All posts by jitu

কুমিল্লা সেনানিবাসে তৃতীয় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে তৃতীয় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে “৩য় স্টার লাইন কাপ গলফ টুর্ণামেন্ট- ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে শতাধিক গলফার অংশগ্রহণ করেন ।

কুমিল্লা সেনানিবাসে তৃতীয় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত
 

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

কুমিল্লা সেনানিবাসে তৃতীয় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত
 

উদ্বোধনী এবং টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জিওসি মোঃ মাইনুর রহমান ৷

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

 

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাাঁজা জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার হিংগুলা গ্রামের মৃত. ইমান আলীর ছেলে এমরান হোসেন (২০)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

পৃথক একটি অভিযানে ২০ অক্টোবর বিকালে সদর দক্ষিণের রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত. মোঃ আবু বকরের ছেলে শাহীন (২৭)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

শনিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা এবং সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল আর নেই

মোঃ জামাল উদিন দুলাল:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও অর্থ উপমন্ত্রী, ৬৯-এর গণঅভ্যুত্থান আন্দোলনের নেতা, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টার ৪০ মিনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে গত ৯ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এএফএম ফখরুল ইসলাম মুন্সীর ছেলে রাজী মোহাম্মদ ফখরুল।

এএফএম ফখরুল ইসলাম মুন্সী ১৯৪৭ সালের ২৯ নভেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেবিদ্বারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের প্রথম জানাজা দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট নিজ গ্রামে দুপুর ১২টায়, বাদ জোহর দ্বিতীয় জানাজা দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠ, বাদ আসর সংসদ ভবন প্লাজা এবং বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সদ্য সাবেক সভাপতি আব্দুস শাকুর ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বরকত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: রায়হান সরকার।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, তারিকুল ইসলাম, রাসেল চৌধুরী, সাইফুল ইসলাম, উম্মে হানি জারকা, সোহানুল ইসলাম (শাওন), নাসিফ মোহাইমেন ও মোজাম্মেল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো: সাইদুল হাসান, মেশকাত শরীফ, সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, আরিফুল ইসলাম সোহান ও সাবিনা ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, নুসরাত জাহান মাহমিদা, রাসেল সরকার, হাতেম ভুঁইয়া, জিহাদ হাসান রিজন, দুরডানা ইসলাম ও আশরাফুল ইসলাম।

অর্থ সম্পাদক নাঈম সরকার, উপ অর্থ সম্পাদক নুসরাত জাহান সরকার, দপ্তর সম্পাদক মাহবুব আলম, উপ দপ্তর সম্পাদক সায়মা আক্তার সুরমি, প্রচার সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, উপ প্রচার সম্পাদক মারজান মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রাসেল, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজমুন নাহার, ছাত্রী বিষয়ক সম্পাদক শায়লা ইসতারা উর্মি ও উপ ছাত্রী বিষয়ক সম্পাদক মুনিয়া আফরোজ। আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ আইন বিষয়ক সম্পাদক শ্রাবন্তি দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিনা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইফ ইসলাম, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক সানিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুন ও উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোনিয়া ইসলাম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হাজেরা আক্তার, রুবাইয়া প্রমি, শামছিয়ারা আক্তার খুশি, শায়ের সাব্বির, তানভীর হাসান, নূর মোহাম্মদ পরশ মনি, ইমরান মুন্সি, আসিফ সিকদার, সামিয়া আলম, নাফিসা তাবাসসুম, তাছনুভা নওশীন খান ও আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য নতুন কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

দেবিদ্বার প্রতিনিধি:

প্রায় ১২ বছর পর আওয়ামীলীগের কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফিউদ্দিনের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মতিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, ইউএসএ শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.ফেরদৌস খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস সরকার, মো. জলিল চৌধুরী, মফিজ উদ্দিন দুলাল, মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভঁ‚ইয়া মানিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জি. গাজী রাসেল বিল সালাম সহ সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে দোয়া-মুনাজাতের মাধ্যমে দেবিদ্বারে উপজেলা শাখা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করা হয়।

সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী

সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিকৃত যৌনাচার সম্পর্কিত মন্তব্যের জেরে— নিজের সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন মেলোনি। তিনি বলেছেন, ‘আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক, যেটি প্রায় ১০ বছর স্থায়ী ছিল, এখানেই শেষ।’

দুইদিন আগে আন্দ্রে গিয়ামব্রুনোর একটি অডিও ফাঁস হয়। পেশায় সাংবাদিক গিয়ামব্রুনো সংবাদমাধ্যম মিডিয়াসেটের একটি টকশোতে নিজের নারী সহকর্মীর সঙ্গে বিরতির সময় বিকৃত যৌনাচার নিয়ে কথা বলেন। যেগুলো পরবর্তীতে অডিও আকারে ফাঁস হয়।

প্রথম অডিওতে তাকে নিজের চুল নিয়ে কথা বলতে শোনা যায়। এতে তিনি বলেন, মানুষ তার চুলের স্টাইল নিয়ে কথা বলেন এ বিষয়টি তার ভালো লাগে না। এরপর নারী সহকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কেন তোমার সাথে আমার আগে দেখা হয়নি।’ দ্বিতীয় অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘চলো থ্রিসাম, ফোরসাম করি।’ এরমাধ্যমে খুব সম্ভবত নিজের টকশোতে আরেকজন নারী সহকর্মীকে নেওয়ার বিষয়টি বুঝিয়েছেন তিনি।

তবে বিকৃত যৌনাচার বিষয়ক মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন আন্দ্রে গিয়ামব্রুনো। এরপরই তার সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

গত সেপ্টেম্বরেও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন গিয়ামব্রনো। তিনি বলেছিলেন, নারীরা যদি ধর্ষণের হাত থেকে বাঁচতে চায় তাহলে তাদের মদ্যপান ছাড়তে হবে। ওই সময় এ নিয়ে সমালোচনার জন্ম হলে মেলোনি তার পক্ষে সাফাই গেয়েছিলেন। কিন্তু এবার তিনি নিজের সাংবাদিকর সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিলেন।

এদিকে জর্জিয়া ও গিয়ামব্রুনো দম্পতির সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশের হার নিয়ে যা বললেন সেই পাকিস্তানের অভিনেত্রী

বাংলাদেশের হার নিয়ে যা বললেন সেই পাকিস্তানের অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ঢাকায় এসে ডিনার ডেটের ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি। যদিও পাক অভিনেত্রীর মনোবাসনা পূর্ণ হয়নি। গতকাল (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের এমন হারে যদিও হতাশ নন তিনি। দিয়েছেন বার্তাও।

গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভরাডুবি ঘটে পাকিস্তানের। একপেশে ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। একদিনের বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছিলেন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি।

ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। পাকিস্তানের হারের শোক কাটাতে এক টুইটবার্তায় ঘোষণা দেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

পাকিস্তানের পর বাংলাদেশও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি। বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে বড় জয় পেয়েছে স্বাগতিকরা। ভারত-বাংলাদেশ ম্যাচের পর সোশ্যাল মিডিয়া এক্সে সেহার লিখেছেন, বাংলার বাঘেরা দারুণ খেলেছো। তোমরা অন্তত ভারতকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে পেরেছো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালি এবং হাসির ইমোজি।

তবে ভারতের ওপর প্রতিশোধের নেশা এখনও কাটেনি এই অভিনেত্রীর। কোহলিদের পরের ম্যাচ আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার কিউইদের দিয়ে প্রতিশোধ তুলতে চান তিনি।

কবিতা: বাঁচতে চাই আমি

ইয়াছিন আরাফাত:

হ‍্যাঁ এটাই আমি
আমার হৃদয়ের অস্থির মন‍
কী এক অজানার পানে ছুটে চলে সারাক্ষণ ;
জানতে আমি নয় অক্ষম,
যেকোনো বিষয়ে জানতে আমি সক্ষম;
বিভিন্ন বিষয়ে জানতে ভালো লাগে নানান সময় নানান রকম।

হ‍্যাঁ এটাই আমি
হতে চাই প্রিয়তমার আদর্শ স্বামী।
হয়ে থাকতে চাই তোমার অন্তরযামী;
এজন্য হয়নি কখনো কারো সমকামী;
যাতে হতে পারি তোমার কাছে দামি।
আমি এমন কোন লোক নই যে বেনামি,
আমিও সবার ন‍্যায় হতে চাই সম্মানি।
ইউসুফ-জুলেখা, শিরি-ফরহাদ,লায়লা-মজনু; দেবদাস-পার্বতী,রোমিও-জুলিয়েটের,মতো রচিত হবে না হয়তো আমাদের ভালোবাসা আর প্রেম কাহিনী;
তবুও বলব ভালোবাসি তোমায়,ওদের চেয়ে বেশি অনেকখানি ।
এটা শুধু হয়তো আমি নিজেই জানি;
তুমি হয় তো নিতে পারবে না এটা মানি;
এই হৃদয় টা কেমন জানি করে,তোমায় দেখার জন‍্য একটুখানি।
যদি হয় জীবনের অপর নাম পানি
তুমি হয়তো জান না আমার অপর নাম তুমি।
পাহাড়-পর্বত, নদী-নালা, খাল-বিল,সমুদ্র, মহাসাগর,সাগর, উপসাগর, প্রকৃতির বিরূপ আবহাওয়া সত‍্য-মিথ্যা,ভালোবাসা-ঘৃণা,হিংসা- বিদ্বেষ, ন‍্যায়-অন‍্যায় কাউকেই তোমাকে কঠিন হাতে দমন করতে দেব না যতদিন থাকবে আমার এই ভূমি।

হ‍্যাঁ এটাই আমি
সত‍্যবাদী ,ভদ্র আর নম্র।
ভালোবাসতে ভালোবাসি আর নিজের মতো নই,
ইসলামের পরম শান্তির বাণীর মতো করতে ভালো লাগে কর্ম;
হ‍্যাঁ আমার একটাই ধর্ম
সেটা হচ্ছে ইসলাম ধর্ম।
যে গবেষণা আর বিশ্লেষণপ্রবণ হয়ে জেনেছে , সে ই বুঝে এর সঠিক মর্ম;
এটা নই ক্ষার কিংবা অম্ল..
এটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা:) এর ওপর নাজিল হওয়া মানবজাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন,যার ওপর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম;
যদি এই বিষয়ে না জানে তবে এটার মর্ম বুঝবে না কোনো ব্রাহ্ম;
চিরস্থায়ী হবে না কোন কিছুই হোক না সেটা মহাবিশ্বের ভিতরে বাইরের অসীম ক্ষমতা, অত্যন্ত প্রিয়, অমায়িক, সুদর্শন, সুন্দরী, সৌন্দর্যে অতুলনীয় সর্বগুণে গুণান্বিত কোনো কিছু কিংবা সাম‍্য।

হ‍্যাঁ এটাই আমি
মাথাটা একটু গরম।
একা থাকলে সবার সামনে লাগে শরম;
মনটা খুবই নরম,
সৃষ্টিকর্তার কাছে পাপ কাজের জন্য সারাক্ষণ ক্ষমা চাই পরম।
পছন্দ করি না রক্তারক্তি চাই না হোক কারো রক্তক্ষরণ;
কখনো এটা হতে পারে না মুমিন মানুষের ধরন।
এটা যেন থাকে আমার হৃদয়ে স্মরণ।
সারাবিশ্বে ছড়িয়ে যাক ইসলামের শান্তির বাণী পরম;
আমার এই একটাই যেন উদ্দেশ্য হয় আমরণ।

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার বান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান।

এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বেচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোসসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে ৩ ইউনিয়নে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মিদের ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর, ঘোষবাগ ও ধানসিঁড়ি (সাংগঠনিক-১) ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের পদবঞ্চিত নেতা-কর্মিরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধাসসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে, নরোত্তপুর ইউনিয়নের করমবক্স বাজারে, ঘোষবাগ ইউনিয়নের কোম্পানীরহাট বাজারে এ ঝাড়ু মিছিল ও সমাবেশ করে নেতাকর্মিরা।

ধানসিঁড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল রানা, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসম্পাদক মো.জহিরুল হক জহির , ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.ফারুক। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে স্লোগান দেন।

এর আগে, একই দিন দুপুর ১টার দিকে ১৩ সদস্য বিশিষ্ট ধানসিঁড়ি (সাংগঠনিক-১) ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক। কমিটিতে আহ্বায়ক করা হয় মো.আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মো.ইয়াসিন সাদ্দামকে। একই সময়ে অপর দুটি ইউনিয়ন যুবলীগের কমিটিও ঘোষণা করা হয়

খোঁজ নিয়ে জানা যায়, নরোত্তপুর ইউনিয়নের করমবক্স বাজারে ঝাড়ু মিছিলের নেতত্বে দেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম আজাদ ও বাহালুল। অপরদিকে, ঘোষবাগ ইউনিয়নের কোম্পানীরহাট বাজারে ঝাড়ু মিছিলের নেতৃত্ব দেন যুবলীগ নেতা শাহাদাত হোসেন বাবুল বিএসসি ও আব্দুল করিমের নেতৃত্বে তাদের অনুসারী নেতাকর্মিরা। এ সময় নেতাকর্মিরা নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান।

ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো.জহিরুল হক জহির অভিযোগ করে বলেন, দীর্ঘদিন নবগঠিত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিম জামায়াত শিবিরের সাথে ছিল। তাকে আমরা কখনো আওয়ামী লীগ করতে দেখি নাই। হঠাৎ করে সে প্রার্থী হয়েছে। তার আগের কোনো পদপদবী নেই। তাকে যুবলীগের কেন পদ দিয়েছে, কত টাকার বিনিময়ে দিয়েছে আমরা জানিনা।

ধানসিঁড়ি ইউনিয়নের সমাবেশে পদবঞ্চিত নেতারা নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান। সমাবেশে বক্তারা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলেন, যারা এ কমিটি দিয়েছে তারা মেরুদন্ডহীন। যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারাও মেরুদন্ডহীন। কিছু দিন পর আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমরা মাঠে কাজ করব ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য। কিন্ত আপনারা আমাদেরকে লাগিয়ে দিয়েছেন হোলি খেলায়। আমরা হোলি খেলব আর আপনারা সেখানে বসে বসে পোড়া মোরগ খাবেন। এখানের যুবলীগ নিয়ে কান চুলকালে আপনাদেরও চেয়ার থাকবেনা।

অভিযোগের বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রহিমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, কমিটিতে সবাইকে রাখা যায় না। কেউ পদে থাকবে কেউ থাকবে না। আমরা কমিটি গঠনের আগে মতবিনিময় সভা করেছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে মতবিনিময় সভায় আসেনি তাদেরকে কমিটিতে রাখা হয়নি। যারা আমাদের সভায় ছিল তাদেরকে দিয়ে আগামী তিন মাসের জন্য আমরা আহ্বায়ক কমিটি করে দিয়েছি। যদি তারা বিক্ষোভ করে আমাদের কিছু করার নেই।

অপর এক প্রশ্নের জবাবে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে যুবলীগ করত। তার সাথে জামায়াত শিবিরের কোনো সম্পর্ক ছিলনা।