Tag Archives: কুমিল্লা নগরীর কান্দিরপাড় আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১২টা থেকেই জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এস.এ, আর.এম, জেনারেল সার্টিফিকেট শাখা, ) শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

কুমিল্লা নগরীর কান্দিরপাড় আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় আমানিয়া হোটেলে   মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস এম মুস্তাফিজুর রহমান ।

 

বুধবার বিকেল ৪ টায় সময় অভিযান করা হয়।

মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশ করায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর  ধারায়।  ২০, ০০০ টাকা জরিমানা করা হয়। এবং শাসনগাছা এলাকায় মেসাস ভাই ভাই ষ্টোর এ নিষিদ্ধ পন্য পলিথিন  মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন এর ১৯৯৫ ধারায় ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছারা স্বপ্ন কুমিল্লা শাখায় পন্যে সঠিক দাম ও গুনগত মান নিয়ে তদারকি করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান জানান কুমিল্লা জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।