All posts by jitu

‌বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী ভারত : এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

হাইকমিশনারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের উন্নতি নিয়ে আলোচনা করেছি। স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ও নিয়ে কথা হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, তাদের ওখানে পঞ্চায়েত আছে। আমাদের উপজেলা পরিষদের মতো তাদেরও উপজেলা পরিষদ আছে। এগুলো কীভাবে আরও কার্যকর করা যায়, তারা কীভাবে কাজ করছে, আমরা কীভাবে করছি, আলোচনায় তা ওঠে এসেছে।

তিনি বলেন, কেবল ভারত থেকেই আমরা শিখব না, তাদেরও আমাদের কাছ থেকে শেখার আছে। আমাদের আলোচনায় এসব বিষয়ও উঠে এসেছে। আলোচনা করলে আমরা হয়ত আরও কার্যকরী পদ্ধতি চিহ্নিত করতে সক্ষম হব। এছাড়াও আমাদের পরস্পরের দেশের জনবলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কথা বলেছি।

বিনিয়োগ নিয়ে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশে অনেক বিনিয়োগ করতে চায়। এখানে অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। যেমন, আমাদের বাজার ব্যবস্থাপনা ও কৃষি খামার নিয়ে তাদের আগ্রহ আছে। এ ক্ষেত্রে তাদের সফলতা ও আমাদের সফলতা চিহ্নিত করে সে অনুসারে আমরা অভিজ্ঞতা বিনিময় করব।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নে তারা নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এ ক্ষেত্রে তারা অর্থনৈতিক সহায়তা করবে। এছাড়া ডেঙ্গু নিয়ে আমরা কাজ করি। তাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এডিস মশার প্রাদুর্ভাব আছে। সে জন্য এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে।

তিনি বলেন, আজ যে আলোচনা হয়েছে, তাতে আমরা আমাদের তরফ থেকে কী কী উন্নয়ন প্রকল্প নিতে পারি, সেটা পর্যালোচনা করে তাদের জানাব। তাতে অর্থায়ন করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

এসএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৭০

ডেস্ক রিপোর্ট:

আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৩৫৩ পরীক্ষার্থী। একজন কক্ষ পরিদর্শকসহ বহিষ্কৃত হয়েছেন মোট ২৫ জন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৬৪টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী।

এদিন বরিশাল বোর্ডের ২ ও ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর কুমিল্লা বোর্ডে একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৩৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৯, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৮১, বরিশাল বোর্ডে ৬৮২, সিলেট বোর্ডের ৫৬৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৪৩, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭০, ময়মনসিংহ বোর্ডে ৬০৪ ও যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৭ হাজার ৬৬০‌ অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন‌ বহিষ্কার হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৯৬৮ অনুপস্থিত ছিলেন, আর বহিষ্কার হয়েছেন ১১জন।

সাড়ে তিন মাস পর কারাগার থেকে বের হয়েই যা বললেন ফখরুল-খসরু

ডেস্ক রিপোর্ট:

সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েই ‘ভোটাধিকার ফেরানোর আন্দোলন’ অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকায় বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জামিনে কারামুক্ত হন মির্জা ফখরুল। কারাফটকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিন বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মামলায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল সাড়ে ৩টার দিকে একসঙ্গে জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় নেতাকর্মীরা দলের শীর্ষস্থানীয় এ দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, নেতাকর্মীদের হতাশার কিছু নেই। বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাল্লাহ্ এই সংগ্রামে তারা জয়ী হবে।

গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানোর চলমান আন্দোলনে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন। ৭ জানুয়ারির একপাক্ষিক নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওরা (আওয়ামী লীগ) রাষ্ট্রশক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মানুষ তাদের প্র্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে।

তিনি বলেন, আমরা বলতে চাই, গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় কারাফটকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসরাফিল খসরু চৌধুরী, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া কারামুক্তির সময় বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানাতে তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও একান্ত সহকারী ইউনুস আলী প্রমুখও উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুলের গাড়িকে ছাত্রদল নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়। এর আগে ১০ মামলায় তিনি জামিন পান।

সবশেষ গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেন।

২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও ১০টি মামলা হয়। পরে একে একে ৯টি মামলায় তিনি জামিন পান।

সবশেষ গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ অক্টোবর ফখরুল ও ২ নভেম্বর গ্রেফতার হন আমীর খসরু। এরপর থেকেই তারা কারাগারে ছিলেন।

গতকালই তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছিলেন, ফখরুল-খসরুর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।

বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ এখনো করেনি : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল- এটা কানাডার ফেডারেল আদালত এ রায় দিয়েছেন। যুক্তরাষ্ট্রে তারেক রহমানের প্রবেশ নিষিদ্ধ। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি এটা দিয়েছে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে। তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা দলগতভাবে আওয়ামী লীগ এখনো করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন-আদালত তো মানতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছেন। আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা তো আছে, মামলা চলবে।

বিএনপি মহাসচিবের জামিনে মুক্ত হওয়ার পর দলটির আন্দোলন বেগবান হবে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদাজাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য।

ডামি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে, তারা প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। নির্বাচনে অংশগ্রহণই করেনি।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে।

আর একজন মিয়ানমার নাগরিককেও অনুপ্রবেশ করতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বিজিবির তত্ত্বাবধানে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী সদস্যদের সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করে এবং তাদের নিরাপদ আশ্রয় প্রদান করে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আগত ৯ বিজিপি সদস্যকে বিজিবির তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জনকে দেশটির বর্ডার গার্ড পুলিশের কাছে হস্তান্তর শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবি প্রধান।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, গত ১১ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজিপিসহ ৩৩০ জন সদস্যকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়। বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীরের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রত্যাবাসন কমিটি গঠন করা হয়। ওই কমিটি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্যান্য সদস্যদের মিয়ানমারে প্রত্যাবাসনের সব প্রক্রিয়া সম্পন্ন করে। এখন শুধু মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন করা হয়েছে। তাদের সঙ্গে নিয়ে অস্ত্রগুলো পৃথক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হবে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমারের ৫ সদস্য বিশিষ্ট বিজিপি প্রতিনিধিদল কক্সবাজারের ইনানীর নৌবাহিনীর জেটিঘাটে আসে এবং বিজিবির কাছ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন নাগরিককে গ্রহণ করেছে মিয়ানমার। ইতোমধ্যে ১৬৫ জনকে জাহাজে তোলা হয়েছে। বিকেলের মধ্যে সব শেষ হবে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তায় সীমান্তে বিজিবির টহল ও জনবল বাড়ানো হয়েছে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি সীমান্তের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি যাই হোক সীমান্ত দিয়ে আর একজন মিয়ানমার নাগরিককেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে স্পিডবোটযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বিজিপি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী নৌ-বাহিনী জেটিঘাটে এসে পৌঁছেছে।

গত ৪ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তের বিপরীতে বিজিপির তুমব্রু রাইট ও লেফট ক্যাম্পে আক্রমণ করে। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, পালংখালী এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ সীমান্তের বিপরীতে ওপারে কাইচিং রং, মইদু, গদুদ্ধজ্য ও মংডু এলাকায়ও গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে মিয়ানমারের বিজিপি, সেনা, পুলিশ, ইমিগ্রেশন ও বেসামরিক সদস্যরা প্রাণভয়ে পালিয়ে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করে।

যুক্তরাষ্ট্রে সুপার বোল প্যারেডে গুলি, নিহত ১

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে এবারের সুপার বোলেও জয় পেয়েছে জনপ্রিয় ফুটবল দল কানসাস সিটি চিফস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

জানা যায়, এনএফএল সুপার বোল প্রতিযোগিতায় জয়ের আনন্দ উপভোগ করার জন্য কানসাসে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন। মিসৌরি ও কানসাসের গভর্নরদের পাশাপাশি এতে অংশ নিয়েছিলেন বিজয়ী দলের সদস্যরাও। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে।

বিজয় মিছিলের একেবারে শেষের দিকে গুলি চালায় বন্দুকধারী। এরপরই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে উদ্‌ভ্রান্তের মতো ছোটাছুটি করছে।

তবে কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা খালি হয়ে যায়। পুলিশ ও দমকল কর্মীরা ছাড়া আর কেউ ছিলেন না। পুলিশ হলুদ টেপ দিয়ে পুরো জায়গা ঘিরে দেয়।

পুলিশ প্রধান গ্রেভস জানিয়েছেন, গুলির ঘটনায় প্রথমে দুজনকে আটক করা হয়েছিল। পরে আরও একজনকে ধরেছে পুলিশ। হামলাকারীদের উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

কানসাস সিটির চিলড্রেন মার্সি হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১২ জনের চিকিৎসা করছে, যাদের মধ্যে ১১ জনই শিশু। নয়জন বন্দুকের গুলিতে জখম হয়েছে।

কানসাস সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান রস গ্রান্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, আহতদের অনেকের আঘাত গুরুতর।

বিজয় মিছিলে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কানসাস সিটি চিফস। এক বিবৃতিতে দলটি বলেছে, আজকের মিছিল ও সমাবেশের শেষভাগে ইউনিয়ন স্টেশনের বাইরে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে আমরা সত্যিই দুঃখিত।

বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে স্বদেশে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ আশ্রয় নেওয়া সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ বিভিন্ন সংস্থার ৩৩০ জনকে হস্তান্তর করা হয়েছে।

পালিয়ে আসার ১২ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে হস্তান্তর অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ অং ক্যও মোয়েসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের গ্রহণ করতে মিয়ানমারের বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছায়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী কমেছে ৫১ হাজার

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। বোর্ডের ৬ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী।

গত বছর এই বোর্ডের অধীনে ফরম পূরণ করে ২ লাখ ৩১ হাজার শিক্ষার্থী। তথ্য মতে, এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন ৫১ হাজার কম শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার অধীনে ২৭৩ কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায় ৬২৪৬৯ জন, ফেনীতে ১৭২৯৮ জন, নোয়াখালীতে ৩১৮৫৫, চাঁদপুরে ২৭৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়াতে ২৫১৫০ জন ও লক্ষ্মীপুর জেলার ১৬২৯২ জন। সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন ও ছাত্রের সংখ্যা ৭৪৯৮১ জন।

পরিসংখ্যান বলছে, এবার মেয়ে শিক্ষার্থী চেয়ে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কম। এদিকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। যদিও বোর্ড কর্তৃপক্ষ বলছে, অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় কমে এসেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা।

কয়েকজন অভিভাবক বলছেন, পরীক্ষার সময় দেখা যাবে অনেক পরীক্ষার্থী অনুপস্থিত থাকবে। কারন এখন এলাকায়-এলাকায়কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়েছে অধিকাংশই নবম-দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের অনেকে এখন জেলে রয়েছে। পাশাপাশি অনেক মেয়ে শিক্ষার্থী প্রেম সংঘটিত কারণে বাল্যবিবাহ করেছে। তাই পরীক্ষার্থীর সংখ্যা বেশি বছর বছর কমছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরীক্ষার জন্য ফরম পূরণ না করা শিক্ষার্থীদেরমধ্যে সবাই শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে এমন নয়, এর মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত শিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া শুধু বাল্যবিয়ের কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে বিষয়টা সরাসরি তাও নয়। কিছু শিক্ষার্থী দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা বেড়েছে, আবার দরিদ্র পরিবারে অল্প বয়সে কাজ করার আগ্রহ তৈরি হওয়ায় শিক্ষার্থী কিছুটা কমেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, পরীক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন আমাদের সহযোগিতা করবে। আর কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের সকল ধরনের চিকিৎসার জন্য মেডিকেল টিম সহযোগিতা করবে। সকল শিক্ষার্থীদের প্রতি রইলো শুভ কামনা।

এমবাপ্পের কীর্তিতে জিতল পিএসজি

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অপ্রত্যাশিত হার দেখেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছে তারা। পুরো ম্যাচ জুড়েই জার্মান জায়ান্টদের এমন অবস্থা ছিল, যা নিকট অতীতে দেখা যায়নি। এক পর্যায়ে তো ১০ জনের দল নিয়ে তাদের খেলতে হয়েছে।

৬৯ মিনিটে লাৎসিওর গোলটি আসে পেনাল্টির কল্যাণে। ৬৭ মিনিটে বায়ার্নের ডিফেন্ডার দায়োত উপামেকানো গুস্তাভ ইসাকেনের ওপর বাজে চ্যালেঞ্জ করলে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি তারকা। তাতে স্পট কিক থেকে জাল কাঁপাতে কোনো ভুল হয়নি সিরো ইম্মোবিলের।

পুরো ম্যাচেই নখতদন্তহীন ছিল বায়ার্ন। তারা এতই কোণঠাসা ছিল যে, ২০১৯ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট। অথচ এই ম্যাচের স্পষ্ট ফেভারিট ছিল বায়ার্ন। বুন্দেসলিগায় লেভারকুসেনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ভাবা হচ্ছিল এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু টানা দ্বিতীয় হারে চাপটা আরও বেড়ে গেছে। দুই ম্যাচেই তারা গোল করতে পারেনি।

বায়ার্নের ব্যর্থতার দিনে অবশ্য কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে তারা রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে। যদিও স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে, জয়টা ছিল কষ্টার্জিত।

পার্ক দ্যু প্রিন্সেসে অপরাজিত থেকে মাঠে নেমেছিল সোসিয়েদাদ। ডি গ্রুপের শীর্ষ দল ছিল তারা। ৫৮ মিনিটে এমবাপ্পের প্রথম গোলের আগ পর্যন্ত তারাই ছিল সেরা দল। তার পর তো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক দল।

মার্কুইনহোসের কর্ণার থেকে প্রথম গোলের পর অনন্য কীর্তিও গড়েছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা দশ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। তার পর ৭০ মিনিটে স্কোর হয় ২-০। ব্যবধান বাড়িয়ে নেন বার্কোলা।