All posts by jitu

বাংলাদেশের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সীমান্তে ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের ৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ছিল (১০-১৫ মাইল), তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদেরকে এক জায়গায় রেখে দিয়ে, তাদেরকে আবার ইনফর্ম করা হয়। তাদের দেশের থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এখানে কাউকে ঢুকতে দেব না, আমরা আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না। আমরা মনে করি যার যার জন্মভূমি সেখানেই থাকবে।

‘আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরকেও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি, বিশ্বের সব দেশকেও আমরা বলছি, যত দ্রুত এদেরকে আমাদের দেশ থেকে তাদের দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সবাইকে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এইবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেনি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। তারা আরেকটি রাজনৈতিক দল যেমন ছোট ছোট অনেক দল আছে, যেগুলো…সেরকম দলের মত আজকে বিএনপির অবস্থান।’

বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচারক মনে করেছেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।’

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে : হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমণি ওরফে শামসুন্নাহার স্মৃতির নামে দায়ের করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে পরীমণির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মনজুরুল হক।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর বনানী থানায় পরীমণি ওরফে শামসুন্নাহার স্মৃতির নামে দায়ের করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

সেদিন বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমণির ওই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর একই বছরের ১৯ আগস্ট আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরেরদিন তিনি কারামুক্ত হন।

পরে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের নামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন-পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

পরে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। গত বছরের ১ মার্চ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

আজীবন সম্মাননা পেলেন বসুন্ধরার এমডি

নিজস্ব প্রতিবেদক:

আবাসন ও জুয়েলারি শিল্পে অসামান্য অবদান রাখায় গ্লোবাল ব্র্যান্ডস ‘ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। গত বুধবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

অনুষ্ঠানে সংগীতে অবদান রাখায় বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংস্কৃতিতে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মানব কল্যাণে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ, রম্য রচনায় আবু হেনা মোরশেদ জামান, সফল উদ্যোক্তায় পান-সুপারির স্বত্বাধিকারী কণা রেজাসহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘মাতৃভাষার লড়াই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। মাতৃভাষার জন্য আন্দোলন শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাতৃভাষা আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার কারণ হচ্ছে, এটি মানুষের মৌলিক অধিকার। জাতির পিতা সংবিধানেও সেটি উল্লেখ করেন। সেই ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে সব ভাষা এবং সংস্কৃতির সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। তবে নিজের ভাষা-সংস্কৃতি ভোলা যাবে না।‘

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাবের ইন্ডিয়া বাংলাদেশ গ্লোবাল ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি ও প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার। উদ্বোধন করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ (পিরোজপুর-২), বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের সভাপতি সালাম মাহবুদ।

চাঁদপুরের শাহতলীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। তারই অংশ হিসেবে শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাস থেকে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র নেতৃত্বে প্রভাতফেরী শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে পুণরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রভাত ফেরী শেষে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সহ প্রতিষ্ঠান প্রধানগণ।

পরে সকাল সাড়ে ৮টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষার জন্য বিশ্বে একমাত্র বাংলাদেশই শুধুমাত্র সংগ্রাম করে রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছে। ভাষার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে আমি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দলমত নির্বিশেষে সকলে আজকে এ দিনটি পালন করছে। আজকের এই আয়োজনে নতুন প্রজন্মকে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে জানতে হবে।

তিনি আরো বলেন, আজকে শিক্ষার্থীদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীরা আজকের দিবস সম্পর্কে অত্যন্ত সুন্দর ও জ্ঞানগর্ব বক্তব্য দিয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জাতীয় দিবস সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। ভাষার জন্য ত্যাগ স্বীকার ও রক্ত জড়িয়েছে আমাদের এ দেশের সন্তানরা। রাষ্ট্রীয় সকল স্থানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে। তোমাদের বাংলা ভাষার মান সমুন্নত রাখতে হবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করলে জনগণের জন্য উপকার হবে, জনগন সহজে বুঝতে পারবে। সালাম, বরকত, রফিক, জব্বার তাদের আত্মত্যাগের ফসল বাংলা ভাষা। বাংলাকে রাষ্ট্রের সকল স্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা অনেকের। সাথে সাথে বিশ্বায়নের যুগে ইংরেজীসহ অন্য ভাষাও জানতে হবে। তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরাই এ দেশকে নেতৃত্ব দিবে।আমরা সকালেই কলেজ ক্যাম্পাসে নতুন শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেছি।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, একাদশ শ্রেনির মানবিক বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার, ব্যবসায় শিক্ষা বিভাগের সুমাইয়া আক্তার শাম্মি, তাহমিনা আক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াছমিন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা বেগম, মেহেরুন্নেছা, সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো: সাইফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মো: রবিউল আওয়াল খান, মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নেছার আহমেদ খান, মাওলানা আব্দুল মান্নান উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম।

সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনে বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪’র সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনের জন্য ইতোমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা তেল, গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে পারেন। আমরা চাই তেল, গ্যাসের সঠিক ব্যবহার। বিশাল সমুদ্রসীমার সম্পদ ব্যবহার করে দেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি মেনে চলার পাশাপাশি নিশ্চিত হয়েছে সমুদ্রসীমা। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যে বিশাল সমুদ্রসীমা রয়েছে, সেখানে আমাদের কোনো অধিকার ছিল না। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, ২১ বছর তারা সমুদ্রসীমার অধিকার নিয়ে কেউ কোনো কথা বলেনি।

তিনি বলেন, ২০১২ সালে ভারত, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই সমুদ্রে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছে বাংলাদেশ। যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর শান্তিপূর্ণ বাণিজ্য পথ হিসেবেই যেন অব্যাহত থাকে। পররাষ্ট্রনীতি মেনেই সমুদ্র সম্পদ আহরণে সচেষ্ট থাকব।

প্রত্যেকটা বিভাগে মেরিন একাডেমি করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্লু ইকোনমি যাতে ব্যবহার করতে পারি সে উদ্যোগ নিচ্ছে সরকার। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে।

রাশিয়াকে অন্তত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

ডেস্ক রিপোর্ট:

দুদেশের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও বৃদ্ধির লক্ষ্যে রাশিয়াকে অন্তত ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত বছরের শেষদিকে তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের এই চালান পাঠানো হয়েছে। খবর রয়টার্স

২০২৩ সালের শেষের দিকে তেহরান ও মস্কোয় পৃথক বৈঠকে এই অস্ত্রচুক্তি হয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। পরে চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরুতে ওই অস্ত্রের চালান শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত অন্তত ৪টি ক্ষেপণাস্ত্রের চালান পাঠানো হয়েছে, যা আগামী সপ্তাহগুলোতে আরও বেশি হবে।

ঊর্ধ্বতন অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের কিছু চালান বিমানের মাধ্যমে পরিবহন করা হয়েছিল, বাকিগুলো জাহাজে করে ক্যাস্পিয়ান সাগর দিয়ে পাঠানো হয়।

তিনি জানান, ‘এটি লুকানোর কোনো কারণ নেই। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আমরা যে কোনো দেশে অস্ত্র রপ্তানি করতে পারি।’

তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে, পেন্টাগনও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে অস্ত্র সহযোগিতা জোরদার করেছে ইরান ও রাশিয়া। তেহরান ও মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী জানুয়ারির শুরু থেকে পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলো ফাতেহ-১১০ গোত্রের। যেগুলো ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

বার্সাকে রুখে দিলো নাপোলি

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে রুখে দিয়েছে নাপোলি। নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি।

গতকাল বুধবার রাতে প্রথমে গোল করে বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে ব্যবধান তৈরি করে রবার্ট লেওয়ানডস্কি। পিছিয়ে পড়ার ১৫ মিনিট পর (৭৫ মিনিট) গোল করে সমতায় ফেরে নাপোলি। স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন।

এরপর কয়েক দফা আক্রমণ করে নাপোলি। তবে লক্ষ্য ভেদ করতে পারেনি। ম্যাচের অতিরিক্ত ৫ মিনিটে দারুণ একটি সুযোগ মিস করে বার্সা। লেওয়ানডস্কির অ্যাসিস্টে বল পেয়ে বাঁপায়ের দারুণ শট করেছিলেন ইলকে গুনদোগান। তার শটটি গোলবারের বাঁপাশ ঘেষে চলে যায়। শেষ পর্যন্ত ১-১ সমতায় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘ফিরতি (দ্বিতীয়) লেগের জন্য এটি একটি ভালো ফলাফল নয়। আমরা খেলার সব দিক থেকে ভালো ছিলাম। আমাদের নিয়ন্ত্রণ করা দরকার ছিল এবং আমরা কিছুটা চাপে ছিলাম। আমরা আক্রমণভাগে দাপুটে ছিলাম না। এটি আমাদের মৌসুমের প্রতিচ্ছবি।’

গত বছর স্প্যানিশ চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। অন্যদিকে ইতালির চ্যাম্পিয়ন ছিল নাপোলি। কিন্তু এই মৌসুমটি তাদের উভয়ের জন্যই ভালো যাচ্ছে না। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই ছিল ছন্দহীন। তবে অধিক বিশৃঙ্খল নাপোলির বিপক্ষে প্রথমার্ধে কিছুটা দাপট দেখিয়ছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

গতকাল দারুণ একটি রেকর্ড করেছে বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। চ্যাম্পিয়্ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে অংশগ্রহণ করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ড করেছেন তিনি। আগামী ১২ মার্চ স্পেনে দ্বিতীয় লেগ খেলতে আসবে নাপোলি।

ইনফিনিটি গ্রুপের উদ্যোগে তৃতীয় বার সফল ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ

শাহ ইমরান:

ইনফিনিটি এসএসসি-২০০১,বাংলাদেশ গ্রুপের উদ্যোগে তৃতীয় বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে শেষ

আজ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ২০০১ ব্যাচভিত্তিক সকল বন্ধুদের ভার্চুয়ালি একটি গ্রুপে একত্রিত করার উদ্দেশ্য ৬জুন ২০২১ সালে এম এ মতিন রনি’র নেতৃত্ব একদল ইনফিনিটির যাত্রা শুরু হয়।

সেই মানবিক কর্মসূচির অংশ হিসাবে প্রতিবছরের ন্যায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবার কামরাঙীরচর ঢাকায় ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশ গ্রুপের উদ্যোগে তৃতীয় বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে শেষ হয়েছে।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০০+ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ডায়বেটিস টেস্ট ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্প সফল করতে ইনফিনিটি প্যানেলের পক্ষ উপস্থিত ছিলেন, মো: হোসেন, কমিশনার, ৫৬ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এডমিন এম এ মতিন রনি, ডা: তানিয়া মুক্তা, সুলতানা পপি, সালেহ আহম্মেদ, সাজ্জাদ সুমন, জিয়াউর রহমান রানা, রাজিব হোসেন, কামরুল ইসলাম, জাহিদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, আবিদুর রহমান পলাশ, সাকিল সুমন, আব্দুর রহিম লিটু, বুলবুল আহম্মেদ, বাহার শোভা, স্বেচ্ছাসেবক আব্দুল মান্নান, সাইমা সাদিক, প্রনয় গৌরব, নুরুল হুদা সোহেল, বাদশা, ইউছুফ সহ অন্যান্য বন্ধুরা।

এই মানবিক কর্মসূচি সফল করার জন্য এডমিন এম এ মতিন রনি সকল মানবিক ডাক্তারগন, স্বেচ্ছাসেবক বন্ধুসহ অন্যান্য বন্ধুরা যারা উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, যারা আর্থিক সহায়তা প্রদান করে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।