All posts by jitu

আগামীকাল বিভিন্ন জেলার মাধ্যমিক স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে বহমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ এপ্রিল বন্ধ থাকবে।

এছাড়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে বন্ধ থাকবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার পাঠদান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মো.গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে মুরাদনগরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তার উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম (৫৭) কান্না জড়িত কন্ঠে বলেন, ‘গত দশ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতি। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিলো বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।’

এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত।

স্মার্ট উপজেলা নির্মাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় উপজেলা চেয়ারম্যান হতে চান জাকির হোসেন

আবদুর রহিম, মনোহরগঞ্জ :
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হতে চান বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ।

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের টানা দুই বারের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আনারস মার্কা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার কর্মী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব, মোঃ তাজুল ইসলাম আমার অভিভাবক ।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম নিজ গ্রামের বাড়িতে জনসভায় বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার প্রার্থীদেরকে দলীয় প্রতীক দেওয়া হয় নাই । প্রার্থীদের কে জনগণ ও ভোটারদের কাছে নিজেদের যোগ্যতা যাচাই করার সুযোগ রয়েছে, এবং আমার কোন পছন্দের প্রার্থী নাই।জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন এবার সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হবে, দলীয় নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ গড়ার” ভিশন বাস্তবায়নের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করছি এবং করবো। বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগে ভোটারদের ও নেতা কর্মীদেরকে তিনি এসব কথা বলেন। উপজেলার মনোহরগঞ্জ বাজার, মৈশাতুয়া ইউনিয়ন , নাথেরপেটুয়া ইউনিয়ন , ঝলম উওর ইউনিয়ন, হাসনাবদ ইউনিয়ন, ঝলম দক্ষিণ ইউনিয়ন , উওর হাওলা ইউনিয়ন , লক্ষণপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মোঃ জাকির হোসেন বলেন, আমি উপজেলার ১১টি ইউনিয়নের যেখানেই গিয়েছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। জনগণ আমার পাশে আছে, আমি জনগণের পাশে ছিলাম , আছি, থাকবো আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা নির্ভয়ে ৮ তারিখ কেন্দ্রে গিয়ে আমার আনারস মার্কায় ভোট দিবেন । এদিকে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন উপজেলার পোমগাঁও গ্রামে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ , ভোট প্রার্থনা করেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ জকির হোসেন এর সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম তালা-প্রতীক নিয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিনা আক্তার মুক্তা প্রজাপতি প্রতীক নিয়ে গণসংযোগে অংশ নেন।

উপ নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবার উপ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ঝিনাইদহ-১ আসনে ভোট করবেন। আজ সকালে তিনি এ কথা জানান।

হিরো আলম বলেন, ‘আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেব। সেইভাবে প্রস্তুতি চলছে আমার।’

ঝিনাইদহবাসী তাকে স্বাগত জানিয়েছেন জানিয়ে হিরো আলম আরও বলেন, ‘আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচার চালাতে যাচ্ছি। আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে বলেছি, তখন তারা আমাকে বলেছে তারা সবাই আমাকে চেনেন। আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। তারাও চায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানকার জনসাধারণ আরও বলেছেন- নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবে। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপ-নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাদের আশ্বাস দিয়েছি, তাদের পাশে সব সময় থাকব।’

আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। তারপর চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই আসনটি রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সারা দেশে বইছে তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই গতকাল রবিবার খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও।

ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিলো গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত।

গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

এর জাবাবে গতকাল শিক্ষামন্ত্রী মহিবু হাসান বলেন, যে পূর্বাভাস পাওয়া গেছে, তাতে দেখা যায় পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর পর্যায়ে আছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি বাংলাদেশে নতুন নয়। সুতরাং পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর ওপরে যাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়।

কুবি উপাচার্যকে ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি, বন্ধ থাকবে সকল কার্যক্রম: শিক্ষক সমিতি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের অপসারণের দাবিতে কুবির সকল প্রশাসনিক ও একাডেকিক কার্যক্রম বর্জনের ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষকদের হামলার ঘটনায় আগামীকাল মানববন্ধনও ডেকেছেন তারা।

সোমবার (২৯ এপ্রিল) কুবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকদের কেউ উপাচার্য ও কোষাধ্যক্ষ কে কোনো ধরণের কার্যক্রম সহযোগিতা করবে না। শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ এর সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

তিনি আরও বলেন, যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি দেওয়া হবে। শিক্ষক উপর হামলার ঘটনায় আগামীকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করব। তবে গুচ্ছের ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হামলাকারীদের ও সন্ত্রাসী উপাচার্যককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমরা।

ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।
অন্যদিকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে।

এ ছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট।

রাফায় ইসরায়েলি হামলায় নিহত একই পরিবারের ৯ সদস্য

ডেস্ক রিপোর্ট:

রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তাহা নামের একটি পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির এক প্রতিবেশি তাকে আবু তাহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি। বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।

ওই প্রতিবেশি বলেন, আমি তাকে তাদের বারান্দা থেকে উদ্ধার করেছি। শিশুটি সেখানে ঝুঁলে ছিল। সেই হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।

ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা। তিনি কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সদস্য নন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির ওপর হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

হামাস কর্মকর্তারা যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার মিশরে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনায় অনুমোদন করেছেন। কারণ ইতোমধ্যেই কট্টরপন্থী মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলে তার সরকার ভেঙে পড়বে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে সেখানে ৬ মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৭৭ হাজার ৫৭৫ জন।

ছবির জন্য ওজন বাড়িয়ে বিপাকে পরিণীতি চোপড়া

ডেস্ক রিপোর্ট:

ইমতিয়াজ আলির নতুন ছবি ‘অমর সিংহ চমকিলা’ কিছুদিন আগেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তারপর থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এ ছবিটি মূলত ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ অভিধায় অভিষিক্ত গায়ক অমর সিংহ চমকিলার ‘বায়োপিক’। অমর সিংহের ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, এবং তার দ্বিতীয়া স্ত্রীর ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। এই ছবির জন্য প্রায় ১৬ কেজি ওজন বাড়িয়েছিলেন পরিণীতি।

চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিলেন পরিণীতি। কিন্তু, এই অভ্যাস আদৌ ভালো নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন চমকিলা ছবির চুক্তি সই করি, তখন আমি সত্যিই ফিট ছিলাম। তার আগে আমি দু’বছর ধরে শরীরচর্চা করছিলাম এবং আমার প্রায় অ্যাবস এসে গিয়েছিল। খুব ফিট শরীর নিয়ে যখন ইমতিয়াজ আলি স্যারের কাছে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ছবিটা যেকোনো ভাবেই করতে চেয়েছিলাম। তবে স্যার বলেছিলেন যে, আমি অমরজোৎ কৌরের মতো দেখতে নই। সে কারণেই আমি ১৬ কেজি ওজন বাড়িয়েছিলাম। যা আদৌ ভালো নয়।’

কীভাবে ওজন বাড়িয়েছিলেন পরিণীতি? প্রায় ছ’মাস ধরে ওজন বাড়িয়েছিলেন তিনি। পরিণীতি বলেন, ‘ভারী খাবার খেতাম আর প্রচুর ঘুমাতাম। অনেকটা পরিমাণ ভাত আর তিন-চারটি করে রুটি খেতে খেতে আমার ‘ডবল চিন’ হয়ে গিয়েছিল। ছ’মাস ধরেই অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এখনও সেই ওজন কমাতে পারিনি।’

বদল যাওয়া এই পরিণীতির শরীর ও মনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। অভিনেত্রী বলেন, ‘এই অভ্যাস আমার ঘুমের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল। দীর্ঘ কয়েক মাস ধরে আপনি যখন অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া করেন, তখন তা মেজাজের ওপরেও প্রভাব ফেলে, শরীরের গতি মন্থর হয়ে পড়ে। আমার স্ট্যামিনা প্রায় শূন্য হয়ে যায়। এক বর্ষীয়ান অভিনেত্রীকে যখন আমি বলি, এই ছবির জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়াতে চাই, তিনি আমায় পাগল বলেছিলেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছি।’

এই ছবির শুটিংয়ের মাঝেই পরিণীতির বিয়ে হয়। রাজনীতিবিদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় তার। পরিণীতি বলেন, ‘ওই চেহারা নিয়েই আমি বিয়ে করি, অনেক ইচ্ছেই সেভাবে পূরণ করতে পারিনি। তবে শেষমেশ চমকিলার মতো ছবির জন্য সব আত্মত্যাগই সার্থক মনে করি।’

সূত্র : আনন্দবাজার

সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ক্যালেন্ডারের পাতা হিসেব করলে আর বাকি ৩২ দিন। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দলগুলো এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড যাচাইয়ের কাজে। চলমান আইপিএলের দলগুলোতে খেলা তারকাদের দিকে বাড়তি নজর রেখেছে। আইপিএল থেকেই দল বাছাইয়ের কথাও জানিয়েছেন অনেকেই।

তবে আইপিএলের শেষ অব্দি অপেক্ষা করে নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট কর্তারা ১জন রিজার্ভসহ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত এই দলে খুব বড় কোন চমকের দেখা নেই। বরং পরিচিত আর অভিজ্ঞরাই জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপসদের সেরা ১৫ জনে।

অধিনায়ক কেইন উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন যাবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স।

উইলিয়ামসন এবার নিয়ে ষষ্ঠ আসর খেলবেন বিশ্বকাপে। চতুর্থবার খেলবেন অধিনায়ক হিসেবে। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কেবল টিম সাউদির। টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী সাউদি এবার নিয়ে সপ্তম বিশ্বকাপ খেলবেন। আর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রাচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি।

এবারের আসরে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায়। প্রতিপক্ষ আফগানিস্তান। সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নবাগত উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি à¦