স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) নাঙ্গলকোট বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নাঙ্গলকোট বাজারে এ দুঘর্টনা ঘটে।
নিহত মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি উপজেলার মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামের মো: শাহজাহান সাজুর ছেলে। রাফির পিতা নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ি। নিহত কিশোর রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিলো মেজো।
স্থানীয় সূত্র জানায়, রাফি মোটর সাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মো: শাহজাহান সাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।