Tag Archives: আটক ৩

ত্রিভুজ প্রেমের দ্বন্ধে খুন সিএনজি চালক হৃদয়, আটক ৩

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম চাঞ্চল্যকর সিএনজি চালক হৃদয় হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগায় ঘটনার সূত্রপাত হলেও প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ত্রিভুজ প্রেমের জেরে সিএনজি চালক হৃদয় (২৪) কে গত বুধবার রাতে ছুরিকাঘাতে খুন করা হয়। নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে। গত বুধবার রাত আনুমাানিক ৮টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে।

চাঞ্চল্যকর এই ঘটনার পরপর বুধবার রাতেই চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের নজির আহাম্মদের পুত্র নুরুল আমিন পানসি (২৫),একই গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮), এবং পাশ্ববর্তী গাংরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো. জসীম উদ্দিন (৫৯), কে আটক করেছে। তবে ঘটনার মুলহোতা স্থানীয় যুবদল নেতা রাকিব এখনো আাটক হয়নি। রাকিবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা রয়েছে।

জানা যায়, গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি গ্যারেজ সংলগ্ন সড়কে প্রান্তকে মারধরের উদ্দেশ্যে রাকিব তার কয়েকজন সহযোগীকে নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রাকিবের বন্ধু হৃদয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় নিহত হৃদয়ের বড় ভাই মো. ফারুক বাদী হয়ে বৃহস্পতিবার (১১ জুন) বাদী হয়ে রাকিবকে প্রধান আসামী করে আরও ৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় রিয়া নামের এক বিবাহিত নারীর সঙ্গে রাকিব ও প্রান্ত নামে দুই যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রিয়ার স্বামী প্রবাসে থাকেন। কিছুদিন ধরে রিয়ার সঙ্গে রাকিবের যোগাযোগ বন্ধ হয়ে গেলে এর জন্য প্রান্তকে দায়ী করেন রাকিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রান্ত, পানসি ও জসীমকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে ত্রিভুজ প্রেমের বিষয়টি সামনে এসেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রিয়া নামের ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, অন্যান্য জড়িতদের শনাক্তকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট, আটক ৩

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বার উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৪ বস্তা বা ৫২০ কেজি জিরা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলা হলে আজ শনিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে লুট হওয়া ওই ৫২০ কেজি জিরা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মো. নাজমুল হাসান (২৮), মো. মাসুক ওরফে মনা (২৬) ও উপজেলার খলিলপুর গ্রামের মো. জুয়েল (৩০)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করে ১৪-১৫ জনের একটি সশস্ত্র চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে ‘বাসে মাদক আছে’ বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাসে থাকা ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ওই ৫২০ কেজি জিরা জব্দ করার নাটক সাজিয়ে তা নিয়ে চম্পট দেয়। এতে বাধা দিলে বাসের কর্মচারী ও যাত্রীদের মারধর করা হয়।
ওই জিরার মালিক নোয়াখালীর ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান এ বিষয়ে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। আটক চক্রটির দেওয়া তথ্য অনুযায়ী আজ নবীনগর উপজেলার ভোলাচং বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ওই জিরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আজ দেবীদ্বার থানায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করে মামলা করেছেন ব্যবসায়ী মাহমুদুল হাসান।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, ‘চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে ওই জিরা উদ্ধারসহ তিনজনকে আটক করেছি।’
দেবীদ্বার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, সম্পূর্ণ জিরার চালান উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, আটক ৩

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে পথচারি রাকিবসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত মো. সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুত্তাহিন বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, আটক ৩

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, আটক ৩

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ওয়ান শুটারগান-গুলিসহ তিন অস্ত্রধারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২) বেগমগঞ্জ উপজেলার মৃত. সুরুজ মিয়ার ছেলে, একই উপজেলার মৃত. আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নরি সিএনজি রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে শহিদ নামে এক সন্ত্রাসীকে আটক করে তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেটে গুলি পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায় উদ্ধারকৃত কার্তুজসহ মোট দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার গান পলাতক আসামি জাবেদ তার কাছে রেখেছে। এক রাউন্ড গুলি তার পরিচিত মোরশেদের কাছে নিরাপদে রাখর জন্য সে হস্তান্তর করেছে। তার দেয়া তথ্যমতে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রাম থেকে অপর দুই আসামিকে আটক করা হয়। পরে সন্ত্রাসী আশিকের শয়ন কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান ও রাউন্ড গুলি জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র রেখেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

বাঙ্গরায় ৮০ কেজি গাজাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার :

৮০ কেজি গাঁজা ও ২টি সিএনজি অটোরিক্সাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংগরা থানা পুলিশ।

৫ জুলাই রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিণ পাড়ার জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করে একই সাথে পৃথক পৃথক দুটি সিএনজি অটোরিকশা আটকে তল্লাশি করে উক্ত সিএনজি অটোরিকশা হতে মোট ৮০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৯ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের মোহাম্মদ রফিক সরকারের ছেলে মোঃ সোহেল মিয়া(২২) এবং কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া@ সিজান আহাম্মদ(৩০) ও হাসান আলীর ছেলে আবু কক্কর ছিদ্দিক লিপু(২৪)।

পরবর্তীতে আটককৃত গাঁজাসহ দুইটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা সদরে পৌণে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দৌলতপুর এলাকা হতে ৩ হাজার ৭৫২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

২৬ সেপ্টেম্বর ভোররাতে দৌলতপুর এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) এবং একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার @ ফারজানা (৩০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোটে হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু,আটক-৩

নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে আরিফুর হোসেন (২১) নামক এক হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের আলী আজগর ভূঁইয়ার পরিত্যাক্ত একটি টিনশেড ঘরে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আরিফ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর থানার চর কাদিরা ইউপির চর পাগলা গ্রামের ইব্রাহিমের ছোট ছেলে।

থানা পুলিশ আরিফের স্ত্রী আয়েশা আক্তার (১৯), বাড়ির মালিক আলী আজগর ভূঁইয়া (৪২) এবং হোটেল মালিক আবদুল হকের ছেলে লিটনকে (২৪) আটক করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজি অটো রিক্সা চালক সালাহউদ্দিন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছর থেকে আরিফ উপজেলার জোড্ডা বাজারের আবদুল হকের হোটেলে চাকুরী করে আসছেন। তার সাথে মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পোড়া বাজার ইউপির ঢালীকান্দি গ্রামের আশাদ ঢালীর মেয়ে আয়েশার (১৯) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে গত ১০ দিন আগে বিয়ে হয়। বিয়ের পর সে বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের আলী আজগর ভূঁইয়ার বাড়ীতে একটি টিন সেড ঘর ভাড়া নেয়। ভাড়া বাড়িতে উঠার তিনদিনের মধ্যে বৃহষ্পতিবার রাতে গলায় ওড়না পেচানো অবস্থায় ঘরের ভুতুরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এসময় স্ত্রী আয়েশা আক্তারকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘরের ভিতর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে,অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওড়না পেচিয়ে লাশ ঝুঁলিয়ে রেখেছে।
আরিফের পিতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ৫দিন পূর্বে আরিফ বাড়ি থেকে নাঙ্গলকোটে আসেন। শুক্রবার সকালে থানা পুলিশের ফোনের মাধ্যমে আমার ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে থানায় এসে ছেলের লাশ দেখতে পাই। তিনি তার ছেলে হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িচংয়ে আম কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক সন্তানের জননী, আটক ৩

 

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের চন্দ্রাবতী পোদ্দার বাড়ির বাগানে  বুধবার (১৮ মে) গভীর রাতে বাগানে আম কুড়াতে গিয়ে এক সন্তানের জননী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই জড়িত ৩ ধর্ষককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন ওই নারী। রাত আনুমানিক আড়াইটায় ভুক্তভোগী এক সন্তানের জননী ঝড়ের পরে আম কুড়াতে বের হয়। আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪ জনের সংঘবদ্ধ দল ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত ও পা চেপে ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ১৯মে বুধবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে পুলিশ।

বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আঃ রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপণ (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে। জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে। ভুক্তভোগী মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লায় র‌্যাবের অভিযান: বুড়িচং ও সদরে বিপুল পরিমাণ ইয়াবা আটক, আটক ৩

স্টাফ রিপোর্টার:

পৃথক অভিযান পরিচালনা করে কুমিল্লার বুড়িচং ও সদর এলাকা হতে ১৯ হাজার ৮৮০ পিস ইয়াবা এবং ৬ বোতল হুইসকিসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বাজার ও সদরের আমতলী বিশ্বোরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বাজার এলাকা থেকে মোঃ মাহাবুল মিয়া এর নিকট থেকে ৪,৮৮০ পিস ইয়াবা ও ৬ (ছয়) বোতল হুইসকি এবং সদরের আমতলী বিশ্বরোড এলাকা থেকে আব্দুর রহমান ওরফে ভ‚ট্ট ও মোঃ শাহ আলম এর নিকট হতে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর (মধ্যম পাড়া) গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মোঃ মাহাবুল মিয়া (২৫), কক্সবাজার জেলার টেকনাফথানার ডেইলি পাড়াগ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে বুদ্ধ(৪৩), কক্সবাজার জেলার সদর থানার ঈদগা আউলিয়াবাদ গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৫৫)। উল্লেখ্য যে, উক্ত অভিযানে মোঃ শাহ আলম (৫৫) এর নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিক আপটি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও হুইসকিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি, আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে হাইয়েস মাইক্রোবাসে যাত্রীবেশে ডাকাতি করার সময় ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার ফকিরাহাটের নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আলামিন (৩৮), আবদুল হাকিমের ছেলে মনির হোসেন (৩০) ও একই জেলার মহোনগঞ্জ থানার বসন্তীয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে পলাশ (৩৯)।

এ ঘটনায় যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার দড়িকান্তি গ্রামের সামছুল হকের ছেলে নুর হোসেন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ডাকাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

মামলা সূত্রে জানা যায়, নুর হোসেন ও তাঁর বন্ধু তারেক হোসেন সোমবার রাত সাড়ে আটটায় ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মিয়াবাজারে অবস্থান করে। কিছুক্ষণের মধ্যে একটি সাদা রঙের হাইয়েস (ঢাকামেট্রো-চ-১৫-৩৬৩৮) তাদের সামনে গিয়ে দাঁড়ায়। ড্রাইভার তাদেরকে ঢাকায় যাবে কি না জিজ্ঞেস করলে তারা ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসে। আগে থেকেই গাড়ির পিছনের সিটে ৫-৬ জন যাত্রী ছিল। গাড়িতে উঠার কিছু সময় পরে নুর হোসেন ও তার বন্ধু তারেক হোসেনকে গামছা দিয়ে হাত ও চোখ বেধে মারধর শুরু করে। এরপর তাদের সাথে থাকা নগদ ২১ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। ড্রাইভার হোটেল নূর জাহানের সামনে গাড়ি ইউটার্ণ করে আবার চট্টগ্রামের দিকে চালাতে হবে। এক পর্যায়ে নুর হোসেন ও তারেক হোসেনকে প্রাণে হত্যা করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ৫৪ হাজার টাকা আনতে বাধ্য করে।

মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে কর্তব্যরত থানা পুলিশের একটি টিম ধাওয়া করে গাংরা রাস্তার মাথায় মাইক্রোবাসটিকে ব্যরিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজন আলামিন ও মনির হোসেনকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার জুরাইয়নের কদমতলী এলাকা থেকে পলাশকেও আটক করতে সক্ষম হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্নস্থানে অপরাধ নিয়ন্ত্রণে আমরা সক্রিয় রয়েছি। এরই অংশ হিসেবে সোমবার রাতে তাৎক্ষণিক তিন ডাকাতকে আটক করা সম্ভব হয়েছে’।