Tag Archives: দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার ইকবালকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার যুবককে শ্বাসরোধ করে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে নুরে আলম ভুট্টু (৩৮) নামে এক বাংলাদেশি যুবককে খুন করেছে সন্ত্রাসীরা। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার দোকানের মালামাল এবং নগদ অর্থ লুট করে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়ালের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

হত্যার বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা প্রবাসী ব্যবসায়ী নুরে আলম ভুট্টুকে হত্যা করেছে বলে আমি জেনেছি। আমি সার্বক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ব্যবসাপ্রতিষ্ঠান লুট করেছে বলে জেনেছি। এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার ইকবালকে গুলি করে হত্যা

 

স্টাফ রিপোর্টার ঃ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণ ক্যাপ প্রভিন্সের স্ট্যাক স্পিরিটে পলমিট নামক এলাকায় কালো স ন্ত্রা সী দে র গু লি তে মোঃ ইকবাল হোসেন (৩২) নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হ ত্যা কা ণ্ডে র ঘটনাটি ঘটে ।

নিহত মোঃ ইকবাল হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারআনী এলাকার বাসিন্দা।

ইকবালের বন্ধু প্রবাসী সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ইকবাল শুক্রবার রাতে পলমিট এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে মাল ডেলিভারি দিতে গিয়েছিল।

এ সময় স ন্ত্রা সী রা সেখানে তার উপর হঠাৎ হা ম লা চালায়। এ সময় তারা ইকবালকে লক্ষ্য করে বেশ কয়েক রা উ ন্ড গু লি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।