Tag Archives: আহত ৫

কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার সংঘর্ষে ভাই বোনসহ নিহত ৪, আহত ৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ ৪ জন নিহত হয়েছে ও গুরুতর আহত হয়েছে ৫ জন।

রবিবার (২৬ জুলাই) বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়, একজন নারী ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পরপর ময়নামতি হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেন। সাময়িক যানজট নিয়ন্ত্রনের পর রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে নিহতদের মাঝে দুজনের পরিচয় নিশ্চিত করেছেন পীরযাত্রাপুর ইউনিয়নের ঠিকাদার বিল্লাল হোসেন তিনি বলেন নিহত দু’জন হলো বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নবী নেওয়াজ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া (৩০) ও তার আপন ছোটবোন নিপা আক্তার (২৮)। বাকি হতাহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

লাকসামে পারিবারিক বৈঠকে হামলা-পাল্টা হামলা, আহত ৫

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে পারিবারিক বৈঠকে হামলার ঘটনায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছে ৷ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাদের মধ্যে এ টি এম শফিকুর রহমান ও মাহবুবল হকের অবস্থা গুরুতর।

রোরবার বিকেলে লাকসাম পৌর শহরের ২নং ওয়ার্ডের কুন্দ্রা গ্রামের রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শশুর-জামাতা ও মেয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্ধ চলছিলো ৷ ওই দ্বন্ধ নিরসনে পরিবারের সকল সদস্যসহ কয়েকজন লোক সালিশে বসেন ৷ সালিশ-বৈঠকে সামসুল হক, নূরুল হক, আমিনুল হক, এনামুল হক, মজিবুল হক, মমিনুল হক এবং তোফায়েল আহমেদ হামলা চালায় । এ সময় উভয় পক্ষের পাঁচ জন আহত হয় ৷

আহতরা হলেন, মৃত: আতর মিয়ার ছেলে এ টি এম শফিকুর রহমান (৬৫), তার স্ত্রী ও রুস্তম আলীর মেয়ে নুরুর নাহার বেগম (৫০), শফিকুর রহমানের ছেলে হাফেজ মনির হোসেন (২৬), রুস্তম আলীর ছেলে মাহবুবুল হক (৫৫) ৷

আটককৃতরা হলেন রুস্তম আলীর ছেলে আমিনুল হক ও এনামুল হক ৷

আহত হাফেজ মনির হোসেন জানায়, আমার মামা সামসুল হক, নূরুল হক, আমিনুল হক, এনামুল হক, মজিবুল হক, মমিনুল হক এবং তোফায়েল আহমেদ আমাদের উপর আক্রমন করে। তাদের আক্রমনে আমার বাবা শফিকুর রহমান, মা নুরুন নাহার, মামা মাহবুবুল হক ও আমি গুরুতর আহত হয়েছি। আমার বাবা ও মামাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

২নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান জানান, দীর্ঘদিন থেকে চলে আসা পারিবারিক দ্বন্ধ এ ঘটনার মূল কারণ। আমরা বেশ কয়েক বার সমাধানের চেষ্টাও করে ছিলাম।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।

নবীনগরে উপজেলা নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় নিহত ১, আহত ৫, গ্রেপ্তার ১

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে সোমবার রাতে উপজেলা নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সাইদুল মিয়া (৩০) নামে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত সাইদুল উপজেলা নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও আওয়ামীলীগ মনোনিত পরাজিত প্রার্থীর দুই দল সমর্থকের মধ্যে নির্বাচনোত্তর সংঘর্ষে ওই অনাকাংখিত নিহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, কুড়িঘর বাজারে সাইদুল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তার বন্ধুদের নিয়ে একটি চা স্টলে আড্ডা দিচ্ছিলো। সে সময়ে পরাজিত নৌকার প্রার্থীর সমর্থক আবদুল মালেকের লোকজন পরিকল্পিতভাবে সাইদুলের উপর হামলা চালায়। এতে সাইদুল নিহত হয়।

তবে নৌকার সমর্থক কুড়িঘর গ্রামের স্থানীয় ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী সৌরভ বলেন, বর্তমান এমপিকে বাদ দিয়ে আমরা কেন নৌকার প্রার্থীকে সমর্থন করে এলাকায় এজেন্ট দিয়েছি, সেজন্য কাশেম চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন,‘নির্বাচনোত্তর সহিংসতায় দুই পক্ষের মধ্যে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোন পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সদর দক্ষিণে লেগুনা উল্টে শিক্ষার্থী নিহত, আহত ৫

 

রকিবুল হাসান রকি/মহিউদ্দিন/সাকিব আল হেলালঃ

কুমিল্লার সদর দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা পরিবহন সড়কে উল্টে রিয়া সাহা (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো আরো ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার সদর দক্ষিণের মোস্তফাপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রিয়া সাহা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যাল‌য়ের দশম শ্রেণির  ছাত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই ছাত্রী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, স্বাধীনতা দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য উপজেলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে লেগুনা পরিবহন সড়কেই উল্টে যায়। তখন এ হতাহতের ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত বোরহান জানান, আহত ৫ জন ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চান্দিনায় আ’লীগের নেতাকর্মীদের উপর হামলা, আহত ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় আ’লীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে সশস্ত্র দুবৃর্ত্তরা। এ সময় তাদের হামলায় ৫ জন আ’লীগের নেতাকর্মী আহত হয়। তবে আ’লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন, হামলাকারিরা এলডিপি দলের লোকজন।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বরকড়ই ইউনিয়নে ফতেহপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের একটি মিছিল শেষ করে নেতাকর্মীরা চলে য়াওয়ার সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত রামদা দিয়ে তাদের কুপিয়ে আহত করে। এ সময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

আহতরা হলেন, উপজেলার বরকড়ই ইউনিয়নের বাসিন্দা সাহেব আলী মাস্টারের ছেলে যুবলীগ নেতা গিয়াসউদ্দিন(৪০), আঃ কাদেরের ছেলে ইউসুফ(২৭,  সাহাবউদ্দিনের ছেলে সোহেল(৩৮), মনির মাস্টারের ছেলে আশিক এলাহি(৩৫) ও মৃত. ইব্রাহিমের ছেলে  ফারুক(৩২) ।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের নেতেৃত্বে হামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।