ১টা
৬ জুলাই, ইংল্যান্ড-সুইজারল্যান্ড, রাত ১০টা
৭ জুলাই, নেদারল্যান্ডস-তুরস্ক, রাত ১টা

ভেজাল ও নিম্নমানের ওষুধ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা সবাই জানি, নিম্নমানের ও ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি আমাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বুধবার সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের নিরাপত্তা কার্যকারিতা এবং গুণমান নিশ্চিত করা আমাদের জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলোর সভায় সবাই একত্রিত হয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের অঞ্চলে ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে কাজ করে আমরা এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমাদের যৌথ দক্ষতা, সম্পদ এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি।

তিনি বলেন, তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবার এই উদীয়মান হুমকিগুলো মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর।

সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমুর-লেস্তের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা সভায় অংশ নিয়েছেন।

সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে।

হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার মানুষ

 

কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার স্থানীয় মানুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ‘জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী, এফসিপিএস, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান, এমসিপিএস,এফসিপিএস , মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি,ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে
গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৭ শত জন নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫৩৩ জন গরীব
ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এই অঞ্চলের গরীব ও দুঃস্থ জনসাধারণের পাশে দাড়ানোসহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে খাদে, চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মোঃ মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন।

তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মোঃ ইলিয়াছ শেখ ও রেহানা বেগমের ছেলে।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের নোয়াবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মোঃ মেহেদী হাসান নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

চৌদ্দগ্রামে নামাজরত ইমামের উপর হামলা, যুবক গ্রেফতার

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ মাওলানা মো: বদরুল হাসান (৪২) নামে মসজিদের এক ইমামের উপর নামাজরত অবস্থায় হামলা চালিয়েছে ক্ষুব্ধ এক মুসল্লী। এ সময় হামলাকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে ইমামের পাজরের দুইপাশে মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাগরিবের নামাজ চলাকালীন সময়ে উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর উত্তরপাড়া জামে মসজিদে। পরে মসজিদে উপস্থিত অপর মুসল্লীরা গুরুতর আহত ইমামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ইমাম মাওলানা বদরুল হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। এদিকে স্থানীয়রা রিয়াজুল হক সজীব (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে একই ইউনিয়নের সাতচর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের জামাত শেষে সাতচর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: বদরুল হাসান সুন্নত নামাজ পড়ছিলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে ইমামের উপর আগে থেকে ক্ষুব্ধ সজীব নামে এক মুসল্লী পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ইমামের শরীরের পেছনে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

এতে রক্তাক্ত অবস্থায় ইমাম হাফেজ মাওলানা মো: বদরুল হাসান মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে মসজিদে উপস্থিত অপর মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইমাম বদরুল হাসান ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসেমদিয়া গ্রামের শামসুল এর ছেলে বলে জানা গেছে। তিনি আলকরা ইউনিয়নের সাতচর রিয়াজুল জান্নাহ মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন এবং সাতচর উত্তরপাড়া জামে মসজিদে দীর্ঘ ২২ বছর ধরে ইমামতি করছেন।

এদিকে ইমামের উপর হামলার খবর শুনে স্থানীয়রা হামলাকারী যুবক সজীবকে আটক করে রাখে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ পৌঁছে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে আটককৃত সজীবকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

সাতচর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি শাহআলম ভূঁইয়া বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। ইমাম সাহেবের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বলেন, ‘আলকরায় ইমামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

আলকরা ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন ভূঁইয়া জানান, ‘ইমাম সাহেবের উপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও ঘৃণিত কাজ। আমি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তির শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘ইমামের উপর হামলাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

চৌদ্দগ্রামে ৭২০ বোতল ফেন্সিডিল সহ আটক ২

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৪৫৩) সহ দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো: কাভার্ডভ্যান চালক খুলনার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান শিকদার এর ছেলে বাবুল শিকদার ও হেলপার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মো: কাশেমের ছেলে মো: সাদেক হোসেন। বুধবার (০৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১:৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকৃত কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করে। পরে পুলিশ পেছন থেকে কাভার্ডভ্যানটিকে তাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ৭২০ বোতল ফেন্সিডিল সহ স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যান চালক বাবুল শিকদার ও হেলপার মো: সাদেককে গ্রেফতার করে। এ সময় কাভার্ডভ্যানটি সহ একটি এনড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকা থেকে ৭২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় কান্না করায় ৬ মাসের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি কান্নাকাটি করায় ৬ মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে একটি খাল থেকে শিশুটির à¦