মুরাদনগরে একদিনের ব্যবধানে পাল্টা কমিটি ঘোষণা
✪ প্রথম পক্ষের দাবি বিএনপিকে সুবিধা পাইয়ে দিতে ছাত্রদলের ছত্রছায়ায় বিদ্রোহী কমিটি ঘোষণা।
✪ বিদ্রোহী পক্ষ বলছে, রাজনৈতিক মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার অবস্থান মজবুত করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে ১দিনের ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এখন রাজনীতির মাঠে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রথম পক্ষের দাবি প্রকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের কাজের গতি রোধ করতে ও রাজনৈতিক মাঠে প্রশাসনিকভাবে বিএনপিকে সুবিধা পাইয়ে দিতে ছাত্রদলের ছত্রছায়ায় বিদ্রোহী এই কমিটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় পক্ষ বলছে, মুরাদনগর উপজেলার রাজনৈতিক মাঠে নিজের অবস্থান মজবুত করতে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া জেলার নেতাদেরকে দিয়ে ওই কমিটি ঘোষণা করেছেন। আর এই কমিটি দেয়ার ক্ষেত্রে প্রকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে করা হয়েছে বৈষম্য। প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের কে বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে রাখা হয়েছে সেই কমিটিতে। তাই নিজেদের অধিকার রক্ষায় বিদ্রোহী এই কমিটি ঘোষণা করেছে তারা।

পাল্টা কমিটি ঘোষণার পাশাপাশি জেলা থেকে অনুমোদিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্রোহী নেতারা।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচির ফলে রাজনৈতিক মাঠে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। অন্য শিক্ষার্থীরা বলছে, এভাবে চলতে থাকলে যে কোন মুহূর্তে দুপক্ষের মধ্যে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
জানা যায়, গত শুক্রবার (৩ জানুয়ারী) মোঃ উবাইদুল হক ছিদ্দিকী কে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক করে কুমিল্লা জেলা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষরিত ৬০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর দিন শনিবার বিকেলে পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা আবদুর রহমান উজ্জ্বল নিজে আহ্বায়ক হয়ে ২৯৫ সদস্য বিশিষ্ট একটি পাল্টা কমিটি ঘোষণা করেন।
পাল্টা কমিটি ঘোষণার পর একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে বিদ্রোহী কমিটির নেতারা। জেলা থেকে অনুমোদিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে রবিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্রোহী কমিটির সদস্যরা।
মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ উবাইদুল হক ছিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দরা প্রকৃত আন্দোলনকারী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে ৬০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। তবে কোন একটি রাজনৈতিক মহলের ইন্ধনে আমাদের কমিটিতে থাকা কিছু সংখ্যক সদস্য জেলা কমিটির অনুমোদন ছাড়াই পাল্টা একটি কমিটি ঘোষণা দিয়েছে। যা সম্পূর্ণরূপে অবৈধ। তারা যদি তাদের পক্ষ থেকে ওই অবৈধ কমিটির কোন কার্যক্রম পরিচালনা করতে চায়। তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মোঃ আরাফাত বলেন, আমাদের কমিটি জেলা কমিটির অনুমোদনপ্রাপ্ত। একটি