All posts by jitu

কুমিল্লায় স্বামী-স্ত্রীর রোষানলে অসংখ্য পরিবার সর্বশান্ত, বিচার চেয়ে মানববন্ধন

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা শহরের ১০ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার সিলভার মুন ফ্লাটের বাসিন্দা রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনি দম্পতির রোষানলের শিকার হয়ে আতংকে জীবনযাপন করছেন প্রায় শতাধিক পরিবার। এই এমন অভিযোগ এনে শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নির্র্যাতিত ও রোষানলের শিকার শতাধিক পরিবার।

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রেয়াজুল হক কাজল কুমিল্লার বি-পাড়া উপজেলার বড় ধুুশিয়া গ্রামের মৃত. আমির হোসেনের ছেলে।

নির্র্যাতিত পরিবারের সদস্যরা জানান, ঘন ঘন মামলা দিয়ে মানুষকে হয়রানি করাই এই দম্পতির কাজ। তাদের মামলা-অভিযোগ-নোটিশ থেকে রক্ষা পায়নি ভবন মালিক, শিক্ষক, ব্যাংকার, বিউটিশিয়ান, ব্যবসায়ি, পুলিশ, এমনকি বাড়ির দাড়োয়ানও। অনেকে নির্যাতনের শিকার হয়েও ভয়ে মুখ খুলছেন না। কারণ তাদের কাছে কিছু জানতে চাইলে তারা সাথে সাথে আদালতে গিয়ে মামলা ঠুকে দেন। কেউ কেউ প্রতিবাদ করে এই দম্পতির বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা দায়ের করলে এই দম্পতি আরো বেপরোয়া হয়ে উঠেন।

সিলভার মুুন ফ্লাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনে অতীষ্ঠ হয়ে স্থানীয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কাছে ১৮টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল- ফ্লাটের সকল সুযোগ-সুবিধা ভোগও করে সার্ভিস চার্জ না দেওয়া, ফ্লাট মালিকদের বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ দায়ের, লিফট ও জেনারেটর নষ্ট করার চেষ্টা, ফ্লাটের নিচতলার মালিক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে আসা, ছাদে তালা দিয়ে অন্যদের ব্যবহার করতে বাঁধা প্রদান, ফ্লাট মালিকদের গাড়িতে কঠিন ধাতব পদার্থ দিয়ে দাগ বসিয়ে দেওয়া, ভবনের প্রহরীর ব্যবহৃত মালামাল চুরি ও তাকে মামলা দিয়ে হয়রানি, রাতের আধারে অন্য ফ্লাটের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ করে তাদের বিদ্যুৎ সাশ্রয় করা, ফ্লাটের সিসি ক্যামেরায় কসটেপ লাগিয়ে সিসিটিভির কার্যক্রম বন্ধ করে দেয়া, ফ্লাটের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ প্রদানসহ নানা অনিয়ম ও নীতিবাচক কর্মকান্ড করেছে এই দম্পতি।

নির্যাতিতরা জানান, এই দম্পতি চলতি বছরের ২ জুন কোতয়ালী মডেল থানায় বি-পাড়া উপজেলার মো: ফারুক হোসেন, মো: আনোয়ার ও মো: জহিরের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে জিডি করেন। ২০২৩ সালে বি-পাড়া উপজেলার বড় ধুশিয়া গ্রামের মো: বোরহান উদ্দিন মোল্লা, মাইনুদ্দিন মোল্লা, সাহাব উদ্দিন মোল্লা, নিজাম উদ্দিন মোল্লার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মো: রেয়াজুল হক। ২০২১ সালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার খান মো: জাকারিয়া ও মো: আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন মো: রেয়াজুল হক।

কুমিল্লার সিলভার ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্জ ফারুক আহমেদকেও হয়রানি করেছেন এই দম্পতি। ফ্লাট কেনার নাম দিয়ে বকেয়া টাকা না দিয়ে দীর্ঘ সময় হয়রানি করেছেন এই দম্পতি। পরে তাদের বিরুদ্ধে চেক ডিস ওনার মামলাও করে ডেভেলপার কোম্পানি কর্তৃপক্ষ। এই বকেয়া টাকা এখনও ফেরত দেয়য়নি এই দম্পতি।
থাই-এলুমিনিয়াম ব্যবসায়ি বি-পাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মো: ফারুক হোসেন জানান, রেয়াজুল হক কাজল ২০১৯ সালে আমার কাছে ৫ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে ১০ লাখ টাকা নেয়। বাকি টাকার জন্য আমার কাছ থেকে ৩ টা ব্যাংক চেক নেয়। পরে ২০২১ সালে সাব কাবলা দলিল বুঝিয়ে দেয় আমাকে।
তখন আমি চেকগুলো ফেরত চাই। কাজল সাহেব পরে দিবে বলে চলে যায়। পরে আর ফেরত দেননি। এর ৬ মাস পরেই আমার বিরুদ্ধে ৩টি চেক ডিসওনারসহ ৬টি মামলা দায়ের করে। পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি। তিনি আমার কাছে দলিল ফেরত চান বার বার। এছাড়া ওই বসতভূমিতে দুই তলা দোকান সংস্কার ও মেরামতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে ২০১৯ সালে আমার কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার টাকা নিয়েছে। কিন্তু জায়গা বিক্রি করেন নি। পরে ২০২১ সালে শাহজালাল মামুন মারা যান। ফলে ওই টাকাও আমি ফেরত পাইনি। এখন আমি মামলা খেয়ে পথে পথে ঘুরছি। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ। তার প্রতারণায় আমি সর্বশান্ত।

হয়রানির শিকার ব্যবসায়ি কাজী জাকির হোসেন জানান, নগরীর পুলিশ লাইন এলাকায় যৌথ উদ্য্যোগে হোটেল করবে বলে আমার কাছ থেকে পৌণে ৪ লাখ টাকা নেয় রেয়াজুল হক কাজল। পরে দেখলাম সে প্রতারণা করছে। আমি টাকা ফেরত চাইলাম। সে অন্তত শতাধিক সময় দিয়েছে টাকা ফেরত দেওয়ার। কিন্তু এখনও টাকা ফেরত দেয়নি। এই দম্পতি প্রতারক। তাদের কাছে অনেকেই হয়রানির শিকার হচ্ছে।

থাই-এলুমিনিয়াম ব্যবসায়ি বি-পাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মো: ফারুক হোসেন জানান, রেয়াজুল হক কাজল ২০১৯ সালে আমার কাছে ৫ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে ১০ লাখ টাকা নেয়। বাকি টাকার জন্য আমার কাছ থেকে ৩ টা ব্যাংক চেক নেয়। পরে ২০২১ সালে সাব কাবলা দলিল বুুঝিয়ে দেয় আমাকে। তখন আমি চেকগুলো ফেরত চাই। কাজল সাহেব পরে দিবে বলে চলে যায়। পরে আর ফেরত দেননি। এর ৬ মাস পরেই আমার বিরুদ্ধে ৩টি চেক ডিসওনারসহ ৬টি মামলা দায়ের করে। পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি। তিনি আমার কাছে দলিল ফেরত চান বার বার। এছাড়া ওই বসতভূমিতে দুই তলা দোকান সংস্কার ও মেরামতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে ২০১৯ সালে আমার কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার টাকা নিয়েছে। কিন্তু জায়গা বিক্রি করেন নি। পরে ২০২১ সালে শাহজালাল মামুন মারা যান। ফলে ওই টাকাও আমি ফেরত পাইনি। এখন আমি মামলা খেয়ে পথে পথে ঘুরছি। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ। তার প্রতারণায় আমি সর্বশান্ত।

এই দম্পতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত ২০২৩ সালের ১৬ ডিসেম্বর কোতয়ালি থানায় অভিযোগ করেন সিলভার মুুন ফ্লাটের বাসিন্দা মোহছেনা আক্তার মাহি। মারধর, লিফট ব্যবহার করতে না দেয়া, বাচ্ছাদের খেলা করতে বাধা প্রদান, গালমন্দের অভিযোগ আনা হয় রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনির বিরুদ্ধে।

এই দম্পতি তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করছেন। বিগত বছরের ১০ অক্টোবর রেয়াজুল হক কাজলের ভাতিঝা মো: মাইনুদ্দিন মোল্লা বি-পাড়া থানায় লিখিত অভিযোগ করেন । ভুয়া কাগজপত্র বানিয়ে জায়গা দখলের চেষ্টা ও বার বার সন্ত্রাসী দিয়ে হুমকি-মারধরের চেষ্টার অভিযোগ এনে রেয়াজুল হক কাজলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভাতিঝা মাইনুদ্দিন মোল্লা।

কাজলের ভাতিঝা মো: মাইনুদ্দিন মোল্লা জানান, আমার চাচা রেয়াজুল হক কাজল উনার মায়ের মৃত্যুর পর মৃতমুখটি দেখতে আসেননি। মায়ের জানাজায় অংশগ্রহণ করেন নি। এমনকি উনার বোনকেও মিথ্যে অভিযোগে কারাবরণ করান।

মানববন্ধনে নির্যাতিত পরিবারের সদস্যরা প্রশাসনের দৃষ্টি কামনা করে এই মামলাবাজ, ভূমিদস্যু ও প্রতারক দম্পতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন, যাতে করে আর কেউ তাদের দ্বারা হয়রানির শিকার না হয়।

সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ : মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোটারবিহীন ডামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ।

আজ (শনিবার) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণের নবনির্বাচিত নেতাদের নিয়ে আজ শপথ নিয়েছি— খালেদা জিয়াকে মুক্ত করবো। আর খালেদা জিয়া মুক্ত হলেই সারাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। আপনারা জানেন খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। আমরা দোয়া করি তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

দেশ রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যা কিছু করা দরকার, মহানগর বিএনপি তাই করবে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে— সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্য দিকে ধাবিত করার অপকৌশল করতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম, হত্যা করেছে। তারপরও বিএনপির নেতা কর্মীরা মাঠে আছে। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।

বিএনপির অনেক কমিটিতে পদ বাণিজ্যর অভিযোগ উঠছে এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয়। তারপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ফলে পদ বাণিজ্যের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

ইনস্টাগ্রামে ব্লক করলে যেভাবে বুঝবেন

ডেস্ক রিপোর্ট:

মার্ক জুকারবার্গের মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। বিশ্বে কোটি কোটি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটির। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকেই। অনুসরণকারীরা এসব পোস্টে মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখান।

তবে কখনো কখনো ইনস্টাগ্রামে নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না। সাধারণত ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে এমনটি হয়ে থাকে। আবার অকার্যকর করা থাকলেও সেই ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কৌশলে জানতে পারবেন ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করেছে কি না।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
প্রোফাইল অনুসন্ধান

এটি পরীক্ষা করার প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো সার্চ বক্সে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করার পরও যদি সেই অ্যাকাউন্ট দেখা না যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করে রেখেছেন। তবে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলেও এ সমস্যা হয়ে থাকে।

অন্য অ্যাকাউন্ট থেকে চেক করা
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অকার্যকর করলে সার্চ ফলাফলে সেই ব্যক্তির অ্যাকাউন্টের নাম দেখা যায় না। তবে আপনার অ্যাকাউন্টে দেখা না গেলেও অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করে সার্চ করলে যদি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট দেখা যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছেন।

ডিএম চেক করা
যদি ব্যবহারকারীর মনে হয় আপনাকে ব্লক করা হয়েছে তাহলে ডিএম-এ গিয়ে সেই ব্যক্তির চ্যাট খুঁজতে হবে। এটি খোলার পর প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে। যদি ব্যবহারকারী তাদের প্রোফাইল ছবি দেখতে অক্ষম হন বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

ব্লককারীদের অ্যাকাউন্টে ট্যাগ করা
যদি কেউ ব্যবহারকারীকে ব্লক করে থাকেন তবে তাদের পোস্ট বা মেসেজে ট্যাগ করা যাবে না। তা নিশ্চিত হতে নিজের যেকোনো পোস্টে সেই অ্যাকাউন্টকে মেনশন বা ট্যাগ করতে পারেন। মেনশন বা ট্যাগ করা না গেলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

প্রোফাইলের জন্য ওয়েব সার্চ করা
প্রতিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের ব্যবহারকারীর নাম সহ একটি স্বতন্ত্র প্রোফাইল লিংক রয়েছে। কারো প্রোফাইল পেজ সহজেই অ্যাক্সেস করা যায়। এর জন্য ব্যবহারকারীর ব্রাউজারের অ্যাড্রেস বারে ইনস্টাগ্রাম ডটকম/ইউজার নেম লিখে তাদের অ্যাকাউন্টে যেতে হবে৷ যদি সরি দিস পেজ ইজ নট অ্যাভেইলেবল লেখা দেখায়, তবে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

ভারতের বোলিং কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে!

ডেস্ক রিপোর্ট:

সদ্যই ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এখনও দলের সঙ্গে কাজ শুরু করেননি। তবে তার আগেই নিজের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছেন কোচিং প্যানেল। তারই ধারাবাহিকতায় এবার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে চাচ্ছেন তিনি।

ক্রিকবাজ জানিয়েছে, মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) অনুরোধ করেছেন গম্ভীর। এরই মধ্যে বিসিসিআইয়ের সঙ্গে মরকেলের একটা প্রাথমিক আলাপও হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি।

গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও দারুণ বলেই শোনা যায়। দুজনে একসঙ্গে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে কাজ করেছেন।

সর্বশেষ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দেওয়ার আগে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হিসেবে দুই বছর কাজ করেছেন। তখন ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ ছিলেন মরকেল। গম্ভীর দায়িত্ব ছাড়লেও লক্ষ্ণৌর নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মরকেল।

ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা হয়েছে মরকেলের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন এই প্রোটিয়া।

ভারতের বোলিং কোচ হিসেবে আরও কয়েকটি নাম শোনা গেছে। তাদের মধ্যে আছেন ভারতের সাবেক দুই পেসার লক্ষ্মীপতি বালাজি ও বিনয় কুমার। এমনকি ভারতীয় কিংবদন্তি জহির খানের নামটাও শোনা গেছে। যদিও এখন কিছুই চূড়ান্ত হয়নি।

তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ভিকি, মান-অভিমান শুরু ক্যাটরিনার!

ডেস্ক রিপোর্ট:

নেটিজেনরা। তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট— এমন অন্তরঙ্গ দৃশ্যে এর আগে ভিকিকে কখনো দেখা যায়নি। এবার তাই দেখলেন নেটিজেনরা। এ ছাড়া ‘ব্যাড নিউজ’ ছবির তওবা তওবা গানে ভিকির নাচের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ক্যাটরিনা কাইফের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ক্যাটরিনার প্রতিক্রিয়ার জন্য।

নেটিজেনদের প্রশ্ন, ‘ক্যাটরিনা ভাবি এ সব জানেন? আপনাদের মধ্যে সব ঠিক আছে?’ এই আলোচনার মধ্যেই স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন ভিকি।

ক্যাটরিনার সঙ্গে মান-অভিমান পর্বের বোঝাপড়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মতামত জানালেন ভিকি। অভিনেতার কথায়, ‘যা-ই হয়ে যাক, পরস্পরের হাতটা ধরে থাকতে হবে। সম্পর্কে খারাপ সময় এলে আমাদের দু’জনকেই তা কাটিয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমরা সব সময় পরস্পরের জন্য আছি।’

ক্যাটরিনাকে বিয়ে করার পরে জীবনে কী কী বদল এসেছে? প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। অভিনেতা বলেন, ‘আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতি দিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভালো একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।’

গত কয়েক মাস ধরে বি-টাউনে গুঞ্জন, ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? দীর্ঘ দিন লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মুম্বাই ফিরেছেন তিনি। ভিকিকেও তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, কবে আসবে সুখবর? উত্তরে ভিকি জানান, সঠিক সময় এলে সকলে সুখবর জানতে পারবেন।

আমি নির্বাচনে থাকছি, আর আমিই জিতবো : বাইডেন

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর এক রকমের চাপ ছিল।

তবে সেই চাপ দূরে ঠেলে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন— নির্বাচনে তিনি থাকছেন।

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ডেট্রয়েটে দেওয়া বক্তব্যে ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়… আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। ‘আমি নির্বাচনে থাকছি আর এতে আমিই জিতবো।’

ডেট্রয়েট হাই স্কুলে দেওয়া বক্তব্যে এসব বলেন বাইডেন। বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং দাতাদের দিক থেকে চাপ বাড়ছিল। তবে এই জনসভায় দেখা গেল বাইডেনকে নির্বাচনী দৌড়ে চেয়ে মানুষকে স্লোগান দিতে।

প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন।

ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।

অক্টোবরে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২জুলাই) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দির কদমতলীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ ( দাউদকান্দি -তিতাস) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবদুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ আবদুস সবুর বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দাউদকান্দি আওয়ামী লীগকে একটি সুন্দর ফুলের বাগানে সাজাতে চাই, যেন সারাদেশে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মডেল উপজেলা হিসেবে পরিচিত করতে চাই ।

আগামী অক্টোবরের মধ্যে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে। সেই লক্ষে আগামী সেপ্টেম্বরের মধ্যে পৌরসভা এবং ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন করতে উপজেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেন।

পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সম্মেলন করার জন্য সাংগঠনিক দায়িত্ব বন্টন করে দেন।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।

প্রক্টরের পদত্যাগের দাবিতে কুবিতে বিক্ষোভ মিছিল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। এছাড়াও যে স্থানে পুলিশ প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছে।

আজ শুক্রবার (১২ জুলাই) বিকাল পৌনে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় ও আনসার ক্যাম্প প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়।

পথে শিক্ষার্থীরা ‘ছাত্র আন্দোলন চত্বরে’ (আন্সার ক্যাম্প মোড়) আহতদের স্মরণে ১ মিনিটের নিরবতা কর্মসূচি পালন ও জাতীয় সংগীত পরিবেশনা করেন।

এসময় শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। এছাড়াও প্রক্টরিয়াল নিরবতার কারণে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন বলে অভিযোগ তুলে বক্তব্য রাখেন।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বি এম সুমন বলেন, ‘আজকে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা কিভাবে বন্ধ হবে জানিনা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বিনা উস্কানীতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। আমাদের ৩০ এর অধিক ভাইয়েরা রক্তাক্ত হয়ে হাসপাতালে নিদারুণ যন্ত্রণায় ঝটপট করছে। তাঁদের যন্ত্রণার আওয়াজ, কান্নার আওয়াজ সারা বাংলাদেশে অলি গলিতে ছড়িয়ে পড়েছে। কিন্তু তাদের এই আওয়াজ যাদের কানে যাওয়ার কথা ছিল তারা কানে তুলা দিয়ে ঘুমিয়ে আছে। তাই এই হামলায় প্রত্যক্ষ মদদ দেওয়া প্রক্টর কে যতদিন অপসারণ করা হবে না ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এদিকে কোটা আন্দোলনে যোগ দেয়ায় জহুরা মিম নামের একজন নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ তুলেছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী ও মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাসের বিরুদ্ধে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে যোগ দেয়ায় আমিনুর বিশ্বাস নামের একজন সিনিয়র আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় হেনস্তা করে যাচ্ছেন। আমার মাকে তুলে গালাগাল দিচ্ছেন। যার কল রেকর্ড ও স্ক্রিন রেকর্ডসহ সকল তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচারের পাশাপাশি আমিনুর বিশ্বাসের বহিষ্কার চাই।

প্রসঙ্গত, গত (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। যাতে ৪জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়। যদিও পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

এসময় বিক্ষোভ মিছিল থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রক্টরের অপসারণ এবং হামলায় অংশগ্রহন করা পুলিশ সদস্যদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।