All posts by jitu

নতুন চমক হোমনায় বিএনপির রাজনীতিতে

নতুন চমক হোমনায় বিএনপির রাজনীতিতে

 

মো.আতিকুর রহমানঃ

কুমিল্লার হোমনায় বিএনপির রাজনীতিতে নতুন চমকসৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হয়েছেন কুমিল্লা-২ আসনের সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা।

তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারেও অংশ নেন।

রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই গুঞ্জন ছিল, এবার সংরক্ষিত আসনে বেশ কয়েকজন তারকা মুখ দেখা যেতে পারে। সেই তালিকায় কুমিল্লা-২ আসনের সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা এবার যুক্ত হলো তার নাম।

সাক্ষাৎকার বোর্ড থেকে বের হওয়ার সময় রিনাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশের সেবা এবং বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই আমি রাজনীতিতে সক্রিয় হতে চাই। আমার কাছে মনে হয়েছে, বিএনপির প্ল্যাটফর্ম থেকে কাজ করলে আমি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।”

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আরও জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি মাথা পেতে নেবেন। সাক্ষাৎকার বোর্ডে তাকে দল ও দেশের প্রতি তার অঙ্গীকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান।

অন্যদিকে, হোমনা উপজেলা থেকেও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দাখিল করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম। তিনিও মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন।

একই আসনে একাধিক নারী নেত্রীর মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা ও আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। এখন দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

কুমিল্লার চান্দিনায় মুখোশ পড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

কুমিল্লার চান্দিনায় মুখোশ পড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় মুখোশ পড়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে লুটে নেয় অন্তত সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল। এ ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ডাকাত সন্দেহে আল-আমিন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর বাড়িতে ওই ডাকাতি সংগঠিত হয়। ভোরের মধ্যেই পরচঙ্গা গ্রাম থেকে আল-আমিনকে আটক করা হয়। সে ওই গ্রামের আলী মিয়ার ছেলে।

ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান- রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে লুটে নেয় নগদ দেড় লক্ষ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদী রিয়াল, ১টি আইফোন, ২টি এনড্রয়েড ফোন। এতে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হই। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আল আমিন নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান- ডাকাতির খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মুখোশধারী ডাকাদল ডাকাতিকালে একজনের মুখোশ খুলে যাওয়ায় ভূক্তভোগী পরিবার আল-আমিনকে সনাক্ত করেন। ভূক্তভোগী পরিবারের তথ্যমতে আল-আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার। আটক আল-আমিনকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠায়। আমরা তার রিমান্ডের আবেদন করেছি। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরো সহজতর করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরো সহজতর করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

 

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ প্রদান প্রক্রিয়া আরো সহজতর করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এহছানুল হক মিলনের সাথে যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস” বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিস কক্ষে তিনি সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বিশেষ দূত বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন, পুষ্টিহীনতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এ সকল সমস্যা সমাধানে বাংলাদেশসহ সারাবিশ্বেই কাজ করে চলেছে। ভবিষ্যতেও তারা ‘স্কুল মিল’, শিশুদের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য বিষয়ে আরো বিস্তৃতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। ‌বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, সারাদেশে ‘মিড ডে মিল’ চালুকরন, প্রতিটি শিশুকে ইউনিফর্ম প্রদানসহ খেলার মাঠের ব্যবস্থা করা। ‌বর্তমান সরকারের নীতি হচ্ছে, শিক্ষার আধুনিকায়ন, কারিগরি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করে তোলা। এজন্য বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী এ সময়, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ প্রদান প্রক্রিয়া আরো সহজতর করার অনুরোধ জানান। এছাড়াও, তিনি এদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করারও আহ্বান জানান। মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল সামাজিক খাত, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠককালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো: মাসুদ রানা, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা : ববি হাজ্জাজ

 

স্টাফ রিপোর্টারঃ

স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না। সুস্থ্য ধারার জাতি গঠনে প্রাথমিক স্কুলে সংস্কৃতি চর্চার গুরুত্বের কথা উল্লেখ করে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পাঠ্যক্রমে আরও বিস্তৃত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

রবিবার (১৯ এপ্রিল) সকালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতি মন্ত্রী বক্তব্য রাখেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আলোচনা সভায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংগীত, নাটক, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয় এবং দলগত চেতনা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। এতে তাদের মধ্যে উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায়। ফলে সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গঠনের কার্যকর উপায় হিসেবে কাজ করে।’

এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রাথমিক শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষক দলের মাধ্যমেও শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘একটি সুস্থ, সৃজনশীল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত ও বিকশিত করতে আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করছি। নির্ধারিত লক্ষ্য দ্রুত অর্জনের জন্য এসব কার্যক্রম অচিরেই বাস্তবায়ন করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি সেনাবাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি জানান, স্থল, নৌ ও বিমান—সব ক্ষেত্রেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতাও ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো ‘শত্রু’র মোকাবিলায় সেনারা প্রস্তুত।

হাতামি উল্লেখ করেন, ইরানি সেনারা আত্মত্যাগের মানসিকতা ও ‘জিহাদ’-এর আদর্শে অনুপ্রাণিত। দায়িত্ব পালনে তারা অটল এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। তার ভাষায়, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

সূত্র: আল-জাজিরা

রাঙ্গামাটির কাপ্তাই লেকে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ

রাঙ্গামাটির কাপ্তাই লেকে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই লেকে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ছিল চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলা।

শনিবার আনন্দ ভ্রমণে আলোচনা সভায় সাংবাদিক আবদুল মান্নানের ছেলে মোরছালিন হোসেন সৌরভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হওয়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বার্ষিক মিলনমেলা ও সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মান্নান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য হোসাইন মামুন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইউসুফ মজুমদার, ইমাম হোসেন শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, আবু বকর সুজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, সানোয়ার হোসেন, নাঈম ইকবাল, আবদুর রউপ, সবুজ খন্দকার, রাকিব হোসেন, কাজী আহসান, ইয়াছিন ফারুক, কামরুল হাসান পিংকন, হাসেম মজুমদার, রফিক রায়হান, ইউসুফ ভুঁইয়া, নুরুল আলম আবির প্রমুখ।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্বাচনে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এ কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে ৪৮ হাজার ৪ শিশুকে

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে ৪৮ হাজার ৪ শিশুকে

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। পরবর্তী ১৪ কর্মদিবস পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্র জানায়, টিকা দাম কার্যক্রমের প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এছাড়া পরবর্তী ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১৪ দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৪ জনকে আনা হবে,এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি শিশু ৪৩ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য বিষয়ে এ সময় আরও আলোচনা করেন, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসনের কুমিল্লা প্রতিনিধি ডাক্তার সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চন্দ্র রাণী দেবনাথ ও ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম।

একমাসে আবারও ২১২ টাকা বাড়লো এলপিজির দাম

একমাসে আবারও ২১২ টাকা বাড়লো এলপিজির দাম

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এতে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের (এপ্রিল) শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের মধ্যে দুই দফায় এই মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তিতাস উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে – অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

তিতাস উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে । ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কারসহ নতুন নতুন সড়ক, ব্রীজ কালভার্ট নির্মান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিতাস উপজেলায় থাকবেনা কোন মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া আজ এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
তিতাস উপজেলার বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া তিতাস উপজেলার সার্বিক উন্নয়নের একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা মোঃ মাইন উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবু নাছের ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আজিজ মোল্লাসহ তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদুজ্জামান শিকদার (লিটন), জয়েন্ট সেক্রেটারি নেজামূল হক রিপন প্রমূখ।

চকবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি দুলাল,সম্পাদক মোবারক,সাংগঠনিক পাখি নির্বাচিত

স্টাফ রিপোর্টার।।

অরাজনৈতিক ও ব্যবসায়ি বান্ধব সংগঠন দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির ১০তম নির্বাচন সম্পন্ন হয়। তিন বছর মেয়াদে ৮ টি পদে ১৭ জন প্রার্থী নির্বাচন করেছেন। মোট ভোটার ছিলেন৮৩৪ জন।
সভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে ৩৫৬ ভোট পেয়ে দুলাল মিয়া নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস ছালেক চেয়ার প্রতীক নিয়ে ৩৫০ ভোট পেয়েছেন ও মাঈনুদ্দিন চৌধুরী দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।

সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে ৪৩০ ভোট পেয়ে মোবারক হোসাইন নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমতিয়াজ আহমেদ আপেল প্রতীক নিয়ে ৩৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক পদে শাহজাহান সিরাজ পাখি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সাইকেল প্রতীক নিয়ে ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওসমান সাঈদ ২৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজীব সাহা ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমগীর হোসেন পেয়েছেন ২৭৮ ভোট এবং জেহাদ ঘোড়া প্রতীক নিয়ে ১৮৭ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।

কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীকে ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাছুম মিয়া এবং বই প্রতীকে রবীন্দ্র চন্দ্র সরকার ৩৪৯ ভোট পেয়ে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাহার মিয়া ৩২১ ভোট পেয়ে পরাজিত হন।
প্রচার সম্পাদক পদে মোঃ মাছুম মিয়া ঘুড়ি প্রতীকে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তাহের আবুল মিয়া ৩৩৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।

নির্বাচন প্রধান কর্মকর্তা আনোয়ার হোসেন খোকন জানান সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । তিনি আরো জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় ভোটার, গণমাধ্যমকর্মি এবং প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা পেয়েছি।
নির্বাচন পর্যবেক্ষনে এসেছিল গণমাধ্যম কর্মি,সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।