স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-০৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে জয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন দলটির সব বলয়ের নেতাকর্মীরা। রাজনীতির ময়দানে এমন দৃশ্যপটে বিএনপির তৃণমূলে বিরাজ করছে উচ্ছ্বাস-উদ্দীপনা।
শুক্রবার (৩০ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোহরগঞ্জ উপজেলা ৬ নং ওয়ার্ডে (দেবপুর-মেহেলদারকোর্ট) তাদের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা মৌলভী সুলতান আহমেদ চৌধুরী সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন সৈকত।
এছাড়াও অনুষ্ঠানে ৪নং উত্তর ঝলম বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার জন্য আজকের এ কার্যালয়ের উদ্বোধন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম।