Tag Archives: খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেবিদ্বারে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রায় অনুসারীরা

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের নেতৃত্বে তার অনুসারীরা পদযাত্রা করেছে।

গতকাল শনিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অনুসারীদের নিয়ে যোগ দেন তিনি।

এদিকে বেলা ১১টার দিক নিজ নির্বাচনী এলাকা (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করে জেলা বিএনপির পদযাত্রায় যোগ দেন ৫ শতাধিক নেতাকর্মি। পদযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মিরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার মুক্তির দাবীতে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির আহম্মদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সভাপতি হুমায়ূন কবির, অহিদুজ্জামান ফারুক, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মঞ্জুর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সোহেল ভূইয়া, যুগ্ম সম্পাদক এনামূল হক মিঠু। উপজেলা ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সাংগঠনিক সম্পাদক জি,এইজ যোবায়ের হোসেন, সহ-সভাপতি আল-রফিক, মোঃ কবির হোসেন ভূইয়া, ছাত্রনেতা মেহেদী হাসান গাজী, মাছুম, মাসুদ, মামুন, মাহবুব, মাঈন উদ্দিন, মিঠু, আরিফ, সাকিল, মাহফুজ, সোহাগ প্রমূখ। মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বেগম খালাদে জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক শওকত মাহমুদের নেতৃত্বে অতীতের ন্যায় আগামী দিনে সকল কর্মসূচীতে বুড়িচং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহন করবে।

খালেদা জিয়ার মুক্তির দাবী করেছে চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী- কাতার

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আলোচনা সভা করেছেন বৃহত্তম চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী-কাতার

বৃহস্পতিবার (১৩ই জুন)  সংগঠনের সভাপতি ইসমাইল মনসুরের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কাজলের পরিচালনায় সবজি মার্কেট মিষ্টি মেলা রেষ্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপি সভাপতি মোঃ আবু ছায়েদ বিশেষ অতিথি ছিলেন কাতার ধানসিঁড়ি বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক সিঃ যুগ্ম-আহবায়ক পেয়ার মোহাম্মদ, সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা জসিম উদ্দীন, জাফর আহম্মদ

বক্তব্য রাখের সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসের, সহ-সভাপতি মাহবুব আলম, জাকারিয়া চৌধুরী, ফজল কবির, বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, ক্রিয়া সম্পাদক জসিম উদ্দীন, মোঃ সবুজ কাতার ধানসিঁড়ি বিএনপি সদস্য গোলাম সরোয়ার মিশু, বাবুল গাজী, বাবু খান
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোকারম আলী চৌধুরী সাদ, কামাল মেম্বার, নাজিম উদ্দীন, শাহাদাত হোসেন হৃদয়, মোঃ আহাসান ,মোঃ মানিক, মইনু উদ্দীন, মোঃ নাছের উদ্দীন, দিদারুল আলম, কামরুল, মোঃ মামুন, আনোয়ার প্রমুখ।  বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নিঃর্শত মুক্তি দাবী করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেবিদ্বারে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি.এন.পির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে সোমবার সকালে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে গুনাইঘর দক্ষিন ইউনিয়ন এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা হারুন অর-রশিদ এর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হংকং বিএনপি’র সভাপতি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভ্যব সংসদ সদস্য প্রার্থী এ এফ এম তারেক মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার যুবদল নেতা মো. আবদুল আলীম পাঠান, মোঃ দেলোয়ার হোসেন সরকার, হাজী মীর হোসেন, মো. তৈয়বুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস.এম ইমরান হাছান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. জসীম উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, মো. রুস্তম সরকার , উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহ জামান, কুমিল্লা উত্তর জেলা আরাফাত রহমান কোকো যুবও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ সুমন নিজামী, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দল নেতা মোঃ ইসমাইল হোসেন নিরব, মোঃ ফারুক আহাম্মেদ, ছাত্র নেতা, আবু তাহের, মো. সবুজ পাঠান, হামিদ, আল আমিন, মো. ফারুক আহম্মেদ, খলিলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।