All posts by jitu

হজ ভিসা আবেদনের সময় দ্বিতীয় দফায় বাড়ল

ডেস্ক রিপোর্ট:

হজ ভিসার জন্য আবেদন করার সময় দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ১১ মে পর্যন্ত হাজীরা ভিসা আবেদন করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের জন্য ভিসা আবেদনের সময় ১১ মে পর্যন্ত বাড়িয়েছে।

গত ২৯ এপ্রিল ছিল হজ ভিসা আবেদনের শেষ সময়। কাঙ্ক্ষিত ভিসা আবেদন না হওয়ায় প্রথম দফায় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলেও দ্বিতীয় দফায় ফের সময় বাড়ানো হলো।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজারের বেশি হাজী হজ পালন করবেন।

আগামী বৃহস্পতিবার (৯ মে) থেকে হজ ফ্লাইট শুরু হবে। আর আগামীকাল বুধবার হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর ৮৩ হাজার হজযাত্রীকে বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ২২৮ হজ ফ্লাইট পরিচালনা করবে। সে অনুযায়ী শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার।

চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১১৮টি ফ্লাইটে ৪৮ হাজার ৮৩৫জন হজযাত্রী বহন করবে। সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার বাকি হজযাত্রী বহন করবে।

ডেঙ্গুতে নিজের মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায় : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ডেঙ্গুতে নিজের মাকে হারিয়েছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করবো যাতে আর কারো মা এতে মারা না যায়।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু নিয়ে প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারো হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাই একসাথে কাজ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গুকালীন কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। এছাড়া হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়, এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়।

এছাড়া আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করবো। এর সঙ্গে সিটি করপোরেশনের সঙ্গেও অপেনলি আলোচনা করবো।

চান্দিনায় সুদ দিতে অপারগতা প্রকাশ করায় ইলেকট্রিক মিস্ত্রীকে অপহরণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনার বাড়েরা ইউনিয়নে সুদখোরদের সুদ দিতে অস্বীকার করায় প্রথমে মারধর ও পরে অপহরনের শিকার হয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি মো: আব্দুল্লাহ আল মামুন (৪০)।এমনই অভিযোগ করেছেন তার পরিবার। এমনকি মামুনের পিতা কৃষক মো: ফজর আলীও প্রাননাশের ভয়ে আত্মগোপনে আছেন।

২ মে দুপুর থেকে ইলেকট্রিক মিস্ত্রি মো: আব্দুল্লাহ আল মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে একই দিন সকালে কুমিল্লা আদালতের বিজ্ঞ আইনজীবীর চেম্বারে এসে মামুনকে হুমকি দিয়ে যায় চান্দিনার বাড়েরা ইউনিয়নের আব্দুল মতিনসহ আরো কয়েকজন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিখোঁজ আব্দুল্লাহ আল মামুনের ভাই কামরুল হাসান সুদ ব্যবসায়ি আব্দুল কাদেরের কাছ থেকে ১ বছরের মধ্যে ফেরত দেয়ার শর্তে বিগত ২০২১ সালের ১৪ ডিসেম্বর ১ লাখ টাকা হাওলাত নেন। এই টাকা যথাসময়ে ফেরতও দেন। কিন্তু সুদের টাকা দেননি। চলতি বছরের ২৬ মার্চ সকালে বাড়েরা বাজারে মামুন ও তার ভাই কামরুল হাসানকে পথরোধ করে সুদ ব্যবসায়ি আব্দুল কাদের ও তার লোকজন। এ সময় মামুন ও কামরুলের কাছে সুদের টাকা দাবি করে। তারা সুদ দিবে না বললে আব্দুল কাদেরকে তাদের মারধর, বিভিন্ন মিথ্যে মামলায় ফাসাঁনো ও বাড়ি মাদক রেখে গ্রেফতার করানোর হুমকি প্রদান করে।এ ঘটনায় ২৫ এপ্রিল মামুন বাদি হয়ে কুমিল্লার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন চান্দিনার বাড়েরা ইউনিয়নের শরিফুল ইসলাম (৫০), ওসমান গনি (৪০), আব্দুল কাদের (৩৮), আলী আহাম্মদ (৬৫), আবুল বাশার ওরফে বাচ্চু মিয়া(৪৫), মোবারক হোসেন (৫০), মহসিন মিয়া (৪৫), জাহাঙ্গীর মিয়া (৪৫), শাহজাহান মিয়া (৪০) ও সক্কু মিয়া (৪০)। এ মামলা দায়েরের পর ২৯ এপ্রিল দুপুরে আব্দুল কাদের ১৫/১৬ জন নিয়ে মামুনের বাসায় এসে মামুন ও তার ভাই কামরুল বাঁশ আর লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় তারা মামুনের গলা চিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে দুই ভাইকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় চান্দিনা থানা পুলিশের কাছে মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেননি। এ ঘটনায় ৩০ এপ্রিল কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে আব্দুল কাদের ও আব্দুল মতিনসহ আরো ১৬ বিরুদ্ধে মামলা দায়ের করেন মামুন। এই মামলা দায়েরের পর ২ মে সকালে কুমিল্লা আদালতের বিজ্ঞ আইনজীবির চেম্বারে এসে মামুনকে হুমকি দিয়ে যায় চান্দিনার বাড়েরা ইউনিয়নের আব্দুল মতিনসহ আরো কয়েকজন। পরে দুপুর থেকে মামুনকে আর পাওয়া যায়নি। ওই রাত থেকে মামুনের পিতা প্রাণের ভয়ে আত্মগোপনে আছেন।

মামুনের পরিবার জানান, সুদখোররা মামুনকে অপহরণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, মামলার আসামিরা স্থানীয় এমপি ডা. প্রাণ গোপালের লোক পরিচয় দিয়ে অপকর্ম করছে। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে কাজ করছে। যদিও এমপি প্রাণ গোপাল এবিষয়টি অবহিত নয় ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মেদ সনজুর মোর্শেদ জানান, আমার কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।

দেশের মাটিতে পা রেখেই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত সাবেক এক মন্ত্রী বিদেশ থেকে ফিরে দেশের মাটিতে পা রাখা মাত্র গ্রেপ্তার হয়েছেন। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে ঘটেছে এই ঘটনা।

গ্রেপ্তার মোবারক আলারৌ (৪৬) ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত কুয়েতের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন। তার আগে আইনজীবী ছিলেন তিনি।

আলারৌয়ের বিরুদ্ধে মন্ত্রী থাকাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের কোম্পানিকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া, সরকারি তহবিলের অর্থ তছরুপ এবং সংবাদমাধ্যমে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত নভেম্বরে তাকে ৭ বছর কারাবাসের আদেশ দিয়েছিলেন কুয়েতের একটি আদালত। তবে মন্ত্রিত্ব চলে যাওয়ার প্রায় পর পরই তিনি দেশত্যাগ করায় এতদিন তার নাগাল পাওয়া যায়নি। একই মামলায় কুয়েতের একটি মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারি এবং সরকারি সংস্থা ফেডারেশন অব কো-অপারেটিভ সোসাইটির সাবেক প্রধানকেও একই সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে যে কোম্পানিকে আলারৌ এবং তার সহযোগীরা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার আলারৌ দেশে ফিরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখামাত্র তাকে বিমানবন্দর পুলিশ গ্রেপ্তার করেছে বলে এক প্রতিবেদনে জানিরয়েছে কুয়েতের দৈনিক আল কাবাস।

আলারৌ’র আইনজীবীরা অবশ্য তার সাজা মওকুফের জন্য আপিল করেছেন। আগামী ৩০ মে সেই আপিলের ওপর শুনানি হবে।

প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে সম্প্রতি জোরেশোরে অভিযান শুরু করেছে কুয়েত।

সূত্র : গালফ নিউজ

প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনি এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আগামীকাল বুধবার অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্র দখল ও সংঘর্ষের আশংকা, ভোটাররা আতংকে

স্টাফ রিপোর্টার:

৮ মে অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচন। অপরদিকে একই দিনে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন এ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছেন। ফলে এ উপজেলায় আজ ভোট হচ্ছে না।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। উৎকন্ঠা, আশংকা বিরাজ করছে উপজেলাজুড়ে। কেন্দ্র দখলের আশংকাও রয়েছে প্রবল।

৮ মে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ আফরোজা কুসুম।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ( স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ভাতিঝা) মোঃ আমিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার ও বিলকিছ আক্তার নির্বাচনে অংশগ্রহণ করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্থানীয় সরকার মন্ত্রীর আস্থাভাজন। কিন্তু অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান চৌধুরীও মাঠে সক্রিয় রয়েছেন। তাকে সমর্থন করে যাচ্ছেন এল জি আর ডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন ।
স্থানীয় সরকার মন্ত্রী কারো পক্ষে না থাকলেও উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন যেহেতু চেয়ারম্যান প্রার্থী মোঃ আবদুল মান্নান চৌধুরীর জন্য কাজ করছেন সেহেতু পক্ষপাতিত্বের বিষয়টি রয়েই যায়। এছাড়া এ প্রার্থীর পক্ষে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা পরিষদের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সোলাইমান ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ , উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীমউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব রয়েছেন বলে জানা গেছে। তারা এক সাথে প্রচারণা চালাচ্ছেন। আবার চেয়ারম্যান প্রার্থী মোঃ আবদুল মান্নান চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের প্রার্থীও ঘোষণা করছেন।
ফলে লেভেল প্লেয়িং ফিল্ড এ উপজেলায় থাকছে না বলে স্খানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান। অনেকে আশংকা করছেন ভোটের আগে কোন প্রকার সংঘর্ষ না হলেও ভোটের দিন কেন্দ্র দখলের প্রবল আশংকা রয়েছে। ফলে ভোটাররাও আতংকিত হয়ে আছেন।

স্থানীয় সূত্র জানায়, এ উপজেলা পরিষদ নির্বাচনে অন্তত ৭০টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এগুলো ভোটের দিন দখল হওয়ার আশংকা রয়েছে। এর মধ্যে লক্ষণপুর ইউনিয়ন, বিপুলাসার ইউনিয়ন, হাসনাবাদ ইউনিয়ন, সরসপুর ইউনিয়ন, খিলা ইউনিয়ন, ঝলম দক্ষিণ ইউনিয়ন, মৈশাতুয়া ইউনিয়নগুলো প্রবল ঝুঁকিপূর্ন।
স্থানীয় সূত্র আরো জানায়, এসব ইউনিয়নে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাঁধা প্রদান করা হবে , কেন্দ্র দখল, দলীয় প্রভাব, হুমকি-ধমকি প্রদান করা হবে। আনারস প্রতিকের প্রার্থী মোঃ জাকির হোসেনের পক্ষে প্রচারণা করায় সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউলকে বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবালের নেতৃত্বে বাড়ি থেকে তুলে নেয়া হয়। তারা তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আনারসের পক্ষে কাজ করা থেকে বিরত থাকতে বলেন। তারা রবিউলকে বলেন, টেবিলের উপর দেখিয়ে ভোট হবে। আনারসের পক্ষে কাজ না করার শর্তে তাকে ছাড়া হয়েছে। রবিউল জানায়, আনারসের পক্ষে কাজ করলে আমার দোকান আগুনে পোড়ানো হবে এবং ৮ তারিখের পর আমাকে খুন করা হবে। আমি চরম আতংকে আছি। তারা বলেছে, কোন কেন্দ্রে ভোট হবে না। আনারসের পক্ষে কেউ কাজ করতে পারবে না।

এদিকে ভোট হওয়ার আগেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে উপজেলা চেয়ারম্যানের কক্ষের সামনে থেকে। গত এক সপ্তাহ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার নির্দেশে অফিস সহকারি শাহজাহান মিয়া এ নেমপ্লেট সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।
অফিস সহকারি শাহজাহান জানান, আমি একজন সাধারণ কর্মচারি। আমার এতবড় সাহস নেই নিজের ইচ্ছেই নেমেপ্লট খোলার। আমি ইউএনও স্যারের নির্দেশে এক সপ্তাহ পূর্বে উপজেলা চেয়ারম্যান স্যারের নেমপ্লেট খুলেছি।
উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা জানান, আমি কাউকে নির্দেশ দেইনি নেমপ্লেট খোলার জন্য । স্টাফ নেমপ্লেট খুলেছে। নির্বাচন চলাকালিন সময়ে জনপ্রতিনিধিরা অফিস, গাড়ি, সরকারি বাড়ি ব্যবহার করতে পারে না। কেউ যাতে এসে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করতে না পারে সেজন্য হয়তো নেমপ্লেট খুলেছে। তবে আমি খোলার জন্য নির্দেশ দেইনি।

উল্লেখ্য যে, ভোট শেষ হওয়ার পর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে পুরাতন জনপ্রতিনিধির নেমপ্লেট মূলত খুলে ফেলা হয় না। তবে মনোহরগন্জের এ ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে কিংবা নির্বাচন এক পেশে হওয়ার ইংগিত বহন করছে বলে স্থানীয়রা মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচনে আতংক বিরাজ করছে। বেশিরভাগ ভোটকেন্দ্র দখল হওয়ার আশংকা রয়েছে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

ভোটের সার্বিক পরিস্থিতি সর্ম্পকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন- সুষ্ঠু নির্বাচন হবে। তিনি কারো পক্ষে না। দলের প্রার্থী কেউ না। আমিও দলের প্রার্থী না। কিন্তু মন্ত্রী মহোদয়ের অগোচরে উনার নাম ভাংগিয়ে একটা গ্রুপ নির্বাচনের পরিবেশ ঘোলাটে করছে। তারা মান্নান সাহেবকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করছে। আমার নেতাকর্মীদের ধরে নিয়ে মারধর করছে। কেন্দ্রে যেতে নিষেধ করছে। সকল কেন্দ্র দখল করবে বলে জানাচ্ছে। এভাবে কি সুষ্ঠু নির্বাচন হবে ? সম্ভব না। এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

১৯ বছর পর শুরু হচ্ছে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল

ডেস্ক রিপোর্ট:

১৯ বছর পর উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। এজন্য বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই চুক্তির আওতায় উজেবেকিস্তানের সঙ্গে এখন সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। ১৯৯৩ সালে একটি চুক্তির মাধ্যমে এই জার্নি শুরু হয়েছিল। ২০০৫ সালে এটি বন্ধ হয়ে যায়। এখন নতুনভাবে শুরু করার জন্য উজবেকিস্তানের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। দুই পক্ষ মিলে এই খসড়া করেছে। চুক্তির আওতায় ফিফথ ফ্রিডম পাবো। ফিফথ ফ্রিডম হচ্ছে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে বিমান নিয়ে গিয়ে সেখান থেকে যাত্রী তোলা যাবে।

এছাড়া বৈঠকে প্রত্নসম্পদ আইন, ২০২৪ এর খসড়ার উপস্থাপিত হওয়ার পর কয়েকটি জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুনরায় মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৬ সালের একটি আইনকে পরিবর্তন করে বাংলায় করা হচ্ছে। বাংলাদেশের দেশে যত প্রত্নসম্পদ আছে সেগুলোকে সংজ্ঞায়িত করা, সংরক্ষণ করা, সেগুলোর হস্তান্তর ও নিয়ন্ত্রণ করার বিষয়গুলো সেখানে আছে। নির্দেশনা অমান্য করলে শাস্তির বিষয়ও আছে।

মাহবুব হোসেন আরও বলেন, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি আইন, ২০২৪ এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। আগের আইনকে পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এই আইন করতে চেয়েছিল। কিন্তু মন্ত্রিসভায় আলোচনার প্রেক্ষিতে এটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস ছিল। এটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করেছিল। কিন্তু আলোচনার পর মন্ত্রণালয় এটি প্রত্যাহর করে নিয়েছে।

সুন্দরবনে আগুন লাগার বিষয়ে মন্ত্রিসভা সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ পরিস্থিতি মন্ত্রিসভাকে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে, শতভাগ নিভে গেছে এমন না, কন্ট্রোল করা গেছে, কর্ডোন করা গেছে। আগামী কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়, মনে হয় নিভে গেছে কিন্তু কোনো একটা লতা দিয়ে আগুন অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে আবার জেগে ওঠে।

তিনি বলেন, বনের আগুন নেভানোর পর সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এজন্য তারা এখন আগামী কয়েকদিন গভীর পর্যবেক্ষণে রাখবেন। প্রধানমন্ত্রী অবহিত হওয়ার পর কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সুন্দরবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫৫ জন কর্মী ফুল টাইম কাজ করেছেন। দেড়শর বেশি স্বেচ্ছাসেবী কাজ করেছেন। দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি এনে ব্যবহার করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, গভীর জঙ্গলে রাতে কাজ করা যায়নি। দিনে কাজ করতে হয়েছে। ঝুঁকিও ছিল। সবগুলো মিলিয়ে বড় একটি চ্যালেঞ্জিং টাস্ক তারা কমপ্লিট করেছেন, এজন্য তারা (ফায়ার সার্ভিস) ধন্যবাদ পাওয়ার যোগ্য।

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত বাবা-ছেলে

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও ছেলে মামুন মোল্লা (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী।

সোমবার দুপুরের দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মোল্লা ও ছেলে মামুন মোল্লা হাজীগঞ্জের গন্ধব্যপুর ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা।
আহতরা হলেন-একই উপজেলার কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তারা সবাই বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় আল-আমিন জানান, ঘটনার সময় নিহত বাবা-ছেলেসহ পাঁচজন অটোরিকশায় চাঁদপুর সদরের সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সকলে গরু ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বনের জমি দখল করে গড়ে তোলা হয়েছে দেড় শতাধিক কারখানা

নিজস্ব প্রতিবেদক:

ব্যক্তিগত প্রভাব এবং অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে ব্যক্তিগত জমির সঙ্গে থাকা বনের জমি দখল করে গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাংলাদ