All posts by jitu

বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলতে ২৪ ঘন্টা সময় দিয়েছে কুবি শিক্ষক সমিতি

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্ভুত পরিস্থিতির কথা উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। সেই সঙ্গে উপাচার্য ও কোষাধ্যক্ষকে প্রত্যাহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানোর পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে সংগঠনটি।

শনিবার (৪ মে) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতকল্পে শিক্ষকদের উপর হামলায় অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচার, সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের (ছাত্রলীগের সাবেক নেতা) সনদ বাতিল ও হামলায় অংশ নেওয়া বর্তমান শিক্ষার্থীদের (ছাত্রলীগের নেতা) বহিষ্কারও দাবি করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে গত ৩০ এপ্রিল সিন্ডিকেটের ৯৩তম জরুরি সভায় ১ মে থেকে বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও উপাচার্য সিন্ডিকেটের সভায় হলে অস্ত্র ও অর্থের চালান হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেন। কোনো ধরনের গোয়েন্দা প্রতিবেদন ছাড়া এই ধরনের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে শিক্ষক সমিতি। সেই সাথে,
শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে হামলাকারী, হত্যাসহ বিভিন্ন মামলার জেলখাটা দাগি আসামি ও সন্ত্রাসীদের হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেওয়া হবে বলে শিক্ষক সমিতি আশঙ্কা করছে।

এছাড়াও, সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্তের মাধ্যমে অন্যায় ভাবে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ এবং মিথ্যা তথ্য প্রদান করে বিশ্ববিদ্যালয় ও সরকারের ক্ষুন্ন করা হয়েছে বলে মনে করে শিক্ষক সমিতি।
তাছাড়া, উপাচার্যের এই ধরনের ভিত্তিহীন দাবি ও বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয় ও লালন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সরকারের ভাবমূর্তি সংকটে ফেলার একটি নীলনকশা বলে মনে করে সমিতি।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, উনি (উপাচার্য) আসলে সমাধান চান না। উনি বলেছেন উনি আমাদের সাথে দাবিদাওয়া নিয়ে বসতে চেয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। শিক্ষক সমিতি গত ১৯ ফেব্রুয়ারী উনার সাথে দেখা করতে গেলে কর্মচারী ও অছাত্র কতৃক শিক্ষকদের উপর হামলা হয়। কিন্তু তিনি তার বিচার করেন নি। এছাড়াও শিক্ষকদের যে সকল দাবি ছিলো তা সমাধানেও তিনি দীর্ঘসূত্রীতা করেছেন। এদিকে ২৮ এপ্রিল উপাচার্য নিজে ও তার ক্যাডার বাহিনী দিয়ে শিক্ষকদের উপর হামলা করেছে।

এ বিষয়ে জানার জন্য উপাচার্য ড. এএফএম আব্দুল মঈনকে একাদিক বার কল দিয়েও পাওয়া যায় নি। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি।

মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত, আইনি বিষয় নয় : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রার্থিতা নিয়ে বিব্রত আওয়ামী লীগ। এ নিয়ে দল থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। দলীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই।

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে রোববার দুপুরে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে— এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না।

দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। যেমন, দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বিশ্রামে যাচ্ছেন শাহরুখ!

ডেস্ক রিপোর্ট:

এক বছরে জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো হিট ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন নতুন ছবির কাজ শুরুর আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এ অভিনেতা। বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান।

শুক্রবার ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান।

অভিনেতা বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গিয়েছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব। সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো।

তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি। এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রাম নিয়ে আসতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, শাহরুখকে শেষবার রাজকুমার হিরানিক ডাঙ্কিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও মেয়ে সুহানা খানের সঙ্গে জুটিতে শাহরুখ খান। ছবির নাম ‘কিং’। এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

জানা গেছে, ২০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি। ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। অন্যদিকে আছে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে রেড চিলিজের সহ-প্রযোজনা।

ভোটের আগেই উপজেলা চেয়ারম্যান জাকিরের নেমপ্লেট খুলে ফেলা হল !

স্টাফ রিপোর্টার:
৮ মে কুমিল্লার মনোহরগন্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ।  কিন্তু ভোট হওয়ার আগেই  উপজেলা  পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে উপজেলা চেয়ারম্যানের কক্ষের সামনে থেকে।

গত এক সপ্তাহ পূর্বে   উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার নির্দেশে অফিস সহকারি শাহজাহান মিয়া এ নেমপ্লেট খেুলে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমি এখনো উপজেলা চেয়ারম্যান। নির্বাচনের ভোটগ্রহণ ৮ মে। এর পূর্বেই আমার নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জিগেস করেছি কেন খুলেছেন আমার নেমপ্লেট ? তিনি আমাকে বলেছেন -আমার স্টাফ  (অফিস সহকারি) শাহজাহান নাকি খুলেছে। পরে শাহজাহান আমাকে বলেছে, ইউএনও মহোদয়ের নির্দেশে সে আমার নেমপ্লেট খুলেছে। আমি  আমার অভিভাবক  স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয়ে অবহিত করেছি।

অফিস সহকারি  শাহজাহান জানান, আমি একজন সাধারণ কর্মচারি। আমার এতবড় সাহস নেই নিজের ইচ্ছেই নেমেপ্লট খোলার। আমি ইউএনও স্যারের নির্দেশে এক সপ্তাহ পূর্বে উপজেলা চেয়ারম্যান স্যারের নেমপ্লেট খুলেছি।

উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা জানান, আমি কাউকে নির্দেশ দেইনি নেমপ্লেট খোলার জন্য । স্টাফ নেমপ্লেট খুলেছে। নির্বাচন চলাকালিন সময়ে জনপ্রতিনিধিরা  অফিস, গাড়ি, সরকারি বাড়ি ব্যবহার  করতে পারে না। কেউ যাতে এসে চেয়ারম্যানের কক্ষে  প্রবেশ করতে না পারে সেজন্য হয়তো নেমপ্লেট খুলেছে। তবে আমি খোলার জন্য নির্দেশ দেইনি।

উল্লেখ্য যে, ভোট শেষ হওয়ার পর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে পুরাতন জনপ্রতিনিধির নেমপ্লেট মূলত খুলে ফেলা হয় না। তবে মনোহরগন্জের এ ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে কিংবা নির্বাচন এক পেশে হওয়ার ইংগিত বহন করছে বলে স্থানীয়রা মনে করেন।

 

 

 

সাত ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ডেস্ক রিপোর্ট:

আল-নাসরের জার্সিতে রীতিমতো উড়ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচ জোড়া গোল করে তিনি দলটিকে কিংস কাপের ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগের ম্যাচেও নেমেও করলেন হ্যাটট্রিক। কেবল এই বাক্যে তার সাম্প্রতিক পারফরম্যান্স জানান দেওয়া সম্ভব নয়। সর্বশেষ সাত ম্যাচের তিনটিতেই যে হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। তার তৃতীয় হ্যাটট্রিকে আল-নাসর ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ওয়েহদাকে।

গতকাল (শনিবার) রাতে নিজেদের মাঠে প্রতিপক্ষ দলটিকে আতিথ্য দেন রোনালদো-সাদিও মানেরা। স্বাগতিকদের কাছে কোনো পাত্তাই পায়নি ওয়েহদা। বল দখল থেকে শট সবখানেই দাপট দেখিয়েছে আল-নাসর। রোনালদো ছাড়াও তাদের হয়ে একটি করে গোল করেছেন ওতাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।

এ নিয়ে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন রোনালদো। বয়স ৩০ হওয়ার আগেই করেছিলেন ৩০টি হ্যাটট্রিক। আর সেই সীমা পেরিয়ে একই কীর্তি গড়লেন ৩৬ বার। পর্তুগাল জাতীয় দল ও ইউরোপের সব ক্লাবের হয়েই করেছেন ৫৫ হ্যাটট্রিক। আল-নাসরের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিক দাঁড়াল ছয়টিতে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে তিনি সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।

এদিন গোলের শুরুটাও করেন পর্তুগিজ তারকা। পঞ্চম মিনিটেই ডান পায়ের শটে তিনি আল-নাসরের লিড এনে দেন। সাত মিনিট পর মার্সেলো ব্রোজোভিচের ক্রসে লাফিয়ে হেড দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মানের অ্যাসিস্টে ওতাভিও অষ্টাদশ মিনিটে ও ওতাভিওর অ্যাসিস্টে মানে ৪৫তম মিনিটে গোল করলে স্বাগতিকদের জয় একরকম নিশ্চিত হয়ে পড়ে। বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল-নাসর।

দ্বিতীয়ার্ধে নেমেই বাঁ-পায়ের শটে রোনালদো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে চলতি মৌসুমে সবমিলিয়ে ৫২ ম্যাচে ৫২তম গোল করে ফেললেন সিআরসেভেন। এছাড়া সৌদি প্রো লিগের চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায়ও তার শীর্ষস্থান আর মজবুত হলো। ২৭ ম্যাচে রোনালদোর নামের পাশে চারটি হ্যাটট্রিকসহ মোট ৩২ গোল রয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।

ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নাসরের ষষ্ঠ গোলটি করেন আল-ফাতিল। তাতেই আল ওয়েহদার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যায়। যদিও এই জয় কেবল প্রো লিগের শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে নাসরের ব্যবধান কমিয়েছে। ফলে রোনালদোদের এবারও প্রো লিগের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমার জুনিয়রবিহীন আল-হিলাল। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর।

কুমিল্লায় তরুণীর প্রেমের ফাঁদে প্রতারণার শিকার ব্যবসায়ী, গ্রেপ্তার ৭

 

স্টাফ রিপোর্টার:
মাত্র ২৩ বছর বয়সে  তাসনুবা আক্তার বিভিন্ন ব্যক্তিকে  প্রেমের ফাঁদে ফেলে  প্রতারণা করে  সর্বশান্ত করে ছাড়ছেন।   প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে নানা ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। সর্বশেষ তার প্রতারণার ফাঁদে পড়ে  কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মামুন (ছদ্মনাম)  প্রায় ৩০ লক্ষ টাকা খুইয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার  রাতে প্রতারণার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার হয়।

গ্রেফতার হওয়া  ব্যক্তিরা হলেন,  কুমিল্লা সদরের সুবর্ণপুর এলাকার সৈয়দ আব্দুর রউফ এর ছেলে সৈয়দ আয়াত উল্লাহ (৩৭), বালুতুপা গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে ইমরান হোসেন (৪০), একই এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. কবির হোসেন (২৮), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের মো. আলী আজগর এর ছেলে মো. আব্দুর রহিম, চান্দিনা উপজেলার কেশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে তাসনুবা আক্তার (২৩) ও লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৮)।

শনিবার (৪ মে) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান রাফি ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  রাজেশ বড়ুয়া প্রমুখ।

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন (৪৫)। এ ছাড়া আরও একজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪জন নিহত হয়।

ওসি রুহুল আমিন আরও বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শিক্ষকদের নামে মিথ্যাচার কুবি উপাচার্যের

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে এবার শিক্ষকদের নামে মিথ্যাচার করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এ সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে উপাচার্যকে বিভিন্ন জায়গায় একটি ক্ষুদেবার্তা পাঠাতে দেখা যায়। যেখানে একটি ভিডিওসহ লেখা ছিল, “যদিও বিভিন্ন মিডিয়ায় বলেছে তারা উপাচার্য এর গায়ে হাত দেয় নাই। দাড়িওয়ালা এই শিক্ষক মাহফুজ বলেছিল সে শুধু দাড়িয়েছিল,কিন্তু ভিডিও ফুটেজ দেখুন!!”

এরপর এই পোস্ট কপি করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন ভুয়া একাউন্ট থেকে কমেন্ট করতে দেখা যায়। ‘আফিফ মল্লিক’ নামক একটা ভুয়া একাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে এই কমেন্ট করা হয়। যেই আইডিতে কোটবাড়ির বাসিন্দা মো: মুশফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়।

এটা জানার পর মো: মুশফিকুর রহমান তার ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, কেউ একজন আমার ছবি ব্যবহার করে কুমিল্লা ভার্সিটির বিভিন্ন গ্রুপে ও পেইজে উল্টা পাল্টা কমেন্ট করতেছে, পোস্ট করতেছে। এই আইডিটি আমার নাহ, আমার নিজের এই একাউন্ট ব্যতীত আর কোনো একাউন্ট নাই। আফিফ মল্লিক নামে এই আইডি থেকে কোনো অপকর্ম করে থাকলে এর দায়ভার আমি নিবো নাহ। সবাই এই আইডি তে রিপোর্ট মারেন, আর আমার আইডি তে যদি কুমিল্লা ভার্সিটির কেউ থাকেন তাহলে ভার্সিটি গ্রুপ থেকে তাকে ভ্যান করে দেন।

জানতে চাইলে মো: মুশফিকুর রহমান বলেন, এটা আমার একাউন্ট না। কে বা কারা আমার ছবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে বিভিন্ন উস্কানিমূলক কমেন্ট করতেছে। আমি বিশ্ববিদ্যালয়ের কাউকে চিনি না। আমার এক বন্ধু জানানোর পর আমি নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি। আমার মনে হয় পরিচিত কেউই আমার ছবি দিয়েছে ভুয়া একাউন্ট খোলার জন্য।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, একজন উপাচার্য হয়ে এভাবে শিক্ষকদের নামে মিথ্যাচার করা শোভা পায় না। তিনি একটি ক্ষুদেবার্তা দিচ্ছেন এরপর সেই বার্তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভুয়া একাউন্ট থেকে কমেন্ট করা হচ্ছে। তাহলে কি এই ভুয়া একাউন্টগুলো উপাচার্যের অধীনে পরিচালিত হয়? তিনি বলছেন আমি উনাকে ধাক্কা দিয়েছি। আবার তিনিই বলেছেন আমি একটি বাচ্চা ছেলে। আমি তাহলে আমার বাবার বয়সী লোককে কেন ধাক্কা দিব? তিনি যেই ভিডিওটির কথা বলছেন এটা একটা এডিটেড অ্যাপসের মাধ্যমে রিভার্স করে বানানো।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এটা নতুন নয়। উপাচার্য তাঁর অনিয়ম, দূর্নীতিকে আড়াল করার জন্য বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে যাচ্ছেন। যার একটি হলো এই ভুয়া একাউন্ট ব্যবহার করে শিক্ষকদের নামে মিথ্যাচার করা। এটা ভার্চুয়াল ভায়োলেন্স। যা বর্তমানে ভয়ংকর রূপ ধারণ করেছে। আমরা জানতে পেরেছি এই ভুয়া একাউন্টগুলো উপাচার্যের পেইড এজেন্ট হিসেবে কাজ করে। অছাত্র ও বহিরাগতদের দিয়ে তিনি এসব কাজ করান। তিনি লিখে দেন এবং ফেইক আইডিগুলো এসব প্রচার করে। এটার সমাধানের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী। আমরা শিক্ষক সমিতির মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করেছি। অতিদ্রুত আমরা আইনগত ব্যবস্থা নিব।

এসব অভিযোগের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লা সেনানিবাসে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় এস কিউ গ্রুপ “বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উদযাপন” কাপ গলফ টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে সর্বমোট শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন।