Tag Archives: সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

সিরিজ বোমা হামলার প্রতিবাদে তিতাসে যুবলীগ নেতা সারওয়ার বাবুর উদ্যোগে সমাবেশ

 

স্টাফ রিপোর্টারঃ

২০০৫ সালের ১৭ আগষ্ট ৬৩ জেলায় এক যুগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মৌলবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে তিতাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের ৩ গ্রুপের পদযাত্রা

কুবি প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী পদযাত্রা এবং সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ৩ গ্রুপের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ক্যাম্পাসে পৃথক সময়ে এ পদযাত্রা করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনার সভা করে গ্রুপগুলো।

যার একটির নেতৃত্বে রয়েছেন শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ২০১৭ সালের বিলুপ্ত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহারাতবির হোসেন পাপন মিয়াজী।

এদিকে কমিটিবিহীন সাড়ে ৫ মাস সময় পার করছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নতুন করে পদ পেতে ছাত্ররাজনীতি সক্রিয় হচ্ছেন সাবেক নেতাকর্মীরাও। ফলে পদ প্রাপ্তিকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগে বিভক্তি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ

২০০৫ সালের ১৭ আগস্ট চারদলীয় জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ আতিকুর রহমান খান পিন্টু তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাতের মদতে এই দেশে সব সময়েই জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন হস্তে সেই জঙ্গিবাদ নির্মূল করেন। জঙ্গিবাদের উত্থানদাতা হিসেবে খালেদা জিয়াকে বলা যায় জঙ্গিবাদের জননী। এই জঙ্গি জননীদের কঠিনভাবে প্রতিহত করতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সবসময় সদা প্রস্তুত আছে।

এছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্ধের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম সুমন, মোঃ জালাল উদ্দিন, ইমতিয়াজ হাবিব সিনহা, সিরাজুল ইসলাম লিটন, মোঃ শাহ আলম, মীর রুবেল, শওকত আকবর জুয়েল, মোঃ শাহ আলম মেম্বার, মোঃ নাজমূল হোসেন, মোঃ সেলিম, হানিফুর রহমান রনি, ফিরোজ রহমান রাসেল, আক্তার হোসেন, মেহেদী হাসান শরীফ, মোঃ মুরাদ হোসেন, হেলাল উদ্দিন প্রমূখ।