All posts by jitu

দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বেলা পৌনে ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো যারা দুর্নীতি করেছেন বিএনপি তাদের তালিকা করবে, এটি তারা করতে পারে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে। কারণ দুর্নীতি-লুটপাটের শিরোমণি তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে। তারপরে অন্য লিস্ট দেখা যাবে।

বিএনপি মানসিক অশান্তিতে ভুগছে মন্তব্য করে কাদের বলেন, তারা একরাশ ব্যর্থতার স্তূপের উপর দাঁড়িয়ে। তারা মানসিক অশান্তিতে ভুগছে। মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে।

আজিজ-বেনজিরের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না— বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? আগামী বছর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমার টার্ম শেষ। সম্মেলন হবে যথাসময়ে। মির্জা ফখরুল কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব? একটা দল, তারা নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা করে না। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?

তিনি বলেন, মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব, কত বছর! সেটা আগে জিজ্ঞেস করেন।

বেনজির আহমেদকে গ্রেপ্তার করা উচিত কি না— জানতে চাইলে তিনি বলেন, এটার তো প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। মামলার পর আদালত ঠিক করবে, কখন গ্রেপ্তার করবে, জেলে পাঠাবে। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আমরা যা আছি, আমরাই। আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি। পৃথিবীর অনেক দেশের চাইতে আমাদের গণতন্ত্র ঘরেও ভালো, বাইরেও ভালো।

৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত (৩১ মে রাত ২টা ৩০ মিনিট) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী। মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৭ হাজার ৫৬৫ জন সৌদি গেছেন। শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হজ সম্পর্কিত হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৪টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ফ্লাইটের ৬২.২ শতাংশ ফ্লাইট আর মোট হাজীদের মধ্যে ৬২ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আটজন মারা গেছেন। সর্বশেষ গত রোববার ও সোমবার দুইজন মক্কায় মারা যান। এছাড়া, মোট মারা যাওয়াদের মধ্যে মক্কায় ছয়জন ও মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে এক হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী দেশের হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন। আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হলে কী আসে-যায়: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

ঈদযাত্রায় যানজটের ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা ক্ষোভই ঝেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷তিনি বলেছেন, একদিন একটু সমস্যা হোক না, হোক। বাড়ি যাবে আনন্দ করে (ঈদযাত্রীরা), সেখানে একদিন না হয় একটু কষ্ট হলোই, তাতে কী এমন আসে-যায়?

যানজট ও দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, তা নিয়ে গণমাধ্যমে কোনো প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকেই অপকর্ম করেন বলেও অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়কপথে ঈদযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নিয়ে সভায় তিনি এসব কথা বলেন।

গত ঈদুল ফিতরে একদিনই সড়কে ভোগান্তি হয়েছিল। সেটি ছিল পোশাকশ্রমিকদের ছুটির দিন। ঈদে সড়কে ভোগান্তি এড়াতে ধাপে ধাপে পোশাকশ্রমিকদের ছুটি দেওয়ার কথা বলা হলেও মালিকপক্ষ তা মানছেন না। এসব বিষয়ে সাংবাদিকরা সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক কারখানা ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যায়। তখন যানজট বাড়ে। ঈদযাত্রায় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। রাজধানীর হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস।

তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কীসের খুঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটিতে ঈদের সময় খুঁড়াখুঁড়ির কাজ কঠোরভাবে বন্ধ রাখতে হবে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি নতুন করে কোথাও কোনো খোঁড়াখুড়ি করে ঈদযাত্রায় যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ঢাকার বাস টার্মিনালগুলোর বাইরে যেন কোনো বাস দাঁড়িয়ে থাকতে না পারে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে, সে বিষয়েও সবাইকে তৎপর থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ৫০ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছে যায়, কিন্তু ফ্লাইওভারে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়। এটি কেন হচ্ছে… সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা নেন।

ওবায়দুল কাদের বলেন, হেলমেট ছাড়া সিএনজি স্টেশনে কেউ যেন তেল নিতে না পারে, আমি মন্ত্রীর লোক, এমপির লোক… এসব বলে কেউ যেন ছাড় না পায়। ঢাকা শহরে লক্কড়-ঝক্কড় বাস দেখতে ভালো লাগে না। ফিটনেসবিহীন কোনো বাস যেন চলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

ঈদে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানির পরেরদিন সূর্য উদয়ের আগেই বর্জ্য অপসারণ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। এরপর যেন কোথাও কোনো ধরনের বর্জ্য না থাকে সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বাস্তবায়ন করা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা’ নিয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আসন্ন কোরবানির ঈদে পশু কোরবানির পরদিন সূর্য উদয়ের আগে পশুর বর্জ্য অপসারণ করতে হবে। সম্ভব হলে বর্জ্য রাতের মধ্যে শেষ করতে হবে। ঈদের দিন সকাল ৮টা থেকে কোরবানি শুরু হবে। এরপরের দিন অর্থাৎ তাদের পূর্বে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও এবার নির্দিষ্ট করে দিয়েছি সূর্য উদয়ের আগে বর্জ্য অপসারণ করতে হবে। এরপর যেন কোথাও কোনো ধরনের বর্জ্য না দেখি। আমি মনে করি দুই সিটি কর্পোরেশন সফলতার পরিচয় দেবে। এরপরেও যদি কোনো কোরবানি করে থাকে, সেটিও অপসারণ করতে হবে। কেননা ঈদের পর কয়েক দিন পশু কোরবানি হয়ে থাকে। সেজন্য পরের কয়েকদিন একটু বেশি নজর দিতে হবে।

তিনি বলেন, আমি জানি আপনারা তার আগে করে ফেলবেন। তারপরও সূর্য উদয়ের পরে কোথাও যেন বর্জ্য পরিলক্ষিত না হয়। ঢাকা শহরে ২৫ লাখ পশু কোরবানি হবে। এত বড় একটা কর্মযজ্ঞে কোথাও যদি একটু সময়ক্ষেপণ হয়, সেটি মেনে নেওয়া যায়। এর বেশি হলে সহ্য করা যায় না। ঈদের কয়েকদিন আন্তরিকতার সঙ্গে যারা কাজ করে, তাদের এই একটু আধটু ত্রুটি মেনে নেওয়া যায়। অতীতেও প্রতিকূলতা ছিল, তারমধ্যেই কাজ করেছেন। সারা পৃথিবীতেই এটা হয়ে থাকে।

এ বছরও দুই সিটি কর্পোরেশন পশু কোরবানির জন্য নিদিষ্ট স্থান নির্বাচন করে দিবে কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে তারা সামাজিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে করেছে। বিশেষ করে কোভিডের সময়ে করা হয়েছিল। এবার কিছু কিছু এলাকায় সামাজিকভাবে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করবে। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কাউন্সিলররা সমাজের লোকজনদের সাথে আলোচনা করে সেই ব্যবস্থা করবে।

জাল টাকা শনাক্তকরণ মেশিন কি সারা দেশের পশুর হাটগুলোতে থাকবে? এ প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, জাল টাকা শনাক্তকরণে যে মেশিন, সেটি মোবাইল মেশিন। ফলে সব জায়গায় এই মেশিন থাকবে।

ঈদের আগে অতীতে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়ন কতটুকু হয়েছে, না হলে কেন হলো না। সে বিষয়ে আলোচনা করেছেন কি না? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত হয়েছে, আমাদের দুই সিটি কর্পোরেশন সফলতার সাথে করেছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলেছি, সেটি পূর্বের বছরগুলোতে করে দেখিয়েছে। এখানে ব্যর্থতার কোনও নজির আমাদের কাছে নেই। সাংবাদিকরাও এমন কোনো খবর প্রচার করেননি যে, যেখানে সেখানে বর্জ্য পড়ে আছে… সিটি কর্পোরেশন সেখানে দায়িত্ব পালন করছে না।

তিনি বলেন, গাবতলী ব্রিজের ওপর চামড়ার বাজার স্থাপন করা যাবে না এবং ময়লার গাড়ি নির্বিঘ্নে আমিন বাজার ল্যান্ডফিলে যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা সম্পর্কে তাজুল ইসলাম বলেন, সড়ক, মহাসড়ক ও এর পাশে কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা থেকে বিরত থাকতে হবে। সড়ক/মহাসড়কের ওপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হতে পারে, সেখানে কোনোক্রমেই পশুর হাট বসানো যাবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এছাড়া বিভিন্ন পশুর হাটে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহায়তায় এটিএম বুথ, পয়েন্ট অব সেলস মেশিন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন হাটবাজার ও কোরবানির পশু পরিবহনকালে অজ্ঞান/মলম পার্টি যেন অপরাধমূলক কার্যক্রম গ্রহণ করতে না পারে, সিই বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ তদারকি বাড়াতে হবে।

নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিতকরণের বিষয়ে মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে। বর্ষাকাল বিবেচনায় শামিয়ানা/ত্রিপল টানানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পশু জবাইয়ের স্থান, ইমাম ও কসাইয়ের তালিকা প্রস্তুত করতে হবে। কসাইদের বিশেষ করে মৌসুমি কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাজুল ইসলাম বলেন, ওয়েবসাইট/ডিজিটাল ডিসপ্লে/মাইক/লিফলেট/ব্যানার/কেবল অপারেটরে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। যুব সংগঠন ও সমবায় সংগঠনকে সম্পৃক্ত করতে হবে। স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজাকরণকৃত রোগমুক্ত গরু সরবরাহ নিশ্চিতকরণ ও প্রতিটি হাটে একটি বুথ স্থাপন করতে হবে।

তিনি বলেন, রেল ও সড়ক কর্তৃপক্ষের অব্যবহৃত স্থান, কলোনি, রাজউকসহ অন্যান্য প্রতিষ্ঠানের জায়গা অস্থায়ীভাবে পশু কোরবানির স্থান হিসেবে ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সহায়তা করবে। স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এলাকাভিত্তিক পশুর হাট ও পশু কোরবানির নির্দিষ্ট স্থানের তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে ব্যাপকভাবে প্রচার করবে। এক্ষেত্রে স্থানীয় কেবল টিভি অপারেটরদের সহায়তা গ্রহণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, এসব সিদ্ধান্ত জেলা প্রশাসকরা পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করবেন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মসজিদের ইমামরা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং কোরবানির বর্জ্য অপসারণ করার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করবেন। কোরবানির সাথে সাথে যেন পশুর চামড়ায় লবণ দেওয়া হয়, তা নিশ্চিত করতে জনগণকে উদ্বুদ্ধ করা যেতে পারে।

৪৯,৬৭৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালনে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আট জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রোববার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। মারা যাওয়া আট জনের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

২০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৪৪ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহরে ২০ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পটে অবস্থানসহ ১১টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৪৪ জন অভিবাসীকে আটক করে।

বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশী ও স্থানীয় নাগরিদের কাগজপত্র পরীক্ষা করারপর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।

জোহর স্টেট অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার ২৯ মে এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় প্রয়োগের প্রচেষ্টা জোরদার করতে থাকবে।

পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশী কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভাগটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানায় যা ৩১ ডিসেম্বর শেষ হবে। অবৈধ অভিবাসীদের উচিৎ স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়া।

তিতাসে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় চলাচলের জন্য নির্মিত সেতু ভেঙে গেছে। এতে উপজেলার নারানন্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ ১৫ গ্রামের লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৯ মে) দুপুর ২টার দিকে বালুবাহী বাল্কহেড ধাক্কায় সেতুটির মাঝখানে ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়া পর থেকে আসমানীয়া বাজারের সাথে তিতাস সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা বলেন, বালুবাহী দু’টি বাল্কহেডের ধাক্কায় সেতুটি ভেঙ্গে ঝুলে আছে। এতে আমার ইউনিয়নের একমাত্র আসমানিয়া বাজারের সাথে পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে আগের স্টীলের পুরনো সেতুটি ভেঙ্গে পাশেই এখানে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। আর মানুষের চলাচল এবং পারাপারের জন্য এই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়া সেতুটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল।

তিতাস উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, আসমানিয়ায় গোমতী নদীতে নতুন সেতু নির্মান কাজ চলমান। মানুষের চলাচলের জন্য ষ্টীলের পুরনো সেতুটির সাথে কাঠ বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করেছিলাম। দু’টি বালুবাহী বাল্কহেডের প্রতিযোগিতার কারনে সেতুর সাথে ধাক্কা লাগে। এতে সেতুটির মাঝের অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে।

কুমিল্লায় মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির উদ্বোধন

শাহ ইমরান:

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে মাদকদ্রব্য বিনষ্টের নিমিত্তে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির শুভ উদ্বোধন করা হয়।

আজ (২৮/০৫/২০২৪) জেলা প্রশাসন, কুমিল্লার সার্বিক সহায়তায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার নির্দেশনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে আদালত কর্তৃক আদেশকৃত মাদকদ্রব্য বিনষ্টের নিমিত্তে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা,আব্দুল মান্নান বিপিএম(বার), পুলিশ সুপার, কুমিল্লা,সাউদ হাসান(সিজেএ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, , জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর, অফিসার ইনচার্জ, কোতয়ালী, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিগণ আদালত কর্তৃক আদেশকৃত গাজাঁ পুড়িয়ে চুল্লিটি-র শুভ উদ্বোধন করেন।

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস