All posts by jitu

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কম। ফলে পবিত্র ঈদুল ফিতরে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় ঢাকা থেকে আসা বেশ কয়েকজন যাত্রী বলেন, খুব কম সময়েই ঢাকা থেকে কুমিল্লায় এসেছি। সড়কের কোথাও যানজট নেই। সড়কে গাড়ি কমই দেখেছি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজকেও মহাসড়কে গতকালের মতোই গাড়ির চাপ কম। মহাসড়কে কোথাও যানজট কিংবা ধীরগতি নেই।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুরো মহাসড়কই ফ্রি। অস্বাভাবিক কিছু নেই।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঈদযাত্রার চতুর্থ দিনে মহাসড়কে গাড়ির চাপ কম। তবে আগামীকাল মঙ্গলবার গার্মেন্টস ছুটি হলে গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। গাড়ির চাপ কম থাকায় মানুষ অনায়সে বাড়ি যেতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা কাজ করছে।

কলকাতা বিপক্ষে রাতে মাঠে নামছে চেন্নাই

ডেস্ক রিপোর্ট:

টানা দুই জয়ে আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে পরের দুই ম্যাচ হেরে এখন কিছুটা হলেও ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনির দল। ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাইয়ের সামনে এবার উড়তে থাকা কলকাতা নাইট রাইডার্স। ৩ ম্যাচ খেলে অপরাজিত থাকা কলকাতার বিপক্ষে আজ মুস্তাফিজকে পাবে চেন্নাই?

সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না মুস্তাফিজ। জরুরী কাজে দেশে ফিরেছিলেন। তবে গতকাল আবারও ভারতে ফিরে গেছেন এই বাংলাদেশি পেসার। ইতোমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে।

আজকে ম্যাচে মুস্তাফিজকে একাদশে দেখা যেতে পারে। চিপাকের উইকেট খানিকটা লো থাকে। যেখানে মুস্তাফিজের মতো পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া দলটির আরেক বিদেশি পেসার মাথিশা পাথিরানা আবারও চোটে পড়েছেন। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই। সবমিলিয়ে মুস্তাফিজের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

গত মঙ্গলবার জাতীয় দলের ভিসা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে চেন্নাই থেকে ঢাকায় ফেরেন ফিজ। এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যে তালিকায় ছিলেন মুস্তাফিজও। শুরুতে ধারণা করা হয়েছিল, ৪ তারিখেই ভিসার কাজ শেষ করেই আবার ভারত যাবেন ফিজ। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। দিন দুয়েক সময় লেগেছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের দামামা পুরোদমে বাজার আগেই টাইগাররা সেখানে পা রাখবে। সেজন্য কিছুটা আগেভাগেই শুরু হয়েছে ভিসা প্রস্তুত কার্যক্রম।

বাংলাদেশ থেকেও বিরল সূর্যগ্রহণ যেভাবে দেখা যাবে

ডেস্ক রিপোর্ট:

বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজ ৮ এপ্রিল। জ্যোতিষশাস্ত্র মতে, এ গ্রহণ বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। ৫০ বছর পর দীর্ঘক্ষণ এ গ্রহণ হতে চলেছে। তবে সূর্যগ্রহণের এই সময় বাংলাদেশে রাত হওয়ায় বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে এটি দেখা যাবে না।

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো, আমেরিকার কয়েকটি রাজ্য ও কানাডার নির্দিষ্ট কিছু স্থান থেকে। এ ছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ কয়েকটি দেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

কিন্তু যে কেউ চাইলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইট থেকে গিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখতে পারবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে নাসার সরাসরি সম্প্রচার শুরু হবে, চলবে রাত ২টা পর্যন্ত।

নাসা জানিয়েছে, সরাসরি সম্প্রচারের সময় বিশেষজ্ঞরা তাদের মতামত শেয়ার করবেন। এ ছাড়া টেক্সাসভিত্তিক ম্যাকডোনাল্ড অবজারভেটরি নামের একটি ইউটিউব চ্যানেলেও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুরো সূর্যগ্রহণের ঘটনাটি আড়াই ঘণ্টার হলেও সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দেবে ৪ মিনিট ২৭ সেকেন্ডের জন্য। এই সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪২ মিনিট থেকে, শেষ হবে রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচংয়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে এই ঈদ সামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমদাদুল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক – এ এইচ এম তারিকুল ইসলাম লিটন, খোরশেদ আলম ( সৌদি প্রবাসী)। নির্বাহী সদস্য আরিফুল ইসলাম ও জাহিদ ইমাম মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

পবিত্র ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভাগাভাগি করার লক্ষ্যে এই সামগ্রী বিতরণ করা হয় বলে বক্তারা জানান।

ঈদ হতে পারে ১১ এপ্রিল

ডেস্ক রিপোর্ট:

ফজিলতপূর্ণ পবিত্র রমজান মাস প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। কবে ঈদ হবে তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই কারো।

আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, এ বছর রোজা হতে পারে ৩০টি। ফলে সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। খবর আল-জাজিরার

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। এদিন বাসিন্দাদের শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিমকোর্ট। যদি ৮ এপ্রিল চাঁদ দেখা যায় তাহলে ৯ এপ্রিল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। আর চাঁদ না দেখা গেলে রোজা হবে ৩০টি, ঈদ হবে বুধবার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয় তিনদিনব্যাপী। মুসলিমরা পবিত্র ঈদের উৎসব শুরু করেন নামাজ আদায়ের মধ্য দিয়ে। নামাজের পরে খুতবা দেওয়া হয়।

একটি খোলা মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিমরা আল্লাহু আকবার বলে তাকবির দিতে থাকেন। যার অর্থ আল্লাহ মহান।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা হবে নিরাপদ : কুমিল্লায় অতিরিক্ত আই জি শাহাবুদ্দিন খান

শাহ ইমরান:

মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে দেশের সকল মহাসড়কগুলোতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ পুলিশের সকল ইউনিট কাজ করছে। ঈদে মানুষের বাড়ি ফেরাকে আনন্দময় করতে আমরা সবাই মাঠে আছি। ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে কুমিল্লার আলেখারচর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ঈদের আগে থেকে আমরা দেশের সকল মহাসড়কগুলোতে য়ানজটসহ সকল সমস্যার কারণগুলো চিহ্নিত করেছি। এখন সেগুলো মাথায় রেখে কাজ করছি। আপনারা জেনে থাকবেন, কয়েকদিন আগে সড়ক ও জনপদ অধিদপ্তরের সহযোগিতায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশের অবৈধ হাটবাজার উচ্ছেদ করা হয়েছে।

ঈদ ধর্মীয় উৎসবে মানুষের যাতায়াত সহজতর করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আমরা সে অনুযায়ী মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছি।

আজ ঈদযাত্রার তৃতীয় দিন চলছে। এ পর্যন্ত দেশের মহাসড়কগুলোতে বড় কোনো যানজটের দৃশ্য চোখে পড়েনি। সব জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে আজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে এবং গাড়ির চাপ আরও বাড়লে সেক্ষেত্রেও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি একটা স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে পারব।

তিনি আরও বলেন, মহাসড়ক যানজট ও ভোগান্তিমুক্ত রাখতে শুধু পুলিশই নন। যানবাহনের চালকরাও বড় একটি ভূমিকা রাখেন। এছাড়াও যাত্রী যারা এই যাত্রায় অংশীদার রয়েছেন, তাদেরও একটা বড় ভূমিকা রাখেন। তারা যদি তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করেন, তারা যদি সচেতন থাকেন, তারা যদি অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাতায়াতে সামিল না হন তাহলে একটা সমন্বিত নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আরও দুদিন সামনে রয়েছে। ৮ এবং ৯ তারিখ মানুষ স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাতায়াত করবেন। আমরা বিশ্বাস করি বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি (পূর্ব) মাহবুবুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিয়নে) মো. খাইরুল আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামস তাবরেজ, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দেবিদ্বারের ধামতীতে দেড় হাজার পরিবারের মাঝে পোষাক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার উপজেলার  ধামতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠুর  ব্যক্তিগত  উদ্যোগে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে  শাড়ি, লুঙ্গি ও  ঈদ খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়।

পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও   চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর  বিশেষ তহবিল থেকে দুইটি পরিবারকে টিনের ঘর উপহার দেয়া হয়।

রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত  ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গনে  ঈদ পোষাক ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু বক্তব্য রাখেন।

এদিকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও পোষাক হিসেবে শাড়ি-লুঙ্গি পেয়ে বেশ খুশি  ইউনিয়ন বাসী। রাহেলা  বেগম ( ছদ্মনাম) জানান, ঈদ নিয়ে চিন্তাই ছিলাম। এখন চিন্তা মুক্ত হলাম। অন্তত ঈদের দিন খেতে পারমু্ । একটা কাপড়ও পাইছি।

মাসুম নামের এক যুবক জানান, চেয়ারম্যান সাহেবের এমন ইতিবাচক কর্মকান্ডে আমরা খুশি। উনার মত যদি অন্য চেয়ারম্যানরাও কাজ করে, তাহলে গরীব-অসহায়দের মুখে হাসি ফুটে উঠবে।

বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার :
কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের  উদ্যোগে শনিবার (৬ এপ্রিল) বুড়িচং উপজেলা সদরের একটি  রেস্টুরেন্টের  কনফারেন্স রুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি, একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি, সাখাওয়াত হাফিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় তরিকুল ইসলাম তরুন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও ইফতার অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,  টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির রনি, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেওয়াজ আলী সরদার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান,দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সি. সহসভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সহসভাপতি দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি,আহসানুজ্জামান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এ (আইপি) আলে ইমরান, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি, দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং শাখার সাধারণ সম্পাদক তালাশ বাংলা সম্পাদক ও দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়,  অর্থ সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এন সি জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাসান মাস্টার,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মেঘনা টিভি আবু ইউসুফ ভূইয়া, নির্বাহী সদস্য,মুক্ত খবরের প্রতিনিধি ফয়েজ আহমেদ মাষ্টার, দৈনিক ভোরের কথার প্রতিনিধি আশিকুল ইসলাম রাসেল,দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি, জাফর সাদেক, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি লোকমান খান, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, দৈনিক ঢাকার প্রতিনিধি নজরুল ইসলাম লিটন, নওরোজ প্রতিনিধি আব্দুল ওহাব, অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধ আব্দুল মান্নান, দৈনিক বিজয় প্রতিনিধি জহিরুল ইসলাম, ,সাংবাদিক কামাল হোসেন, চট্রলা কন্ঠের জেলা প্রতিনিধি রোমালী জাহান রিমা,দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি আবুল হাসানাত সজিব, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি আফসানা মিম,কুমিল্লা ডাক প্রতিনিধি ফয়েজ আহমেদ ভূইয়া, দৈনিক বিজয়ের আলো আবুল বাসার সোহেল, ব্যবসায়ী আক্তার হোসেন আকাশ, মোজাম্মেল হক লিটন, মোঃ রেজাউল করিম একুশে বাংলা।

যাকাত: অর্থনৈতিক সাম্যতা এবং সমাজ সংগঠনের মাধ্যম

উর্মি আক্তার:

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত তৃতীয়। কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব পরিমাণ সম্পদের মালিকের ওপর যাকাত ফরজ। যাকাতের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা এবং বৃদ্ধি। যাকাত দিলে সম্পদ পবিত্র এবং পরিশুদ্ধ হয়। অনেকে মনে করে যাকাত দিলে তাদের সম্পদ কমে যাবে। এই ধারনাটা সম্পূর্ণ ভুল। আসলে যাকাত দেওয়ার ফলে সম্পদ আরও বেড়ে যায় এবং ধনী- গরিবের মাঝে সমতা বিরাজ করে। ফলে ধনী-গরীবের মাঝে সেতুবন্ধন তৈরি হয়। এতে করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। মহানবী (স) বলেছেন,
“যাকাত হলো ইসলামের সেতুবন্ধ” (বায়হাকি)

যাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে। যাকতের ফলে সমাজে শান্তি বিরাজ করে। ধনী ও গরিবের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। নিঃস্ব, দরিদ্র ও দুঃখীদের প্রতি সহানুভূতি তৈরি হয়। যাকাত সমাজে নিরাপত্তা নিশ্চিত করে। অর্থাভাবে মানুষ অন্যায় কাজ করে। যাকাত মানুষের কর্মসংস্থান তৈরি করে, অভাব দূর করে। অভাবী, বেকার লোকদের হারাম উপার্জন যেমন: চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কবল থেকে সমাজকে নিরাপত্তা দেয়।

যাকাত মানুষের মনে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করে। মানুষের দৃষ্টিভঙ্গি উন্নত, পবিত্র হয় এবং অপচয় রোধ করতে শেখায়। মানুষের সম্পদের প্রতি লোভ ও মোহ দূর হয়। যাকাতের দ্বারা মানুষের আত্মা পবিত্র হয়। যাকাত মানুষকে উদার ও দানশীল হওয়ার শিক্ষা দেয়। নিঃস্বার্থ ও বিনা উপকারে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যক্তি নিয়মিত তার সম্পদের একটা বিপুল অংশ যাকাত হিসেবে আদায় করে। আল্লাহ বলেন,
” এবং তাদের(ধনীদের) ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের অধিকার আছে।” (সুরা আয-যারিয়াত:১৯)
যাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে সংগ্রহ ও ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা, সমাজের ধনীদের কাà