All posts by jitu

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হতে হবে : চাঁদপুর সদর ইউএনও

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনমূখী শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি আদর্শ নাকগরিক হতে হবে। গুনীদের সম্মান করতে হবে। তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। নৈতিকতা শিক্ষা, সু-শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, আপনাদের মাঝে থাকতে হবে লক্ষ অর্জনের কৌশল, ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানো। আপনারা সবাই কোন না কোন দিক থেকে মেধাবী। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতিতেও মেধা অর্জন করতে হবে। আপনারা আলোকিত মানুষ হবেন, সমাজকে আলোকিত করবেন। ভালো মানুষ হবেন, যাতে মৃত্যুর পরও মানুষ আপনাদের স্মরণ করে।

উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় তিনি বলেন, ১৯৪৮সালে আমার দাদা নারী শিক্ষার প্রসারের লক্ষে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষায় এ অঞ্চলে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, বিনোদন প্রয়োজন, তাই আজকের এ আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিত মানুষ ও ইনোগেটিভ অফিসার। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তিনি আরো বলেন, তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তোমাদের নিজেকে সেইভাবে গড়ে তুলেতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো, তার ধারাবহিকতা তোমাদের ধরে রাখতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফিরোজা বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: আবুল কাসেম কারী, সদস্য মো: মোস্তফা (ভান্ডারী) মিজি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, মোঃ নজরুল ইসলাম মিজি, রুকাইয়া খাতুন, মোঃ ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ হযরত আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে যেমন খুশি তেমন সাজো পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াক জামিল সৈকত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।

ইনফিনিক্স নোট ৪০ প্রো: ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির টেকসই ফোন

 

ডেস্ক রিপোর্ট:

মাঝারি বাজেটের ফোনের বাজারে নজর কেড়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো। প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে ফোনটিতে আরও আছে উদ্ভাবনী ফিচার ও সুপার-ফাস্ট চার্জিং।

কিন্তু মাঝারি বাজেটের স্মার্টফোনের বাজারে ফোনটিকে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। চলুন দেখে নেওয়া যাক, দাম বিবেচনায় ইনফিনিক্স নোট ৪০ প্রো তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কতটা এগিয়ে আছে।

উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবারের মতো ম্যাগচার্জ প্রযুক্তি নিয়ে এসেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো। এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, দ্রুতগতির ৭০ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং সুবিধাজনক ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ফোনটির সঙ্গে দেয়া হয় ইনফিনিক্স ম্যাগকিট। যাতে রয়েছে ম্যাগকেস ও ম্যাগপাওয়ার, ফলে যেকোনো সময়, যেকোনো জায়গায় ডিভাইসটি চার্জ দেওয়া যায়। ম্যাগকিটের সাহায্যে ব্যবহারকারীরা কোনো বাড়তি অ্যাক্সেসরিজ বা ক্যাবল ছাড়াই ফোনটি চার্জ দিতে পারবেন। এতে চার্জিং আরও সহজ ও দ্রুততার সঙ্গে হয় বলে সময় বাঁচে।

ইনফিনিক্সের চিতা এক্সওয়ান চিপসেটে চালিত অল-রাউন্ড ফাস্ট চার্জ ২.০ প্রযুক্তি। এর মাধ্যমে শক্তির সমবণ্টনের মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। এর হাইপার চার্জিং মোডে মাত্র ১৬ মিনিটে ডিভাইসটি ৫০% চার্জ হয়।

ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ওয়্যারড ও ওয়্যারলেস রিভার্স চার্জিং। যার সাহায্যে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন ডিভাইসে সহজেই চার্জ দেওয়া যায়।

শক্তিশালী প্রসেসর

মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট প্রসেসর পাওয়ারড বাই ইনফিনিক্স নোট ৪০ প্রোতে আছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ব্যবহারকারীরা একইসাথে একাধিক অ্যাপ চালানোর পাশাপাশি কোনো ল্যাগ ছাড়াই নির্বিঘ্নে সব দৈনন্দিন কাজ সারতে পারেন। অতিরিক্ত ব্যবহারের ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাওয়া প্রতিরোধে স্মার্টফোনটি ভেপার চেম্বার (ভিসি) লিকুইড কুলিং প্রযুক্তি ব্যবহার করে। ফলে অতিরিক্ত ব্যবহারেও ফোন গরম হয় না।

অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে এক্সওএস ১৪ দ্বারা পরিচালিত হয় ইনফিনিক্স নোট ৪০ প্রো। অবশ্য ডিভাইসটির জন্য দুই বছরের সফটওয়্যার আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেবে ইনফিনিক্স।

প্রিমিয়াম ডিজাইন

নোট ৪০ প্রো-তে দেখা যায় ইনফিনিক্সের স্কাইস্ক্রেপার মেটালাইন ফিনিশ ও স্লিক ডিজাইন। সঙ্গে রয়েছে সূক্ষ্ম বেজেলযুক্ত থ্রিডি কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম অনুভূতি ও বাড়তি গ্রিপের জন্য এই ডিভাইসে আছে ভেগান লেদারের ব্যাক প্যানেল। দাগ ও ফাটল থেকে সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস।

ফোনটির ব্যাক ক্যামেরা মডিউলের ডিজাইন ফোনের নড়বড়ে ভাব প্রতিরোধ করে। আর ব্যক্তিগত অনুভূতি দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে এআই অ্যাকটিভ হেলো লাইটিং ফিচার। ভারসাম্যপূর্ণ ওজন ও স্লিম প্রোফাইলযুক্ত ডিভাইসটি বেশ শক্ত ও মজবুত। পাশাপাশি এটি সহজেই বহন করা যায়। ভিন্টেজ গ্রিন ও টাইটান গোল্ড এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। দুটি রঙেই স্টাইল ও কার্যকারিতার চমৎকার সমন্বয় ঘটেছে।

থ্রিডি কার্ভড ডিসপ্লে

নোট ৪০ প্রো ফোনটিতে আছে বড় আকারের ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা দেয় প্রাণবন্ত রং ও ডিপ কনস্ট্রাস্ট। স্বচ্ছন্দ স্ক্রলিংয়ের জন্য আছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। দেখার অভিজ্ঞতা উন্নত করতে এই ফোনের সিমেট্রিক্যাল লেআউট দেয় ৯৩.৮% স্ক্রিন-টু-বডি রেশিও। ৩৯৩ পিপিআই ডেনসিটির সাথে ১০৮০ী২৪৩৬ পিক্সেলের এফএইচডি+ রেজ্যুলেশন নিশ্চিত করে শার্পনেস ও ক্ল্যারিটি।

সৃজনশীলতার জন্য ক্যামেরা

ডিভাইসটির প্রধান ক্যামেরায় আছে ওআইএসযুক্ত ১০৮ মেগাপিক্সেলের সেন্সর। মূল কাজ এই সেন্সরই করে। আরও আছে ২ মেগাপিক্সেলের বাড়তি সেন্সর। দিনের বেলায় এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যায়। এমনকি থ্রি-এক্স ডিজিটাল জুম দিয়ে তোলা ছবিও আসে বেশ স্পষ্ট। দুর্দান্ত সব সেলফি তোলার জন্য নোট ৪০ প্রো ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা

উদ্ভাবনী ও অভিনব চার্জিং প্রযুক্তির কারণে অন্যান্য ফোন থেকে অনেকটাই আলাদা ইনফিনিক্স নোট ৪০ প্রো। তাই স্মার্টফোনের বাজারে এটি একটি অনন্য স্থান অর্জন করেছে। এর শহুরে দৃশ্যাবলী দ্বারা অনুপ্রাণিত ডিজাইন দেয় প্রিমিয়াম অনুভূতি। এই ডিজাইন দেখে একে মাঝারি বাজেটের ফোন বলে মনেই হয় না। এক্সবুস্ট ফ্রেম রেট কন্ট্রোলের সাহায্যে গেমিং পারফরম্যান্স অনেক উন্নত হয়। এর ফলে অপটিমাল ফ্রেম রেটের সাথে পাওয়া যায় নিরবচ্ছিন্ন গেমপ্লে। ইনফিনিক্সের টাচ অ্যালগরিদমের ফলে কার্ভড এজে নির্ভুলতা নিশ্চিত হয়। এছাড়া এর অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয় অধিক নিরাপত্তা। সব মিলিয়ে বলা যায়, ফোনটি ব্যবহার করা বেশ সহজ ও সুবিধাজনক।

এছাড়া, নোট ৪০ সিরিজে আছে জেবিএল-এর ইঞ্জিনিয়ারদের টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার। ফলে চমৎকার মানের সাউন্ডের সঙ্গে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতাও হবে উন্নত।

মূল্য

নোট ৪০ প্রো-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির বাজারমূল্য ৩০,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির বাজারমূল্য ৩৪,৯৯৯ টাকা।

বিশ্বকাপে প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা : হাথুরুসিংহ

ডেস্ক রিপোর্ট:

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। এর আগে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মন্তব্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত এখানকার পারফরম্যান্সকেই বেশ গুরুত্ব দেওয়া হয়েছে দল বাছাইয়ে। এদিকে, সবমিলিয়ে বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুতি বেশ ভালো বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আজ (বুধবার) মিরপুর শের–ই বাংলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘আমাদের প্রস্তুতি মনে হয় খুব ভালো। চট্টগ্রামে আমাদের ভালো ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলেছি। এই ম্যাচগুলোতে বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আমরা। যেখানে আমরা কিছু জায়গা এক্সপোজ করছি। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও চিন্তার জায়গা আছে, তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো।’

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও, বাংলাদেশের ভালো করার সুযোগ দেখছেন এই প্রধান কোচ, ‘প্রতিটা টুর্নামেন্টে আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র‌্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে।’

বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গ্রুপপর্ব পার করা। তবে বিষয়টি কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ওপরও নির্ভর করছে বলে উল্লেখ করেন হাথুরুসিংহে, ‘আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দেশেরও প্রত্যাশা আছে যেন আমরা বড় কিছু করতে পারি। আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। তবে আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। তাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া…।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সে কারণে আজই (১৫ মে) তাদের দেশ ছাড়ার কথা রয়েছে। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের প্রথম ম্যাচে ৭ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৫ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছিলেন। তিনি সম্পর্ককে ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই অভিপ্রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন। আমাদের আলোচনা সে লক্ষ্যেই হয়েছে।

তিনি বলেন, একক দেশ হিসেবে আমাদের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশও যুক্তরাষ্ট্র। আমি ডোনাল্ড লু-কে অনুরোধ জানিয়েছি, বাংলাদেশে ৪০টি আইটি ভিলেজ করার পরিকল্পনা করা হয়েছে সেখানে যেন যুক্তরাষ্ট্র বিনিয়োগ বাড়ায়। যদিও কিছু বিনিয়োগ তারা এরই মধ্যে করেছে।

ড. হাছান আরও বলেন, ডোনাল্ড লু বলেছেন আমাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করার জন্য। যে জিএসপি সুবিধা আমরা আগে পেতাম এখন পাই না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। রিইন্ট্রিডিউস করলে তারা জিএসপি সুবিধা বাংলাদেশকে আবার দিতে চায়। তবে সেটি এখনো রিইন্ট্রিডিউস হয়নি। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। সেটি নিয়ে গতকাল আইনমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী জানান, বিশেষত আমাদের রিজার্ভ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। একই সঙ্গে আমাদের ট্যাক্স সিস্টেমকে আধুনিক করতেও সহায়তা দিতে চায় তারা। ট্যাক্স ফাঁকি বন্ধে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে চায়। এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা তাদের সহায়তা চেয়েছি।

‘তিনি (ডোনাল্ড লু) বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছি’- বলেন তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন আরও ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রে যেতে পারে, উচ্চতর পড়াশোনা করতে পারে এবং নারীর ক্ষমতায়নেও তারা আমাদের সহায়তা করতে চায়। আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টাবলিস করা হয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও চাই। লু সম্পর্ক এগিয়ে নিতেই এ সফরে এসেছেন। রোহিঙ্গাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছি।

ভিভো ভি৩০ লাইট: কম সময়ে দ্রুত চার্জ

নিজস্ব প্রতিবেদক:

চার্জ সমস্যার মুশকিল আসান হয়ে এসেছে ভিভো ভি৩০ লাইট। এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ৪ বছরের ব্যাটারি হেলথ নিশ্চয়তা দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো। সাথে থাকছে ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার। যা মাত্র ৪৩ মিনিটেই ১০০ শতাংশ চার্জ করতে সক্ষম। প্রতিদিনের স্বাভাবিক ব্যবহারে ৪ বছরের মধ্যে যদি ব্যাটারি হেলথ ৮০% থেকে কমে যায় তবে ভিভো দেবে ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা। তাই ব্যাটারি হেলথ নিয়ে দুশ্চিন্তার অবসান হয়েছে স্মার্টফোন ব্যবহারকারীদের।

১১ মে থেকে দেশের যেকোনো অথোরাইজড শো-রুম এবং ই-স্টোরে মিলছে ভিভোর নতুন এই স্মার্টফোনটি। থাকছে এক্সক্লুসিভ গিফট বক্স। গিফট বক্সে উপহার হিসেবে থাকছে টিডাব্লিউএস ওয়ারলেস ইয়ারফোন এল১৩ এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড।

প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ব্যাক সাইডে এবার রয়েছে বেশি ভিন্ন আয়োজন। এর ব্রিজ গ্রিন রঙয়ের স্মার্টফোনটি ব্যাক প্যানেল কালার পরিবর্তন হয়। ইউভি লাইটে বা সূর্যের আলোতে হালকা সবুজ রঙ পরিবর্তন হয়ে বেশ ভিন্ন একটি লুক আনে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন ডিজাইন এক্সপেরিমেন্ট করতে পারবেন ব্যাক সাইডে। ক্রিস্টাল ব্ল্যাক কালারে পাওয়া যাবে ভিভো ভি৩০ লাইট।

স্মার্টফোনটির চারপাশে রয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম। মাত্র ৭.৭৯ মি.মি এর সুপারস্লিম ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনের ওজন মাত্র ১৮৬ গ্রাম। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে ১৮০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যায়। মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেটির রেজুলেশন ২৪০০ × ১০৮০। স্মার্টফোনটির বডি ডায়মেশন ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৭৯ মিলিমিটার।
মাল্টি টাস্কিং এর জন্য ভিভো ভি৩০ লাইটে থাকছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ফানটাচ ওস ১৪ অপারেটিং সিস্টেম। একই সাথে ২৫ টি অ্যাপ ব্যবহার করা যাবে স্মার্টফোনটিতে। কারণ এতে রয়েছে ৮ জিবি র‍্যাম যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। পাশাপাশি ২৫৬ জিবি রমের বিশাল স্টোরেজে দৈনন্দিন কাজকে করবে আরো স্মুথ।

স্মার্টফোনটিতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার যা ৩০০% পর্যন্ত ভলিউম বাড়ানো যাবে। সাথে ব্যাক সাইডে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। সাথে আরো থাকছে ফ্লিকার সেন্সর। ফ্রন্ট সাইডে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটির দাম ৩২,৯৯৯ টাকা।

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পদক অর্জন করেন ওসি মো: ফিরোজ হোসেন

 

শাহ ইমরান:

কিশোরগ্যাংয়ের সদস্যদের আটক, মাদক, চোরাচালান, হত্যা মামলার আসামি আটক এবং শিশু ধর্ষণসহ বিভিন্ন  অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসাররা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, চলিত বছরের অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইনশৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক কারবারি, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখে কোতওয়ালি মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন এ সম্মাননা পদক অর্জন করেন।

জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা পাওয়ার পর ওসি মো. ফিরোজ হোসেন বলেন, এই সম্মাননা আমাদের কোতোয়ালি মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোশন আলী ও তাঁর স্ত্রী শাহিদা

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার ও তাঁর স্ত্রী  দেবিদ্বার  উপজেলা  পরিষদ নির্বাচনের  চেয়ারম্যান  প্রার্থী  ( ঘোড়া প্রতিক)  শাহিদা আক্তার । এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের  সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন।

বুধবার (১৫ মে) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেন।

উল্লেখ্য যে, কুমিল্লা  উত্তর জেলা আওয়ামী লীগের  প্রবীণ রাজনীতিবিদ রোশন আলী মাষ্টারের সহধর্মিণী  শাহিদা আক্তার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দাউদকান্দিতে আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

দাউদকান্দি  প্রতিনিধি:
কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মৃদুল (১৭)। না পেয়ে বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে সে।

বুধবার(১৫ মে) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল ওই গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে।

মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই বলেই আবার মূর্ছা যান।
মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা আগে মাদরাসায় লেখা পড়া করতো। কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছে কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে মঙ্গলবার রাতে ঘরের ভিতরেই ফাঁস দিয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।