Tag Archives: মুরাদনগরে সড়ক দুর্ঘটনায়

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫-৬০ বছরের মত হতে পারে। তার পরনে ছিল নেভি ব্লু গেঞ্জি ও ট্রাউজার।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিগঞ্জ-নবীনগর রোডের থোল্লা এলাকায় অজ্ঞাত ব্যক্তিটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন কোন গাড়ি ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায়

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া ( ৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও মাইক্রোবাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার সকালে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া উপজেলা সদরের মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে। আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর বাজার এলাকায় ফুল মিয়া নামের এক বৃদ্ধা রাস্তা পার হবার সময় মাইক্রোবাস চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও চালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।