Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধাহীন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব পালন

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর আয়োজনে ‘নবান্ন উৎসব ১৪২৬’ পালন করা হয়ছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের। এসময় ‘প্রতিবর্তন’র উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ব্যারাক খালি করে দিল পুলিশ

মহিউদ্দিন ;

পুলিশ জনতার সেবক ও বন্ধু শুধু কথায় নয় কাজেও প্রমান করলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম! অাজ থেকে শুরু হতে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের অনেকেই গভীর রাতে আসার কারনে তারা রাত্রি যাপনের ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। বেশীরভাগ আবাসিক হোটেলেই রুম বুকিং হয়ে আছে। শীতে রাতভর বাইরে ঘুরতে হচ্ছিলো অনেক কে। আর তাই শীক্ষার্থীদের সুবিধার্থে পুলিশ লাইন এর ভিতর নবনির্মিত ছয়তলা নামের ব্যারাকটি শিক্ষার্থী ও অভিভাবকদেরদের থাকার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর যিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন তিনি হলো জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, । ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী ও অভিভাবক আসতে শুরু করেছেন ব্যারাকে। শুধু নিরাপদে থাকাই নয় শিক্ষানুরাগী এই মানুষটির নির্দেশনায় তাদের মাঝে কম্বল, মশার কয়েল, খাবার পানি সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিচ্ছেন কুমিল্লা জেলা পুলিশের সদস্যবৃন্দ।
পুলিশ জনগনের সেবক এবং বন্ধু বিচনায় এর চেয়ে উত্তম উদাহরণ আর কি বা হতে পারে?

আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু । শুক্রবার‘এ’ ও ‘বি’ এবং শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণে ব্যাপক নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়, জেলা এবং পুলিশ প্রশাসন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়সহ নগরীর ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে।এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা দিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি। জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, পরীক্ষার নিরাপত্তার স্বার্থে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমন্ডল ও কান খোলা রাখতে হবে।

ভর্তি পরীক্ষায় কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে তালিকাভূক্ত সংশ্লিষ্ট বিশেষ দায়িত্বরত ব্যক্তি ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের মূল ফটক দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তাদের তল্লাশি করা হবে। এছাড়া কেন্দ্র ও বাহিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় আইন-শৃৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির পাঁচটি টিম কাজ করবে। র‌্যাগিংসহ যেকোন অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি করা হচ্ছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি রোধে প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষায় চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’

২০১৯-২০ শিক্ষাবর্ষে কুবির প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে ৩৫০টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেন ২৬ হাজার ৯৭৫টি। ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেন। যথাক্রমে ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন, ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ৫৩ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ভিজিট করে এবং হেল্পলাইন ০১৫৫৭৩৩০৩৮১/ ০১৫৫৭৩৩০৩৮২ এ ফোন করে জানা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন ভর্তিচ্ছু শিক্ষার্থী

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে । শুক্রবার সকালে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এই ভর্তিযুদ্ধ। তবে নির্ধারিত সময়ের পর কয়েকজন শিক্ষার্থী কেন্দ্রে ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়। বাধা পেয়ে এক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী মানবিক বিবেচনায় তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেন।

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম ফারহানা খানম। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০টা বাজার ১৮ মিনিট পর আসায় ঢুকতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার সঙ্গে আসা অভিভাবক জানান, ঢাকা থেকে ভোর ৪টায় রওনা দিয়েছেন তারা। যানজটেরে কারণে কেন্দ্রে আসতে দেরি হয়েছে তাদের। ফলে তাদের ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। পরে অবশ্য কান্নায় ভেঙে পড়ায় বিষয়টিতে উপাচার্য হস্তক্ষেপ করেন। মানবিক বিবেচনায় প্রায় ৩০ মিনিট পর ঢুকতে দেয়া হয় তাকে। একই সঙ্গে আরও একজন দেরিতে আসা ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, মেয়েটি কান্নাকাটি করে পরিস্থিতি ঘোলাটে করছিল। মানবিক দিক বিবেচনায় তাকে সুযোগ দেয়া হয়েছে। এ ঘটনা ছাড়া মোটামুটি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়েছে।

এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে ৬৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন।

শুক্রবার সকাল ১০টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়সহ নগরীর ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা ‘সাংবাদিকরা হবে মেধাবী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন’

 

কুবি প্রতিনিধিঃ

সাংবাদিকদের সবসময় বিনয়ী হতে হবে। সোর্স এর সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। সাংবাদিকরা হবে মেধাবী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা খুবই জরুরি। সাংবাদিকরা দেশ ও জাতির জন্য অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(কুবিসাস) আয়োজনে দিনব্যাপী ‘ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে উদ্বোধন হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ কর্মশালা। এতে সংবাদের ধারণা ও কৌশল, ক্যাম্পাস সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও কৌশল, টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ক্যাম্পাস রিপোর্টিং : অ্যাকাডেমিক ও প্রশাসনিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যত বিষয়ক কর্মশালার সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, গণিত বিভাগের প্রভাষক ও জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার একরামুল হক সায়েম, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক সাইফ সুজন এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন।

এছাড়াও কর্মশালার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।

এছাড়াও আলোচনা সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, এস এ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বাংলা ট্রিবিউনের কুমিল্লা জেলা প্রতিনিধি মাসুদ আলমসহ কর্মশালায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষেই ‘চলে নির্যাতন’

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন থেকে বাদ পড়ে না নিজ দলীয় নেতাকর্মীও। কোনো বিষয়ে দ্বিমত কিংবা অন্য কোনো গ্রুপের হলেই মারধর করে হল থেকে বের করে দেওয়াসহ নানাভাবে চলে ছাত্রলীগের এ নির্যাতন! আর সাধারণ শিক্ষার্থীদের শিবির কিংবা ছাত্রদল আখ্যা দিয়ে মারধর করা হয়।

ভুক্তভোগীরা বলছেন, কুবির চারটি আবাসিক হলে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষসহ প্রায় ১৩টি কক্ষ নির্যাতনের জন্য ব্যবহৃত হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও সেভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি।

ক্যাম্পাস সূত্র জানায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৩০০১, ৫০০৩, ৩০৩, ৫০১, ৫০২, কাজী নজরুল ইসলাম হলের ৪০১, ৪০৬, ৫০৫, ৫০৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৮ ও ৩০৫, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ৫১০ ‍ও ১১৩ নম্বর কক্ষ ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। আছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ‘গণরুম’।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, জুনিয়র শিক্ষার্থীদের মাঝে মাঝে হলের টিভি রুমে অথবা সিনিয়র নেতাদের কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে চলে ম্যানার শেখানো ও র‌্যাগের নামে মানসিক ও শারিরিক নির্যাতন। কেউ সহ্য করে টিকে গেলেও অনেকেই হল ছেড়ে গিয়ে উঠেন বিভিন্ন বেসরকারি ছাত্রাবাসে।

কোনো কোনো সময় হলগুলোর প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাধারণ ছাত্রদের ছাত্রলীগের কর্মসূচিতে যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে থাকেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সভাপতির কক্ষে (৩০০১) নিয়ে নির্যাতন চালানো হয়।

২০১৭ সালের ১৬ জুলাই শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন নাবিল, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন ও জয়নাল আহমেদকে সভাপতির কক্ষে ডেকে নিয়ে সারারাত ধরে চলে এ নির্যাতন। জসিম উদ্দিনকে বৈদ্যুতিক শক এবং অন্যদের লাঠি, বৈদ্যুতিক তার, রড দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, ছাত্রলীগ নেতা হাসান বিদ্যুৎসহ শাখা ছাত্রলীগের ১০/১৫ জনের বিরুদ্ধে।

মারধরের শিকার হওয়া ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন নাবিল বলেন, ‘শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পরে আমরা সভাপতির কক্ষে গেলে আমাদের ওপর রাতভর নির্যাতন চালানো হয়। পরে ওইদিনই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই।’

মারধরের বিষয়টি স্বীকার করে ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কারণ ব্যতীত কখনও কাউকে মারা হয়নি। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিই।’ তবে নিজ কক্ষে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের বিচার করার বিষয়টি স্বীকার করলেও নির্যাতন করার ঘটনা ঠিক নয় বলে দাবি করেন তিনি।

সূত্র আরও জানায়, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের কক্ষে (৩০১) শিবির-ছাত্রদল নিধন নামে সাধারণ শিক্ষার্থীদের ডেকে নিয়ে মারধর করা হয়। এমনকি তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তার কক্ষেই ২০১৭ সালের ৫ জুন মামুন চৌধুরী (গণিত, ৭ম ব্যাচ) ও পরিসংখ্যান ৮ম ব্যাচের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে শিবির আখ্যা দিয়ে মারধর করা হয়।

এছাড়া কাজী নজরুল ইসলাম হলের ৫০৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতা ও ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইমন, রাশেদ ও শিশির শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারেকুল ইসলামের ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০১৭ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হাসানকে হলটির ৫০৫ নম্বর কক্ষে নিয়ে মারধর করে রাইহান ওরফে জিসান, জয় বড়ুয়া, শাহ আমানুল্লাহ পরাণসহ আরো কয়েকজন।

২০১৬ সালে লোকপ্রশাসন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী তানভীর তমালকে এই হলের ৪০১ নম্বর কক্ষে ডেকে মারধর করে হাত ভেঙে দেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদ ও কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাদী।

ক্যাম্পাস সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ জুলাই বঙ্গবন্ধু হলের ৩০৫ নম্বর কক্ষে নিয়ে মারধর করা হয় ছাত্রলীগ নেতা কাউসার আহমেদকে। তাকে ওই কক্ষে নিয়ে লাইট বন্ধ করে বেধড়ক পেটানো হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কুবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ  বলেন, ‘আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ ভিত্তিহীন এবং বিরোধীদের চক্রান্ত। আমার কক্ষে কাউকে কখনও মারধর করা হয়নি। যারা সংগঠন বিরোধী কাজ করেছে তাদের কেন্দ্রীয় ছাত্রলীগই শাস্তি দিয়েছে। যদি কেউ এমন অভিযোগের প্রমাণ কেউ দিতে পারে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেবেন বলেও জানান মাজেদ।

অভিযোগ রয়েছে, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলটির কোনো ছাত্রী ছাত্রলীগ নেত্রীদের কথা না শুনতে চাইলে তাদের বিশেষ কক্ষে ডেকে নিয়ে শাসানোসহ মারধর করা হয়।

হল সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে হলের ডাইনিং ম্যানেজার লিপি আক্তারকে ৫১০ নম্বর কক্ষে নিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে মারধর করেন ছাত্রলীগ কুবি শাখার সাংগঠনিক সম্পাদক আইভি রহমান, ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান জেরিন, অপর্ণা নাথ, আশা আফরীনসহ আরো কয়েকজন। এমনকি হল থেকে বের করে দেওয়ারও হুমকিও দেওয়া হয়েছে অনেককে।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের আবাসিক একাধিক ছাত্রী জানান, হলের ১১৩ নম্বর কক্ষে এবং টিভি রুমে নিয়মিত ছাত্রীদের ডেকে নিয়ে আইভি রহমানসহ নেত্রীরা অশোভন আচরণ করেন। হল প্রশাসনকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ঘটনার বিষয়ে হলটির প্রভোস্ট সাদেকুজ্জামান তনু
বলেন, ‘ছাত্রী হলের ঘটনাটি ছিল হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি। এ ঘটনাটি তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে হল প্রশাসন তৎপর রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘যখনই কোনো মারধরের ঘটনা ঘটেছে এবং আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। এমনকি উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টাও করেছি। এখানে কোনো দলকে প্রাধান্য দেওয়া হয়নি।’

সূত্রঃ বাংলানিউজ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদুর রহমান ও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবুল বাশার সাজ্জাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি (১) ইলিয়াস হোসেন (পদার্থ বিভাগ) ও (২) তানভীর আহমেদ (নৃবিজ্ঞান), যুগ্ম সাধারণ সম্পাদক (১) ইফাত হোসেন রনি (সিএসই) (২) মেহেদী হাসান (সিএসই) (৩) ইমরান হোসেন (বাংলা), সাংগঠনিক সম্পাদক, (১) রফিকুল ইসলাম হৃদয় (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), (২) আফিফা হোসেন আনিকা (একাউন্টিং), (৩) জুনায়েদ হোসেন (একাউন্টিং), (৪) আল নাঈম (গণযোগাযোগ ও সাংবাদিকতা), অর্থ সম্পাদক আল ফাহাদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), দপ্তর সম্পাদক তানভীরুল সাকিব (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শিক্ষা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মিতু (গনিত), সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসরাত জাহান বন্যা (ইংরেজি), নারী বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা (পদার্থ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাতিব হাসান মুরাদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)। কার্যকরী সদস্যরা হলেন, হোসাইন মাহমুদ (অর্থনীতি), শীতল (ফিন্যান্স), মুক্তা (ফিন্যান্স), হৃদি মেহজাবিন (ফার্মেসি), আয়েশা সিদ্দিকা (ফার্মেসি), সুপ্তি (আইন), আমিনুল ইসলাম (মার্কেটিং), আনন্দ দেবনাথ (আইসিটি)।

কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নাটক ‘ইনডেমনিটি’ মঞ্চস্থ

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ওয়ান বাংলার আয়োজনে এবং থিয়েটারের প্রযোজনায় ‘ইনডেমনিটি’ নাটক মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ নাটক মঞ্চায়িত হয়। নাটকটি লিখেছেন নাট্যকার মান্নান হীরা।

আয়োজকরা জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ‘ইনডেমনিটি’র বিষয়টা এখনও অনেক মানুষের কাছে ভুল উপস্থাপন করা হয়। অনেকের কাছেই এ কালো অধ্যায়টি এক অজানা ইতিহাস।

জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গকে হত্যার পর এ হত্যাকান্ডের বিচার চাওয়ার পথ বন্ধ করতে ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ইনডেমনিটি আইন। এর মাধ্যমে ৭৫ থেকে ৭৯ পর্যন্ত সকল অবৈধ হত্যা ও গুমকে বৈধতা দেয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি বাতিল করা হয়। এ বিষয়টিকে এতদিন জাতির কাছে ভুলভাবে পেশ করা হয়। ইনডেমনিটির বীভৎসতা তুলে ধরে ওয়ান বাংলা সারাদেশের বিভিন্ন অঞ্চলে নানা কার্যক্রম হাতে নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, লোক প্রশাসন বিভাগের মো: রশিদুল ইসলাম শেখ ও কৃষ্ণ কুমার সাহা, প্রতœতত্ব বিভাগের মুহাম্মদ সোহরাব উদ্দীন, মার্কেটিং বিভাগের মো: আওলাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাসুদ পারভেজ সবুজসহ থিয়েটারের সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য, বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) একই সাথে ১৩ টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘ইনডেমনিটি’ নাটকটি মঞ্চায়িত হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ আয়োজিত তিনদিনব্যাপি কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ আয়োজিত তিনদিনব্যাপী আলোকসজ্জা এবং মঞ্চ অভিনয় পরিচিতি বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। গত ৬ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের  ৪১১ নং কক্ষে এই কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন আতিকুর রহমান সুজন।যিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ এ বি.এ ও এম.এ শেষ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ করেন অভিনয় নিয়ে। তিনি মঞ্চ অভিনয় ও লাইট এর তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়গুলো আলোকপাত করেন।

৩ দিনের এই কর্মশালায় আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন থিয়েটার গেমস, সংগঠন ও কন্ঠচর্চা বিষয়ক পরামর্শ, অভিনয় বিষয়ক দীর্ঘদিনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রতিযোগীদের অনুপ্রেরণা জুগিয়েছেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী পঙ্কজ।

দ্বিতীয় দিনের কর্মশালায় প্রধান প্রশিক্ষক আলোকসজ্জার বিষয়টি বাস্তবিক ব্যবহার উপস্থাপন করেন। কর্মশালার তৃতীয় ও শেষ দিন প্রতিযোগিদের আলোকসজ্জার ব্যবহারের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ মিনিটের প্রদর্শনী উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতা-২০১৯ এর অংশ হিসেবে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ প্রতিযোগিদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য আলোকসজ্জা বিষয়ক কর্মশালাসহ ধারাবাহিকভাবে ৩ টি কর্মশালার আয়োজন করছে। আতিকুর রহমান সুজন বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা আপ্রাণ চেষ্টা ভাল নাটক দর্শকের সামনে উপস্থাপন করার জন্য।বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও অনান্য শিক্ষকরা আমাদের সব সময় সহযোগিতা করেন বলে জানিয়েছেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাট্যশিল্পীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর

শাহাদাত বিপ্লব, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ২০১৯-২০ সেশনের প্রথম বষের্র স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ৮ ও ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত থাকবে বিভাগ ও আসন সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের অধীনে ৩ টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এছাড়া নীতিমালায়ও কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না। ভর্তি পরীক্ষাকেন্দ্রিক বাকী বিষয়গুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভা থেকে জানা যাবে।’
এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে এবং কুমিল্লা ইউনিভার্সিটির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে ক্যাম্পাসে সংগঠনটি এ কর্মসূচী পালন করে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, রোটারী ক্লাব অব কুমিল্লার রোটারিয়ান সিরাজুল হক, সাধারণ সম্পাদক পিপি রোটারিয়ান পার্থ সারথী ভৌমিক, পিপি রোটারিয়ান গোলাম সবুর, পিপি রোটারিয়ান কবির হোসেন ভূইয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি ফয়সাল আহেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ রোটারী ক্লাব অব কুমিল্লা এবং রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  এসময় সংগঠনটির উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, কদম, বাদামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।