Tag Archives: আটক- ২

চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরীর অবৈধ কারখানায় সিলগালা, আটক ২

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর অবৈধ কারখানায় র‌্যাবের অভিযানে আব্দুল মান্নান (৪৮) ও ফোরকান (২৩) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরীর এ কারখানা সিলগালা করা হয়। এসময় কারখানায় কর্মরত মান্নান ও ফোরকান নামে দু’জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃত মো: আব্দুল মান্নান উপজেলার গুনবতী ইউনিয়নের মো: আলম মিয়ার ছেলে এবং ফোরকান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাাকার তপবন গ্রামের মো: মোস্তফার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গুনবতী ইউনিয়নের আলম মিয়ার ছেলে মো: আব্দুল হান্নান আবাসিক এলাকায় অবস্থিত এ কারখানায় অবৈধ উপায়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিল। এছাড়াও মহাসড়কে চলমান লরি, কন্টিনারসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের সাথে গোপন চুক্তির মাধ্যমে কমদামে চোরাই জ্বালানি তেল কিনে গুদামজাত করে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুনাফায় বিক্রি করে আসছিল।

এ বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো একটি অসাধু চক্র। এঘটনায় দু’জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আরো বিস্তারিত বলা যাবে”।

চান্দিনার তীরচরে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ খোকনকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ওই ইউনিয়নের তীরচর এলাকায় একটি হোটেলে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে তার পিঠ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এদিকে ওই ঘটনায় অভিযান চালিয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- শব্দলপুর গ্রামের আবদুল হাকিম এর ছেলে সেলিম ও আবদুল এর ছেলে মিজান।
ওই ঘটনায় আহত মেম্বার মামুনুর রশিদ খোকন বাদি হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।

বাতাঘাসী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. খোরশেদ আলম জানান, গত শনিবার (১০ অক্টোবর) বাতাঘাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়। আমি নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলাম। মামুনুর রশিদ খোকন তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ছিল। নির্বাচনে হেরে গিয়ে আমার প্রতিপক্ষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র চেয়ারম্যান পদের প্রাথী ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে খোকন এর উপর হামলা চালায়।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

কুমিল্লায় তরুণীকে দলবেঁধে ধর্ষণ করলো ৬  যুবক, আটক ২

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক তরুণীকে ছয় বন্ধু মিলে গণধর্ষণ করেছেন। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে গণধর্ষণের কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মকরবপুর এলাকার চাঁন মিয়ার ছেলে রাসেল (২০) ও একই উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে শিবলু (১৯)।

বুধবার (০৮ জুলাই) বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন তারা। এর আগে গণধর্ষণের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহার থেকে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার এক তরুণীর সঙ্গে ৭-৮ মাস ধরে একই এলাকার ফয়সালের (২৩) প্রেমের সম্পর্ক রয়েছে। ২ জুলাই বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে যান ওই তরুণী।

৬ জুলাই সন্ধ্যায় প্রেমিক ফয়সালের সঙ্গে যোগাযোগ করে ঢাকা থেকে নাঙ্গলকোটে ফিরে আসেন তিনি। সেখানে আসার পর তরুণীকে তুলাপুকুরিয়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান প্রেমিক ও তার পাঁচ বন্ধু। ওই দিন রাত ১০টা থেকে ২টা পর্যন্ত আটকে রেখে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন প্রেমিক ও তার পাঁচ বন্ধু। এ ঘটনায় প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তরুণী। মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, বুধবার কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল ইসলাম।

দেবিদ্বারে শালিশ বিচারে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে এক স্কুলছাত্রীকে উত্যক্তের শালিশ বিচারের বৈঠকে হামলা চালিয়ে আবদুল আউয়াল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং ওই ছাত্রীর জেঠাতো ভাই। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক আসলামের পিতা মোঃ ছিদ্দিকুর রহমান ও বড় ভাই আকিজ (৩০)কে আটক করা হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার জানান, আবদুল আউয়াল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসলামের পিতা মো. ছিদ্দিকুর রহমান পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। আকিজ নামে এক যুবককেও আটক করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতারের অভিযান চলেছে।

মুরাদনগরে অটোরিকশাতে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ২

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে গণধোলাই দিয়ে দুই বখাটে অটোরিকশা চালককে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ- পান্নারপুল সড়কের আড়ালিয়া নামক এলাকায় এই জঘন্য ঘটনা ঘটে।

আটক দুই বখাটে যুবক মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের রেনু মিয়ার ছেলে ইসমাঈল (৩৫) ও দক্ষিন পুষ্কনীপাড় গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোবারক হোসন মোবা (৩২)।

রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় মুরাদনগর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

প্রতেক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রীটি দারোরা বাজার থেকে দেবীদ্বার মহিলা কলেজে যেতে গাড়ির জন্যে অপেক্ষা করছিলো। কিছুক্ষণ পর মোবারক হোসেন মোবা নামে অটোরিকশা চালক নিজের সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কলেজ ছাত্রীর সামনে এসে দাঁড়ায় এবং জানতে চায় মেয়েটি কোথায় যাবে।

মেয়েটি দেবীদ্বার মহিলা কলেজে যাবার কথা বললে, চালক ছাত্রীটিকে গন্তব্যে নামিয়ে দেয়ার কথা বলে গাড়িতে উঠতে বলে। এসময় অটোরিকশায় ইসমাঈল নামে এক ছদ্মবেশী যাত্রী বসা ছিলো। মেয়েটি ওই যাত্রীর সঙ্গে যাবেন না বলে জানায়। পরে চালক মোবারক হোসেন মোবা তাকে ফুসলিয়ে গাড়িতে তুলে। কিছুক্ষণ গাড়ি চলার পর ওই ছদ্মবেশী যাত্রী বখাটে ইসমাঈল কলেজ ছাত্রীর উপর ঝাপিয়ে পড়ে। মেয়েটি নিজেকে রক্ষা করতে ইসমাঈলের সঙ্গে ধস্তাধস্তি করছিলেন। এর মধ্যে গাড়ি আড়ালিয়া নামক স্থানে পৌঁছে যায়। একপর্যায়ে কলেজ ছাত্রীটি আত্মরক্ষার্থে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। এতে তার হাতের হাড় ভেঙ্গে যায়।

বিষয়টি কয়েকজনের নজরে পড়ায় তারা এসে অটোরিকশাটিকে আটক করে ঘিরে ফেলে। পরে ওই কলেজ ছাত্রীর কাছ থেকে ঘটনা জেনে অটোরিকশা চালক মোবারক হোসেন মোবা ও ছদ্মবেশী যাত্রী ইসমাঈলকে ধরে গণধূলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি কেএম  মনজুর আলম বলেন, বিষয়টি শ্লীলতা হানির ঘটনা। তবে, আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ওই ভুক্তভুগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

কুমিল্লা নগরীতে অপহরণের পর নগ্ন ছবি তুলে চাঁদার দাবি, আটক ২

স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন লোকজনদেরকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের নিকট থেকে মুক্তিপণ আদায় করত। এ ছাড়াও অপহরণকৃত ব্যক্তিদের নগ্ন করে তাদের নগ্নচিত্র মোবাইল ফোনে ভিডিও করে রাখত যা দিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে উক্ত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করত।

শনিবার (২৭ জুলাই) অভিযোগের ভিত্তিতে কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে হাউজিং এষ্ট্রেট এলাকা থেকে ২ জন গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল, সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকার মো: মাহফুজ মিয়ার পুত্রবধূ রিনা আক্তার (৩৯), ইউসুফ মৌলভীর পুত্র মো: মাহফুজ (৩৮)।

গ্রেফতারকৃত দ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন লোকজনদেরকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের নিকট থেকে মুক্তিপণ আদায় করত। এ ছাড়াও অপহরণকৃত ব্যক্তিদের নগ্ন করে তাদের নগ্নচিত্র মোবাইল ফোনে ভিডিও করে রাখত যা দিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে উক্ত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করত।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এসএপি) প্রণব কুমার জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

সাম্প্রতিক সময়ে র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত কর্মকাণ্ড অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য যে, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মামলা নং-০১ তারিখ ০১/০৭/২০১৯ ইং ধারা ৩৬৪/৩২৩/৩৮৬/৩৭৯ পেনাল কোড-১৮৬০ তৎসহ ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(২) তদন্তাধীন আছে যাতে তারা পলাতক ছিল। দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তাদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

চাঁদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের শাহরাস্তিতে বুদ্ধিপ্রতিবন্ধী (২০) কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির বাড়ি শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নে।

ওই কিশোরীর মা জানান, আমার মেয়ে সেহরী খাওয়ার পর ভোরে বাড়ীর আঙ্গিনায় আমকুড়াচ্ছিল। ফজর নামাজের পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়।

ফজর নামাজ শেষে মসজিদের মুসল্লিরা বাড়ি যাওয়ার পথে আমুজান এলাকার বাগান বাড়িতে একটি মেয়েকে কাঁদতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা যুবককে আটক করে। পরে মেয়ের পরনের কাপড় খোলা দেখে ধর্ষক জিহাদকে (১৮) গণধোলাই দেয়। জিহাদের স্বীকারোক্তি অনুযায়ী বাগানের ভেতর থেকে সিএনজি চালক ফাহিমকে (২০) আটক করা হয়।

আটককৃতদের গণধোলাই দিয়ে কালিয়াপাড়ায় এনে শাহরাস্তি থানায় খবর দেয়া হয়। শাহরাস্তি থানার এসআই আবদুল আউয়াল ২ ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতার জিহাদ কচুয়া উপজেলার চন্দিয়াপাড়া গ্রামের মোল্লা বাড়ীর মৃত ইব্রাহীম মোল্লার ছেলে এবং ফাহিম (২০) একই উপজেলার আমুজান গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। ফাহিম পেশায় সিএনজি চালক।

আটক জিহাদ জানায়, ফাহিম মেয়েকে আম কুড়াতে দেখে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে মুখে কাপড় বেঁধে সিএনজিতে করে কচুয়া উপজেলার আমুজান বাগানে নিয়ে যাওয়া হয়।

শাহরস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, এ ঘটনায় শাহরাস্তি থানায় মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার ২ ধর্ষককে কোর্টে প্রেরণ করা হবে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর প্রেরণ করা হবে।

তিতাসে দিনে দুপুরে ৫৮ লাখ টাকা ছিনতাই ১৫ লাখ উদ্ধার, আটক-২

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার তিতাস উপজেলায় দিনে দুপুরে সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে বিকাশ ডিলারের ৫৮লাখ টাকা ছিনতাই।

২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এর পাঁচ কর্মচারী(এসআর) সিএনজি অটোরিক্সাযোগে টাকা নিয়ে তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি সেতুর উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে তিতাস থানা পুলিশ ১৫লাখ টাকাসহ একাধিক মামলার আসামী দুই ছিনতাইকারীকে আটক করে ।

আটককৃতরা হলো উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মাঈনুদ্দিন সরকারের ছেলে আল আমিন(৪০) ও একই উপজেলার কাকিয়াখালী গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে ওমর চন্দ্র দাস(৩০)। পুলিশ আটককৃত আল আমিনের বাড়ী থেকে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

জানাযায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এন্ড বিকাশ ডিলারের ম্যানেজার মো. শাকিল রিয়াজ ৫৮লাখ টাকা নিয়ে তিতাস ও হোমনা উপজেলার বিকাশ এজেন্টদেরকে টাকা দিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। এসময় টাকাবহন কারী অটোরিকশার পেছন থেকে দুটি অটোরিকশা দিয়ে ৭/৮জনের ছিনতাইকারী টাকাবহনকারী সিএনজিকে গতিরোধ করে অস্ত্রের মূখে জিম্মি করে ৫৮ লাখ টাকা নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি থেকে ছিতাইকারী আলআমিন ও ওমর কে আটক করে ।

এসময় আলামিনের ঘরে তল্লাশী চালিয়ে বাড়িতে গিয়ে ১৫লাখ টাকাসহ ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের মুখকৃতির বর্ণনা পেয়ে জিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে টাকাসহ তাদেরকে আটক করি। তাদের নামে কয়েকটি মামলাও রয়েছে। পরে তল্লাশী চালিয়ে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লার কোটবাড়িতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা,আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করে না  পেয়ে মোঃ তৌহিদ (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রকে হত্যা করেছে অপহরণকারিরা। এ ঘটনায় দুই অপহরণকারিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কোটবাড়ির গন্ধমতি এলাকায় সিটি কলেজের সামনের বালুর স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রবিবার রাতে তাকে অপহরণ করা হয়।

নিহত মোঃ তৌহিদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার কালু মিয়ার ছেলে। সে কোটবাড়ি এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণির ছাত্র।

আটক দুই অপহরণকারির পরিচয় জানাননি থানা পুলিশ।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, রবিবার রাতে তৌহিদকে অপহরণ করে তাঁর মা-বাবার কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা। তৌহিদের পরিবার এ বিষয়টি থানায় অবহিত করলে আমরা জেলার দুই এলাকা থেকে দুই অপহরণকারিকে আটক করি। তাদের দেয়া তথ্যমতে, গন্ধমতি এলাকার বালুর স্তুপের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছি। অপহরণকারিরা তাকে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে মাটি চাপা দেয়।

কুমিল্লা থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, আটক ২

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লা থেকে অপহৃত শিশুকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে শনিবার উদ্ধার করেছে র‌্যাব।
এসময় অপহরণকারী দলের ২ সদস্যকে আটক করা হয়েছে।

উদ্ধার অপহৃত শিশুর নাম মো. আল-আব্দুল্লাহ। আটক অপহরণকারীরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার মো.সাঈদ সুলতান ও নগরপাড় এলাকার মো. রিয়াজ আহম্মেদ।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অপহরণকারীরা ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মো. আল-আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর থেকে গত ২০ ডিসেম্বর অপহৃত হয়। তার বাবা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে র‌্যাবকে অবহিত করলে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।