All posts by jitu

চৌদ্দগ্রামে আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্তির মাত্র এক ঘন্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ মো: নাছির উদ্দিন (৩৬) ও কামাল হোসেন (৪০) নামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃত মো: নাছির উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানাধিন পদুয়া গ্রামের মৃত লকিয়ত উল্লাহ এর ছেলে ও কামাল হোসেন একই থানাধিন হাজারী বাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে আটটায় ভিকটিম ফেনী জেলার সদর উপজেলার বালিগাঁও গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে মো: রবিউল হক সুমন (৪৫) একই গ্রামের তাহার পরিচিত মো: নুরুল আফছার এর ছেলে মো: নজরুল ইসলাম (৩৪) সহ ফেনী মহিপাল বাসস্ট্যান্ড থেকে লোকাল যাত্রীসেবা বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৪১৮) করে কুরবানীকে সামনে রেখে গরু কিনার উদ্দেশ্যে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রাম থানাধিন মীরশ্বানী গরু বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। সকাল অনুমান দশটায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের চৌদ্দগ্রাম থানা এলাকার বাবুচি বাজারে থামলে ভিকটিম মো: রবিউল হক সুমনের মুখ হতে ফেনা বের হচ্ছে দেখে পিছন থেকে কয়েকজন যাত্রী শোরগোল শুরু করে। এ সময় সন্দেহজনক দুই ব্যক্তি গাড়ী থেকে দ্রুত নেমে যেতে চাইলে যাত্রীরা একজনকে আটক করে রাখে এবং অপর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আব্দুল মান্নান (বিপিএম) এর নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সার্বিক তত্বধানে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম দ্রূতু ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক আটককৃত আসামী নাছির উদ্দিন ও তার কাছ থেকে উদ্ধারকৃত ১ লাখ ৫০ হাজার টাকা পুলিশি হেফাজতে নেয়। পরে তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার জামে মসজিদের টয়লেট থেকে চোরাই যাওয়া ১ লাখ টাকা সহ অপর আসামী কামাল হোসেনকে আটক করে পুলিশ। এরপর চোরাই যাওয়া অর্থের মালিক মো: নুরুল আফছার চৌদ্দগ্রাম থানায় উপস্থিত হয়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার (মামলা নং-০১/০১.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করলে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ০১ নং আসামী নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি চুরির মামলা এবং ০২নং আসামী কামাল হোসেনের বিরুদ্ধে একটি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও চুরির একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

মরণোত্তর সম্মাননা পেলেন সাবেক মন্ত্রী মতিন খসরু

কুমিল্লা প্রতিনিধি:

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ১৫ বছর উপলক্ষে আপনজন সম্মাননা পেলেন মরণোত্তর সাবেব আইন মন্ত্রী আবদুল মতিন খসরু,সাবেক এমপি হাশেম খান ও ডা.যোবায়দা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

১ মে বুধবার স্বাস্থ্য সেবায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ডায়াবেটিক সমিতির ১৫ বছর উপলক্ষে ” ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিনি

বিষয়ক সেমিনার ও আপনজন সম্মাননা প্রদান অনুষ্ঠান কুমিল্লা মহানগরীর বাগিচা গাও ডায়াবেটিস হসপিটালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আপনজন সম্মাননা প্রদান অনুষ্ঠানেনতিন গুনি জন পেলেন মরণোত্তর সম্মাননা। এর মধ্যে সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সুপ্রীম কোর্টের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, কুমিল্লা -৫ এর সাবেক এমপি জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান এবং কুমিল্লা ডায়াবেটিস হসপিটালের প্রতিষ্ঠাতা ডা.যোবায়দা হান্নান। এদিকে আব্দুল মতিন খসরুর মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তাঁর ছোট ভাই জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএমএর সভাপতি ডা. আব্দুল বাকি আনিস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম এবং পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মোহাম্মদ ইজাজুল হক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক আব্দুল মতিন খসরু মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা.:শামীমা আক্তার রেখা, নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.আব্দুল্লাহ আল হাসান, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন চৌধুরী,জেলা বিএক এর সাবেক সেক্রেটারি ডা. ইকবাল আনোয়ার ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. এক এম আব্দুস সেলিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আর এস এম স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পি এল সি মোঃ আশিকুর রহমান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন জেলা সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস,বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মোঃজাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট সেলিম হোসেন,চিফ মার্কেটিং অফিসার ও চিফ প্লানিং অফিসার
ইপিলিয়ন গ্রুপ প্রতিষ্ঠাতা আলী আজ্জম ফাউন্ডেশন মোহাম্মদ জুনায়েদ আহমেদ জুয়েল, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ আবুল হোসেন সরন, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল রানা, বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহাম্মদ, প্রভাষক

মোঃ রেজাউল করিম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মরণোত্তর গুনিজন সম্মাননা ক্রেষ্ট প্রদান গ্রহণ করেন তাঁর ছোট ভাই জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস।

ক্যাপশন:- বুধবার স্বাস্থ্য সেবায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ডায়াবেটিক সমিতির ১৫ বছর উপলক্ষে ” ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিনি
বিষয়ক সেমিনার ও আপনজন মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করছেন অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস।

দেশের ৫ বিভাগে বৃষ্টি হতে পারে

ডেস্ক রিরপোর্ট:

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রা কমে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিলেট জেলা ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল ছাড়া সারাদেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। টানা তাপপ্রবাহের কারণে প্রায় সারাদেশের জনজীবন বিপর্যস্ত।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। একই সঙ্গে রাজশাহী ও ঈশ্বরদীতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে ঢাকার আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। অন্যান্য অঞ্চলের মতো নগরবাসীও প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানিয়েছেন নাজমুল হক।

আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সালমান খানের বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুইজনকে সম্প্রতি গ্রেফতার করেছিল ভারতের মুম্বাই পুলিশ। বুধবার দুপুরে তাদের মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার সকাল ১১ টায় পুলিশ লক-আপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তিনি চার-পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লক-আপে আরও ১০ জন বন্দির সঙ্গে ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে পুলিশের হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে অনুজ থাপন নামের এক অভিযুক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়িতে বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে।

সালমানের ফ্ল্যাটে যে দুজন গুলি চালিয়েছিলেন তারা সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার দিন দুয়েকের মধ্যেই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম।

বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তারা। জানা গেছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বাই অপরাধ দমন শাখা।

গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সারাক্ষণই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবারসহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি।

সরকার মা-শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে : প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সরকার দেশের প্রত্যেক মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

তিনি বলেন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ইউনিয়ন পর্যায়ে পাঁচ হাজার ৫০০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছি। সার্বক্ষণিক পরিষেবা দিতে প্রতিটি কেন্দ্রে চারজন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছি। আগামী দুই বছরের মধ্যে ২০ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। আগামীকাল ৩ মে অধিবেশনটি শেষ হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্যসমূহ পূরণ এবং এসডিজি অর্জনের মাধ্যমে দেশব্যাপী সব মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং কৈশোর স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া নানা পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) এবং এর বাস্তবায়নে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেন।

ডা. রোকেয়া সুলতানা বলেন, আমরা বাল্যবিবাহ এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সংহিসতারোধে কাজ করে যাচ্ছি। এছাড়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫০ লাখ কিশোরীকে সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী মাতৃমৃত্যু ও জন্মহার হ্রাস, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও পেশাগত দক্ষতা বাড়ানোসহ স্বাস্থ্যখাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরেন। প্রতিমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব বৃদ্ধিরও আহ্বান জানান।

মূল অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মাতৃমৃত্যুবিষয়ক সিগনেচার সাইড ইভেন্টে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেখানে তিনি দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত ও প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য বর্ণনা করেন। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, ইউএনএফপিএ এবং পিপিডি আয়োজিত আইসিপিডি কর্মসূচি বাস্তবায়নে আরও একটি সাইড ইভেন্টে অংশ নেন।

এসব আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ভাইস মিনিস্টার ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন; ও ইউএনএফপিএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার কর্তৃক আয়োজিত আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন।

গত ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন আগামী ৩ মে শেষ হবে।

রোনালদোর জোড়া গোলে আল নাসর ফাইনালে

ডেস্ক রিপোর্ট:

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে।

বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করেন রোনালদো। এই গোলটি পর্তুগিজ তারকা করেন ৫৭ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।

আগামী ৩১ মে ফাইনালে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এর আগে গত মঙ্গলবার আসরের অপর সেমিফাইনালে আল ইতিহাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আল হিলাল।

নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলি ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘঠে। নিহত জিয়াউর হক মন্তলি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলি বাসস্ট্যান্ড রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারে তারা ডিবি পুলিশের সদস্য। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুর্ঘটনাটি ঘটে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে

ডেস্ক রিপোর্ট:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী।

বুধবার (১ মে) শিক্ষক দিবসে (শহীদ মোতাহারির শাহাদাত বার্ষিকী) ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে (ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া) সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে।

ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামি প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকার সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে।

খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। ইসরাইলের অস্তিত্বকে আরও ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়… যদিও সেটি সম্ভব হবে না ইনশাআল্লাহ। তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়।

কুমিল্লায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শাহ ইমরান:

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ১লা মে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর রাণীর দিঘির পাড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও ত্রাণ পূর্ণবাসন সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

বিএনপি নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহবায়ক রেজাউল কাইয়ুম, সহ আরো অনেকে। এছাড়াও কুমিল্লা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন,শ্রমিক অধিকার আদায়ের দিনে আমাদের দাবি হল নির্মাণ শ্রমিকদের কাজের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করা। পাশাপাশি à¦