Tag Archives: না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার কৃতি সন্তান প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহম্মেদ

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক প্রমোদ পাল

 

স্টাফ রিপোর্টার:

গত ১২ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় কুমিল্লা স্পেশালিষ্ট মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা শাসনগাছাস্থিত গৌর হোমিও হলের স্বত্বাধিকারী, কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল (দিব্যান লোকন্ স্ব গচ্ছুতঃ)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র-এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনী, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

১৩ মে বুধবার সকাল ৯টার সময় প্রাণঘাতী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে আড়াইওরা সার্বজনীন কালীবাড়ি মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। জানা যায়- মৃত প্রমোদ পালের ছেলে-মেয়ে সুদূর কলকাতা থাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধে ভারত ও বাংলাদেশে লকডাউন থাকার কারণে তাঁর ছেলে-মেয়েরা আসতে না পারায় মৃত প্রমোদ পালের মুখাগ্নি করেন সহোদর বড় ভাগিনা শংকর দাশ। এ তথ্য নিশ্চিত করেন- তাঁর নিকটতম আত্মীয় কুমিল্লা শাসনগাছা জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশিষ কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন- তাঁর আত্মীয় স্বজনসহ আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, কুমিল্লা শাসনগাছাস্থিত গৌর হোমিও হলের স্বত্বাধিকারী কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ প্রমোদ পাল এর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার সৎগতি কামনা করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সভাপতি মন্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. তাপস চন্দ্র সরকার, আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রনজিৎ কুমার দেবনাথ, সহ-সভাপতি স্বপন কুমার দত্ত, কোষাধ্যক্ষ ডাঃ খোকন কুমার নন্দী, শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ কানু বিকাশ দে ও ডাঃ আশিস কুমার দে, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ নারায়ণ চন্দ্র পাল, রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ প্রান্তোষ কুমার দত্ত, কালিয়াজুরী শ্রীকৃষ্ণ হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ অমর কৃষ্ণ নাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক ডাঃ মধূসূদন রায়, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ চক্রবর্তী, দন্ত চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার দত্ত, ডাঃ স্বপন মজুমদার প্রমুখ। এ ছাড়াও সমবেদনা জ্ঞাপন করেছেন- শাসনগাছা দোকান মালিক সমিতি, আড়াউওরা সার্বজনীন কালীবাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ আড়াইওরা, পালপাড়া ও দূর্গাপুর গ্রামের জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণ।

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার কৃতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহম্মেদ

 

সাকিব আল হেলাল :

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রধান, কুড়েঁঘর খ্যাত, কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ নিবাসী অধ্যাপক মোজাফ্ফর আহমেদ (৯৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহী…… রাজিউন)।

তিনি ছিলেন মুজিব নগর সরকারের সর্বশেষ জীবিত উপদেষ্টা। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। রাষ্ট্রিয় মর্যাদা ও বিভিন্নস্থানে জানাজা শেষে তাঁকে কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদের নিজ বাড়িতে দাফন করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বাম রাজনীতির অন্যতম প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদ দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন। অধ্যাপক মুজাফফর আহম্মেদ ১৯২২ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহন করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্যতম কুশীলব মোজাফফর আহমদ ১৯৩৭ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সার্বক্ষণিক রাজনৈতিক জীবন বেছে নেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি ছিলেন।তিনি ভাষা অন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ন অন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে ছিলেন।

দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই রাজনীতিক। বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী মোজাফফর আহমেদ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। ঘনিষ্ঠজনদের দেখলে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। মাঝে-মধ্যে একমাত্র মেয়ে আইভী আহমদ এবং স্ত্রী আমিনা আহমদের সঙ্গে একটু একটু করে কথা বলার চেষ্টা করেন তিনি।

এ্যাপোলো হাসপাতালের ডা. বোরহান উদ্দীনের অধীনে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক মোজাফফর।সেখানেই শুক্রবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভির শোক প্রকাশ করেছেন।