Tag Archives: কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এর তত্ত্বাবধানে কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, উৎসাহের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকল অফিসারদের জন্য সম্মিলিতভাবে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাব্বি আহসান।

দিবসটি উপলক্ষে সেনানিবাসের সকল সেনাসদস্যের জন্য স্ব-স্ব ইউনিট কর্তৃক জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠান, ভিডিও চিত্র প্রদর্শন এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া কুমিল্লা সেনানিবাসের সকল মসজিদে জাতির পিতার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এদিকে, কুমিল্লা সেনানিবাস এরিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, আবৃত্তি এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ  সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার সকালে কুমিল্লা সেনানিবাসের এম.আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যরাথনের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ।

পরে সেনানিবাসের অভ্যন্তরে ৫ কিলোমিটার এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুনের নেতৃত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন সেনানিবাসের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মর্কতা ও সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করে দেশপ্রেমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ কুমিল্লা এরিয়ার প্রায় ১০ হাজার সামরিক ও ৭০ হাজার বেসামরিক জনবল অংশগ্রহণ করবেন।