Tag Archives: আওয়ামী লীগসহ

আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের

আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগসহ ১১ রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখতে চেয়ে করা রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এই আদেশের পর আদালতে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের জানান, রিটকারীরা এ প্রক্রিয়া চালিয়ে যেতে চান না। এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করা হয়েছে বলেও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।

বিভিন্ন দলগুলো হলো: আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি সহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নিষেধাজ্ঞা দেয়ার জন্য রিট করা হয়।

রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন রিটটি করেন। অপর দুজন হলেন মো. আবুল হাসনাত ও মো. হাসিবুল ইসলাম।

এছাড়া দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিটও করা হয়, যাতে বলা হয়, এসব দল যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।

রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়। তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিলের আবেদন করা হয়। এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, তাদের সকল সুযোগ-সুবিধা ফিরিয়ে নেওয়ারও দাবি জানানো হয়। ভবিষ্যতে এসব ১১টি দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা চাওয়ার কথাও বলা হয়।

রিটের ওপর আজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ১১টি দলের বিষয়ে করা রিটে জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশকে বিবাদী করা হয়।

রিটে উল্লেখ করা হয় যে, নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা এবং বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়।

এছাড়াও, ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতে সকল নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়ার কথাও উল্লেখ করা হয়। এর আগে দুটি রিট করার বিষয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানান তারা।