All posts by jitu

সমুদ্রের অতল গভীরে মুক্তিযুদ্ধকালীন সাবমেরিন খুঁজে পেলো ভারত

ডেস্ক রিপোর্ট:

সমুদ্রের অতল গভীরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হওয়া মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ভারত। বাংলাদেশের স্বাধীনতার মহান যুদ্ধের শেষ দিকে যোগ দেয় ভারতীয় বাহিনী। ওই সময় ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ বাধে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হামলায় ভারতের পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলের কাছে— পাকিস্তানের পিএনএস গাজী নামের সাবমেরিনটি ডুবে যায়। যা দীর্ঘ ৫০ বছর পর খুঁজে পাওয়া গেছে।

ভারতের গভীর সমুদ্রে নিজজ্জিত জাহাজ উদ্ধারকারী যান (ডিএসআরএভ) সাবমেরিনটি সমুদ্রের ২ কিলোমিটার গভীরে খুঁজে পেয়েছে।

তবে সাবমেরিনের ক্রুদের প্রতি সম্মান জানিয়ে এটি সমুদ্র থেকে উদ্ধার না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মুক্তিযুদ্ধের সময় সাবমেরিনটি ডুবে যাওয়ার বিষয়টিকে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়।

স্বাধীনতা যুদ্ধে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। অপরদিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো শক্তিশালী দেশগুলো।

পিএনএস গাজী নামের সাবমেরিনটি ১৯৭১ সালের ১৪ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ছেড়ে ৪ হাজার ৮০০ কিলোমিটার ভ্রমণ করে ভারতের ভাইজাগ উপকূলে পৌঁছায়। যা অন্ধ্রপ্রদেশের একটি বন্দর নগরীর পাশে অবস্থিত।

সাবমেরিনটি মূলত ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি করা হয়। ওই সময় এটির নাম ছিল ইউএসএস দিয়াবলো। এরপর ১৯৬৩ সালে পাকিস্তানকে লোন হিসেবে সাবমেরিনটি দেয় মার্কিন সরকার। এরপর পাকিস্তান এটিকে গাজী নামে নামকরণ করে।

বলা হয়ে থাকে, সাবমেরিনটি ভারতের পূর্বাঞ্চলের সমুদ্র অঞ্চলে মাইন পুঁততে এসেছিল। এছাড়া ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রন্তকে ধ্বংস করার লক্ষ্য ঠিক করেছিল এটি।

তবে কোনো লক্ষ্য অর্জনের আগেই ভারতীয় ডেস্ট্রয়ার আইএনএস রাজপুত্র সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের তৈরি এই ডেস্ট্রয়ারটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে এই ডেস্ট্রয়ারের ক্রুদের পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

তবে পাকিস্তানের দাবি, তাদের এ সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়ে বিস্ফোরিত হয়ে ডুবে গিয়েছিল।

সূত্র: আরটি

রোজার আগেই ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম, দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেটি আমাদের অগ্রাধিকার। সেই অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করছি এবং বাজারের অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে।

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এলডি হল চত্বরে রাঙ্গুনিয়া সমিতি, ঢাকা আয়োজিত সংবর্ধনা, মেজবান ও মিলনমেলা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজারের অসাধু লোভাতুর সিন্ডিকেট কারণে-অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে। আমরা দেখেছি, একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে। অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল। আবার যখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো, বাজারে পেঁয়াজ সয়লাব হয়ে গেল, তখন স্টোরেজ থেকে জমিয়ে রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।

হাছান মাহমুদ বলেন, যারা সরকারকে টেনে নামাতে চায়, এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যে যুক্ত, সেটিও সঠিক। তবে আপনারা দেখছেন, বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

কেবল পাইকারি বিক্রেতা না, খুচরা বিক্রিতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে, বর্তমান সরকার পরিবর্তন হবেই -এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার তো অবশ্যই পাঁচ বছর পর পরিবর্তন হবে। তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। আশা করি, জনগণের ভোটে সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন নিয়মিত আয়োজনের প্রশংসা করেন।

রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার সভাপতি মো. গিয়াস উদ্দিন খাঁনের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ এ সময় রাঙ্গুনিয়ার সন্তান চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

কুমিল্লায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

হানিমুন থেকে ফিরার দিন পিকআপ ভ্যানচাপায় মোটরবাইক আরোহী মো. জাহিদুল ইসলাম সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকেপাড় এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জালাল উদ্দিন।

সবুজ পাশের বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন বলেন, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। গেল বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যান। শনিবার ভোরে বাড়ি ফিরেন। সকালে ইপিজেডের উদ্দেশ্য মোটরবাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যান।

কুমিল্লা নগরীকে পরিকল্পিত সুন্দর নগরী গড়তে চাই : মনিরুল হক সাক্কু

শাহ ইমরান:

প্রচারণার দ্বিতীয় দিন শনিবার নগরীর রাজগঞ্জ ও চকবাজারে প্রচারণা করেছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু।

আজ শনিবার মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু সকাল ১০ টায় রাজাগঞ্জ বাজারে, ১২ টায় চকবাজার, বিকেল ৪ টায় খন্দকার হক ম্যানসন / সাত্তার খাঁন কমপ্লেক্স এ গণসংযোগ করবেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, গত দুই বারের সাবেক মেয়র ছিলাম। কুমিল্লার জন্য কাজ করেছি। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। সুন্দর কুমিল্লা উপহার দিবো আশাকরি জনগণ এবারও আমাকে ভোট দিবেন।

রমজানে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আসন্ন রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর মধুবাগে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে যারা নিত্যপণ্য মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বিএনপির চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির লাভ নেই। মানুষ তাদের সঙ্গে নেই। এ দেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না। আন্দোলনের নামে বিএনপি যদি ২৮ অক্টোবরের মতো নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

বিএনপির নেতাকর্মীরা জামিনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, জামিন আমাদের হাতে নেই, জামিন আদালতের বিষয়। তারা (বিএনপি) যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে: আবু জাহের এমপি

কুমিল্লা প্রতিনিধি:

মাদক এক নীরব ঘাতক। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। তরুণসমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, মনুষ্যত্বসব কিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস। পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ এবং ভাষা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আলহাজ্ব আবু জাহের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক খলিলুর রহমান শুভ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার (সেক্টর সদর দপ্তর কুমিল্লা) কর্নেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মোঃ মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, আবু তৈয়ব অপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় আন্তর্জাতীক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের দেয়ালিকা নির্মাণ প্রতিযোগিতায় দশটি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ভাষা প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে মধ্যে তিন জন করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

নোয়াখালীতে নগদ টাকাসহ দুই বিকাশ প্রতারক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে বিপুল পরিমণে বিকাশ ও নগদ একাউন্ট যুক্ত একটিভ সিম, নগদঅর্থ, মোবাইল সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় লক্ষ চৌদ হাজাট ৫০০ টাকা, মোবাইল হ্যান্ডসেট ৯টি, মোবাইল হ্যান্ডসেট বক্স ৭টি, এনআইডি কার্ড ৫টি, খালি সীমের প্যাকেট ৪৪টি, একটিভ সিমকার্ড২৫টি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত গাদু মুন্সির ছেলে মো. আলী হাসান লিটন (৩৮),নোয়াখালী হাতিয়র মৃত আবদুল খালেকের ছেলে মো.শামীম উদ্দিন (৩০)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের একজনকে ঢাকার নিউমার্কেট হাতির পোল এলাকা থেকে অন্যজনকে নোয়াখালীর হাতিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

খে৭াজ নিয়ে জানা যায়, প্রতরক চক্র ভুক্তভোগী মো.শাহাদাত হোসেন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক ভাবে ওটিপি সংগ্রহ পূর্বক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বে-আইনী প্রবেশ করে প্রতারক চক্র পরস্পর যোগসাজসে চৌমুহনী শাখা নোয়াখালী হতে বিভিন্ন ধাপে বিভিন্ন উপায়ে (বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্টের মাধ্যমে) চার লক্ষ উনিশ হাজার আটশত টাকা আত্মসাৎ করে। এ ছাড়া অজ্ঞাতনামা আরেকটি প্রতারক চক্র একই উপায়ে মধুসুদন সাহা নামে তার থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা, মোঃ শহিদুল ইসলাম হতে তিন লক্ষ টাকা, ডাঃ জেরিম আঞ্জুম ইমা নামে আরেকজন থেকে আশি হাজার টাকা, তাসফিনুল হক থেকে একষট্টি হাজার টাকা আত্মসাত করে নিয়ে যায়।

জানা যায়, এ সময় মোঃ আলী হাসান লিটন এর হেফাজত হতে মামলার ঘটনায় ব্যবহৃত সীমকার্ড সম্বলিত একটি মোবাইল হ্যান্ডসেট এবং মো.শামীম উদ্দিন এর হেফাজত হতে নগদ ৬,১৪,৫০০/- টাকা, বাটন মোবাইল হ্যান্ডসেট-০৪টি, এন্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট-০৪টি, মোবাইল হ্যান্ডসেট বক্স-০৭টি, অন্য ব্যক্তির এনআইডি কার্ড-০৫টি, খালি সীমের প্যাকেট-৪৪টি জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার প্রতারক চক্র দীর্ঘদিন থেকে মানুষকে নানাভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। এই ঘটনায় স্থানীয় একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে বরাত আজ

ডেস্ক রিপোর্ট:

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে রোববার (২৫ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

সামনের দিনে যদি রাজনীতি বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না। যারা আমাদের দলে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের দল থেকে বের করে দিতে পারি না, আমরা ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতি বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। নিজ কার্যালয়ে জিএম কাদের যখন এ অভিযোগ করছেন তখন কাকরাইলে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি পৃথক সভা করে। ৯ মার্চ তারা সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, ‘আমাদের লাঙ্গল নিয়ে যাওয়া হবে, এ ধরনের হুমকি দেওয়া হয়। দল বাঁচাবো না রাজনীতি। এ কারণে জাতীয় পার্টি সব সময় ভঙ্গুর হয়। সরকার আমাদের দুর্বল করার জন্য সব সময় একটা জোট বানিয়ে রাখে। যখন সত্যিকারের অর্থে আমরা রাজনীতি করবো; জনগণের রাজনীতি করবো তখন তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এ থেকে বাঁচতে হলে নেতাকর্মীদের সত্যিকারের জাতীয় পার্টি করতে হবে।’

যারা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দলে যেতে চায় তাদের দল থেকে বের করে দিতে হবে জানিয়ে কাদের বলেন, ‘এটা যদি করতে পারেন তাহলে দল টিকবে, না হলে টিকবে না। এভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই।’

নিজের দলকে ব্যালেন্সিং ফ্যাক্টর উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার, বাধ্য হয় যে কোনো দল। আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে। যেই মুহূর্তে আমরা একজনের কাছে বন্দি হয়ে গৃহপালিত হবো, উনি যেভাবে বলবেন সেভাবে কথা বলবো, তখন তো জনগণের কাছে আমাদের আর দরকার নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের রাজনীতি নষ্ট করবেন না। দলগুলোকে রাজনীতি করতে দিন। সবাইকে ধ্বংস করে আপনারা এককভাবে রাজনীতি করবেন এটা হতে পারে না।’

এসময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপিকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

ফখরুদ্দীন ইমন:

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিব এর নিজ বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হাশেমের নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট কমান্ডার মকবুল আহমেদ, ত্রাণ ও পূণর্বাসন কমান্ডার মোখলেছুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক খোকন, আমীর হোসেন মানিক, পেয়ার আহমেদ, আবু তাহের, আলী নেওয়াজ, মফিজুর রহমান ভূঁইয়া, আবদুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, নির্মল সাহা, শফিকুর রহমান মজুমদার, হারুন অর রশিদ, হামিদুর রহমান, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ভূঁইয়া, ফারুক আহমেদ, জমির উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রীর সহধর্মিনী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি হনুফা আক্তার রিক্তা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধাà