All posts by jitu

মেলানিয়া ট্রাম্প যে বিশেষ গুণের অধিকারী

ডেস্ক রিপোর্ট:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি বিশেষ দক্ষতা রয়েছে যা ২০১৭ সালে সবার সামনে এসেছিল। ৫৪ বছর বয়সী প্রাক্তন মডেল মার্কিন ইতিহাসে একমাত্র ফার্স্ট লেডি যিনি পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে জানেন।

জিও টিভির খবরে বলা হয়, স্লোভেনিয়ান বংশোদ্ভূত মেলানিয়া স্লোভেনীয়, ইংরেজি, ফ্রেঞ্চ, সার্বিয়ান এবং জার্মান ভাষায় কথা বলতে পারেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য সাবেক ফার্স্ট লেডিরাও বহুভাষিক ছিলেন। তবে মেলানিয়ায় একমাত্র এইরকম অতুলনীয় দক্ষতার অধিকারী।

মেলানিয়া ট্রাম্প ১৯৭০ সালে স্লোভেনিয়ার নভো মেস্তোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার জাতীয় ভাষায় কথা বলতে বলতে বড় হয়েছেন। কৌশলগত অবস্থানে থাকার কারণে ছোটবেলা থেকেই অন্যান্য ভাষা শিখেছিলেন মেলানিয়া।

ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া লুবজানা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শুরু করেন। তবে পরবর্তীতে তিনি পড়ালেখা বাদ দিয়ে মডেলিংয়ে কর্মজীবন শুরু করেন।

সম্ভবত বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি জার্মান এবং সার্বিয়ান ভাষা শেখার সুযোগ পান যা সাধারণত তার জন্মভূমির সংলগ্ন এলাকায় কথিত ছিল।

খালিয়াজুরীতে নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাঙচুরের মামলা করে প্রতিপক্ষের সমর্থকদের হয়রানির অভিযোগ

 

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার খালিয়াজুরীতে চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জামান তালুকদার সোয়েবের নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় অপর চেয়ারম্যান প্রার্থী রাব্বানী জব্বারের ১০ সমর্থক উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লোকমান হাকিম, মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আবু হাকিম, চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খলিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো মাসুদ রানা ও খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কাওছার আহমেদসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২২ মে) খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকালে উপজেলার আসাদপুর গ্রামে থাকা সামছুজ্জামান তালুকদার সোয়েবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনার অভিযোগ এনে খালিয়াজুরী থানায় মামলাটি করা হয়।

সোমবার বিকাল ৩টায় ভাঙচুর হয় বলে দাবি করে মঙ্গলবার গভীর রাতে চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জামান তালুকদার সোয়েবের সমর্থক উপজেলার আসাদপুর গ্রামের বাসিন্দা আলমগীর ফকির বাদি হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগে আলমগীর ফকির জানান, চলমান উপজেলা নির্বাচনে আমরা চেয়ারম্যান প্রার্থী সামছুজ্জামান তালুকদার সোয়েবের সমর্থক হিসেবে আসাদপুর গ্রামে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে প্রচার-প্রচারণা চালাচ্ছি। কিন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রব্বানী জব্বারের ওই সমর্থকরা প্রচারণা বাধাগ্রস্ত করতে আমাদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে গত সোমবার বিকালে আবুল কালাম আজাদসহ অন্যরা রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পে হামলা চালান। ক্যাম্প ভাঙচুর করেন। সেইসঙ্গে আমাদের পক্ষের কয়েকজনকে হামলা চালিয়ে আহত করেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে আসাদপুর গ্রামের আলমগীর ফকির বাদী হয়ে থানায় অভিযোগ দেন। রাতে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং চাকুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামলা সম্পর্কে বলেন, এটি একটি মিথ্যা মামলা। আমরা এমন কোনো ঘটনাই ঘটাইনি। প্রতিপক্ষ হিসেবে আমাদের হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য এবং আমাদের প্রার্থী রব্বানী জব্বারের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার জন্য এমন নাটক সাজানো হয়েছে। আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে নির্দলীয়ভাবে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশনকে সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা ২৯ মে অনুষ্ঠিতব্য খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাধাগ্রস্থ করার পায়তারা ছাড়া আর কিছুই নয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই মামলাটি মোকাবেলা করব।

মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাকিম বলেন, যে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে তা সত্য নয়। কারণ, আমি সোমবার সেই ঘটনাস্থলে উপস্থিতই ছিলাম না। মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল কবিরও জানান, তিনিও সেদিন ওই এলাকায় যাননি।

খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান প্রার্থী রব্বানী জব্বার সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই

এমপি আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার হয়নি: পশ্চিমবঙ্গ পুলিশ

ডেস্ক রিপোর্ট:

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বুধবার (২২ মে) বিকেলে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনস থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানান, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজীম ব্যক্তিগত সফরে এসে এখান থেকে নিখোঁজ হয়ে যান। ১৮ মে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সংসদ সদস্যের পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করি।

তিনি বলেন, এর জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এরপর গত ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। এরপর আজ ২২ তারিখে আমাদের কাছে একটি তথ্য আসে যে, তাকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্তকরণ করে। কারণ এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি সিআইডি জানান, এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি। আমরা কেসের তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য রয়েছে, তাতে ১৩ তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।

মরদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে সে ব্যাপারে তিনি বলেন, এটি এখনই বলা সম্ভব নয়। ফিঙ্গারপ্রিন্ট, ফটোগ্রাফি সব টিমেকে এই তদন্তে ইনভাইট করা হয়েছে। তারা খতিয়ে দেখছেন।

অখিলেশ চতুর্বেদী আরও জানান, যে ফ্ল্যাটটিতে ওই সংসদ সদ্য এসে উঠেছিলেন, সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা (প্রবাসী বাংলাদেশি) আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে।

সেইভ ইয়ুথ কুবি চ্যাপ্টারের চিত্রপ্রদর্শনী ও পুরস্কার বিতরণ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত চিত্রপ্রদর্শনী, সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে Democracy, Human Rights, Climate and Environment, Women Rights Peace and Tolerance সহ ছয়টি বিষয়ের উপর শিল্পকর্ম প্রদর্শনী করা হয়।

শিল্পকর্ম প্রদর্শনী শেষে সর্বাধিক ভোটাধিকারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর নাম ঘোষণা করা হয়।

চিত্রশিল্পে প্রথম স্থান অর্জন করেছে লোক প্রশাসন বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সজিব আহসান, দ্বিতীয় হয়েছে আইন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহান এবং তৃতীয় স্থানে রয়েছে লোক প্রশাসন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী নূসরাত জাহান।

সেইভ ইয়ুথ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মামুন বলেন, চিত্রকল্প প্রদর্শনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেইভ ইয়ুথ এর ব্যানারে তরুণ মেধাবী শিক্ষার্থীদের রং তুলি মাধ্যমে। Human right, democracy, women’s right, Peace tolerance, climate change মত সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সবার সামনে ফুটিয়ে তুলতে এক যাক তরুণ তরুণী অংশগ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি সকলের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার, আশা করছি আমাদের এ কার্যক্রম ভবিষ্যতে আরও বৃহৎ পরিবেশ হবে।

সেইভ ইয়ুথ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট নাজিরুল হাসান বাইজিদ বলেন, আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীকে কেন্দ্র করে গণতন্ত্র, মানবাধিকার সহ মোট ৬টি বিষয় কে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আমরা শিক্ষার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ প্রতিটি বিষয়ের প্রতি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারীর অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।

ফেনীতে বাগানবাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়ার একটি বাগানবাড়ি থেকে ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালা মিয়ার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

করিম উল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত করিম উল্যাহ পৌরসভা ৬ নম্বার ওয়ার্ডের (বাঁশপাড়া) বাসিন্দা। তিনি হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নম্বারে একাধিকার ফোন করেন তিনি।

ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার লাশ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিলনা বলে দাবি তার। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে তারা দেখেন। ধারণা করা হচ্ছে কালা মিয়ার অন্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। মনে হচ্ছে এটি হত্যা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ ১টি দেশীয় এলজি, ২টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের কালা মিয়া ছৈয়াল বাড়ির মো.সুমন (৩৮) একই ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের মো.সৈয়দ আলম (২৯), লক্ষীপুরের চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ কলোনীর মো.বেলাল হোসেন (৪০) চট্রগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মোহাম্মদ নুর গোষ্ঠী নতুন বাড়ির সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গত ১৬ মে ভোর রাতের দিকে বেগমগঞ্জের লাকুড়িয়া কান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড বিল্ডিং ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ঘরের লোকজনদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা ১৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকার মালামাল লুণ্ঠণ করে নিয়ে যায়। এ দুর্র্ধষ ডাকাতির ঘটনায় দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে নামে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফেনী-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের দক্ষিণ পাশে সরুগো পুল নামক স্থানে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন। ওই সময় চৌমুহনীর দিকে ২টি সিএনজি দ্রুত গতিতে আসতে দেখলে পুলিশ সিএনজি দুটি থামার জন্য সংকেত দেয়। থামানোর সংকেত দেওয়ার পরেও সিএনজটি ঘটনাস্থল থেকে চৌমুহনীর দিকে চলে যায়। পিছনের সিএনজির ড্রাইভারও সংকেত না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সিএনজির পিছনে ধাওয়া করে। এ সময় সিএনজিতে থাকা ৪ জন আসামি কৌশলে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করে সিএনজিতে ড্রাইভার হিসেবে থাকা ১নং আসামি সুমনকে সিএনজিসহ আটক করে। পরে গ্রেপ্তার আসামির তথ্যমতে চৌমুহনী রেল স্টেশন ও চৌমুহনী ফলপট্রি থেকে অপর আসামিদের গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ডাকাতেরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।

গ্রেপ্তার আসামিরা পেশাদার ডাকাত। তারা বিভিন্ন সময় নোয়াখালী জেলার বিভিন্ন থানাসহ এর আশপাশের জেলা ও থানা সমূহে ডাকাতি করে বেড়ায়।

নোয়াখালীতে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:

‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে বৃহস্প্রতিবার) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন। উৎসব উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহবায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম, ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বয়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমূখ।

ভারতে যেভাবে মিলল এমপি আজিমের মরদেহ

ডেস্ক রিপোর্ট:

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিন নিখোঁজ থাকার পর আজ কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ।

বুধবার (২২ মে) নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন নামের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে তার লাশ।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কলকাতা২৪ জানিয়েছে, আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন।

খণ্ডবিখণ্ড করা হয় এমপি আনোয়ারুলের লাশ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার। সেই বাড়িতেই খুন করা হয় তাকে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এমপি আনার নিখোঁজ হওয়ার পরই বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। একপর্যায়ে বাংলাদেশে কয়েকজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ফ্ল্যাটের তথ্য। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে রক্তমাখা কিছু জিনিস উদ্ধার করে।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে ওই ফ্ল্যাট থেকে লাশ উদ্ধারের তথ্য জানালেও সরকারিভাবে এখনো কোনো কিছু জানানো হয়নি।

মো. আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামে পৌঁছে যেতেন।

জানা গেছে, যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে, তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে।

এমপি হত্যা ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতোমধ্যে দেশে সন্দেহভাজন তিনজনকে ধরা হয়েছে। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে সম