Tag Archives: ইফতার মাহফিলের মাধ্যমে ফ্রেন্ডস অব কুমিল্লা-২০০১ ব্যাচের মিলনমেলা

ইফতার মাহফিলের মাধ্যমে ফ্রেন্ডস অব কুমিল্লা-২০০১ ব্যাচের মিলনমেলা

 

স্টাফ রিপোর্টার:
ফ্রেন্ডস অব কুমিল্লার-২০০১ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পর কেক কেটে বন্ধুদের মহামিলন স্মরণীয় করে রাখা হয়।

শুক্রবার (২৯ মার্চ) ফ্রেন্ডস অব কুমিল্লার ইফতার মাহফিল নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টা থেকে এ ব্যাচের বন্ধুদের আগমন শুরু হয়। এরপর শুরু হয় সেলফি, কথাবার্তা। অনেক নতুন বন্ধুরা ব্যাচের অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় পর্ব শেষে খোশ গল্পে মেতে উঠেন। বিকেল সাড়ে ৫ টার মধ্যে সকল বন্ধুরা জমায়েত হয়। এরপর গ্রুপের এডমিন প্যানেলের সবাই স্বল্প পরিসরে বক্তব্য রাখেন। এই মিলন মেলা মূলত ইফতার ও কেক কাটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই গ্রুপ মানবিক কর্মকান্ডেও বেশ ভালেভাবে জড়িত। কিছুদিন আগে এই ব্যাচের দুই বন্ধুর শারিরীক অসুস্থ্যতায় বেশ ভাল পরিমাণ অংকের টাকা দিয়ে সবাই পাশে গিয়ে দাড়িয়েছিলেন। আজও এক বন্ধুর কিডনি অপারেশনে সহায়তা দেয়ার আ্শ্বাস দেন উপস্থিত বন্ধুরা। সব মিলিয়ে মিলন মেলা, হাসি-খুশি আনন্দের পাশাপাশি বন্ধুদের বিপদে অন্য বন্ধুদের সার্বিক সহায়তা দিয়ে পাশে দাড়ানোর দৃষ্টান্ত স্থাপন করলো ফ্রেন্ডস অব কুমিল্লা-২০০১ ব্যাচ। যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ইফতার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আহমেদ ইমন, ইবনে সিনা, বি এম ফয়সাল, সামদানি সুমন, আরশাদুল হক, আসাদুজ্জামান রাজীব প্রমুখ।


এছাড়া ইফতার মাহফিলে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক, মহানগর যুবলীগের সদস্য আকাশ ওয়াহিদ, সাংবাদিক শাহ ইমরান, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, সাংবাদিক ফারুক আজম, সাংবাদিক আলমগীর, সানী, উজ্জ্বল চন্দ্র পাল, ব্যাংকার ফরহাদ উদ্দিন, মেহেদী হাসান, তারেক, রাজনীতিবিদ শাখাওয়াত সাক্কু, রাজু, এন এম মেহেদী, ডা. কাউসার, ডা. আমিন, সুরভী রাজু, টগর, জাহানারা লাকী, মো: শেখ, সুলতানা মাহমুদা রশীদ তানিয়া, ফৌজিয়া কান্তা, তোফায়েল খন্দকার, রায়হান মজুমদারসহ শতাধিক বন্ধু এ ইফতারে উপস্থিত ছিলেন।