All posts by jitu

কুবিতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ধর্ম ও প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ধর্ম ও প্রত্নতত্ত্ব বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে। দুইদিনব্যাপী এই সেমিনার কুমিল্লার লালমাই এবং ময়নামতির ঐতিহাসিক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনের মাধ্যমে সমাপ্ত হবে।

রোববার (২৬মে) সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় এ সেমিনারটি শুরু হয়। এতে সাতটি সেশনে মোট ৩৬টি পেপার উপস্থাপনা করবেন বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকরা।

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা আফরিন রুম্পার সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব উদ্দিন সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নাফরিজা শ্যামা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী। এবং কী-নোট স্পীকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মনজিল হাজারিকা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পৃথিবীর পট পরিবর্তনের সাথে সাথে প্রত্নতত্ত্ব বিষয়ের গবেষণায়ও বিভিন্ন পরিবর্তন আসছে। এই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকগণ প্রত্নতাত্ত্বিক গবেষণায় যথেষ্ট এগিয়ে যাচ্ছেন। যা প্রশংসনীয়। এই ধারা ধরে রাখতে পারলে আগামী দশ বছরে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ দেশের অন্যতম সেরা বিভাগ হিসেবে বিবেচিত হবে।

এসময় তিনি আরও বলেন, বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সংকটকাল চলছে। তবে সেটা কেটে যাবে। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের এই ক্রান্তিকাল যাতে দ্রুতই কেটে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নাফরিজা শ্যামা বলেন, আমাদের কাছে টাকা আছে। আমাদের গবেষণা দরকার। কিন্তু সকল গবেষণা আমরা গ্রহন করি না। গবেষণা হতে হবে আন্তর্জাতিক মানের। আপনারা গবেষণা করুন, যতধরনের সহযোগিতা লাগে আমরা করবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী বলেন, একটাসময়ে শিক্ষার ক্ষেত্রে বৌদ্ধদের বিহার ছিল অন্যতম। এখানে এমন কোন বিষয় ছিল না যা পড়ানো হতো না। শিক্ষার ক্ষেত্রে ইউরোপের চেয়ে কুমিল্লাসহ এই অঞ্চলের শিক্ষার ধারা ছিল উন্নত। কারণ সপ্তম-অষ্টম শতকে শালবন বিহার, আনন্দ বিহার, রুপবান মুড়া এসব ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। আর অন্যদিকে হার্ভার্ড, অক্সফোর্ড ছিল বারো শতকের। যা থেকে বুঝা যায় এশিয়া শিক্ষার ক্ষেত্রে কতটুকু এগিয়ে ছিল।

এছাড়াও দক্ষিণ এশিয়ার প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন এমন ভারতীয় অধ্যাপক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (চট্টগ্রাম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও ময়নামতি জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশকে সহযোগিতা করব : ডিবি হারুন

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত কাজের জন্য কলকাতায় গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ ওই দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুই সদস্য হলেন ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

(রোববার) সকাল ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দেয় গোয়েন্দা দলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান বলে জানা গেছে।

কলকাতায় নেমে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, হত্যা মামলার তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শনে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। কলকাতা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ অনেক তথ্য আদান-প্রদান করেছে। আমরা মামলার তদন্ত কাজের জন্য কলকাতা পুলিশের কাছে সহযোগিতা চাইব। হত্যাকারীদের সঠিক মোটিভ কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার পুলিশ। আমরাও কলকাতায় যে একজন গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইব। এছাড়া ভিকটিমের মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। মরদেহের অংশবিশেষ উদ্ধার করা যায় কি না দেখব। এ ব্যাপারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করব।

সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিন্ত্রী বলেন, ৮ লাখের বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে তবে ক্লাস বন্ধ।

প্রতিমন্ত্রী বলেন, গতকালকে আমরা বলেছিলাম আজকে ভোর থেকে এটা শুরু হতে পারে। ঝড়ের গতি কম ছিল বলে আজ ভোরে আসেনি। গতকালকে গতিবেগ ছিল ১৬ থেকে ১৭ কিলোমিটার। ভোরে এটার গতি কমে দশের নিচে চলে আসে, পরবর্তীতে ৬ কিলোমিটারে নিয়ে আসে। যার জন্য এটা সময় মতো এখনো পৌঁছেনি। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা মহাবিপদ সংকেতে আমাদের পরিণত হয়েছে এবং আজ সন্ধ্যা লাগাদ ঘূর্ণিঝড়ের প্রথম ভাগ অতিক্রম শুরু হবে। মধ্যরাতে মূল যে ঝড় সেটা বাংলাদেশ অতিক্রম করবে।

তিনি বলেন, ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ১০ থেকে ১২ ফুট উচ্চতা পর্যন্ত প্লাবিত হতে পারে। যদি জোয়ার থাকে এটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রেমালের প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এজন্য আমরা সবাইকে নিয়ে আজকে সভা করেছি। সেভাবে প্রস্তুতি নিয়েছি।

তিনি আরো বলেন, এখন থেকে ঝড় শেষ না হওয়া পর্যন্ত সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত যানবাহন লঞ্চ-স্টিমার চলাচল করছে সেগুলো বন্ধ থাকবে। এমনকি বঙ্গবন্ধু যে টানেল রয়েছে সেটি আজকে সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি। সংশ্লিষ্ট অঞ্চলে খাবার এবং বিভিন্ন উপকরণ পৌঁছে গেছে। মানুষকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের মেডিকেল টিমগুলো প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিসও প্রস্তুত রয়েছে। পেছনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ঘূর্ণিঝড়কে আরো শক্তভাবে মোকাবিলা করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি নির্দেশনাগুলো যেভাবে দিচ্ছি সবাই যদি সে অনুসারে পালন করে, এই দুর্যোগ পূর্বের মতো সক্ষমভাবে মোকাবিলা করতে পারব।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-১০ এ বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৯.৫০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪০ পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ (২৬ মে) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (রোববার) সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই। এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চাঁদপুরে হজ্ব যাত্রীদের জন্য সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর দোয়া

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চলতি বছরের আগামী পবিত্র হজ্ব পালনের জন্য বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব পৌঁছেছেন হাজারো হজ্ব যাত্রী। তারই অংশ হিসেবে ইতিমধ্যে নিবন্ধনকৃত বেসরকারি হজ্ব এজেন্সি সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে এবছর ৩৫০ জন হজ্ব যাত্রীর হজ্বে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় চাঁদপুরের বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে হাজীদের মাঝে তাদের টিকেট, ভিসা সহ সকল কাগজাদি হস্তান্তর করা হয়। সেই সাথে সকল হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল ইসলাম নয়ন।

হাফেজ মোঃ আব্দুর রহমান নূর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ২০২৪ সালের হজ্ব যাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাজার জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি ফারুক আহমদ।

সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ্ ও হজ্ব যাত্রীদের ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট, তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবারের ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স, মক্কায় হারাম থেকে ও মদিনা মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা, মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ওমরা হজ্বের গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিবেন। কেউ যদি উক্ত ওমরা হজ্ব গ্রুপে যুক্ত হতে চান তাহলে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক কার্যালয় বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের ২য় তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে ০১৮৪০৬২৭৩৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী বাসের ওপরে একটি ট্রাক উল্টে গেলে অন্তত ১১ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়।

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, ‘আমরা রাত এগারোটার দিকে দুর্ঘটনার কথা জানতে পারি। মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। ট্রাক এসে ধাক্কা দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

রেমালের প্রভাবে ১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া রেমালের প্রভাবে ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতী ভারী বৃষ্টির ফলে ৫ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এছাড়া প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানয় সংস্থাটি।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আয়মান সাদিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : সাদিয়া আয়মান

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক, ওটিটি প্লাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যক্তিজীবনে এখনও সিঙ্গেল এই তারকা। কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্কেও নেই।

তবে নামের কারণে প্রায়শই বিড়ম্বনায় পড়তে হয় তাকে। সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ আয়মান সাদিকের নামের সঙ্গে। যে কারণে অনেকেই মনে করেন তাদের দু’জনের মাঝেও বোধ হয় কোনো সম্পর্ক রয়েছে।

বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন সাদিয়া। জানিয়েছেন, আয়মান সাদিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। নামটা হয়তো মিলে গেছে, তবে ভাই-বোন কিংবা পারিবারিকভাবেও আমাদের কোনো সম্পর্ক নেই।

সাদিয়া আয়মান বলেন, ‘আসলে আয়মান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নামটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে আমাদের মধ্যে কোনো ভাই-বোন কিংবা আত্মীয়তারও সম্পর্ক নেই।’

ভক্তরা মনে করেন দুই আয়মানের মাঝে কোনো সম্পর্ক আছে। সেটা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, অনেক সময়ই আমি দেখিছি, আমার কোনো কাজ মুক্তি পেলে ফেসবুকে অনেকে কমেন্ট লেখেন- ‘আয়মান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল।’ বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে।

আয়মান সাদিকের বিয়ের ঘটনা উল্লেখ করে সাদিয়া বলেন, ‘ভাইয়া যেদিন বিয়ে করেন তাদের কাপল ছবিতে আমাকে ট্যাগ করে অনেকে শুভেচ্ছা জানিয়েছে। এটা হয়তো নামের ভুলেই হচ্ছে।’

শিক্ষকদের দাবিতে দায়সারা প্রতিবেদনের অভিযোগ; অনাস্থা কুবি শিক্ষক সমিতির

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ৭ দফা দাবিতে গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দায়সারা ভাবে দেওয়া হয়েছে অভিযোগ তুলে ঐ প্রতিবেদনে অনাস্থা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবিসমূহের যৌক্তিকতা নিরুপণ না করে দুই কার্যদিবসে প্রতিবেদন দাখিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট আরো বেশি ঘনীভূত হবে বলে মন্তব্য করেছে শিক্ষক সমিতি।

শনিবার (২৫ শে) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম ও প্রথা অনুযায়ী যেকোনো তদন্ত কমিটি বা সভার কার্যক্রম শুরুর আগে কমিটি সংশ্লিষ্ট সকল সদস্য সহযোগে একটি নিয়মতান্ত্রিক সভায় মিলিত হয়ে উক্ত কমিটির টার্মস অফ রেফারেন্স (Terms of reference), কর্মপরিকল্পনা নির্ধারণ প্রভৃতি বাধ্যবাধকতা থাকলেও তা ন্যূনতম অনুসরণ করা হয়নি। কমিটির সদস্য আবদুন নূর মুহম্মদ আল-ফিরোজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হওয়ার কারণে ২০ মে সভায় উপস্থিত ছিলেন না। দ্বিতীয় দিনে তাঁর স্থলে শিক্ষা মন্ত্রণালয়ের অন্য একজন অংশগ্রহণ করলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের উপর পরিপূর্ণভাবে তাঁর পর্যবেক্ষণ ও মতামত প্রদানের সুযোগও সীমিত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক কমিটির সচিবের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির কোনোরূপ সভা ছাড়া মাত্র তিনজনকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক, প্রকৃত সত্য উদ্‌ঘাটনে অপর্যাপ্ত, সর্বোপরি বেআইনি যার দায়ভার তিনি এড়াতে পারেন না। ওই তিন সদস্য হলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসাম, কর্মকর্তা জাকির হোসেন, প্রক্টর জনাব কাজী ওমর সিদ্দিকী। তবে কীসের ভিত্তিতে ওই তিনজনকে ডাকা হয়েছে বিষয়টি স্পষ্ট নয়।

“শিক্ষà