All posts by jitu

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

কুমিল্লার যেসকল এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট:

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইত্তেফাক

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ে ফাতেমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় সোমবার (২০ এপ্রিল) রাতে নিহতের স্বামী জলিল আহমেদ জাবেদকে (৩৫) অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন নিহতের ছোট বোন কুলসুমা আক্তার।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন। গ্রেপ্তার জাবেদ পেশায় একজন মাইক্রোবাস চালক।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১১ বছর আগে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমেদের ছেলে জাবেদের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একজন কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনা চলছিল। এরই মাঝে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাবেদ ফাতেমাকে গালাগাল করেন। এ সময় ফাতেমা প্রতিবাদ করলে জাবেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ঘরে মজুদ করা পেট্রল ঢেলে ফাতেমাকে আগুনে দগ্ধ করেন তিনি।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় ফাতেমাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, ঘটনাটি প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানায়, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কারিগর: মাহদি আমিন

শেখ ফরিদ উদ্দিন:

ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই। আবেগপ্রবন হয়ে কথাগুলো বলেন শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন ।

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।

দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে “আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত” এমন প্রত্যয়কে ধারন করেই তিনি আবেগপ্রবণ ষ্ট্যাটাস প্রচার করেন। তিনি আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর আখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে সহানুভূতি ও প্রেরণা দিয়ে সর্বোচ্চ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন।

এর আগে গতকাল ২০ এপ্রিল আজকের অনুষ্ঠিত পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রনালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা নিরাপদ পরিবেশে স্বস্তি ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ সকালে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও বিদ্যমান সার্বিক পরিস্থিতি দেখে শিক্ষা উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। তার সাথে পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান তিনি।

প্রশ্ন ফাঁসের ঘটনা নেই,সম্ভাবনাও নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নেই এবং সম্ভাবনাও নেই। আজকের পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার পরিবেশে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই খুশী। আজকের অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী সাংবাদিক সম্মেলনে এমনটাই বলছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আজ সকালে সাভার, মানিকগঞ্জ ও রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ জরুরী আহ্বানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, কেন্দ্র সচিবরা শিক্ষার্থীদের অভিবাবক। আশাকরি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। মন্ত্রী আরও জানান, পরীক্ষা কেন্দ্রের রেকর্ডিং করা সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা খানিকটা পেছানো হয়েছে ।

কারিকুলাম সংস্কার বিষয়ে মন্ত্রী বলেন, কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের বলেছি। গতকাল থেকে আমি নিজেই সুপারভিশন শুরু করেছি। সংবাদ সম্মেলনে মন্ত্রী আজকের পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হওয়ার পেছনে সাংবাদিকদের অবদানের কথা বলে সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এসময় শিক্ষামন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক:

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার সচেষ্ট বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আরও বলেন, প্রাথমিকের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যেটির সাথে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান, এনডিসি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নাঙ্গলকোটে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৩ শিক্ষার্থী

নাঙ্গলকোট প্রতিনিধি:

সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নাঙ্গলকোট উপজেলার ১৬টি কেন্দ্র থেকে মোট ৩ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, নাঙ্গলকোটে পরীক্ষার প্রথম দিনেই মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক ১৯ জন সহ সর্বমোট ১৩৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

প্রথমদিন পরীক্ষা উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান পৌরসভার আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের জানান, এ বছর নাঙ্গলকোটের সকল কেন্দ্রে পরিচ্ছন্ন ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন পরীক্ষা পদ্ধতির এ ধারা এবং পরীক্ষার এমন সুষ্ঠু পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে।

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ, আটক ১

নাঙ্গলকোট প্রতিনিধি:

নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হাসানপুর বাজার এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) কুমিল্লা জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লিগ্যাল এইড অফিসের প্রচেষ্টায় হাইমচরে ৫০ বছরের পুরনো ভূমি বিরোধের মীমাংসা

লিগ্যাল এইড অফিসের প্রচেষ্টায় হাইমচরে ৫০ বছরের পুরনো ভূমি বিরোধের মীমাংসা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের দীর্ঘ প্রচেষ্টায় চাঁদপুরের হাইমচরে ৫০ বছরের পুরনো ভূমি বিরোধ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দক্ষিণ দূর্গাপুর, মেঘনা নদীর তীরবর্তী হাইমচর উপজেলার একটি সুজলা, সুফলা, শান্ত গ্রাম। কিন্তু সে গ্রামের বাসিন্দা মনু মিয়া ও আব্দুল কাদির, সোনা মিয়া গং তিন ভাইয়ের মাঝে বিগত প্রায় ৫০ বছর ধরে শান্তি ছিলো না। তারা তাদের পৈত্রিক জমি ও কেনা জমি নিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে ঝগড়া বিবাদ ও মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন।

নিজেদের মধ্যে অসংখ্য দেওয়ানী ও ফৌজদারি মামলা মোকাদ্দমা করতে করতে তারা প্রায় নিঃস্ব হওয়ার উপক্রম। এক সময় সোনা মিয়া মারা যান বিরোধ চলমান রেখেই। অতঃপর মৃত ভাইয়ের সন্তানরা চাচাদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।সর্বশেষ তাদের দুটো ফৌজদারী মামলা চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য ছিলো। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলা দুটির বাদী- বিবাদীর মধ্যে আত্নীয়তার সম্পর্ক ও দীর্ঘদিনের বিরোধের কথা শুনে স্বল্প সময়ে তাদের বিবাদ নিষ্পত্তির জন্য চাঁদপুরের জেলা লিগ্যাল এইড অফিসে আপস নিষ্পত্তির জন্যে প্রেরণ করেন।

জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবদুল আলীম এই ফৌজদারি মামলা দুটোর আপস নিষ্পত্তির দায়িত্ব পেয়ে নিজে মামলাগুলোর বাদী-বিবাদী, সঙ্গীয় স্টাফ, পুলিশ সদস্য, আইনজীবী, সার্ভেয়ার সহ নালিশা জমি সরেজমিন পরিদর্শন করেন, মামলার পক্ষদের নিয়ে সেখানে মিমাংসা সভা করেন, সংশ্লিষ্ট সার্ভেয়ার ও পক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তারা কাজ শুরু করেন। দফায় দফায় আসে নির্দেশনা, জেলা লিগ্যাল এইড অফিসে হয় একাধিক মীমাংসা সভা। সার্ভেয়ারগণ জেলা লিগ্যাল এইড অফিসে জমা দেন নালিশা জমির ছাহাম চিটা নকশা। এভাবে চলতে থাকা জেলা লিগ্যাল এইড অফিসারের ঐকান্তিক দীর্ঘ প্রচেষ্টায় এক পর্যায়ে বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধের পাহাড় টলতে থাকে, প্রায় ৫০ বছর পুরনো বিরোধে জড়িত মামলার পক্ষদের মধ্যে জেগে ওঠে শুভবুদ্ধি, জাগ্রত হয় আত্নীয়তার বন্ধন, বেজে ওঠে আপস-মীমাংসার জয়গান।

সবশেষে ফৌজদারী মামলার পক্ষগণ জেলা লিগ্যাল এইড অফিসে নিজেদের নালিশা সম্পত্তি নিয়ে আপসে ছাহাম চিটা নকশা সহ একটি চুক্তি সম্পাদন করে নিজেদের মধ্যকার বিরোধ শেষ করেন যেন তারা উভয়ই নিজেদের জমি বিষয়ে ভোগ দখল, খাজনা পরিশোধ ও নামজারী সহ সকল কাজ করতে পারনে অনায়াসে। পরবতীতে সোমবার (২০ এপ্রিল ২০২৬) তারিখে সে চুক্তি অনুযায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের মামলাগুলো আপসে শেষ হলে তারা উভয় পক্ষ হাসি মুখে নিজেদের গৃহে ফিরে যান, পরিবারে ফিরে আসে শান্তি।

উল্যেখ্য জেলা লিগ্যাল এইড অফিস সবাইকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও আপস-মীমাংসা সেবা দিয়ে থাকে। এছাড়াও এই অফিস সমাজের দুঃখী-অসহায়, দরিদ্র সহ আইন নির্দিষ্ট আরো অনেককে সরকারি খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ সহ খরচা দিয়ে থাকে। চাঁদপুরের জেলা লিগ্যাল এইড অফিসের হটলাইন নাম্বার 01710267381। চাঁদপুর জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার ৩৫ নং কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসটি অবস্থিত।

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য জানায়।

তিনি জানায়, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬জন।

এক হাজার ৪২৫ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির শতকরা হার এক দশমিক ২১ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পাওয়া তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭ জন, চাঁদপুর জেলায় ২০৭ জন, ফেনী জেলায় ৯৮ জন, নোয়াখালী জেলায় ২৭৭ জন ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ফাতেমা বেগম (২৮) নামে এক গৃহবধূ।

গৃহবধূর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে। ফাতেমা ওই গ্রামের জাবেদ হোসেন (৩৫) ড্রাইভারের স্ত্রী।

মৃত্যুর তথ্যটি মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিশ্চিত চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। গৃহবধূর গায়ে আগুন দেওয়ার পর থেকেই স্বামী জাবেদ ড্রাইভার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

এদিকে মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদ্বগ্ধ গৃহবধূ ফাতেমা একটি ভিডিও ফুটেজে অভিযোগ করে বলেন, আমি বাড়িতে গিয়ে আমের ভর্তা বানিয়ে দিয়েছি, সন্ধ্যায় আমাকে গালিগালাজ করে একপর্যায়ে আমার গলা টিপে ধরে আমার স্বামী। একপর্যায়ে আমি মাটিতে পড়লে খাটের নিচ থেকে তৈলের (জ্বালানি তেল) বোতল খুলে আমার গায়ে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলকরা ইউনিয়নের বুরনকরা গ্রামের আবুল হাসেম প্রকাশ টুকু মিয়ার মেয়ে ফাতেমা বেগমের সাথে পাশ্ববর্তী গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমদের ছেলে জাবেদ হোসেন ড্রাইভারের সাথে ১০ বছর পূর্বে সামাজিকভাবে শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ এপ্রিল (সোমবার) রাতে স্বামী-স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে ফাতেমার শরীরে আগুন দেয় ফাতেমার স্বামী। এ সময়ে তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসে জাবেদ পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় গৃহবধূকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে ফাতেমার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রোববার ভোরে গৃহবধূ ফাতেমা মারা যায়। ফাতেমার মৃত্যুর পর স্বজনরা লাশের ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে আসার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানা পুলিশকে বিষযটি অবগত করে। পরে পুলিশ গৃহবধূ ফাতেমার লাশ তাদের জিম্মায় নিয়ে মৃত্যুর তথ্য জানতে চেয়ে চৌদ্দগ্রাম থানাকে খবর দেয়। আইনী প্রক্রিয়া ও লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সোমবার সকালে ঢাকার শাহবাগ থানা থেকে মেইলের মাধ্যমে বিষয়টি জানতে পারি। উপজেলার গুনবতীর চাঁপাচৌ গ্রামের ফাতেমা বেগম নামে এক গৃহবধূ অগ্নিদ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে। অগ্নিকান্ডের ঘটনার তথ্য জানতে চেয়েছে তারা। তদন্তে জানা যায়, গত ১৩ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম নামে ওই গৃহবধূ অগ্নিদ্বগ্ধ হয়।

ওসি আরো জানান, ফাতেমার স্বামী জাবেদ হোসেন একজন গাড়ি চালক। তার ঘরে পেট্রোল ও অকটেন জাতীয় তৈল পূর্ব থেকে মজুদ ছিলো। দু’জনের ঝগড়ার একপর্যায়ে মজুদকৃত জ্বালানি তৈল দিয়ে অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। আমরা তদন্ত প্রতিবেদনটি শাহবাগ থানায় প্রেরণ করেছি। গৃহবধূর পরিবার যদি কোন মামলা দায়ের করতে চায়, তাহলে আমরা তাদেরকে আইনগত সহযোগিতা করব।

গুনবতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, জাবেদ ড্রাইভার একজন গাড়ি চালক। তৈলের এই সংকটের সময়ে তিনি নিজ ঘরে জ্বালানি তৈল মজুদ করে রাখতো। আর সেই মজুদকৃত তৈলেই অগ্নিদ্বগ্ধের ঘটনা ঘটে। তাদের বিয়ের পর থেকেই পারিবাহিক কলহ চলে আসছিলো।

নিহত গৃহবধূ ফাতেমা বেগমের চাচাতো ভাই আসিফ মঙ্গলবার সন্ধায় জানান, আমার বোনকে পরিকল্পিতভাবে ঘরের ভিতর রাখা মজুদকৃত তৈল গায়ে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সে বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের কাজ শেষে পুলিশ লাশ হস্তান্তর করে। মর্মান্তিক এ হত্যাকান্ডের বিচার চাই। ফাতেমা অগ্নিদ্বগ্ধ হওয়ার পর থেকেই তার স্বামী জাবেদ হোসেনসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।