Tag Archives: মুরাদনগরে প্রধানমন্ত্রীর ৫ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২৫০টি ভূমিহীন পরিবার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে গৃহহীন থাকবে না কেউ আর” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৫০টি পরিবার পেল জমিসহ পাকা ঘর।

রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। বাকিগুলো ধাপে ধাপে হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারি কমিশনার সাইফুল ইসলাম কমল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তমাল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবু মুছা, মোঃ জাকির হোসেন, নজরুল ইসলাম, ওমর ফারুক, বাবুল আহম্মেদ মোল্লা, শরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আবদুল কাইয়ুম, ছামাদ মাঝিসহ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাড়ি পাওয়ার আনন্দে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ভূমিহীন বিধবা শিরিন আক্তারের চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ইটের ঘরে থাকতে পারবো। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে।দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

মুরাদনগরে প্রধানমন্ত্রীর ৭৩-তম জন্মদিন উদযাপিত

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা। পরে স্থানীয় সংসদ সদস্যর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকার, কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবদুল লতিফ সরকার, শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমীকগীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য সাহেদুল হক সুজন, যুবলীগ নেতা কবির হোসেন, সাইফুল ইসলাম মতি, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটার পর উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে তৈরি বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শনী করা হয়।

মুরাদনগরে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন, ঘর পেয়ে আনন্দিত ৩৭৬ পরিবার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প “যার এক খন্ড জমি আছে ঘর নেই, তার জমিতে গৃহ নির্মাণ” উপ-খাতের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়নে সরকারি ঘর পেয়েছেন গৃহহারা হতদরিদ্র ৩৭৬টি পরিবার। অসহায় এই পরিবার গুলো সরকারি ভাবে ঘর পেয়ে খুবই আনন্দিত।

স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, এ উপজেলায় আরো অনেক গৃহহারা পরিবার রয়েছে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি গৃহহারা পরিবারকেই ঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ওই কমিটির সভাপতি হলেন, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হলেন সদস্য সচিব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামের ৮৩ বছরের বৃদ্ধা বিধবা বানতের নেছা একটি কুঁড়ের ঘরে বসত করতেন। তিনি এখন রঙিন একটি বাড়ির মালিক। বানতের নেছার আনন্দের যেন সিমা নেই এখন তিনি বলেন, আমি কল্পনাই করিনাই আমার একটি ঘর হইবো। অহন আমার আর কোন কষ্ট নাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাই¹া দোয়া করি আল্লার যেন তারে সুস্থ রাহে (রাখে) আরো অনেক বছর বাচাইয়া রাহে (রাখে)’’।
গৃহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মুরাদনগর উপজেলায় ‘জমি আছে ঘর নেই’ এমন ৩৭৬টি পরিবারকে প্রতিটি ঘরের বরাদ্দ এক লাখ টাকা হিসেবে ঘর নির্মাণ করে দেওয়ার অর্থ বরাদ্দ প্রদান করা হয়। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রত্যেকটি গৃহহারা পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছি।

এ ব্যাপারে গৃহ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম জানান, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হলো একটি পরিবারও গৃহহীন থাকবে না। আর দারিদ্র বিমোচনে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে এই প্রকল্পটি অন্যতম। যার মাথা গোঁজার ঠাঁই ছিল না তিনি এখন সুন্দর পরিচ্ছন্ন একটি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতে পারছেন।

মুরাদনগরে প্রধানমন্ত্রীর ৫ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ৫ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফের সভাপতিত্বে প্রধান অতিছি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সম্রাটের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন সরকার । বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান ছবি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, মানিক সরকার, শাহ আলম, অলি উল্লাহ, ওমর ফারুক, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু কাউছার ভূইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সোহেল মিয়া, যুগ্ম-আহ্বায়ক কাজী মোশারফ হোসেন, জাকারিয়া সরকার, ইদ্রিস মিয়া, উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মনির খান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহ্বায়ক শেখ আকরাম, যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ, জামান চৌধুরী, খাইরুল, মাসুম সরকার প্রমূখ।