Tag Archives: চৌদ্দগ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক

চৌদ্দগ্রামে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জয়নাল আবেদীনকে বিরোচিত সংবর্ধনা

স্টাফ রিপোটার:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জয়নাল আবেদীনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগ ফুলেল শুভেচ্ছা প্রদান ও কেক কাটা হয়। পরবর্তীতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জয়নাল আবেদীনকে বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেন। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে চলাচলের জন্য একটি বাইসাইকেল এবং নগদ অর্থ উপহার স্বরূপ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষকদের হোন্ডা বহরের সাথে সুসজ্জিত একটি গাড়ি দিয়ে জয়নাল আবেদীনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

জয়নাল আবেদীন ১৯৯৩ সালে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে যোগদান করেন। গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর গ্রহণ করেন। এই প্রতিষ্ঠান ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠানে জয়নাল আবেদীনের চাকরীর অভিজ্ঞতা রয়েছে। শুভেচ্ছা বক্তব্যে তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অফিস সহকারী হিসেবে যোগদান করলেও অফিসের পাশাপাশি শ্রেণীতেও তিনি পাঠদান করতেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমান মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন।

চৌদ্দগ্রামে বিদ্যালয়ের পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের পাওনা ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিদ্যালয়ের আয় ব্যয় হিসাব-নিরীক্ষা কমিটি প্রধান শিক্ষক কামরুজ্জামানকে নোটিশ প্রদান করলেও তিনি নোটেশের কোন জবাব দেননি। তবে তিনি দাবি করেন ছয় মাসের অ্যাডহক কমিটি চার বছরের হিসাব নিরীক্ষার কোন সুযোগ নাই। প্রধান শিক্ষক কামরুজ্জামান আগামী ১৪ অক্টোবর শেষ কর্ম দিবস করে তারাশাইল উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যাবেন।

বিদ্যালয়ের আয়-ব্যয় হিসাব নিরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসেব যাচাই বাছাই করা হয়েছে। যার মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা, সরকারি অনুদান, টিউশন ফি, উন্নয়ন তহবিল, শিক্ষার্থীদের বেতন, রেজিস্ট্রেশন ফি, সেশন ফি, ফরম পূরণ ফি, পরীক্ষার ফিসহ অন্যান্য ফি এবং ব্যাংক হিসাব ও অন্যান্য আয়-ব্যয়ের হিসেব পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় আগস্ট ২০২১ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ক্লোজিং ব্যালেন্স ১৭,৭৪,২৩২ টাকা থাকার পরিবর্তে ক্যাশ বই অনুসারে ক্লোজিং ব্যালেন্স পাওয়া যায় ৩,৬৭,৪৫১ টাকা। আর্থিক অনিয়ম ও গরমিল রয়েছে ১৪ লক্ষ ৬ হাজার ৭৮১ টাকা।

এরপর গরমিলে জড়িত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানকে গত ৩০ সেপ্টেম্বর ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নিরীক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মজুমদার, সদস্য আলমগীর আলম মাঝি, রোকেয়া আক্তার, মাহবুবুল হক ভুঁইয়া স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে ২০২১-২০২৫ সালের আগস্ট পর্যন্ত প্রত্যেক মাসের অনিয়ম ছক আকারে তুলে ধরা হয়েছে।

অভিযোগে জানা যায়, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হকের আশির্বাদে ২০১১ সালের অক্টোবর মাসে তারাশাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পান উপজেলা আ’লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান। ওই সময় শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। উপজেলা আ’লীগের গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে তিনি ছিলেন প্রশ্নের ঊর্ধ্বে। শুরু থেকেই ছিল শিক্ষার্থীদের কাছ থেকে সকল ফি অতিরিক্ত আদায়সহ অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার। বিদ্যালয়ে আসা যাওয়া করতেন নিজের ইচ্ছে মতো। দলীয় দাপটের কারণে মুখ খুলতেন না কেউ। তবে জুলাই অভ্যুত্থানের পরই তার বিরুদ্ধে উঠে দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘যেভাবেই হোক অনিয়মের সমাধান করা হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি’।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম মজুমদার প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের অনিয়মের তথ্যটি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের অর্থ আত্মসাতের বিষয়ে মৌখিক বা লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো’।

চৌদ্দগ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ফেললেন শিক্ষক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের লাগানো সরকারি গাছ কেটে ও তুলে ফেলে দিয়েছে জাফর আহমেদ নামের এক ব্যক্তি। তিনি পৌর এরাকার নবগ্রামের মৃত হাজী ইমান আলীর ছেলে ও কুমিল্লা বিমানবন্দর এলাকার নেওড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। রোববার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর আওতায় পৌর প্রশাসনের দেয়া ১২টি গাছের চারা গত বৃহস্পতিবার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপন করা হয়। প্রতিটি গাছের সাথে খুঁটি ও শিক্ষার্থীদের নেমপ্লেট বেঁধে দেয়া হয়। শনিবার সরকারি ভাবে বিদ্যালয় বন্ধ ছিল। সে সুযোগে একই গ্রামের মৃত হাজী ইমান আলী মজুমদারের ছেলে জাফর আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের রোপিত গাছের চারাগুলো কিছু কেটে ফেলে এবং কিছু তুলে ফেলে দেয়। স্থানীয়রা অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করে। পরের দিন রোববার সকালে বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক রওশন আরা বেগম গাছ কাটা অবস্থায় দেখে এবং ঘটনার বিস্তারিত শুনে। গাছের চারাগুলো কেটে এবং তুলে ফেলায় কোমলমতি শিশুরা মানসিকভাবে আঘাত পেয়েছে এবং পরিবেশেরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা আরও জানায়, জাফর আহমেদ বিদ্যালয়ের সরকারি জায়গা নিজের মালিকানা দাবি করে এই ধ্বংসযজ্ঞ কাজ করেছে। প্রধান শিক্ষিকা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করায় উল্টো তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে। এ ঘটনায় রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এছাড়াও রাতে প্রধান শিক্ষক রওশন আরা বেগম বাদি হয়ে থানায় জাফর আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সোমবার জাফর আহমেদ গাছ কেটে ফেলার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার ব্যক্তি মালিকানাধীন জায়গায় গাছ লাগিয়েছিল, তাই কেটে ফেলা হয়েছে। ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে’।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ সোমবার বিকেলে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।