সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বাংলাদেশ, সেখানে জাতীয়তাবাদ।
শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার থেকে দেশ রক্ষা করতে হবে।
তারেক রহমান বলেন, দেশের জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে কাজ করতে হবে। জনগনের পাশে দাড়াতে হবে। জনগনের কাছে যেতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি সেটা বোঝাতে হবে। জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন দেশ পুণর্গঠনে আমাদের ঐক্যবন্ধ হতে হবে। সারাদেশে জাতীয়তাবাদী সব শক্তি ঐক্যবদ্ধ না হলে, বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ না হলে আবারো ওয়ান ইলেভেনের মত আশঙ্কা থেকে যাবে।
আজকে সবাই ঐক্যবদ্ধ থাকার কারণে এই সম্মেলন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোন কিছু করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। দেশ পুনর্গঠনে জনগনের কাছে যেওতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন ঘরে ঘরে জন্মাদের দুয়ারে দুয়ারে যেতে হবে। দেশকে কিভাবে গড়তে হবে সেটা জানাতে কৃষক, শ্রমিক, মেহনতি তথা সর্বস্তরের মানুষের কাছে যেতে হবে। আমাদের লক্ষ্য জনগণ এবং দেশ পুকঠিন। সম্পেনে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, সম্পেনের মূল প্রতিপাদ্য হচ্ছে ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠন।
এসময় তিনি বলেন, আগামী কিছুদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে কাজ করতে হবে। জনগলণকে সাথে নিয়ে দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসময় বহু নেতাকর্মী হাতকড়া অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
প্রধান বক্তার ভাষনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন সবার আগে বাংলাদেশ। বর্তমানে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এক্যবদ্ধ থাকলে কোন বড়যন্ত্রই টিকবে না। আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যারা তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরো বলেন, এটার শুরু আছে শেষ নেই। বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, যুগোপযোগী ইতিহাস।
৩১ দফা প্রসঙ্গ তুলে ধরে বলেন, এর মাধ্যমে জাতীয় আকাঙ্খার কথা তুলে ধরা হয়েছে। গণহত্যা, নিপিড়ন, নির্যাতন প্রতিটি ঘটনার বিচার বাংলাদেশে হবে উল্লেখ করে তিনি বলেন, এটিও একটি চলমান প্রক্রিয়া।
তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা যেন ভুলে না যাই ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের একটি গবেষনার কথা। যেখানে বলা হয়েছে, ২৯ লক্ষ কোটি টাকা লুটপাট, মেগা প্রকল্পের নামে দুর্নীতি, ব্যাংকিং খাতে লুটপাট, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু নির্মানে ৪০ হাজার কোটি টাকা ব্যয়, ৫ লক্ষ কোটি টাকার খেলাপি ঋন, জাতিসংঘের রিপোর্টে ১৪ হত্যা কান্ড, ১৫ হাজারের বেশী আহত পঙ্গু ও অফ হয়ে যাওয়া। আর এসবের বিনিময়েই আজকের এই বিজয়। আমরা যেন ভুলে না যাই এসব কিছু। সমাবেশ শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষনা করা হয়।
তবে, সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি সাধারন সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫টি গুরুত্বপূর্ণ পদে নেতা নির্বাচিত হয়ে যাওয়ায় সম্মেলনের আকর্ষন আগেই কমে যায়। আর সম্পেনের শুরুতেই বিভিন্ন উপজেলা থেকে আসা অসংখ্য নেতা-কর্মীরা তীব্র গরমে সভাস্থল ত্যাগ করতে দেখা যায়।