Tag Archives: প্রজ্ঞাপন জারি

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট:

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত ছয় সদস্যের নিয়োগ আদেশ বাতিল করা হলো।

নিয়োগ বাতিল করা ছয় সদস্য হলেন: অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ছয়জন সদস্য নিয়োগ দিয়েছিল। ৯ জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি তিনজনের ব্যাপারে অভিযোগ ওঠার পর জরুরি ভিত্তিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছিল।

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ইসি পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

এর আগে, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশিত হবে এবং তারপর বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারবেন।

দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এর পরপরই, ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনাররা পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।

প্রজ্ঞাপন জারি, যা করতে পারবে নির্বাচন অনুসন্ধান কমিটি

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনপূর্ব অনিয়মের বিষয় নিষ্পত্তি করতে ৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চাহিদাপত্র পাঠিয়েছিল আইন মন্ত্রণালয়ে। পরে নিয়মানুযায়ী তা সুপ্রিম কোর্টের অনুমোদনের পর যায় আইন মন্ত্রণালয়ে। সবশেষ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

কমিটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, আচরণবিধি ও ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্য প্রকাশসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বাধাগ্রস্ত করে- এমন বিষয়গুলো অনুসন্ধানসহ সুপারিশ করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাতে হবে।

নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাপ্ত তথ্য বা কমিটির কাছে দাখিলকৃত অভিযোগ বা ঘটনাসমূহ অনুসন্ধান করতে পারবে। ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত অভিযোগ ও ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার/নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো অভিযোগ পেলে তা অনুসন্ধান করে প্রতিবেদন কমিশনের কাছে পাঠাবেন।

এক্ষেত্রে অনুসন্ধান কমিটি কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে ও সাক্ষ্য প্রদানে এবং প্রয়োজনীয় দলিল বা বস্তু দাখিল করতে দেওয়ানি আদালতের মতো ক্ষমতাবান হবেন। কমিটির কার্যক্রম প্যানেল কোড-এর ১৯৩ ও ২২৮ ধারায় বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে।

কমিটি দায়িত্ব পালনকালে নির্বাচনপূর্ব কোনো অনিয়ম সংঘটিত হলে তার অনুসন্ধান করে প্রতিবেদন নির্বাচন কমিশনকে দিতে হবে। এক্ষেত্রে অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন সংক্রান্ত জ্বালানি ও আপ্যায়ন ব্যয়সহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হবে।

এছাড়া অনুসন্ধান কার্য পরিচালনার ব্যাপারে কমিটির চাহিদা অনুসারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।