All posts by jitu

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক সহ আরও দুই সিএনজি যাত্রী আহত হয়।

নিহতরা হলো, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩০) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো.আবদুল্লাহ (৩০)।

স্থানীয় বাসিন্দা সানা উল্যাহ ওরফে লাল মিয়া জানান, বেলা ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গন্তব্যে না পৌঁছা পর্যন্ত নির্বাচনী ট্রেন কোথাও থামবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হউক, কেউ এই ট্রেন থামাতে পারবে না। নির্বাচন হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি-সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে। তার তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এখন পর্যন্ত? আমি চ্যালেঞ্জ করতে পারি একটাও সফল হয়নি। তারা সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে। কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত নই।’

আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকেই ক্ষমতায় চায় ভারত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেই আস্থা ভারতের। আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকেই ক্ষমতায় চায় ভারত। যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটভাবে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক— এটিই আশা করছে ভারত।

গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে এক আলোচনা অনুষ্ঠানে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অভিনাশ পালিওয়াল এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) ‘সংকটাপন্ন প্রতিবেশিদের প্রতি ভারতের পররাষ্ট্রনীতি: ড. অভিনাশ পালিওয়ালের সঙ্গে আলোচনা’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করে।

বাংলাদেশে ভারত ও চীনের স্বার্থের বিষয়ে প্রশ্নের জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, ভারত ও চীন—দুই দেশই শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আবার একই সঙ্গে ভারত ও চীন দুই পক্ষই বাংলাদেশে একে অন্যের প্রভাব কমাতে চায়।

অভিনাশ পালিওয়াল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সময় আওয়ামী লীগ, বিএনপি ও সামরিক বাহিনী— এ তিনটি শক্তিশালী গোষ্ঠীর কথা উল্লেখ করেন।

অভিনাশ পালিওয়াল দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি ‘মাই এনিমি’স এনিমি’ এবং ‘ইন্ডিয়া’স নিয়ার ইস্ট: অ্যা নিউ হিস্ট্রি’ নামে দুটি বই লিখেছেন।

এক প্রশ্নের জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, ভারতের কাছে আওয়ামী লীগের বিকল্প বিএনপি নয়।

শেখ হাসিনার জন্য ভারত কতটা করবে জানতে চাইলে অভিনাশ পালিওয়াল বলেন, নির্বাচন নিয়ে পশ্চিমাদের উদ্বেগ থাকবে। হয়তো নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক সিদ্ধান্তও আসতে পারে। কিন্তু এরপরও ভারত চায়, যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটভাবে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক।

অভিনাশ বলেন, শারীরিকভাবে শেখ হাসিনার ক্ষতি হয় এমন কিছু ভারত চাইবে না। এ ধরনের কিছু দেখলে তাকে রক্ষায় ভারত সম্ভাব্য সব কিছু করবে ।

উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠানের আয়োজক ইউএসআইপি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র ফেডারেল প্রতিষ্ঠান। এর লক্ষ্য সংঘাত প্রতিরোধ ও প্রশমনে যুক্তরাষ্ট্রের অহিংস উপায়ে কাজ করা। এ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কূটনীতি, মধ্যস্থতা ও অন্যান্য শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় গবেষণা, বিশ্লেষণ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে।

আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইউএসআইপির দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মার্কি ড্যানিয়েল। তিনি গত অক্টোবরে তাঁর বাংলাদেশ সফরের কথা তুলে ধরে এ দেশে নির্বাচনপূর্ব পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানতে চান।

জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, ভারত বাংলাদেশকে উদ্বেগ নয়, বরং বাস্তবতার দৃষ্টিতে দেখে। ভারত চায়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আগামী নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসুক।

অভিনাশ পালিওয়াল এ ক্ষেত্রে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো সংখ্যালঘুদের সুরক্ষা, ভারতের বিরূদ্ধে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার হতে না দেওয়া এবং অবকাঠামোগত সংযুক্তি।

অভিনাশ পালিওয়াল বলেন, ভারত ১৯৪৭ সালের পর তত্কালীন পূর্ব পাকিস্তানের ক্ষেত্রেও এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ভারতের কাছে এ তিনটি বিষয় অগ্রাধিকার। আর এসব ক্ষেত্রে শেখ হাসিনাই ভারতের সবচেয়ে পছন্দের।

সোয়াসের ওই শিক্ষক বলেন, ভারত মনে করে, শেখ হাসিনার সরকারের সময়ই বাংলাদেশে সংখ্যালঘুরা তুলনামূলক সুরক্ষিত থাকে। শেখ হাসিনার সরকার ভারতের বিরূদ্ধে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার হতে দেয় না। এ ছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে সড়কসহ অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে যে সংযোগ স্থাপন করতে চায় সেখানে শেখ হাসিনার সরকারেরও জোরালো আগ্রহ আছে।

অভিনাশ পালিওয়াল বলেন, ভারত মনে করে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের স্বার্থবিরোধী কাজ করবে। এতে ভারতের নিরাপত্তা স্বার্থ ব্যাহত হতে পারে। আর এটি ভারতের আঞ্চলিক ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

শেখ হাসিনার ব্যাপারে ভারতে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের মনোভাবের কোনো পার্থক্য আছে কি না— এ প্রশ্ন করেন অনুষ্ঠানে উপস্থিত একজন বিশ্লেষক। জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, ঐতিহাসিকভাবে কোনো পার্থক্য নেই। কারণ ভারতে বিজেপি ও কংগ্রেস—দুই দলই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বাস্তবতার আলোকে দেখে।

বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অবস্থানের পার্থক্য বিষয়ে প্রশ্নের জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, ভারত যুক্তরাষ্ট্রের মিত্র। এরপরও দক্ষিণ এশিয়া প্রতিবেশিদের ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থানগত পার্থক্য আছে। ভারত তার পররাষ্ট্রনীতিও বেছে বেছে প্রয়োগ করে।

অপর এক প্রশ্নের জবাবে অভিনাশ পালিওয়াল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে সরব। কিন্তু ভারত নিরব। ভারতের ওই নিরবতা বাংলাদেশে ক্ষমতাসীনদের প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী গোষ্ঠী, বিশেষ করে, বিএনপির জন্য বড় আঘাত। কিন্তু এ নিয়ে ভারত খুব একটা চিন্তিত নয়।

অভিনাশ পালিওয়াল মিয়ানমার ও পাকিস্তান পরিস্থিতিও তুলে ধরেন। তিনি বলেন, মিয়ানমার পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। এর প্রভাব ভারতসহ প্রতিবেশি দেশগুলোতে পড়ছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অনাস্থার।

সারাদেশে জাতীয় নির্বাচনে লড়তে চান ২৭৪১ জন প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ১১টি আসনের বিপরীতে ২২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টায় এতথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, তরিকত ফেডারেশন থেকে ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৬ জন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট ২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ইসলামী ঐক্যজোট থেকে ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দল থেকে ১জন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে ২ জন, জাকের পার্টি থেকে ১০জন, গণফোরাম থেকে ৩জন, তৃণমূল বিএনপি থেকে ৪জন, গণফ্রন্ট থেকে ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন, বাংলাদেশ পিপলস পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে ২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও জাসদ থেকে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন জমা পড়েছে ১২ টি, কুমিল্লা- ২ (হোমনা-মেঘনা) আসনে ১২ টি, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে ১৪টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ১৪টি, কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে ১১টি, কুমিল্লা- ৬ (সদর উপজেলা, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে ৬টি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০টি, কুমিল্লা -৮ (বরুড়া) আসনে পড ১৫টি, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৯টি, কুমিল্লা- ১০ (লালমাই নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনে ৭টি, এবং কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে পড়েছে ১১টি।

কুমিল্লা-১ মনোনয়ন ফরম কিনেও জমা দেননি সুবিদ আলী ভূইয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র থেকে মনোনয়ন ফরম কিনেও জমা দেননি জমা দেননি বর্তমান সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া ও তাঁর স্ত্রী মাহমুদা ভুইয়া।

৩০ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিনে তৃণমূল বিএনপির দু’টিসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য দলের ১২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, ইসলামি ঐক্য জোটের মাওলানা নাসির উদ্দিন, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক, তৃণমূল-বিএনপির মহসিন আলম ভূঁইয়া, সুলতান জিসান আহমেদ, জাসদ থেকে ধীমন বড়ুয়া, স্বতন্ত্র থেকে ব্যারিস্টার নাঈম হাসান ও ফারুক হোসেন আকন্দ, সংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন, তরিকত ফেডারেশনের মোঁ জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বর্তমান সংসদ সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা ভুঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসান।

সুবিদ আলী ভুইয়ার ছেলে মেজর(অবঃ) মোহাম্মদ আলী বলেন, মনোনয়নপত্র সংগ্রহের পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে আমরা দেখা করি। আমাদের স্বতন্ত্র নির্বাচন না করার জন্য নির্দেশ দিয়েছেন।

নেত্রীর নির্দেশের প্রেক্ষিতে, জেনারেল ভূঁইয়া এবং উনার পরিবার স্বতন্ত্র নির্বাচন করা থেকে বিরত রয়েছি। আমরা নৌকার পক্ষে কাজ করে, নৌকাকে বিজয় করবো ইনশাল্লাহ।

মুরাদনগরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের প্রাইভেট কার ষ্ট্যান্ডের উত্তর পূর্ব দিকের এক ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে রামদা, চাপাতি, কিরিচসহ লোহার পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প। এসব অস্ত্র উদ্ধারের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের প্রাইভেটকার স্ট্যান্ডের উত্তর পূর্ব দিকে পরিত্যাক্ত এক টিনের ঘর হতে পুলিশ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে রামদা ৭টি, কিরিচ ৬টি, চায়নিজ কুড়াল ১টি। এ ছাড়াও ২৮টি লোহার পাইপ ও ১৫টি ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। গত বুধবার আ’লীগ মনোনিত এমপি প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন নৌকা প্রতিক পাওয়ার পর সকাল পৌনে দশটায় মুরাদনগর উপজেলা সদরে এলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আ’লীগের দুগ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, দুপুরে উপজেলা সদরের প্রাইভেটকার স্ট্যান্ডের অদুরে একটি পরিত্যাক্ত ঘর হতে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে ও অভিযান অব্যাহত থাকবে।

কুবির মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে জয়-রাকিব

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানিকগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের”- ২০২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাবস্হাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় রাজবংশী ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষার্বষের শিক্ষার্থী রাকিব হাসান।

১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন জনি সরকার, তাসরিফ খন্দকার, রবিন মিয়া, ফারজানা আক্তার লিজা ও মিথিলা নূর। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ মোহাম্মদ হিমেল। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ তরিকুল ইসলাম মঈন।

এছাড়াও অর্থ সম্পাদক পদে রয়েছেন আকাশ রাজ বংশী , প্রশাসনিক সম্পাদক শান্ত সরকার, জনসংযোগ সম্পাদক আসমা আক্তার এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন স্বর্ণা নাবিলা ও শাহনাজ আক্তার।

উল্লেখ্য, বর্তমান কমিটি আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

গোমতী নদী বেরিবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রাইভারশন বন্ধে অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ রোধে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে গোমতী নদীর মাটি ও বালি তোলা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে, পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি থেকে শুরু করে জালুয়াপাড়া, সুবর্ণপুর, পাঁচথুবী, শালধর বানাশুয়া, এবং পালপাড়া পর্যন্ত সর্বমোট আটটি ড্রাইভারশন বন্ধ সহ সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন,আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং আদর্শ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান হাসান, সহকারি রাজস্ব কর্মকর্তা মো:আরিফুর রহমান,রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, কার্য সহকারী মোঃ নাসির উদ্দিন,কার্য সহকারী গিয়াস উদ্দিন সাথে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশ টিম।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন,গোমতী নদী থেকে মাটি এবং বালি উত্তোল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ্দ জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছেন। এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে ও মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেল থেকে বেরিয়ে নৌকা প্রতীক পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়া উচিত ছিল।

নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি? আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তালহে স্বতন্ত্র কেন নির্বাচন করব?

সাবেক এই আইন প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় কারাগারে আটক ছিলেন। গতকাল বুধবার জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন তিনি।

দিনে দিনে জামিন ও মুক্তি পাওয়ার ঘটনায় গতকালই এক ধরনের আলোচনা চলছিল যে উনি হয়তো নির্বাচনে আসতে পারেন। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। নৌকা প্রতীক পাওয়ার মধ্য দিয়ে এ গুঞ্জনও সত্য হলো যে সরকারের সঙ্গে সমঝোতা করেই তিনি জেল থেকে বেরিয়েছেন!