Tag Archives: লাকসামে হাত-পা বাঁধা তরুণীর লাশ উদ্ধার

লাকসামে হাত-পা বাঁধা তরুণীর লাশ উদ্ধার, আটক এক

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় হাত-পা বাঁধা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাকসাম পৌর এলাকার গোপালপুর গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবক দক্ষিণ বিনই নতুন বাড়ির মৃত. আবদুল জলিলের ছেলে মহিন উদ্দিন (৩৪)। সে হত্যাসহ একাধিক মামলার আসামী।

পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গোপালপুর গ্রামের মৃত. ইব্রাহিম মিয়ার ছেলে শাহ আলমের একটি পরিত্যাক্ত টিনসেড ঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্থানীয়রা এক তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা তরুণীকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দক্ষিণ বিনই নতুন বাড়ির মৃত. আবদুল জলিলের ছেলে মহিন উদ্দিন (৩৪) কে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃত যুবক হত্যাসহ একাধিক মামলার আসামী। ওই তরুণীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোজ কুমার দে বলেন, তরুণীর হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।