All posts by jitu

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্ধোধন

 

শাহ ইমরান:

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন ) বেলা ১২ টায় নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

আয়োজিত এ অনুষ্ঠানে স্থাপিত বুথে ভূমি কর পরিশোধ, নামজারি আবেদনসহ মৌজা ম্যাপ/ খতিয়ান/ পর্চা সংগ্রহের আবেদন করা যাবে। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এলএ চেক, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ তুলে দেওয়া হয়।

 

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া, ভূমির সরকারি কৌশলী তপন বিহারী নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খানসহ অন্যরা।

উপস্থিত ছিলেন, উপ পরিচালক স্থানিয় সরকার এসএম গোলাম কিবরিয়া,কুমিল্লা জেলা প্রশাসক মু.খন্দকার মুশফিকুর রহমান,কুমিল্লা বিজ্ঞ জিপি এডভোকেট তপন বিহারী নাগ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান,আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি বীর মুক্তিযোদ্ধা এড.জহিরুল ইসলাম

আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।১৭২ টি ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সেবা প্রধান ও গ্রহনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ সহ অন্যানরা।

প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: কাদের

ডেস্ক রিপোর্ট:

গত ৬ জুন জাতীয় সংসদে শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থনেতিক সংকটকালে এই বাজেট গণমুখী, বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীলংকাকে হারিয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট:

লম্বা ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনো সেভাবে লাইমলাইটে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। তেমনি আজকের ম্যাচেও দেখা গেল ত্রাণকর্তার ভূমিকায়। রিয়াদের ব্যাটিং দাপটেই শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের।

ম্যাচ জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন জয় এসেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’

এর আগে কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে লংকানদের আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল লাল-সবুজের বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লিটন দাস, তাওহিদ হৃদয়ের পর মাহমুদউল্লাহর হার না মানা ইনিংসে ভর করে জয় তুলে নেন টাইগাররা।

অথচ এই রিয়াদকে নিয়ে কম নাটক হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তার দলে সুযোগ পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই সময় দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে ভুল করেননি রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। আর এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও পুরো দল যখন ব্যাটিংয়ে নড়বড়ে, তখনো রিয়াদ একপ্রান্ত আগলে রেখে মান বাঁচান। বিশ্বকাপের এখনো বেশ কিছু ম্যাচ বাকি। নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে মরিয়া এই অলরাউন্ডার।

সৌদি পৌঁছেছেন ৬৯,৯৫৪ বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন করতে সৌদি আরব (৮ জুন রাত ২টা ৩০ মিনিট) পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ জন হজযাত্রী পৌঁছেছেন।

শনিবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৭৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৪টি, সৌদি এয়ারলাইনসের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৮৪ দশমিক ৩ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৮৩ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা যান। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ৯ এবং মদিনায় তিনজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন ।

প্রকাশ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

ডেস্ক রিপোর্ট:

এবার হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যেই তার ওপর হামলার এই ঘটনা ঘটে। এদিকে এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপরও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যে হামলার শিকার হওয়ার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ‘মর্মাহত’ হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে তার ওপরে এই হামলার ঘটনা ঘটে।

মূলত একজন লোক প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন কাছে এগিয়ে গিয়ে তাকে আঘাত করে। ওই হামলাকারীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এই হামলাকে ‘ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই হামলা এমন একটি কাজ যা আমাদের বিশ্বাস এবং ইউরোপে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি তার বিরুদ্ধে যায়।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে একজন ব্যক্তি আঘাত করেন, যাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই ঘটনায় আরও বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ বলেছে, তারা একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে, তবে এর বেশি কিছু বলতে তারাও রাজি হয়নি। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এদিকে মারি আদ্রিয়ান এবং আনা রাভন নামে দুজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্র বিটিকে বলেছেন, তারা ওই হামলার ঘটনা দেখেছেন।

ওই দুই নারী সংবাদপত্রকে বলেছেন, ‘একজন লোক বিপরীত দিক দিয়ে এসে তার (প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের) কাঁধে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি একপাশে পড়ে যান।’

তারা আরও বলেন, ‘ধাক্কাটি বেশ জোরালো’ হলেও প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যাননি। এরপর তিনি একটি ক্যাফেতে বসেন।

বিবিসি বলছে, ইইউ পার্লামেন্ট নির্বাচনে ডেনমার্কের ভোটের দুই দিন আগে এই হামলার ঘটনা ঘটল। ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা মেটে ফ্রেডেরিকসেন এর আগে তার দলের প্রধান প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সাথে ইউরোপীয় নির্বাচনী ইভেন্টে অংশ নিয়েছিলেন।

ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাটরা। তারা এখনও নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তাদের সমর্থন অনেকটাই কমে গেছে।

ডেনমার্কের পরিবেশ মন্ত্রী ম্যাগনাস হিউনিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন: ‘মেটে স্বাভাবিকভাবেই এই আক্রমণে হতবাক। আমি অবশ্যই বলতে চাই, আমরা যারা তার ঘনিষ্ঠ এই হামলা আমাদের সকলকে নাড়া দিয়েছে।’

ইইউ প্রধান চার্লস মিশেল এক্স-এ বলেন, এই হামলার ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’। তিনি বলেন, আমি এই কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।

এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সমর্থকদের অভ্যর্থনা জানানোর সময় হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন। সেই হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

স্লোভাক প্রধানমন্ত্রী অবশ্য সেই হামলায় বেঁচে গেছেন এবং তাকে অস্ত্রোপচারও করতে হয়েছে।

রূপগঞ্জে রফিকসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিক্ষার্থী দ্বীন ইসলামের মা ঝর্ণা বেগমের আহাজারি ।

স্কুল শিক্ষার্থী দ্বীন ইসলাম নিহত হওয়ার ঘটনায় জসু মেম্বারকে প্রধান আসামি করে রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শফিক, আলাল, সেলিম, নাপিত দুলালসহ ৩১ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের পিতা বিল্লাত হোসেন বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, তাঁর ভাই মিজানুর রহমান ও শফিকুল ইসলামের নেতৃত্বে অস্ত্রধারীরা নাওড়া এলাকার সাবেক মেম্বার মোশারফ ভূঁইয়ার বাড়ি জবরদখল করতে যায়। এ সময় দ্বীন ইসলাম ও মোশারফ মেম্বারের লোকজন তাদের বাধা দেয়।

এক পর্যায়ে রফিকের নির্দেশে জসু মেম্বার শটগান দিয়ে গুলি ছোড়েন। গুলি দ্বীন ইসলামের পেটে ও বুকে বিদ্ধ হয়। দ্বীন ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। পরে জসু মেম্বারের কাছ থেকে মিজান শটগান ছিনিয়ে নিয়ে দ্বীন ইসলামের বুকে গুলি করেন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বীন ইসলামের স্বপ্ন উড়ে গেল মিজানের গুলিতে :

‘আমার চানডার কি দোষ আছিল গো! আমার পুতে (ছেলে) কইত, মা আমি বড় অইয়া মানুষ অইমু। তোমগো দুঃখ শেষ করমু। বাবার আর কষ্ট কইরা মাছ বেচবার লাগব না। আমার পুতের আশা খান খান কইরা দিল মিজানে।

রফিকের নির্দেশে মিজান নিজে গুলি কইরা আমরার পোলাডারে মাইরা ফালাইছে।’ বুক চাপড়ে ডুকরে কাঁদছিলেন আর কথাগুলো বলছিলেন নাওড়ায় নিহত সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী দ্বীন ইসলামের মা ঝর্ণা বেগম।
কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া মধ্যপাড়া হাজিবাড়ি মসজিদের পেছনের বাড়িটি বিল্লাত হোসেনের। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়িটির ভেতরে নারী-পুরুষের জটলা।

নিহত দ্বীন ইসলামের মা ঝর্ণা বেগম, বোন শিলা আক্তারের বুকফাটা কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের পাশে থাকা নারীরাও অভিশাপ দিচ্ছিল। খানিক পর ঘরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান দ্বীন ইসলামের বাবা বিল্লাত হোসেন। পরে কয়েকজন তাঁর মুখে পানির ঝাপটা দিলে জ্ঞান ফিরে আসে তাঁর।

এর পরই হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। বিল্লাত হোসেন বলেন, ‘আমার পোলায় তো কোনো দোষ করে নাই। আমার পোলারে ক্যান মিজানে গুলি করল? পোলাডায় কইত, বাবা আমাগো অভাবের দিন শেষ অইব। আমি লেহাপড়া কইরা বড় অমু। আর লেহাপড়া করতে না পারলে বিদেশ যামুগা।

পোলাডায় লেহাপড়ার ফাহে (ফাঁকে) ফাহে কাম করত। আমি কইতাম, বাবা তোর কাম করার দরকার নাইগা। লেহাপড়া কর। আমার কতা হুনত না। কইত, তুমি একলা কষ্ট করবা ক্যান, বাবা! আমার হেই সোনার টুকরারে আমি এহন কই পামু?’
দ্বীন ইসলামের বোন শিলা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার ভাইডা শান্তশিষ্ট আছিল। কেউর লগে কাইজা-ঝগড়া করত না। বাবার পাশাপাশি ও কাম করত। আমি আমার জামাইর বাড়ি থেইক্যা বাপের বাড়িত আইলে কইত, মা পিঠা বানাও, আমার বোইনে খাইব। অহন আর কেডা কইব এই কতা। আমার ভাইরে তো ওরা মাইরা ফালাইছে।’

পাশ থেকে মা ঝর্ণা বেগম বলেন, ‘পুতের স্বপ্ন আছিল লেহাপড়া শিখা (শিখে) পুলিশ অইব। পুতে মেট্রিক পাস করছে। অভাবের লেইগ্যা কইছিলাম ঈদের পর মালয়েশিয়া পাডাইয়া দিমু। কাগজপত্রও করছি। কোনোডাই ওর কপালে জুটল না। মাইয়া দেখছিলাম বিয়া করামু। আমার একটা মাত্র পোলা। চাইছিলাম, বিয়া করাইয়া নায়-নাতকুরের মুখ দেখমু। কিছুই অইল না। আমার বংশে বাত্তি (আলো) দেওয়ার আর কেউ রইল না। আল্লাহ তুমি রফিফ, মিজানের বিচার কইরো।’

ওই বাড়িতে আসা কয়েকজন নারী-পুরুষ বলেন, ‘দ্বীন ইসলাম পোলা হিসেবে ভালা আছিল। লেহাপড়া করত। কাম করত। কারো লগে কোনো সময় কাইজা-ঝগড়া করে নাই। এ রহম একটা পোলারে মাইরা ফালাইছে, এইডার বিচার আল্লায় করব।’

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আমরা সাধারণভাবে জীবন যাপন করতে চাই। নাওড়া একটা সুন্দর গ্রাম হয়ে উঠুক, এটা চাই। আমরা রফিক-মিজান হায়েনার কাছ থেকে মুক্তি চাই। ওরা বাঘের চেয়ে হিংস্র। ওরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে। নাওড়ায় এ পর্যন্ত কয়েকটা খুন করেছে ওরা। দ্বীন ইসলামের আগে স্বাধীন নামে এক ছেলেকে খুন করেছে রফিক-মিজান গং।’

স্থানীয়রা অভিযোগ করে, ‘রফিক-মিজান বলে বেড়াচ্ছে, একটা খুন ওগো লেইগা বিষয় না। ওগো নাকি টাকা-পয়সার অভাব নাই। তিন কোটি টাকা রাখছে খুন থেকে বাঁচার লাইগা। আর পুলিশ নাকি হেগো পকেটে। আরো বড় বড় মন্ত্রী-এমপি নাকি হেগো লগে আছে। আল্লায় জানে আবার কারে খুন করে।’

স্থানীয়রা আরো অভিযোগ করে বলে, ‘আমাগো ভরসা আল্লাহ। হের পরে শেখ হাসিনা। তিনি সাধারণ মানুষের দুঃখ দেখেন। তিনি বিচার করব। এই হায়েনাগো বিচার আল্লায় করব। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাগো বাঁচান।’

এদিকে নাওড়া এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকার বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনো কেউ মামলা করেনি। আমরা অভিযোগও পাইনি। হয়তো লাশ দাফনের পর অভিযোগ আসবে।’

দাউদকান্দিতে যুবককে পিটানোর ভিডিও ভাইরাল

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মহিউদ্দিন(২৪) নামে এক যুবককে প্রকাশ্যে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে মোবারকপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ খেলার মাঠে এ ঘটনার ভিডিওটি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়। ভিডিওতে ১০-১২ জনের একটি গ্রুপ সমবয়সী মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাচ্ছে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনিয় এবং কিশোর গ্যাংয়ের সামিল। আর যারা ঘটিয়েছে সবাই কিশোর। কিন্তু কেউ যদি করেই থাকে তাহলে দেশে প্রচলিত আইন আছে। আইনের মাধ্যমে বিচার হবে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক দেশ রূপান্তরকে বলেন, কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। এব্যাপারে আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

চান্দিনায় তানভীর হত্যার ঘটনায় তিতাসের কামালসহ ১৪ জনের নামে মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় যুবলীগ নেতা তানভীর হত্যার ঘটনায় তিতাসের কামালসহ ১৪ জনের নামে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন নিহত যুবলীগ নেতার মা নিলুফা ইয়াসমিন। জিজ্ঞাসাবাদের জন্য আটক মামলার ১নং আসামী মোঃ সেলিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন পুলিশ।

বুধবার (৫ জুন) উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের সেলিম মিয়ার বাড়ীর পাশ থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবলীগ নেতা তানভীর আহমেদ ভুঁইয়া বাড়েরা ইউনিয়নের গনিপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

মামলার বাদি নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগেও কয়েকবার মারার চেষ্টা করা হয়েছিলো। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাসির দাবী জানাচ্ছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন বলেন, তানভীর হত্যার ঘটনায় তাঁর মা নিলুফা বেগম বাদি হয়ে মামলা করেছেন। ১নং আসামী সেলিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

দেশের উন্নয়ন-অগ্রগতি বিএনপি নেতাদের সহ্য হচ্ছে না:পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতার হালুয়া রুটির ভাগ-বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা বিএনপি দল গঠন করেছিলেন, ওয়ান ইলেভেন পরবর্তী ২ বছর ও একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদসহ ২২ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। এমনকি তারা সরকারের কোনো উন্নয়ন অগ্রগতিও সহ্য করতে পারছে না। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘোষণা হয়েছে। গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। বিএনপি-জামায়াত বাজেট ঘোষণার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত ১৫ বছরের তাদের বিবৃতি-বক্তব্য যদি দেখেন তখন হুবহু মিল খুঁজে পাবেন।

শুক্রবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, পূর্ব বাংলার মানুষের মাঝে স্বাধীনতার পক্ষে মনন তৈরি করার জন্যই বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করেছিলেন। ছয় দফার পক্ষে মানুষ ব্যাপক সাড়া দেন। বঙ্গবন্ধু ছয় দফা নিয়ে সারা দেশ ঘুরে বেড়ান, যেখানেই বক্তব্য দেন সেখান থেকে গ্রেপ্তার করা হতো। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। মুক্তি পাওয়ার পর আইয়ুব খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ছয় দফার ওপর ভিত্তি করেই দেশে সাধারণ নির্বাচন হয়। জনগণ ছয় দফার পক্ষেই ভোট দেয়। বঙ্গবন্ধু পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হন। এরপর ক্ষমতা হস্তান্তরে যখন বাহানা করা হচ্ছিল তখন বঙ্গবন্ধু বলেছিলেন ৬ দফা যখন ঘোষণা করেছিলাম তখন এটি আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের দফা ছিল, নির্বাচনের পর এটি জনগণের দফায় পরিণত হয়েছে। জনগণই ৬ দফার পক্ষে রায় দিয়েছে। আমি ৬ দফার বাইরে কোন আপস করতে পারব না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যদি আপস করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। বঙ্গবন্ধুর লক্ষ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া নয়, বাংলাদেশের মানুষের মুক্তি। সে কারণে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে তিনি স্বাধীনতার লক্ষ্যেই এগিয়ে যান। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর একবছরের মাথায় বà¦