All posts by jitu

চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে ডেনিম প্রসেসিং প্লান্ট নামে একটি গার্মেন্টসের কয়েক শ শ্রমিক অবরোধে অংশ নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুই ঘণ্টা পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন তারা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, চান্দিনা পৌর সদরের ডেনিম প্রসেসিং প্লান্ট নামে একটি গার্মেন্টসের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া ছিল। সঙ্গে ঈদুল আজহার বোনাসও দেওয়া হয়নি। তাই ওই গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চান্দিনা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং শিল্প পুলিশ মালিক পক্ষকে খবর দিয়ে ঘটনাস্থলে আনেন। মালিক পক্ষ শীগ্রই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. শোয়াইব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসি। পরে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

ভারতের সাবেক ক্রিকেটার মুস্তাফিজের প্রশংসায়

ডেস্ক রিপোর্ট:

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে নিয়েছেন ১ উইকেট। তবে ছিলেন বেশ মিতব্যয়ী। ৪ ওভারে রান দিয়েছেন মোটে ১২। এমন বোলিংয়ের পর মুস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল।

ক্রিকবাজের শোতে মুস্তাফিজকে নিয়ে পার্থিব বলেন, ‘সে দারুণ বোলিং করেছে, আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন। আমার মনে হয় সে যখন ২০১৬-১৭ সালে খেলেছে, তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘণ্টায় ১৪০-১৪৫ এবং সে যখন স্লোয়ার মারতো সেগুলো ১১০ কিংবা ১১৫ হতো, গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল।’

‘পরের তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার এবং স্লোয়ার সবসময় ১১৫-১২০ ছিল। এজন্য গতির বৈচিত্র্য দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারতো না। এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করছে, অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে। সে স্মার্ট বোলার হয়ে গেছে।’-যোগ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে পার্থিব বলেন, ‘সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কে বোলিং করেছে। সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি। আমরা হারিস রউফ, আর্শদীপসহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি। কিন্তু সে ইয়র্কার করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ১৮তম ওভারে সে খুব সম্ভবত ১ রান দিয়েছিল।’

‘চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা ‍গুরুত্বপূর্ণ। সে জানে তার ফিটনেস কখনই তাকে ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে এলাউ করবে না। যে কারণে সে আবারও তার সেরা পারফরম্যান্সে ফিরতে পেরেছে।’-যোগ করেন তিনি।

সড়কে যানজট নেই, চাপ আছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

সড়কে চাপ আছে যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। সড়কে চাপ আছে যানজট নেই। গত ঈদের তুলনায় ভোগান্তি হবে না। তবে, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন।

এ সময় পশুবাহী গাড়িগুলোকে যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান মন্ত্রী।

শুক্রবার(১৪ জুন) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

বাজেট নিয়ে তিনি বলেন, বাজেট নিয়ে আলোচনা সমালোচনা আছে। দীর্ঘ চিন্তা ভাবনার পর এ বাজেট করা হয়েছে। মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশেও মূল্যস্ফীতি রয়েছে।

বিএনপির সমালোচনা করে বলেন, দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপির চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাজ। বিএনপির আমলে দুর্নীতির বিচারের নজির নেই, সৎসাহসও ছিল না। শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারের সৎ সাহস রাখেন, প্রমাণিত।

কাদের বলেন, ফখরুল নিজেই স্বাধীন নেই। তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে। তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না, ফখরুল নিজেও অনুধাবন করেন।

তিনি বলেন, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তারা বিচার মানেন না। তারেক সাজাপ্রাপ্ত তাকে সাজা ভোগ করাতে হবে, ভালো মানুষ সাজানোর কোনো পথ নেই। আইন অমান্য করে কেনো তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে এমন উত্তরও ফখরুলকে দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতিবাজ কেউ নেতা হতে পারবে না। অথচ তারা নেতা বানিয়েছে। গণতন্ত্রের নামে বর্ণচোরারা যতদিন থাকবে ততদিনই এদেশের স্বাধীনতা গনতন্ত্রের মূল্যবোধ ধ্বংস হবে।

এদেশকে ধ্বংসের হাত থেকে শেখ হাসিনাই তুলে এনেছে। গত ১৫ বছর আগের এদেশের অর্থনীতি কেমন ছিল দেখলে বোঝা যাবে এদেশের কেমন পরিবর্তন হয়েছে, যোগ করেন ওবায়দুল কাদের।

এমপি আনারের হত্যার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ইস্যুতে তিনি বলেন, মামলা হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না।তবে অভিযুক্ত হলে কারো ছাড় নেই।

ঈদে গমনাগমন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ ঈদে সপ্তাহখানেক আগে থেকেই সারা দেশের মানুষ কোরবানির গরু কেনাবেচায় বেরিয়ে পড়ে। এছাড়া পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি আমাদের ধর্মীয় সংস্কৃতির অন্যতম অংশ। যদিও রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে তুলনামূলক গমনাগমনটি কম হয়। তথাপি জনসংখ্যার আধিক্যে নাজুক আমাদের দেশে এ যাত্রা যে খুব সুখকর হয়না, এটা আমাদের সবারই জানা। তবুও কোরবানির গরু কেনাকাটা ঈদযাত্রা এবং ঈদের দিনগুলোতে যাতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি; সেদিকে নজর রাখা অত্যাবশ্যকীয়।

কোরবানির গরু কেনাকাটা ও ঈদযাত্রাকালে রাস্তাঘাট, হাট বাজার, বাস স্টেশন, ফেরিঘাটের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার এবং স্ট্রিট ফুড খাওয়া হয় আমাদের। ফলে অনেকেই পথিমধ্যে কিংবা গন্তব্যে পৌঁছার পর বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতে দেখা যায়। মূলত রাস্তাঘাটে, খোলা রেস্টুরেন্ট বা হকারদের খোলা খাবার সর্বদাই স্বাস্থ্যহানির ঝুঁকি থেকে যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব খাবার প্রস্ততিতে যথাযথ পরিষ্কার পরিছন্নতা মানা হয়না; খোলা অপরিচ্ছন্ন পরিবেশে বিক্রি করা হয়; খাবার প্রস্ততের সময় বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না এবং খাবার পরিবেশনের সময়ও একই পানি বারবার ব্যবহার করা হয়। ফলে নানা ধরনের পেটের পীড়ার ঝুঁকি থেকে যায়।

আইসিডিডিআর,বির বিভিন্ন গবেষণায় দেখা যায় যে, এসব অপরিচ্ছন্ন খাবার ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ পরিপাকতন্ত্রেও অন্যান্য রোগের মূল কারণ। এসব খাবারের অধিকাংশের মধ্যেই খাদ্যনালিতে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যথা- E.Coli, Norovirus, Vibrio cholenae, Shigella, Salmonellaরয়েছে। এসব জীবাণু ডায়রিয়া, কলেরা ছাড়াও টাইফয়েড ও হেপাটাইটিস রোগের উৎপন্ন করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, খোলা স্থানে বিক্রয়কৃত ১৩০ ধরনের খাবারের মধ্যে কাবাব, খিচুরি, তেহারি, চিতইপিঠা, ভাপাপিঠা, ছোলাভুনা, হালিম, আলুর চপ, বেগুনি, ডালপুরি, পিঁয়াজু, পেটিস, চিকেনফ্রাই, ফ্রেঞ্চফ্রাই, রোল অন্যতম। ফুটপাত বাস ও ট্রেন স্টেশন, লঞ্চঘাট ইত্যাদিতে বিক্রয়কৃত এসব সবাই খাবারই ঝুঁকিপূর্ণ।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের গবেষণায় প্রায় সবাই খাবারেই পাকস্থলি ও খাদ্যনালীর রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, ইস্ট, ফাঙ্গাসসহ নানা ধরনের স্বাস্থ্যহানিকর জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। সুতরাং কোরবানির গরু কেনাকাটায় জড়িত এবং ঈদ উৎসব পালনের জন্য বাড়িতে গমনকারীগণের যতটা সম্ভব রাস্তাঘাটের এসব খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।

তাহলে সুস্থ অবস্থায় কোরবানির গরু কেনাকাটা ও ঈদে গন্তব্যে গমন এবং আত্মীয়স্বজনের সাথে ঈদোৎসবের আনন্দটি ভাগ করে নেওয়া সম্ভব।

ঈদের সময় বিভিন্ন ধরনের খাবার-দাবারের আয়োজন ঈদোৎসবের অন্যতম উপাদান। তবে এ বিষয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত। ঈদের দিনগুলোতে হঠাৎ করে বিভিন্ন ধরনের খাবার বেশি পরিমাণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে পরিপাকতন্ত্র বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, যেমন- ডায়রিয়া, বদহজম, পেটেব্যথা, ফুলে থাকা, এসিডিটি ইত্যাদি।

ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন-সেমাই বা পায়েস ইত্যাদি খাওয়ার অভ্যাস রয়েছে আমাদের। পরিমাণ মতো খেলে সমস্যা নেই, তবে ডায়াবেটিস বা আইবিএস রোগ রয়েছে এমন ব্যক্তিদের সতর্কতার সাথে এসব দুধ ও মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা উচিত। নামাজ থেকে ফেরার পর নাস্তাতে থাকে তৈল ও মসলা জাতীয় খাবার যথা- পরাটা, লুচি, ভুনাখিচুরি, তেহারি ইত্যাদি। দিনের প্রথমেই ভরপেট না খেয়ে পরিমাণ মতো খাওয়াই ভালো। গরমে সৃষ্ট শরীরের পানি শূন্যতা রোধে প্রয়োজনানুযায়ী পানি, বোরহানি, ফলের জুস বা শরবত পান শরীরের জন্য উপকারী।

দুপুরে সবার ঘরেই ভারি খাবারের আয়োজন থাকে। এর মধ্যে পোলাও, কাচ্চি বিরিয়ানি, মুরগি, কোরবানির খাসি কিংবা গরুর মাংস, কাবাব ইত্যাদির আধিক্য থাকে বেশির ভাগ ক্ষেত্রে। এসব খাবার হজমে বেশ সময় নেয়। সুতরাং এসব খাবারের সাথে সবজি এবং সালাদ থাকাটা জরুরি। অনেকেই এ সময় কোমল পানীয় পান করে থাকেন। এটি কোনক্রমেই হজম বা স্বাস্থ্যের জন্য সহায়ক নয়। এর পরিবর্তে সাধারণ পানি, বোরহানি বা লেবাং জাতীয় পানীয় শরীরের জন্য উপকারী।

রাতের খাবারের তালিকায় সাধারণত ভাত, মাছ, মুরগি, গরু/ খাসির মাংস, শাক/সব্জি ও ডাল এগুলোতে সীমাবদ্ধ থাকাই ভালো। এ সময় যারা বয়স্ক কিংবা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, আলসার, আইবিএস, গাউট প্রভৃতি রোগে ভোগেন; তাদের অবশ্যই নিয়ম মেনে পরিমাণমতো খেতে হবে। ঘরে এ সময় এন্টাসিড, ওমিপ্রাজল, প্যানটোপ্রাজল, ইসোমিপ্রাজল জাতীয় ঔষধ রাখা উচিত। সুযোগ মতো হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে হজমে সহায়ক ভূমিকা পালন করবে।

আমরা কোরবানির গরু ছাগল কেনাকাটায়, বাড়ি ও স্বজনের টানে ঈদ উৎসব করতে যাত্রাপথে বিভিন্ন স্থানে খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকব এবং সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ঈদের দিনে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব। তৈলাক্ত, ঝাল ও অধিক মসলাযুক্ত খাবার এড়িয়ে চলব। পরিচ্ছন্নভাবে তৈরি, সহজে হজমযোগ্য এবং পরিমিত খাবার গ্রহণ করে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

ইতালির পার্লামেন্টে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে ইতালির পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনায় পার্লামেন্টের অপর সদস্যরা অবাক হয়েছেন। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। খবর এনডিটিভির

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এ ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।

পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা।

অবশ্য যে বিল নিয়ে এ কাণ্ড তা এখনও পাস হয়নি।

ইতোমধ্যে এ হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন মন্তব্য করেছেন, তিনি ইতালির পতাকা নিয়ে এলেন আর তাকেই আক্রমণ করা হলো!

বিমানের টিকিট পাওয়া যায় না এমন অভিযোগ সত্য নয় : বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান জানিয়েছেন, সিট ফাঁকা থাকলেও বিমানের টিকিট পাওয়া যায় না। বেশির ভাগ সময় সিট ফাঁকা রেখে বিমান উড্ডয়ন করে থাকে বিমান; এমন অভিযোগ সত্য নয়।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যাত্রীরা বিমানের নিজস্ব ওয়েবসাইট, জিডিএস, মোবাইল অ্যাপ, কল সেন্টার এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র ছাড়াও যে কোনো অনুমোদিত দেশি-বিদেশি ট্র্যাভেল এজেন্ট থেকে ক্রয় করতে পারেন। বিমানের কোনো টিকিট যাত্রীর তথ্য ছাড়া বুকিং করা সম্ভব নয়। ফলে কারোর পক্ষে একসঙ্গে অনেক টিকিট যাত্রীর তথ্য ছাড়া বুকিং করে রাখার কোনো সুযোগ নেই। কোনো এজেন্সি চাইলেই যাত্রীর তথ্য ছাড়া কোনো টিকিট বুকিং করতে পারবে না। সেই সঙ্গে কোনো এজেন্সি মিথ্যা বা ভুয়া তথ্য দিয়ে বুকিং করলে সেটি ধরে জরিমানাসহ অন্যান্য পদক্ষেপও গ্রহণ করা হয়। এছাড়া প্রতিটি টিকিটে বুকিং সময়সীমা দেওয়া থাকে যার মধ্যে টিকিট ক্রয় সম্পন্ন না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

মন্ত্রী জানান, যেকোনো এয়ারলাইন্স ব্যবসায় ভরা মৌসুম ও মন্দা মৌসুম থাকে। যখন ফ্লাইটে চাপ কম থাকবে, তখন কিছু সিট খালি থাকতে পারে যা সারা বছরের চিত্র নয়। আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা ঢালাও অভিযোগ। এছাড়া যাত্রীরা কনফার্ম টিকিট করেও যথাসময়ে এয়ারপোর্টে উপস্থিত হতে না পারা, যাত্রীদের অনেকের ভুয়া ভিসা এবং ডকুমেন্টস থাকায় এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক আইনি জটিলতার কারণেও অনেক সময় আসন ফাঁকা থাকে।

প্রসঙ্গত কিছু রুটে লোড প্যানাল্টি থাকায় কিছু সংখ্যক সিট অবিক্রিত রাখা হয় বিধায় সিট ফাঁকা থাকে। সুতরাং “সিট ফাঁকা থাকলেও বিমানের টিকিট পাওয়া যায় না; বেশির ভাগ সময় সিট ফাঁকা রেখে বিমান উড্ডয়ন করে থাকে” ওই কথাটি সত্য নয় মর্মে প্রতীয়মান হচ্ছে।

এমপি এ বি এম আনিছুজ্জামানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের বিভিন্ন রুট বা গন্তব্যভেদে টিকিট মূল্য বিভিন্ন হয় থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারলাইন্সসমূহ তাদের বিদ্যমান যোগান ও চাহিদা, প্রতিযোগিতামূলক বাজার, ব্যবসায়িক সম্প্রসারণ নীতি, পরিষেবা প্রদান প্রভৃতির ওপর ভিত্তি করে টিকিট মূল্য নির্ধারণ করে থাকে।

এমপি মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, বাংলাদেশের আকাশপথ ব্যবহারকারী বিভিন্ন দেশের বিমানগুলো বাংলাদেশকে সঠিক পরিমাণ রাজস্ব দিয়ে থাকে। বাংলাদেশের আকাশ পথ ব্যবহাকারী বিভিন্ন দেশের বিমানগুলো বিমানবন্দরের এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে থাকে। ফলে এরিয়া কন্ট্রোল সেন্টার হতে দাবি করা বিল অনুসারে সব এয়ারলাইন্সের কাছ থেকে অর্থ আদায় করা হয়ে থাকে।

২য় বারের মত বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য হলেন সাংবাদিক চিশতী

 

স্টাফ রিপোর্টার :

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত কাগজের মাধ্যমে টানা ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য হিসাবে মনোনীত হলেন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সাংবাদিক জগতের পরিচিত মুখ সাজ্জাদ হোসেন চিশতী।

ছাত্র জীবন থেকে (৭ম শ্রেণীর ছাত্র) থাকাকালিন বাবার আদর্শে অনুপ্রাণীত হয়ে সাজ্জাদ হোসেন চিশতি ছাত্র রাজনীতি শুরু করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেন।

তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপ কমিটির সদস্য ও দীর্ঘ ২০ বছর রাজধানীর রামপুরায় থেকে তিনি নানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

সাজ্জাদ হোসেন চিশতি রাজনীতিতে যেমন সক্রিয় ছিলেন সাংবাদিকতায়ও বাংলাদেশের মধ্যে তিনি একটি পরিচিত মুখ। সাংবাদিকতা পেশায় থেকেও তিনি আওয়ামীপন্থী সাংবাদিক রাজনীতি করেন। বর্তমানে তিনি সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সহ নানা সাংবাদিক সংগঠনের সাথে জড়িত। সহ সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

কর্মজীবনে সাজ্জাদ হোসেন চিশতি বর্তমানে রাইজিং বিডি ডট কম এ গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন।

তার দীর্ঘ ২৪ বছরে গণমাধ্যমে কর্মজীবনে তিনি কাজ করেছেন দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি অবজারভার, দৈনিক আজকালের খবর, দৈনিক যুগান্তর, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, আমাদের সময় ডট কম, দৈনিক মানবকন্ঠ, দৈনিক যায়যায়দিন সহ দেশের বিভিন্ন স্বনামধন্য মিডিয়ায়।

মেসি যে কারণে অলিম্পিকে খেলবেন না

ডেস্ক রিপোর্ট:

অনেক আগে থেকেই জাতীয় দলের এক সময়কার সতীর্থ লিওনেল মেসিকে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে পেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ জাভিয়ের মাশচেরানো। কিন্তু কয়েক মাস আগেই না খেলার কথা জানিয়ে দেন আলবিসেলেস্তে মহাতারকা। তখনই ধারণা করা হয়েছিল কোপা আমেরিকা এবং এরপর ইন্টার মায়ামির ব্যস্ত সূচির কারণে মেসি অলিম্পিকে খেলবেন না। এবার তিনি নিজেই সে কারণ সামনে এনেছেন।

গতকাল (বুধবার) ইএসপিএনে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে জানতে চাওয়া হয় ২০২৪ প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনাকে স্বর্ণ জেতানোর যে সুযোগ এসেছিল, কেন তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। যেখানে মেসির জাতীয় দল ও বার্সেলোনায় দীর্ঘ সময়ের সতীর্থ মাশচেরানো অলিম্পিকের দলটিকে পরিচালনা করছেন। তার সামনে জাতীয় দলের তিনজনকে খেলানোর সুযোগ আছে, সেখানে একটি স্লট বন্ধু মেসির জন্য রেখেছিলেন সাবেক এই তারকা ডিফেন্ডার। যদিও তার সেই আশা পূরণ হচ্ছে না।

এর পেছনে কী কারণ ছিল সেটি জানিয়ে মেসি বলেন, ‘মাশচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত‍্যি কথা হচ্ছে আমরা দুইজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা কঠিন (এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা), কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার ওপরে আমার বয়স, এমন না যে সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে।’

মাশচেরানোর সঙ্গে এর আগে খেলার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বলেও মনে করেন মেসি, ‘তার (মাশচেরানো) সঙ্গে খেলতে পারা এবং জেতা আমার জন‍্য সৌভাগ‍্যের। ফুটবলের দিক থেকে এটা অসাধারণ অভিজ্ঞতা। অলিম্পিক্স, অনূর্ধ্ব-২০, এই স্মৃতিগুলো আমি কখনও ভুলব না। আমি আশা করি যারা এভাবে (অলিম্পিকেও) খেলাটাকে উপভোগ করবে, এটি তাদের জন্য বিশেষ হয়ে থাকবে। অলিম্পিক খেলাটা বিশেষ, অন্য সবকিছুর চেয়ে ভিন্ন কিছু।’

এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিক খেলে স্বর্ণ জিতেছিলেন মেসি। এরপর এবারও সুযোগ ছিল সেই পুরোনো স্মৃতিতে ফেরার। তবে এই মুহূর্তে মেসি যতটা সম্ভব তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে লম্বা করার দিকেই মনোযোগ দিচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এটা, আমি শারিরীকভাবে যতক্ষণ ভালো অনুভব করব এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারব, ততক্ষণ সতীর্থদের সাহায্য করতে চাই। আমি সেখানেও (পরবর্তী বিশ্বকাপ) নিজেকে দেখতে চাই।’

উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শুরু হবে। আপাতত মেসিসহ লিওনেল স্কালোনির পুরো কোপা স্কোয়াড সেদিকেই মনোযোগী। এরপর জুলাইয়ে প্যারিসে শুরু হবে ক্রীড়াঙ্গনের আকর্ষণীয় ও জনপ্রিয় ইভেন্ট অলিম্পিক গেমস।

ঈদযাত্রায় ঝুঁকি না নিতে পরামর্শ আইজিপির

ডেস্ক রিপোর্ট:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যারা ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন, তারা কেউ ঝুঁকি নিয়ে যাবেন না। নিরাপদ ঈদযাত্রাই আমাদের কাম্য।

বৃহস্পতিবার (১৩ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, রেল, সড়ক ও নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। কাল