All posts by jitu

দক্ষিণাঞ্চলের ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্লাবিত গ্রামের পর গ্রাম

ডেস্ক রিপোর্ট:

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক ধাক্কায় দুইজনের মৃত্যুর খবর এসেছে; বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দুর্গত জেলাগুলোর প্রায় ৪০ লাখ গ্রাহক। স্বাভাবিকের চেয়ে সাত-আট ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনাসহ কয়েক জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। উপকূলীয় নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে শত শত গ্রাম।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান অবশ্য রোববার রাতেই সংবাদ সম্মেলন করে ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ খবর দেন। তিনি বলেছেন, ঝড়ের মধ্যে মানুষ ‘অনেক বিপদের মধ্যে’ রয়েছে।

জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। লাখ লাখ মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বসতবিটা, ফসলের খেত, মাছের ঘের, ব্যবসাপ্রতিষ্ঠানসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলের বাসিন্দাদের। মৃত্যু হয়েছে দুইজনের।

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের প্রায় ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গাছ পড়ে, লাইন ছিঁড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় পূর্ব সতর্কতা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এক কর্মকর্তা জানান, সন্ধ্যা পর্যন্ত ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল ও ঝালকাঠি।

পটুয়াখালীতে ৬ লাখ, বাগেরহাটে সাড়ে ৪ লাখ ও ভোলায় সোয়া ৪ লাখ, পিরোজপুরে ৩ লাখ, বরিশালে ১ লাখ ৮০ হাজার, সাতক্ষীরায় ১ লাখ ৭০ হাজার এবং ঝালকাঠিতে ১ লাখ ৩৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাতে আরও ৮-১০ লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, জেলায় ৪ লাখ ৮৫ হাজারের বেশি গ্রাহক রয়েছেন।

দমকা ও ঝোড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এতে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ শেষ হলে লাইনে কাজ করে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করা হবে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বিকল্প উপায়ে নেটওয়ার্ক চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, খুলনা ও বরিশাল অঞ্চলে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি প্রয়োজনে বাতিল এবং অতিরিক্ত জনবল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ-সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে গভীর সমুদ্রে তেল খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে বিপিসি সূত্রে জানা গেছে। নিরাপত্তার কারণে জ্বালানি তেলবাহী দুটি জাহাজকে গভীর সমুদ্রে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌরুটে তেল পরিবহন বন্ধ থাকবে। তবে রেমালের কারণে এলএনজি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানান পেট্রোবাংলার এক কর্মকর্তা।

কুবিতে সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

সর্বজনীন পেনশন স্কীম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পঞ্চাশের অধিক সংখ্যক শিক্ষক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে কুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, প্রত্যয় স্কিম একটি বৈষম্যমূলক পেনশন স্কিম। পূর্বে শিক্ষকগণ যে সুযোগ-সুবিধা ভোগ করতেন তার সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোন বৈষম্য ছিলো না। কিন্তু বর্তমানে শিক্ষকগণ পূর্বে যে পেনশন স্কিম পেতেন তা থেকে অতিসুক্ষ্মভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা নানা ভাবেই আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সরকারের এমন একটা অঙ্গ যারা সরকারকে প্রলুব্ধ করেছে এই প্রত্যয় স্কিমের মাধ্যমে শিক্ষকদের বঞ্চিত করতে।

তিনি আরও বলেন, এই প্রত্যয় স্কিম শুধু যে নতুনদের জন্য কার্যকর হবে এমন নয় বরং যারা সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হবে তাদের ক্ষেত্রেও কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। সরকার তার তিন বাহিনী সেনা, বিমান এবং নৌ এই তিনবাহিনীকে প্রত্যয় স্কিম বহির্ভূত রেখেছেন, তাদেরকে এই স্কিমের আওতাভুক্ত না করার জন্যই আমরা মনে করি এটা একটি দুরভিসন্ধিমূলক ব্যাপার। কাজেই এই প্রত্যয় স্কিম শিক্ষকদের জন্য অনেক ভয়াবহ হবে। তাই আমরা সরকারকে অনুরোধ করছি এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করার জন্য।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম নামে নতুন একটি স্কিম চালু করা হয়েছে এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার চাকরিতে যাঁরা যোগদান করবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিমে যুক্ত করা হবে।

বেনজীরের আরও ১১৩ দলিলের সম্পদ ও ৪ ফ্ল্যাট ক্রোকের আদেশ

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদক রোববার আদালতে আবেদন করে। শুনানি নিয়ে আদালত বেনজীর আহমেদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি জব্দ (ক্রোক) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।

 

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার মো.আবু ছিদ্দিক (৪৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে।

রোববার (২৬ মে) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২২ এপ্রিল উপজেলার বিকেল ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বরাতে র‍্যাব জানায়, নিহত জান্নাতুল হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ এপ্রিল বিকেলে তাদের জমিতে ধান কাটার গেলে ভিকটিম জান্নাতুল ধান কাটার মেশিনটি দেখতে যায়। একপর্যায়ে ধান কাটার রোলার মেশিনের চালক ছিদ্দিক বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণভাবে ধান কাটার রোলার মেশিন চালিয়ে জান্নাতুলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ধান কাটার রোলার মেশিনের নিচে চাপা পড়ে ডান কানে, নাকে, চোখে ও কপালে মারাত্মক জখম পায়। তখন ভিকটিমের অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। যাহার মামলা নং-১২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ আহত ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ তিনজন গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে গুরুতর আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে ছেলের প্রবাস যাওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে ভুক্তভোগির পরিবার। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মোল্লা বাড়ীতে। হামলায় আহতরা হলো: একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোল্লার বাড়ীর মো: ইউছুফ মোল্লা (৫০), তাঁর ছেলে প্রবাসী মো: ইসমাইল মোল্লা (২৮) ও তাঁর স্ত্রী মোসা: রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় ভুক্তভোগি ইউসুফ মোল্লার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ছয়জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এসডিআর নং-১৯৫৮, তারিখ: ২৪.০৫.২০২৪) দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগি ইউসুফ মোল্লার সাথে তারই প্রতিবেশী মো: আবু তাহেরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধীয় বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকের মাধ্যমে বিবাদমান বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়। আবু তাহের গং শালিস-বৈঠকের সিদ্ধান্ত না মানায় শেষপর্যন্ত বিরোধটি মীমাংশা হয়নি।

এরই জেরে গত বুধবার (২২ মে) বিকাল অনুমান সাড়ে তিনটায় আবু তাহের তার তিন ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, রায়হান মোল্লা, ফাহাদ মোল্লা, আবু তাহেরের স্ত্রী পারভীন বেগম ও পুত্রবধু মোসা: ফাহিমা আক্তার সহ বেআইনী জনতায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগি ইউসুফ মোল্লার ছেলে মো: ইসমাইল মোল্লার বিদেশ গমন ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা-ছেনী, ছুরি, লোহার রড ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউসুফ মোল্লার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইসমাইল মোল্লার ঠোঁট, কপাল, কাঁধ ও গলার ডানপাশ সহ শরীরের বিভিন্ন স্থানে কাঁটাছেড়া, গভীর ক্ষত ও রক্তাক্ত জখম হয়। এ সময় ইসমাইলের পিতা ইউসুফ মোল্লা এগিয়ে আসলে তারও ডান হাতে ছেনীর কোপ সহ লাঠিসোটার আঘাতে শরীরের বিভিন্ন স্থানে কাঁটাছেড়া, রক্তাক্ত ও নীলাফুলা জখম হয়। এছাড়াও এ ঘটনায় ইউসুফ মোল্লার স্ত্রী রোকেয়া বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছে। পরে তাদের শোর-চিৎকারে প্রতিবেশী সহ স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ইউসুফ মোল্লার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ইউসুফ মোল্লা ও তার ছেলে মো: ইসমাইল মোল্লাকে পরিবারের লোকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে ইউসুফ মোল্লার স্ত্রী মোসা: রোকেয়া বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ছয়জনের নাম উল্লেখ করে শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত রেখেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ঘটনার একদিন পরই শুক্রবার (২৪ মে) বিকাল পাঁচটায় ভুক্তভোগি ইউসুফ মোল্লার ছেলে আহত ইসমাইল মোল্লা ছুটি শেষে ইউএস বাংলার একটি ফ্লাইটে (ফ্লাইট নং-বিএস-৩৪১, টিকেট নং-এ-পিএনআর-০৬২২২এন) করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার কথা ছিলো। এ ঘটনায় তার ফ্লাইটটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, ‘মারামারির সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্লাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

 

আইপিএলের ফাইনাল না হলে চ্যাম্পিয়ন হবে কে?

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনাল আজ। রোববার রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা।

আইপিএলের ২০১৬ সালের আসরে প্রথম চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। আর ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। সাব্কে এই দুই চ্যাম্পিয়নরা আজ আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে।

ঘূর্ণিঝড় রেমালের দাপট হয়তো চেন্নাইতে থাকবে না।
সেখানে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তারপরও কোনো কারণে যদি আজ ফাইনাল ম্যাচটি ভেস্তে যায় তাহলে কে চ্যাম্পিয়ন হবে? আইনাল ম্যাচে বৃষ্টি হলে অতিরিক্ত ১২০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। ম্যাচ হওয়ার জন্য ২ ঘণ্টা বেশি সময় থাকবে।

একান্তই যদি বৃষ্টিতে রোববার ম্যাচ ভেস্তে যায়, তাহলে সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে। রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায় তাহলে আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর।

আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ যদি রিজার্ভ ডে-তেও না হয় তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে সানরাইজার্সের থেকে এগিয়ে কেকেআর।

ঘূর্ণিঝড় রেমাল: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন ঘাটে আসা যাত্রীরা।

গতকাল শনিবার (২৫ মে ) দুপুর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার বিরাজ করায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ মোকাবিলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি উপকূলে দুর্যোগকবলিতদের সহযোগিতার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির আট হাজার ৯১০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা, ৩১৯ মেট্রিক টন চাল, ৬৬৩ প্যাকেট শিশু খাদ্য ও আট হাজার ২২০ কেজি গোখাদ্য মজুত আছে। এছাড়া প্রত্যেক উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, হাতিয়ার বিভিন্ন নৌ রুটে সি-ট্রাক, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের জানমাল ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে সব চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল করবে। হাতিয়াতে ২৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

নোয়াখালীতে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত মো.গোলম নবী (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কবির চৌকিদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবী বাড়ি সংলগ্ন একটি তালগাছ থেকে তাল পাড়তে উঠলে অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী, বিষয়টি নিহতের পরিবার থানাকে অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি সদস্যকে কুপিয়ে জখম করায় তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

রোববার (২৬ মে) ভোর রাতের দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আহমেদ ওরফে হাম্বা (২০) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়ির বাবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ভোর রাতের দিকে নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওমর ফারুক পাটোয়ারীকে তার ভাড়া বাসা মাদরাসা আলা পাঠান বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে মেম্বারের অনুসারী ও স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আহাদের বাড়িতে পাল্টা হামলা চà