All posts by jitu

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা। অনুশীলনে ফিরলেন অধিনায়ক লিওনেল মেসি।

টেক্সাসের হিউস্টনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে। গত ২৫ জুন চিলিকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে উরুতে চোট লেগেছিল মেসির। যে কারণে মেসি পেরু ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে অবশ্য মেসিকে ছাড়াই ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা।

তবে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৩৭ বছর বয়সি মেসি খেলার জন্য প্রস্তুত আছেন। তিনি অনুশীলন শুরু করেছেন। চলতি ইউরোয় অবশ্য এখনও গোল করতে পারেননি মেসি।

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট:

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ু প্রবল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২ জুলাই) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে জুলাই মাসে সারাদেশে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা তীব্র গরমের পর এবার ভারী বর্ষণে ডুবছে দক্ষিণ এশিয়া।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজও সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় উপকূলে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা চলতি সপ্তাহজুড়ে থাকবে।

শিক্ষার্থী কাশপিয়ার মৃত্যু : প্রধান আসামি সজিব গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাশপিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান  আসামি  সজিব হোসেনকে (২৪)  গ্রেফতার করেছে  কোতয়ালি থানা পুলিশ। বাকি দুই আসামি  এখনো পলাতক  রয়েছেন।

গ্রেফতার হওয়া  সজিব হোসেন  কুমিল্লা  সদরের আমতলী এলাকার মোবারক হোসেনের ছেলে।

সোমবার ঢাকা থেকে প্রধান আসামি সজিব হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঢাকা থেকে সজিবকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে  জেলহাজতে  প্রেরণ  করা  হয়েছে।

উল্লেখ্য যে,  এদিকে কাশপিয়ার মৃত্যু আত্মহত্যা হিসেবে মামলা হলেও এই মৃত্যুকে  ঘিরে প্রতিনিয়ত রহস্য বাড়ছে। নিহতের পরিবারের অনেকেই বলছেন এটা পরিকল্পিত হত্যা, আত্মহত্যা নয়। বাড়িতে একা পেয়ে কাশপিয়াকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতকরা। আর ঘাতকরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এ রহস্য আরো ঘনীভূত হচ্ছে। নিহত বারিহা সিদ্দিকা কাশপিয়া (১২) কুমিল্লা সদরের আমতলী পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলী বাড়ির বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ১৯ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নির্জন বাড়িতে কাশপিয়ার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের মা ছায়েমা আক্তার শান্তা । মামলার প্রধান চার আসামি হলেন সদরের আমতলী এলাকার মোবারক হোসেনের ছেলে সজিব হোসেন (২৪),শাহ আলমের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২),ময়নাল হোসেনের ছেলে রকিব হোসেন (২২) এবং আবুল কাশেমের ছেলে মো: রাহিম(২২)।

থানায় দায়ের করা মামলায় নিহতের মা শান্তা জানায়, আমার বড় মেয়ে বারিহা সিদ্দিকা কাশপিয়া গত ৮/৯ মাস ধরে ফেসবুকের মাধ্যমে প্রতিবেশী মোবারক হোসেনের ছেলে সজীব হোসেনের সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। পরে ভিডিও কলে কথা বলার সময় সজীব আমার মেয়ের আপত্তিকর কিছু ছবি স্ক্রিণশট নিয়ে রেখে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। আমি এ বিষয়ে জানতে পেরে ছেলের মারে কাছে বিচার দেই এবং ছেলেকে আমার মেয়ের সাথে কথা বলতে বারণ করি। পরে সজীব আমার ভাসুরের ছেলে রাসেলের কাছে এসব আপত্তিকর ছবি পাঠায় । রাসেল এসব দেথে সজীবকে বাড়াবাড়ি করতে নিষেধ করে। পরে সামাজিকভাবে বসে সমাধানের চেষ্টা করি। কিন্তু তারা সামাজিক সিদ্ধান্ত না মেনে গত ১৯ জুন বিকেল ৪ টায় সজীব, রাব্বি, রকিব ও রাহিমের নেতৃত্বে আরো ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে আমার মেয়ে ও ভাসুরের ছেলেকে খোঁজ করতে। তারা বাড়িতে এসে আমার মেয়ের নামে অশ্লীল কথাবার্তা বলে যায়। আশেপাশের সবার সামনে আমার মেয়েকে অপমান করে । পরে বিকেল সাড়ে ৪ টায় আমার মেয়ে কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাই। এর আগে ২ জুন কাশপিয়ার মা শান্তা নিরাপত্তা চেয়ে এই আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছিলেন।

পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও নিহতের পরিবারের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, সজীব, রাব্বিরা যখন বাড়িতে হামলা করতে আসে তখন কাশপিয়া তার কক্ষে একা ছিল। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর কাশপিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে মরদেহের কিছু চিত্র রহস্যের জন্ম দিয়েছে। যেমন, আত্মহত্যা করলে হাত মুষ্টিবদ্ধ থাকবে।মলদ্বারে মল থাকবে। কিন্তু কাশপিয়ার হাত মুষ্টিবদ্ধ ছিলনা। মলদ্বারে মল ছিল না। নিহতের পরিবারের দাবি তার কক্ষে একা পেয়ে কাশপিয়াকে হ্ত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে যায়।

 

চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা, চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার

দাউদকান্দি  প্রতিনিধি:
চোরকে চিনে ফেলায় রাশেদা বেগম(৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা টিপে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করে এমন তথ্য জানিয়েছেন মোঃ নাদিম(১৯)। আজ মঙ্গলবার দুপুরে আসামি নাদিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নাদিমের দেওয়া তথ্যমতে, উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের একটি দোকান থেকে স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক সাংবাদিকদের এতথ্য জানান।
গ্রেপ্তারকৃত নাদিম দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের নুর আলমের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১জুলাই) দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী রাশেদা বেগম নিজ বাড়িতে খুন হন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পাওয়া জুতার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার চার ঘন্টার মধ্যে হত্যাকারী নাদিমকে জড়িত সন্দেহে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন নাদিম৷ তার দেওয়া তথ্য মতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের একটি স্বর্ণের দোকান থেকে লুন্ঠিত স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানাযায়, নিহত রাশেদা বেগমের দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে প্রবাসে আর ছোট ছেলে দেশেই থাকেন। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রাশেদা বেগম। নাদিমের ধারণা নিহত রাশেদা বেগমের বাড়িতে অনেক টাকাপয়সা থাকবে। তাই তিনি রাশেদা বেগমের বাড়িতে যান। পরে তার কানের দুল গলার চেইন ছিনিয়ে নেন। তখন নিহত রাশেদা বেগম তাকে চিনে ফেলেন। পরে নাদিম গলা টিপে বৃদ্ধা রাশেদাকে হত্যা করেন শরীরে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। কিন্তু যাওয়ার সময় পায়ের জুতা ফেলে যান নাদিম। সেই জুতার সূত্র ধরেই তাকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয় এবং সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব স্যারের দিকনির্দেশনায় ঘটনার চার ঘন্টার মধ্যে হত্যাকারীকে সনাক্ত করে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে বৃদ্ধা রাশেদা বেগমের শরীর থেকে লুন্ঠিত স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহত রাশেদা বেগমের ছোট ছেলে সাহাব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

 

ফুড ডেলিভারী প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় “ফুডি”র পথচলা শুরু

স্টাফ  রিপোর্টার:

আধুনিক বাংলাদেশে সময়ের গুরুত্ব বিবেচনায় ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন সংযোজন “ফুডি”, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফুডি, বাংলাদেশে রাইডার ভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারী সেবা প্রতিষ্ঠান।

অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি’র আত্নপ্রকাশ, আধুনিক মননশীল সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। ফুডি, শিক্ষিত তরুন সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

ফুডি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চায়ের নগরী সিলেট, নান্দনিক শহর রাজশাহী, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে ইতিমধ্যে ফুডির কার্যক্রম শুরু করেছে। ডেলিভারি পার্টনার হিসেবে ফুডি প্ল্যাটফর্মে ইতিমধ্যে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে ৪০০০ এর অধিক রেস্টুরেন্ট ও শপ পার্টনার সংযুক্ত হয়েছে।

ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘন্টা ফুড ডেলিভারী সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যেগে ফুডির আত্নপ্রকাশ স্বল্প সময়ে ফুড ডেলিভারী, তুলনামূলক কম খরচে, রুচিশীল খাদ্যপণ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছে এক ঝাঁক শিক্ষিত তরুন রাইডার।

বিভিন্ন স্পেশাল ডে কে আরো বেশী স্পেশাল করতে প্রিয়জন কে এখন নানাবিধ তাজা ফুল উপহার দেয়া যেন এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। দেশী-বিদেশী ফুল ডেলিভারী দেয়ার এক নতুন সম্ভার নিয়ে এসেছে ফুডি।

পরিকল্পনা আর বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ফুডি। ফুড ডেলিভারী ব্যবসায় ফুডিতে ১০০০ এর অধিক নিজস্ব রাইডার ও ৫০০ এর অধিক ফ্রিল্যান্স রাইডার সংযুক্ত হয়েছে।

দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সবসময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধ পরিকর। ফুডি’র সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‘লাইফ অ্যান্ড হেলথ’-ব্যাংকক হাসপাতাল থাইল্যান্ডের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস

স্টাফ  রিপোর্টার:

‘লাইফ অ্যান্ড হেলথ’-ব্যাংকক হাসপাতাল থাইল্যান্ড’র উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড ও থাইল্যান্ডের স্বনামধন্য ব্যাংকক হসপিটালের যৌথ উদ্যোগে বাংলাদেশি রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। সোমবার (১ জুলাই) এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের এয়ার এ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেছেন ব্যাংকক হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সিইও ডা. ধুন দামরংসাক ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. শক্তি রঞ্জন পাল।

এছাড়াও, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথের ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন ও এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস কর্ণধার ও অপারেশন্স অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ রেজওয়ান।থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্স প্রথম বেসরকারি হসপিটালের মধ্যে একটি। গত ৫০ বছর ধরে এই হসপিটাল নেটওয়ার্ক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ করেছে।

ব্যাংকক হসপিটালে ক্যান্সার এবং কার্ডিওলজি সেবার জন্য আলাদা সেন্টার হয়েছে। থাইল্যান্ড ও অন্যান্য দেশের রোগীরা চিকিৎসা এবং পুনর্বাসন পরিষেবার জন্য এই হসপিটালটি নির্বাচন করে থাকেন। ‘ব্যাংকক হসপিটাল’ এবং ‘ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল’ উভয়ই ২০২৪ সালে ‘নিউজউইক’ এবং ‘স্ট্যাটিস্টা’ দ্বারা বিশ্বের সেরা হসপিটালগুলোর একটি হিসেবে নির্বাচিত হয়।

এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা-ব্যাংকক হসপিটালের সর্বোন্নত প্রযুক্তিসমূহ ও এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা এশিয়ার সেরা পরিষেবার মধ্যে একটি। রোগীর অবস্থা যতই গুরুতর হোক না কেন, যখন চিকিৎসার কারণে থাইল্যান্ডের মধ্যে বা আন্তর্জাতিকভাবে রোগীদের জরুরি পরিবহনের প্রয়োজন হয়, তখন ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থাইল্যান্ডে বা আন্তর্জাতিকভাবে দ্রুত এবং নিরাপদ স্থানান্তর নিশ্চিত করে।

অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ব্যাংকক হসপিটাল জরুরি সময়ে মানসম্মত পরিষেবা নিশ্চিত করে। যখন প্রতিটি মুহূর্ত হয় গুরুত্বপূর্ণ, ঠিক সেই মুহূর্তগুলোতে ব্যাংকক হসপিটাল এয়ার অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে দ্রুততম সময়ে হসপিটালে পৌছাতে অগ্রণী ভূমিকা পালন করে।

বাংলাদেশে ‘লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’র ধানমন্ডির সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসা: ১১, রোড: ৫, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫। এ ছাড়াও, বনানী এবং চট্টগ্রাম অফিস থেকে রোগীদের সমস্ত ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাসপোর্ট জমা, ভিসা প্রদান, ভ্রমণের বুকিং, এয়ার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক ধরনের সহায়তা করে থাকে। এই অফিসের চিকিৎসা সহায়তায় কোনও সার্ভিস চার্জ নেই। তাই আপনার যে কোনও প্রকার চিকিৎসা সেবা প্রয়োজনে সরাসরি ০১৯৫১১১১৮০৫ নম্বরে যোগাযোগ করুন।

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায়  নগরীর কান্দিরপাড় রামঘাটলা  এলাকার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে দ্বিতীয় তলা শেখ রাসেল ফ্লোরে  বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক  ঘোষিত ১ জুলাই  দেশব্যাপী কর্মীসভার মাধ্যমে  যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মশিউর রহমান চপল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য  শেখ মাতিন মুসাব্বির সাবির, মোঃ রাকিব উদ্দিন।

অনুষ্ঠানটি কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুল আল আমিন সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝে কেন এ কথা অর্জুনের

বিনোদন ডেস্ক:

ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছেন অর্জুন কাপুর- তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। কয়েকদিন আগেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অর্জুনের।

দীর্ঘ ৫ বছর সম্পর্কে ছিলেন অর্জুন-মাইলকা। কিন্তু তারা এ বিষয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সবার কাছে পরিষ্কার করেছে- তাদের সম্পর্ক আর আগের মতো নেই।

তাই প্রেম ভাঙার পর অর্জুনের এমন একটি পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। অর্জুন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘নিয়ম মানতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ঠিকই, কিন্তু অনুশোচনার থেকে তৈরি হওয়া যন্ত্রণা আরও বেদনাদায়ক।’

অর্জুন কাপুরের এ পোস্ট ঘিরেই জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। মালাইকার উদ্দেশেই কি এ পোস্ট দিয়েছেন তিনি? কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে মালাইকার কথা শুনেও তার ভক্তরা মনে করেছিলেন, হয়তো ভালো নেই এ অভিনেত্রী।

মালাইকা বলেছিলেন, ‘আমি আসলে নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে নিয়েছি। নেতিবাচক কথাকে আমার অন্তরে প্রবেশ করতেই দিই না। প্রথম থেকেই যে এটা করতে শিখেছি তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখে গিয়েছি। তবে এ সব কথা একেবারেই আমাকে আঘাত দেয় না, এটা বললে মিথ্যে বলা হবে। হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমি কাঁদি। তবে বাইরে কেউ আমার চোখের জল দেখতে পাবে না।’

বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন অর্জুন ও মালাইকা। তাদের বিচ্ছেদে তাই অবাক ভক্তরাও। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মালাইকা ও অর্জুন পরস্পরকে বরাবর শ্রদ্ধা করে এসেছেন। আগামীতে সম্পর্ক টিকিয়ে না রাখলেও বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকবে দুজনের মধ্যে।

রফতানি বাড়ানো ও স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন দেশে রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রফতানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনও ধরনের ছাড় দেওয়া না হয় তাও নিশ্চিত করতে বলেছেন।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এদিন রফতানি নীতি ২০২৪-২৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সচিব জানান, বিভিন্ন দেশে পণ্য রফতানি বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিন বছর পর যাতে রফতানির লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলার ধরা হয়। এখন প্রতি বছর রফতানি হয় ৭০ বিলিয়ন ডলারের মতো।

উন্নয়নশীল দেশের কাতারে গেলে যেসব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে সেদিকে বিশেষ নজর দিয়ে রফতানি নীতিমালা করারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এছাড়া তিনি বাজেট বাস্তবায়নে সচেতনভাবে, স্বচ্ছতা-দক্ষতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা দিয়েছেন। বাজেট সফলতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন বলেন, আজ প্রধানমন্ত্রী সবাইকে একটি নির্দেশনা দিয়েছেন, গতকাল বাজেট পাস হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) এখন নির্দেশনা দিয়েছেন- সবাই যাতে যতেœর সঙ্গে নজরদারির সঙ্গে বাজেট বাস্তবায়ন করেন। দ্রুততার সঙ্গে, নিপুণতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যাতে বাজেট বাস্তবায়ন হয়- সেই বিষয়ে সকলকে নির্দেশনা দিয়েছেন।