Tag Archives: দাউদকান্দিতে এতিমদের সাথে ইফতার করলেন মেজর(অবঃ) মোহাম্মদ আলী

দাউদকান্দিতে এতিমদের সাথে ইফতার করলেন পৌর মেয়র

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে এতিম শিশুদের সাথে ইফতার করলেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

রবিবার (৯ এপ্রিল) পৌরসভার দক্ষিণ গাজীপুর জামিয়া রহমানিয়া হাফিজী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে ইফতার করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি এবং প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ মাদ্রাসার সুপার ও এলাকার সাধারণ মানুষ।এসময় ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দাউদকান্দিতে এতিমদের সাথে ইফতার করলেন মেজর(অবঃ) মোহাম্মদ আলী

জাকির হোসেন হাজারী:
এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

বৃহস্পতিবার উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডের পুর্ব পাশে পেন্নাই ঈদঁগা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে তিনি ইফতার করেন।

মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় তিনি এতিম শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানে আশ্বস্ত করেন

উল্লেখ্য যে, মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন গত এক সপ্তাহে লকডাউন থাকায় পবিত্র রমজান উপলক্ষে পথচারী ও এতিমদের সাথে ইফতার করেছেন।