All posts by jitu

ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাহিদার পক্ষে প্রচারণায় সাবেক এমপি রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা আক্তারের পক্ষে নির্বাচনী প্রচারণায়  নেমেছেন  সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ  ফখরুল ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ভানী ইউনিয়ন, রাজামেহের, ধামতী, সুলতানপুর ও গুনাইঘর ইউনিয়নে গণসংযোগ করেন তারা । এ সময়  গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ ও স্থানীয়দের সাথে প্রচারণায় অংশ নেন তারা।  এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউক্রেনে যুদ্ধবিরতি চান ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট:

বর্তমান যুদ্ধপরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যদি কিয়েভ এবং পশ্চিমারা তার এ প্রস্তাব মেনে না নেয় তাহলে তিনি (পুতিন) যুদ্ধ চালিয়ে যাবেন।

ওই চার কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে জানান, দীর্ঘ সময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিও চান। ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি।

পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। কারণ তার দেশ যুদ্ধ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে গত সপ্তাহে পুতিন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমা সামরিকবাহনী এবং রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চান।

সূত্রগুলো বলছে, মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন আগামী ছয় বছরের জন্য আবারও পুননির্বাচিত হয়েছেন। এখন তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধে জিততে চাইবেন। তবে সূত্রগুলো নতুন প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করেনি।

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মিশুক চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মো. পরান মিয়া নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ মে নগরীর টিক্কারচর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ওই মিশুক চালককে।

পরদিন তার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ভোলা মিয়া নামের একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। নিহত পরান মিয়ার (৪০) টিক্কারচর এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত ১৭ মে টিক্কারচর এলাকার মিশুক চালক পরান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ভোলা মিয়া। একদিন পর বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। পরে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাকে ডেকে নেয়ার পর থেকে ভোলা মিয়া পালাতক রয়েছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে একটি অজ্ঞাত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় হাড়াতলী সিএনজি পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

কাতারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর উদ্বোধন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন :

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফল সফর উপলক্ষে রিলায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ক্রাউন প্লাজার সেমিনার হল হিকমা তে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” এর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রিল্যায়েন্ট ইভেন্টস সিইও এম এ মুরাদ হোসেইন, বাংলাদেশ হতে আগত মেলায় অংশগ্রহনকারী সংস্থার সদস্য, বাংলাদেশ কমিউনিটির সদস্য, কাতারস্থ অন্যান্য দেশের কমিউনিটির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উদ্বোধনী বক্তব্যে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” আয়োজন এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ এর সম্ভাবনা তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অর্জন বিদেশের মাটিতে প্রদর্শনের সুযোগ এধরণের আয়োজনের মাধ্যমে দূতাবাস করে থাকে। তিনি ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা ব্যক্ত করেন ।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও কাতারের মধ্যে এই ঐতিহাসিক সম্পর্কের উদযাপন উপলক্ষে আয়োজিত “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” –এ অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
বাংলাদেশ এর আবাসন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে রিল্যায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এর সিইও এম এ মুরাদ হোসেইন বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ন বলে অভিমত ব্যক্ত করেন এবং মেলা সফল ভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

অতঃপর সকলের উপস্থিতে মান্যবর রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে ফিতা কেটে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” এর উদ্বোধন করেন।

৩ দিন ব্যাপী এই ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের উপর সেমিনার ও “বিজনেস টক” এর আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন শহীদ আফ্রিদি

ডেস্ক রিপোর্ট:

আর সপ্তাহখানেক পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। মেগা আসরটিতে বিশেষ দায়িত্ব হিসেবে তারকা ক্রিকেটারদের শুভেচ্ছাদূত বানিয়ে আসছে আইসিসি। সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল, সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও কিংবদন্তি গতিমানব উসাইন বোল্টের পর আফ্রিদিকে দূত করা হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও এক আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া আফ্রিদির বিশেষ এই দায়িত্ব পাওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। সাবেক এই অলরাউন্ডার ২০০৭ ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল খেলার অন্যতম নায়ক। এর মধ্যে দ্বিতীয় ফাইনালে তারা প্রথমবারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বশিরোপা জেতে।

বিশেষ এই দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি জানিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট, যা আমার হৃদয়ের খুব নিকটে। উদ্বোধনী আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া এবং ২০০৯ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরার মুহূর্ত আমার কাছে এখনও স্মরণীয়। আমার ক্যারিয়ারের পছন্দের কিছু হাইলাইটস এই প্রতিযোগিতা থেকে অর্জিত হয়েছে।’

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সাম্প্রতিক সময়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে এবং এই ফরম্যাটের অংশীদার হতে পেরে অনেক রোমাঞ্চিত। যেখানে আগের বেশি প্রতিযোগী (দল), বেশি ম্যাচ এবং অনেক বেশি নাটকীয়তা দেখা যাবে। বিশেষ করে আমি ৯ জুন ভারত-পাকিস্তানের ম্যাচটি দেখার জন্য অনেক রোমাঞ্চ অনুভব করছি। নিউইয়র্কে হতে যাওয়া ম্যাচগুলোর মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় রাইভালরি’, আরও যোগ করেন আফ্রিদি।

আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেইরি ফারলং জানিয়েছেন, ‘শহীদ (আফ্রিদি) ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, এর মধ্যে দুইবার অধিনায়ক এবং একবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন। তার ম্যাচসেরা পারফরম্যান্সে পাকিস্তান ২০০৯ বিশ্বকাপও জিতেছিল, এমন তারকার অ্যাম্বাসেডর টিমে যুক্ত হওয়াটা উপযুক্ত। তিনিসহ যুবরাজ সিং, ক্রিস গেইল এবং আটবারের অলিম্পিক স্বর্ণজয়ী উসাইন বোল্ট বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়। যাদের মাধ্যমে টুর্নামেন্টটির সঙ্গে আরও অনেক দর্শক যুক্ত হবেন এবং সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এবার।’

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক যুক্তরাষ্ট্র এবং কানাডা।

এমপি আনার হত্যায় ৮ দিনের রিমান্ডে ৩ আসামি

ডেস্ক রিপোর্ট:

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমান।

শুক্রবার (২৪ মে) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

দুঃসময়ে সুহানার পাশে দাঁড়ালেন অগস্ত্য নন্দা

ডেস্ক রিপোর্ট:

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বৃহস্পতিবার বিকেলেই তাকে মুম্বাই ফিরিয়ে নেওয়া হয়। অভিনেতা হাসপাতাল থেকে ছাতার আড়ালে গাড়িতে ওঠেন।

এসময় শাহরুখের সঙ্গেই মুম্বাই ফেরেন তার স্ত্রী গৌরী খান ও ম্যানেজার পূজা দাদলানি।

জানা যায়, মেয়ে সুহানার জন্মদিনেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

এদিকে অভিনেতার অসুস্থতায় সুহানার পাশে যিনি নজর কাড়লেন, তিনি হলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা।

শোনা যায়, সুহানার সঙ্গে সম্পর্কে রয়েছেন অগস্ত্য। তাই দুঃসময়ে সুহানার পাশে দাঁড়ালেন তিনি। ওইদিন খান পরিবারের সঙ্গেই আহমেদাবাদ থেকে মুম্বাই যান অগস্ত্য। পরে মুম্ইো এয়ারপোর্ট থেকে সোজা মান্নত যায় গোটা পরিবার।

সাবেক আইজিপি বা সেনাপ্রধান দোষী হলে সরকার বাঁচাতে যাবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার বিভাগ ও দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট (রক্ষা) করতে যাব না, সে সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও।

শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, অপরাধী যত প্রভাবশালী হোক, প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সে সৎ সাহস আছে। কেউ পারবে না। বিচার বিভাগ, দুদক স্বাধীন।

আবরার হত্যাকাণ্ড যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে কিন্তু কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।

এসময় সাবেক সংসদ সদস্য, ৭৫’র প্রতিরোধ যোদ্ধা ও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদারের প্রয়াণে তার কথা স্মরণে সেতুমন্ত্রী বলেন, খুবই প্রচার বিমুখ ছিলেন। কখনো তাকে ক্যামেরার সামনে মুখ দেখানো, চেহারা দেখানো এবং এর জন্য আমাদের কিছু কিছু লোকের যে প্রবণতা সেটা মানু মজুমদারের মধ্যে কখনো দেখিনি। তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন। গত সংসদে তিনি ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় বঙ্গবন্ধু হত্যার পর যে প্রতিরোধ যোদ্ধা নামে একটি সংগঠন জন্ম নিয়েছিল, তার সাধারণ সম্পাদক হিসবে দায়িত্ব নিয়েছিলেন। যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল, যেখানে সুদীর্ঘ ১৩ বছর কারাগারে ছিলেন। আমার সঙ্গেও জেলে দেখা হয়েছিল।

বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে প্রসঙ্গে কাদের বলেন, তার মানসিক ট্রমা ভয়ংকর পর্যায়ে। তারা নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ। এখন এদিকও নেই, ওদিকও নেই। এখন তো বন্ধুরা এসেও তাদের উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে নাস্তা করত। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবেন, সে স্বপ্নও এখন শেষ।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাড়হিম করা ভয়ঙ্কর তথ্য, হত্যার পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় মরদেহ

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশসহ অন্যান্য সংস্থা এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং সময় যতই গড়াচ্ছে হাড়হিম করা ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে।

এদিকে আনারকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপরই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বলা হচ্ছে, এমপি আনারকে হত্যার পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় মরদেহ।

এরপর সেগুলো প্লাস্টিকের প্যাকেটে করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় একটি অ্যাপার্টমেন্টে খুন হওয়ার পর বাংলাদেশের সংসদ সদস্যের মরদেহের চামড়া ছাড়ানো হয় এবং এরপর মরদেহ টুকরো টুকরো করে বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেটে করে শহর জুড়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তে জানা গেছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় আসার দুদিন পর গত ১৪ মে থেকে নিখোঁজ ছিলেন।

এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গ সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) মুম্বাইতে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী জিহাদ হাওলাদারকে গ্রেপ্তারের পর তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, জিহাদ হাওলাদার কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যা ও টুকরো টুকরো করার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মূলত তাকে গ্রেপ্তারের পরই কীভাবে হত্যাকাণ্ডের এই ঘটনাটি সুচিন্তিতভাবে পরিকল্পিত ও সম্পাদিত হয়েছিল তার চমকপ্রদ বিবরণ বেরিয়ে এসেছে। জিহাদ হাওলাদার জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন আখতারুজ্জামান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। আখতারুজ্জামানের নির্দেশেই হাওলাদারসহ আরও চার বাংলাদেশি নাগরিক এমপি আনারকে নিউ টাউন অ্যাপার্টমেন্টে শ্বাসরোধ করে হত্যা করে।

এর আগে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমপি আনোয়ারুল আজিম আনারকে শেষবার কলকাতা শহরতলির এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল পরে পশ্চিমবঙ্গ সিআইডি নিউ টাউনের ওই অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তের দাগ খুঁজে পায় এবং বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগও সেখান থেকে উদ্ধার করে। এসব ব্যাগ মরদেহের টুকরো ডাম্প করার জন্য ব্যবহার করা হয়েছিল বলে তারা মনে করছেন।

পুলিশ দাবি করেছে, পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যায়, এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তারপরে তার মরদেহকে টুকরো টুকরো করা হয়।

পশ্চিমবঙ্গ সিআইডির এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছেন, জিহাদ হাওলাদার নামে ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইতে বাস করতেন। তার আদি বাসস্থান বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানার অন্তর্গত বারাকপুরে।

এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান দুমাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয়। তারা নিহত আনোয়ারুল আজীমের মরদেহ কলকাতা সংলগ্ন কোন এলাকায় ফেলে দিয়ে থাকতে পারে, সেটা জানার চেষ্টা করা হয়।

নিহত এমপির দেহাংশের খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। নিউ টাউন এলাকার যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়, সেই আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়েই এই খালটি বয়ে গেছে।

তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই সিআইডি জানিয়েছে।

সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুনের পরে কীভাবে মরদেহ লোপাট করা হয়েছিল, তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। গ্রেপ্তার হওয়া জিহাদ সিআইডির জিজ্ঞাসাবাদে à