Tag Archives: ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি-৫৩তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী দীলিপ কুমার সাহা ও অফিস সহায়ক জাহানারা বেগম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম মজুমদার। বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল বাশার ও উপাধ্যক্ষ মোস্তাক আহমদ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক কামরুর রশীদ। বিদায়ীদের দীর্ঘ কর্ম জীবনের স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান সহকর্মীবৃন্দ।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে মেধা বৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পরিষদ সদস্য, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম মজুমদার। তিনি মেধাবীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ইতিমধ্যে তিনি অনার্স ও ডিগ্রির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাঁচ লাখ টাকা তহবিলে জমা দেন এবং আরও পাঁচ লাখ টাকা দেয়ার কথা নিশ্চিত করেন।

তাছাড়াও উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের জন্য সমপরিমাণ অর্থ বৃত্তি তহবিলে জমা দেয়ার ঘোষণা দেন।

বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহ জাহান। শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক কামরুর রশীদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি-৫৩তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এইচ.এস.সি- ৫৩তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির বাহক কবুতর অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাছিম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, মহানগর ছাত্রলীগের আহবায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুক, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কাজী সায়েম।

কলেজ ছাত্রলীগ নেতা নাঈমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো.কামরুর রশীদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা ,কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদেরকে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ হতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থানে সু প্রতিষ্ঠিত হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।